জেলো-বিনস ডেজার্ট

sub-editor · Dec 06, 2015 · 1 min read

জেলো-বিনস ডেজার্ট

প্রচ্ছদে যে ছবিটি দেখতে পাচ্ছেন এর নাম জেলো-বিনস ডেজার্ট। তিনটি সহজ ধাপে আপনি বাসায় এই রেসিপিটি নিজেই করে দেখতে পারেন। দেখতে যেমনি সুন্দর খেতেও বেশ মজাদার।

স্টেপ ১ :

উপকরণ

  • ১ প্যাকেট আগার আগার/চায়না গ্রাস
  • ৩ কাপ পানি
  • ১/২ কাপ চিনি
  • হলুদ এবং লাল ফুড কালার

প্রথমে একটি পাত্রে পানি,আগার/চায়না গ্রাস এবং চিনি দিয়ে ভালোভাবে ফুটিয়ে ২টি আলাদা বাটিতে নিতে হবে সমান করে। এবার মিশ্রনের একটি বাটিতে হলুদ রং এবং আরেকটি বাটিতে লাল রং মিশিয়ে ঠান্ডা করতে হবে জমে যাবার জন্য। জমে গেলে নিজের ইচ্ছা মত টুকরো করে নিতে হবে।

স্টেপ ২ :

উপকরণ

  • ক্যান রেড কিডনি বিনস ২ কাপ
  • ১/৩ কাপ চিনি
  • ১/২ কাপ পানি

কিডনি বিনস ক্যান থেকে নিয়ে পানি ঝরিয়ে পরিষ্কার পানি দিয়ে ধুয়ে একটি পাত্রে পানি, চিনি জ্বাল দিয়ে বিনস দিয়ে ১০ মিনিট চুলায় রাখতে হবে যেন চিনির শিরায় বিনস মিষ্টি হয়।

স্টেপ ৩ :

উপকরণ

  • ৩ কাপ নারিকেল দুধ
  • ৪ চামচ চিনি
  • ১/২ কাপ পানি
  • ৩ গ্রাম আগার/ চায়না গ্রাস

একটি পাত্রে নারিকেল দুধ,পানি,চায়না গ্রাস আর চিনি দিয়ে জ্বাল দিয়ে ঘন করতে নিতে হবে।

একটি গ্লাস নিয়ে তাতে প্রথমে রেড জেলোটুকরো দিয়ে এরপর নারিকেল দুধের মিশ্রণ দিয়ে একটি লেয়ার করতে হবে। এরপর বিনস দিয়ে আরেকটি লেয়ার, এরপর হলুদ জেলো দিয়ে আবার রেড জেলো দিয়ে আবার নারিকেল দুধ এর লেয়ার করতে হবে।

সবশেষে উপরে চেরী দিয়ে সাজিয়ে পরিবেশন করুন অন্যরকম একটি ডেজার্ট!

ছবি ও রেসিপি - রান্না কথন

সম্পর্কিত লেখা

কোকোনাট লেয়ার জেলো পুডিং
ডেজার্ট

কোকোনাট লেয়ার জেলো পুডিং

ক্রমেই গরম বাড়ছে। গরমে স্বস্তি পাওয়ার জন্য প্রয়োজন শরীর ভিতর থেকে ঠান্ডা রাখা। এ অবস্থায় শরীরে পানি ও তাপমাত্রার পরিমাণ নিয়ন্ত্রণে রাখা জরুরি। গরমের স...

রক্তচন্দন বা রেড স্যান্ডেলউড | হোমমেড ফেইস প্যাকে ত্বক হবে উজ্জ্বল ও সুন্দর!
ত্বকের যত্ন

রক্তচন্দন বা রেড স্যান্ডেলউড | হোমমেড ফেইস প্যাকে ত্বক হবে উজ্জ্বল ও সুন্দর!

চন্দন তো আমরা সবাই চিনি, তাই না? আর রূপচর্চায় তো চন্দন বহুকাল ধরে ব্যবহৃত হয়ে আসছে। নারীদের কাছে এটি বেশ জনপ্রিয়তা পেয়েছে এর গুণাগুণের কারণে। তবে স...

