ম্যাংগো ফালুদা

তাহসিন তারান্নুম · Jun 01, 2018 · 1 min read

ম্যাংগো ফালুদা

একেতো মাথার উপর জ্বলতে থাকা দবদবে সূর্য, তার উপর রমজান মাস। সারাদিন রোজা রেখে ইফতারে মন জুড়ানো ঠাণ্ডা কিছু না হলে কি হয়? তাই ম্যাংগো ফালুদা হতে পারে এই রমজানে আপনার ইফতারের সঙ্গী। ফালুদা অনেক ভাবেই, অনেক উপকরণের সাহায্যে বানানো যায়। চলুন আজ তবে ম্যাংগো ফালুদা রেসিপিটি দেখে নেই!

ম্যাংগো ফালুদা যেভাবে বানাতে হয়

উপকরণ

১) তোকমা- ২ টেবিল চামচ

২) নুডুলস- ১ চা চামচ (সেদ্ধ)

৩) দুধ- ১/২ লিটার

৪) চিনি- ১/২  কাপ

৫) পাকা আম টুকরো- ২টি

৬) পাকা আমের পিউরি- ১/২ কাপ

৭) কাস্টার্ড পাউডার- ১ টেবিল চামচ

৮) জেলাটিন- প্রয়োজনমতো

প্রণালী

১. সবার আগে তোকমা পানিতে ভিজিয়ে রাখুন। পানিতে ভিজে এগুলো একদম নরম তুলতুলে হয়ে যাবে।

২. তারপর একটি পাত্র চুলায় দিয়ে তাতে দুধ নিন। এর মধ্যে চিনি মিশিয়ে অল্প আঁচে নাড়তে থাকুন। কিছুক্ষণ নাড়ার পর অন্য একটি বাটিতে আধা কাপ দুধের সাথে কাস্টার্ড পাউডার গুলিয়ে তা চুলোর দুধের মধ্যে দিয়ে নাড়তে থাকুন। ৫-১০ মিনিট নাড়ার পর যখন দেখবেন দুধ ঘন হয়ে আসছে তখন পাত্রটি চুলা থেকে নামিয়ে ফেলুন।

৩. অন্য একটি পাত্রে একটি জেলাটিন-এর প্যাকেট-এর পুরোটা ঢেলে প্যাকেট-এর গায়ে লেখা নির্দেশাবলী অনুযায়ী জেলো বানিয়ে নিন। ফালুদার সৌন্দর্যের জন্য দু’ রঙের জেলো ব্যবহার করতে পারেন।

৪. এখন আসি সর্বশেষ প্রস্তুতিতে। প্রথমেই আপনার পছন্দ মত গ্লাসে তোকমা দিয়ে দিন। এরপর নুডুলস দিয়ে দিন এক চা চামচ। এর পর ম্যাংগো ফ্লেভার-এর জেলো দিয়ে দিন এক টেবিল চামচ। তার উপর ম্যাংগো পিউরি দিয়ে দিন দুই চা চামচ। কয়েকটি আমের টুকরো দিয়ে দিন এরপর। এর উপর আর এক লেয়ার অন্য রঙের জেলো দেয়া যেতে পারে। আপনি আপনার পছন্দমতো উপকরণগুলোর লেয়ারিং করতে পারেন। সবশেষে কাস্টার্ড-এর মিশ্রণটি ঢেলে তার উপর এক স্কুপ আইস্ক্রিম দিয়ে পরিবেশনের জন্য কাঠবাদামের টুকরো ছিটিয়ে দিতে পারেন। এবার ঠাণ্ডা হতে ফ্রিজে রেখে দিন।

ব্যস! ইফতার এর সময় ফ্রিজ থেকে বের করে এই গরমে উপভোগ করুন ঠাণ্ডা ঠাণ্ডা জিভে জল আনা ম্যাংগো ফালুদা!

  ছবি- সংগৃহীত: সাজগোজ

সম্পর্কিত লেখা

মজাদার ঠাণ্ডা ফালুদা
ডেজার্ট

মজাদার ঠাণ্ডা ফালুদা

এই তীব্র গরমে ফালুদা খেতে কে না পছন্দ করবে? বাসার ফ্রিজে এক বাটি ফালুদা বানানো থাকলে কিন্তু মন্দ হয়না। কিন্তু কিভাবে তৈরি করবেন তা জানা নেই? আজকে আমরা...

