ম্যাংগো পুডিং তৈরির রেসিপি!

তানিজা ইসলাম · Jul 19, 2021 · 1 min read

ম্যাংগো পুডিং তৈরির রেসিপি!

মিষ্টিজাতীয় কিছু খেতে ইচ্ছা করছে, কিন্তু খুব বেশি ঝামেলা করতে মন চাচ্ছে না! কম সময়ে অল্প উপকরণ দিয়ে সহজেই বানিয়ে নিতে পারেন মজাদার ম্যাংগো পুডিং! ক্যারামেল ছাড়াই কিন্তু এটি বেশ টেস্টি হয়। বাসায় গেস্ট আসলে ঝটপট করে এই ডেজার্টটি বানিয়ে দিতে পারেন। মাত্র ৪টি উপাদান দিয়েই ইয়াম্মি ইয়াম্মি ম্যাংগো পুডিং বানিয়ে নেওয়া যায়। চলুন দেরি না করে রেসিপিটি জেনে নেই এখনই।

আম দিয়ে কীভাবে পুডিং বানাবেন?

আমের সিজনে অনেকেই আমের পাল্প ডিপ ফ্রিজে সংরক্ষন করেন। সেই ম্যাংগো পাল্প দিয়েই এটি বানানো যাবে। আর আমের সিজনে তো ফ্রেশ আমই ব্যবহার করতে পারবেন। ছোট বাচ্চাদের জন্য এটি বেশ হেলদি একটি ডেজার্ট আইটেম। এখন দেখে নেই ম্যাংগো পুডিং বানাতে কোন কোন উপকরণ লাগছে।

উপকরণ 

  • ঘন দুধ- ১ কাপ
  • চিনি- স্বাদ অনুযায়ী ( আমি হাফ কাপ দেই )
  • আম- ২টি
  • ডিম- ২টি

ম্যাংগো পুডিং তৈরির পুরো প্রণালী

১) প্রথমে আম ছোট ছোট করে কেটে নিন। দুধ জ্বাল দিয়ে ঘন করুন এবং ঠাণ্ডা করে নিন।

২) এবার ব্লেন্ডার জগে আম, চিনি, দুধ ও ডিম সবকিছু দিয়ে ভালোভাবে ব্লেন্ড করে নিন।

৩) মিশ্রণটি মোটামুটি ঘন ও থকথকে হবে। যদি বেশি ঘন হয়ে যায়, লিকুইড দুধ মিশিয়ে নিতে হবে।

৪) এবার একটি স্টিলের টিফিন বক্সে পুডিংয়ের মিশ্রণ ঢেলে নিতে হবে।

৫) বড় সসপ্যানে পানি ফুটতে দিন। এবার একটি স্ট্যান্ড প্যানে সেট করে তার উপর স্টিলের টিফিন বক্সটি রাখুন।

৬) বাটির ঢাকনা ভালোভাবে আটকাবেন এবং পানি যেন ভেতরে না যেতে পারে সেদিকে খেয়াল রাখবেন।

৭) চুলার আঁচ মিডিয়াম রাখুন, ১৫-২০ মিনিট অপেক্ষা করে চেক করুন পুডিং জমেছে কি না।

৮) পুডিং জমে গেলে চুলা নিভিয়ে দিন। এরপর রুম টেম্পারেচারে ঠাণ্ডা করে নিতে হবে।

ব্যস, আমের পুডিং বানানো হয় গেলো! চাইলে ফ্রিজে রেখে ম্যাংগো পুডিং ভালোভাবে সেট করে নিতে পারেন। সেট হয়ে গেলে টিফিন বক্স থেকে পুডিংটি একটি প্লেটে সাবধানে উল্টিয়ে ঢেলে নিন। এবার ছুরি দিয়ে পিস পিস করে কেটে সার্ভ করুন। আর এটি ঠাণ্ডা ঠাণ্ডা খেতে কিন্তু বেশি মজা লাগে। সব উপকরণগুলো বাসাতে থাকলে আজই বানিয়ে নিন দারুন মজাদার ডেজার্টটি।

ছবি- সাটারস্টক

সম্পর্কিত লেখা

ক্যারামেল কফি পুডিং
রেসিপি

ক্যারামেল কফি পুডিং

পুডিং খেতে ইচ্ছে হলে প্রথমেই আমাদের ক্যারামেল পুডিংয়ের কথা মাথায় আসে। কিন্তু আমরা অনেকেই জানি না নরমাল ক্যারামেল পুডিংয়ের সাথে মাত্র একটি উপকরণ যোগ কর...