নারিকেল তেলের যত গুণ !
বিউটি টিপস

নারিকেল তেলের যত গুণ !

নারিকেল তেল খুব পরিচিত একটি তেল। এটি দু'ভাবে ব্যবহার করা হয়। যেটি রিফাইন্ড হয়ে আসে, সেটি বাহ্যিক ব্যবহারের জন্য। আর যেটি আনরিফাইন্ড বা ভার্জিন তেল হি...

কোন খাবারে কত ক্যালরি আছে তা জানেন কি?
সুস্থতা

কোন খাবারে কত ক্যালরি আছে তা জানেন কি?

খুব তো ডায়েট করছি! কিন্তু জেনে বুঝে কি করছি? আবার ডায়েট মানেই কি একেবারে না খেয়ে শুকিয়ে যাওয়া? ডায়েটের মানে হলো শারীরিক চাহিদা অনুযায়ী পরিমিত খাবার খু...

আরও পড়ুন

হিজাবে অনন্য নারী
এক্সেসরিজ

হিজাবে অনন্য নারী

যারা হিজাব পরা শুরু করেছে তাদের নতুন অবস্থায় হিজাব পরতে অনেক সমস্যা দেখা দেয়। তাছাড়া বিভিন্ন স্টাইলে হিজাব পরা যায়। হিজাবের মূল অনুষঙ্গ হলো স্কার্...

মিনিমাম হেয়ার কেয়ার | একদম কিছুই কি করব না?
চুলের যত্ন

মিনিমাম হেয়ার কেয়ার | একদম কিছুই কি করব না?

আমার মনে হত আমার একারই মনে হয় হোম রিমেডির বিভিন্ন সলিউশন, মানে কোন ত্বক, কোন চুলের জন্য আসলে কি ভালো কাজ করে সেটা বুঝতে সমস্যা হয়। কিন্তু আজকাল আমাদ...

খাদ্যাভ্যাসে অতিরিক্ত চিনি! এতে স্কিনের ক্ষতি করছেন কি?
বিউটি টিপস

খাদ্যাভ্যাসে অতিরিক্ত চিনি! এতে স্কিনের ক্ষতি করছেন কি?

রাতের খাবারের পর মিষ্টিমুখ আর দুপুরের খাবারের পর ভাতঘুম- এই দু’টি জিনিস ছাড়া বাঙ্গালির দিন যেন অপূর্ণ। আমাদের সবার মধ্যেই কমবেশি মিষ্টি/চিনি খাওয়ার প্...

খাঁটি ঘানিভাঙ্গা তেল কেন ব্যবহার করবেন?
চুলের যত্ন

খাঁটি ঘানিভাঙ্গা তেল কেন ব্যবহার করবেন?

আজকাল অনেককেই যখন বলি চুলে রেগুলার তেল দেয়ার উপকারিতা তখন তারা জবাব দেন, ‘কই আপু, আপনি তো বললেন রেগুলার তেল দিলে চুল সুন্দর হবে, হেলদি হবে, চুল পড়াটা...

লাল লিপস্টিক-এ পোশাকে আনুন ক্ল্যাসিক ছোঁয়া!
ভিডিও

লাল লিপস্টিক-এ পোশাকে আনুন ক্ল্যাসিক ছোঁয়া!

ঠোঁট রাঙানো কার না পছন্দ! আর তা যদি হয় লাল, তবে তো আর কথাই নেই! শীতের মেকআপ-এর সবচেয়ে প্রিয় আর হট লুক হচ্ছে লাল ঠোঁট বা রেড লিপস। লাল লিপস্টিক পছন্দ ক...

চিকেন অ্যান্ড প্রন ইন রেড কারি ফ্লেভারড স্টু!
মেহমানদারী

চিকেন অ্যান্ড প্রন ইন রেড কারি ফ্লেভারড স্টু!

মাঝে মাঝে এমন হয় না যে উপকরণ আছে স্যুপ এর কিন্তু খেতে ইচ্ছা করে ভাতে ডুবিয়ে ঝোলের কোন কারি ?আমার নিজের এইসব সমস্যার সমাধান হয় স্টু দিয়ে ! ডিনারে রান্ন...

…