ম্যাংগো মুজ
ডেজার্ট

ম্যাংগো মুজ

এই গরমে ঠাণ্ডা মুজ এনে দিতে পারে একমুঠো প্রশান্তি। আর তা যদি হয় পাকা আমের, তাহলে তো কথাই নেই। আমের বিভিন্ন রেসিপি থেকে তাই আপনাদের জন্য আজ নিয়ে এলাম ম...

ম্যাংগো পুডিং তৈরির রেসিপি!
রেসিপি

ম্যাংগো পুডিং তৈরির রেসিপি!

মিষ্টিজাতীয় কিছু খেতে ইচ্ছা করছে, কিন্তু খুব বেশি ঝামেলা করতে মন চাচ্ছে না! কম সময়ে অল্প উপকরণ দিয়ে সহজেই বানিয়ে নিতে পারেন মজাদার ম্যাংগো পুডিং! ক্যা...

ম্যাংগো পান্না কোট্টা
ডেজার্ট

ম্যাংগো পান্না কোট্টা

এই গরমে প্রাণ জুড়ানো ম্যাংগো পান্না কোট্টা হলে কেমন হয়? এখন চলছে আমের মৌসুম! আম দিয়ে বিভিন্ন ধরনের ডেজার্ট তৈরি করা যায়। কিন্তু এই ম্যাংগো পান্না কোট্...

আরও পড়ুন

ম্যাংগো পান্না কোটা | ঈদ স্পেশাল ডেজার্ট রেসিপি
ডেজার্ট

ম্যাংগো পান্না কোটা | ঈদ স্পেশাল ডেজার্ট রেসিপি

দেখতে দেখতে ঈদ চলেই এলো। ঈদের প্রস্তুতি নেওয়া হয়ে গেছে নিশ্চয়ই। তবে এই বিশেষ দিনে খাবারের আইটেমটিও হওয়া চাই বিশেষ! কি বলুন? হ্যাঁ, অতিথিদের আপ্যায়নে অ...

কোকোনাট লেয়ার জেলো পুডিং
ডেজার্ট

কোকোনাট লেয়ার জেলো পুডিং

ক্রমেই গরম বাড়ছে। গরমে স্বস্তি পাওয়ার জন্য প্রয়োজন শরীর ভিতর থেকে ঠান্ডা রাখা। এ অবস্থায় শরীরে পানি ও তাপমাত্রার পরিমাণ নিয়ন্ত্রণে রাখা জরুরি। গরমের স...

ম্যাংগো আইসক্রিম ও ম্যাংগো জেলি
ডেজার্ট

ম্যাংগো আইসক্রিম ও ম্যাংগো জেলি

এ সময় প্রচুর পরিমাণে আম পাওয়া যায়। আম খেতে যেমন মজা, তেমনি এর পুষ্টিগুণও অনেক। এজন্যই একে ‘ফলের রাজা’ বলা হয়ে থাকে। বাসাতেই মজাদার আইসক্রিম আর জেলি বা...

গ্রিন ম্যাংগো প্রন সালাদ
রেসিপি

গ্রিন ম্যাংগো প্রন সালাদ

শসা, গাজর, টমেটোর সালাদতো আমাদের প্রতিদিনই খাদ্য তালিকায় থাকে। কিন্তু স্পেশাল দিনগুলোতে অবশ্যই স্পেশাল কিছু চাই, তাই না? তাই বলে বিদেশি এমন কোন সালাদে...

টকদই কাস্টার্ড
ডেজার্ট

টকদই কাস্টার্ড

দই বাঙালিদের একটি ট্র্যাডিশনাল ডেজার্ট। ছোট বড় কোনো সেলিব্রেশনে বা ঘরোয়া অনুষ্ঠানে ডেজার্টের মেন্যুতে দই মানিয়ে যায় খুব সহজেই। দই দিয়ে কাস্টার্ড ট্রাই...

স্বাস্থ্য ও সৌন্দর্য রক্ষায় আমের ১২টি উপকারী দিক!
সুস্থতা

স্বাস্থ্য ও সৌন্দর্য রক্ষায় আমের ১২টি উপকারী দিক!

গ্রীষ্মকাল যেমন প্রচন্ড দাবদাহ নিয়ে আসে তেমনি নিয়ে আসে প্রাকৃতিক ঐশ্বর্য্যের ভান্ডার। আম হচ্ছে গ্রীষ্মের সবচেয়ে উপাদেয় উপহার। এ সময় প্রচুর পরিমাণে আম...

…