ম্যাংগো পান্না কোটা | ঈদ স্পেশাল ডেজার্ট রেসিপি

sub-editor · Jul 01, 2016 · 1 min read

ম্যাংগো পান্না কোটা | ঈদ স্পেশাল ডেজার্ট রেসিপি

দেখতে দেখতে ঈদ চলেই এলো। ঈদের প্রস্তুতি নেওয়া হয়ে গেছে নিশ্চয়ই। তবে এই বিশেষ দিনে খাবারের আইটেমটিও হওয়া চাই বিশেষ! কি বলুন? হ্যাঁ, অতিথিদের আপ্যায়নে অথবা পরিবারের সাথেই শেয়ার করে নিতে পারেন দারুণ ম্যাংগো পান্না কোটা ডেজার্ট রেসিপিটি।

ম্যাংগো পান্না কোটা ডেজার্ট রেসিপি 

উপকরণ 

  • আমের রস- ১ কাপ
  • জেলাটিন পাউডার- ২ প্যাকেট
  • আমের পাল্প ভালোভাবে ব্লেন্ড করা- ২ কাপ
  • দুধ- ১ কাপ
  • স্প্রেনডা চিনি- ১ কাপ
  • লবণ- এক চিমটি
  • ভ্যানিলা এসেন্স- ১ টেবিল চামচ
  • ক্রিম- ২ কাপ

প্রণালী

১. একটি পাত্রে আমের রস এবং জেলাটিন দিয়ে ভাল করে মিশিয়ে ১ মিনিট মাইক্রোওভেনে গরম করে নিতে হবে। এরপর চামচ দিয়ে মিশিয়ে নিতে হবে। আমের পিউরির সাথে জেলাটিন ভালো করে মিশিয়ে নিতে হবে।

২. পিউরির মিশ্রণটি গ্লাসে পর্যাপ্ত পরিমাণে ঢেলে নিতে হবে এবং এটি ফ্রিজে ঠান্ডা হওয়ার জন্য কমপক্ষে ২ ঘন্টা রাখতে হবে। এবার একটি প্যানে দুধ এবং জেলাটিন দিয়ে ১০ মিনিট জ্বাল দিন। ১০ মিনিট পর এতে চিনি ও এক চিমটি লবণ দিতে হবে।

৩. নামানোর আগে ভ্যানিলা এসেন্স দিতে হবে। ক্রিমের সাথে দুধের মিশ্রণটি ভালো করে মিশিয়ে নিতে হবে।

৪. এরপর ফ্রিজ থেকে আমের গ্লাসগুলো বের করে এতে ক্রিমের মিশ্রণটি ঢেলে ফ্রিজে ৪ ঘণ্টা রেখে দিন।

 ব্যস হয়ে গেলো মজাদার ম্যাংগো পান্না কোটা! এবার উপরে বাদাম কুঁচি দিয়ে সাজিয়ে দিন। খুবই সহজ, তাই না? তাহলে ট্রাই করুন।

রেসিপি - রান্না কথন

ছবি - সংগৃহীত: img.taste.com.au

সম্পর্কিত লেখা

কাঁচা আমের অজানা ৯টি গুণ জানেন কি?
সুস্থতা

কাঁচা আমের অজানা ৯টি গুণ জানেন কি?

গ্রীষ্মের আগেই বসন্তের ছোঁয়ায় আমগাছগুলো ভরে উঠে অসংখ্য মুকুলে। তার কিছুদিন পরই পাতার ফাঁকে ফাঁকে দেখা যাবে ছোট-বড় সবুজ রঙের কাঁচা আম। কাঁচা আমের নাম শ...

স্বাস্থ্য ও সৌন্দর্য রক্ষায় আমের ১২টি উপকারী দিক!
সুস্থতা

স্বাস্থ্য ও সৌন্দর্য রক্ষায় আমের ১২টি উপকারী দিক!

গ্রীষ্মকাল যেমন প্রচন্ড দাবদাহ নিয়ে আসে তেমনি নিয়ে আসে প্রাকৃতিক ঐশ্বর্য্যের ভান্ডার। আম হচ্ছে গ্রীষ্মের সবচেয়ে উপাদেয় উপহার। এ সময় প্রচুর পরিমাণে আম...

ম্যাংগো পান্না কোট্টা
ডেজার্ট

ম্যাংগো পান্না কোট্টা

এই গরমে প্রাণ জুড়ানো ম্যাংগো পান্না কোট্টা হলে কেমন হয়? এখন চলছে আমের মৌসুম! আম দিয়ে বিভিন্ন ধরনের ডেজার্ট তৈরি করা যায়। কিন্তু এই ম্যাংগো পান্না কোট্...

ম্যাংগো মুজ
ডেজার্ট

ম্যাংগো মুজ

এই গরমে ঠাণ্ডা মুজ এনে দিতে পারে একমুঠো প্রশান্তি। আর তা যদি হয় পাকা আমের, তাহলে তো কথাই নেই। আমের বিভিন্ন রেসিপি থেকে তাই আপনাদের জন্য আজ নিয়ে এলাম ম...

আরও পড়ুন

এসেন্স নিয়ে খুঁটিনাটি সব!
ত্বকের যত্ন

এসেন্স নিয়ে খুঁটিনাটি সব!

“এসেন্স” শব্দটির সাথে আমরা অনেকেই পরিচিত। ফেইসবুক বা ইউটিউবে এই নামটি এখন বেশ জনপ্রিয়। কিন্তু অনেকের মনেই প্রশ্ন আসে, কী এই এসেন্স? কেন এসেন্স ব্যবহার...

ম্যাংগো ফালুদা
ডেজার্ট

ম্যাংগো ফালুদা

একেতো মাথার উপর জ্বলতে থাকা দবদবে সূর্য, তার উপর রমজান মাস। সারাদিন রোজা রেখে ইফতারে মন জুড়ানো ঠাণ্ডা কিছু না হলে কি হয়? তাই ম্যাংগো ফালুদা হতে পারে এ...

কাঁচা আমের সস
রেসিপি

কাঁচা আমের সস

কাঁচা আমের ভর্তা, চাটনি, আচার আর শরবত খাচ্ছেন সবাই। তবে তেতুলের যদি সস হয়, কাঁচা আমের সস হবে না কেন? তাই এবার নিজেই কাঁচা আমের সস বানালাম। খেতে দারুণ...

ম্যাংগো পুডিং তৈরির রেসিপি!
রেসিপি

ম্যাংগো পুডিং তৈরির রেসিপি!

মিষ্টিজাতীয় কিছু খেতে ইচ্ছা করছে, কিন্তু খুব বেশি ঝামেলা করতে মন চাচ্ছে না! কম সময়ে অল্প উপকরণ দিয়ে সহজেই বানিয়ে নিতে পারেন মজাদার ম্যাংগো পুডিং! ক্যা...

পাকা আমের ম্যুজ
ডেজার্ট

পাকা আমের ম্যুজ

এখন গরমের সময়। বাজারে অনেক পাকা আম উঠেছে। এই অস্থির গরমে মিষ্টি রসালো পাকা আম কেটে বা জুস করে খেতে আমাদের সবারই কমবেশি ভালো লাগে। কিন্তু একইভাবে খেতে...

সরিষা আমের আচার
রেসিপি

সরিষা আমের আচার

কাঁচা আমের গন্ধে মৌ মৌ করছে চারপাশ, আম দেখলেই যেন জ্বিভে জল চলে আসে। কাঁচা আমতো আছেই আমরা সকলেই ভালোবাসি আমের আচার। এ সময় সব খাবারের সাথে থাকা চাই আচা...

…