ডেজার্ট

দারুণ সুস্বাদু ডেজার্ট 'চকো ভ্যানিলা পুডিং'!

পুডিং অনেকেরই খুব প্রিয় ডেজারট। মুখ মিষ্টি করতে কার নাহ ভালো লাগে ! আমরা অনেকেই পুডিং বানাতে জানি । এই পুডিং আবার অনেক রকমভাবেই তৈরি করা যায়, সেটা হয়...

কাঁচা আমের অজানা ৯টি গুণ জানেন কি?
সুস্থতা

কাঁচা আমের অজানা ৯টি গুণ জানেন কি?

গ্রীষ্মের আগেই বসন্তের ছোঁয়ায় আমগাছগুলো ভরে উঠে অসংখ্য মুকুলে। তার কিছুদিন পরই পাতার ফাঁকে ফাঁকে দেখা যাবে ছোট-বড় সবুজ রঙের কাঁচা আম। কাঁচা আমের নাম শ...

স্বাস্থ্য ও সৌন্দর্য রক্ষায় আমের ১২টি উপকারী দিক!
সুস্থতা

স্বাস্থ্য ও সৌন্দর্য রক্ষায় আমের ১২টি উপকারী দিক!

গ্রীষ্মকাল যেমন প্রচন্ড দাবদাহ নিয়ে আসে তেমনি নিয়ে আসে প্রাকৃতিক ঐশ্বর্য্যের ভান্ডার। আম হচ্ছে গ্রীষ্মের সবচেয়ে উপাদেয় উপহার। এ সময় প্রচুর পরিমাণে আম...

আরও পড়ুন

কোকোনাট লেয়ার জেলো পুডিং
ডেজার্ট

কোকোনাট লেয়ার জেলো পুডিং

ক্রমেই গরম বাড়ছে। গরমে স্বস্তি পাওয়ার জন্য প্রয়োজন শরীর ভিতর থেকে ঠান্ডা রাখা। এ অবস্থায় শরীরে পানি ও তাপমাত্রার পরিমাণ নিয়ন্ত্রণে রাখা জরুরি। গরমের স...

ক্যারামেল পুডিং
ডেজার্ট

ক্যারামেল পুডিং

ডেজার্ট হিসেবে পুডিংয়ের জুড়ি নেই। অল্পসময়ে অল্প কিছু উপকরণ দিয়েই তৈরি করা যায় এই সুস্বাদু ডেজার্টটি। চলুন শিখে নিই, কীভাবে তৈরি করা যায় ক্যারামেল পুডি...

মেল্টিং চকলেট পুডিং
ডেজার্ট

মেল্টিং চকলেট পুডিং

পুডিং খেতে পছন্দ করে না এমন মানুষ খুব কমই পাওয়া যাবে। ছোট বাচ্চা থেকে শুরু করে বড়দেরও খুব পছন্দ এই পুডিং। ভিন্নভিন্ন পুডিং আমরা তৈরি করে থাকি। আজকে আপ...

ভালোবাসা দিবসের সহজ ডেজার্ট স্ট্রবেরি মিল্ক পুডিং
রেসিপি

ভালোবাসা দিবসের সহজ ডেজার্ট স্ট্রবেরি মিল্ক পুডিং

ভালোবাসা প্রকাশের হাজারো উপায় থাকলেও, মিষ্টি কিছু তৈরি করে প্রিয়জনকে চমকে দেওয়ার আনন্দই আলাদা। আর যদি সেই মিষ্টি হয় স্ট্রবেরি মিল্ক পুডিং, তাহলে ত...

ম্যাংগো মুজ
ডেজার্ট

ম্যাংগো মুজ

এই গরমে ঠাণ্ডা মুজ এনে দিতে পারে একমুঠো প্রশান্তি। আর তা যদি হয় পাকা আমের, তাহলে তো কথাই নেই। আমের বিভিন্ন রেসিপি থেকে তাই আপনাদের জন্য আজ নিয়ে এলাম ম...

ম্যাংগো ফালুদা
ডেজার্ট

ম্যাংগো ফালুদা

একেতো মাথার উপর জ্বলতে থাকা দবদবে সূর্য, তার উপর রমজান মাস। সারাদিন রোজা রেখে ইফতারে মন জুড়ানো ঠাণ্ডা কিছু না হলে কি হয়? তাই ম্যাংগো ফালুদা হতে পারে এ...

…