হিজাবে অনন্য নারী

সাজগোজ উপ সম্পাদক · Aug 31, 2013 · 1 min read

হিজাবে অনন্য নারী

যারা হিজাব পরা শুরু করেছে তাদের নতুন অবস্থায় হিজাব পরতে অনেক সমস্যা দেখা দেয়। তাছাড়া বিভিন্ন স্টাইলে হিজাব পরা যায়। হিজাবের মূল অনুষঙ্গ হলো স্কার্ফ। তাছাড়া জামার ওড়না, কিনতে পাওয়া দোপাট্টা দিয়েও অনেকে হিজাব পরে। সব চেয়ে সহজ উপায়ে হিজাব পরা যায় একটা বড় ওড়না, স্কয়ার অথবা তিন কোনা স্কার্ফ নিয়ে মাথায় পরে, ২ সাইড থেকে কোনা নিয়ে এসে গলার উপরে, থুতনির নিচে পিন দিয়ে আটকিয়ে দেয়া। যারা স্টাইলিস্ট ভাবে হিজাব পরতে চান তারা কনট্রাস্ট হিজাব পরতে পারেন। কনট্রাস্ট হিজাব পরতে গেলে ২ টা মানানসই রঙের হিজাব নিয়ে একটি মাথায় আরেকটি গলার কাস থেকে বাঁধতে হবে, যাতে করে রঙের লেয়ার বোঝা যায়। সাজগোজে অনেকেই অনুরধ করেছে হিজাব পরার আর্টিকেলের জন্য। তাদের জন্য নিচে দুটি স্টাইলের হিজাব পরার বর্ণনা ছবি সহ দেয়া হলো ।

১ নাম্বার পিক্টোরিয়াল (ওড়না অথবা স্কার্ফ স্টাইল)

স্টেপ ১ - প্রথমে একটি স্কার্ফ অথবা ওড়না নিয়ে মাথার উপরে বসাতে হবে। ওড়নার নিচের অংশ ডান সাইড ছোট, বাম সাইড বড় রাখতে হবে ।

স্টেপ ২ - ওড়নার দুই সাইডের কোণা ঘাড়ের পেছনের অংশে নিয়ে পিন দিয়ে ভালো করে আটকাতে হবে।

স্টেপ ৩ - এবার পেছন থেকে ডান সাইডের ওড়নাটা সামনে আনুন।

স্টেপ ৪ - ওড়না ডান সাইড থেকে বাম সাইডে নিন।

HIJAB1 4

স্টেপ ৫ - ওড়নার অংশটি কানের উপরে পিন দিয়ে ভালো ভাবে আটকিয়ে নিন।

স্টেপ ৬ - এবার বাম সাইডে থাকা ওড়নার অংশটি নিন।

স্টেপ ৭ - বাম সাইডের ওড়নার অংশ ওড়নার নিচ থেকে সরিয়ে ডান সাইডে আনুন।

স্টেপ ৮ - ডান সাইডে ওড়না এনে ওড়নার ভাঁজ খুলে ফেলুন। ছবির মত করে।

hijab 58

স্টেপ ৯ - এবার ওড়নার অংশটি উপরে তুলুন।

স্টেপ ১০ - ওড়নার অংশ উপরে তোলার পর হিজাবের প্রধান পার্টটা সামনে আনুন।

স্টেপ ১১ - ওড়নার বড় অংশ টুকু উপরে তুলে চুলের খোপা কভার করে আনতে হবে।

স্টেপ ১২ - প্রথমে কানের যে অংশে পিন লাগানো হয়েছিল, সেই অংশে বড় সাইডের ওড়না এনে বসাতে হবে।

hijab 9 12

স্টেপ ১৩- কানের উপরে বাকি অংশের ওড়না কে পিন দিয়ে সুন্দর করে সেট করতে হবে।

স্টেপ ১৪ এবং ১৫- দুই ছবিতে হিজাবের ফাইনাল লুক পেছনে এবং সামনের দেয়া হলো।

13 16

২ নাম্বার পিক্টোরিয়াল ( কনট্রাস্ট স্টাইল)

স্টেপ ১ - প্রথমে একটি মেয়েদের চুল ঢাকার টুপি ( কালার ম্যাচিং জামার সাথে ) পরতে হবে। গলায় ছোট (কনট্রাস্ট) স্কার্ফ নিয়ে গলার পেছনে বাঁধতে হবে। তারপর জামার ওড়না মাথার উপরে মধ্যম ভাগে দিতে হবে, যাতে করে নিচের টুপি দেখা যায়। ওড়নার এক সাইড বড় আরেক সাইড ছোট রাখতে হবে।

স্টেপ ২- এবার ওড়নার দুই সাইড নিয়ে গলার পেছনে বাঁধতে হবে।

1 h 2

স্টেপ ৩- এবার ওড়নার ছোট অংশ সামনে আনতে হবে।

স্টেপ ৪- সামনে এনে, অপর প্রান্তের কাঁধে পিন দিয়ে আটকিয়ে দিতে হবে।

3 h 4

স্টেপ ৫ - এবার ওড়নার বড় অংশ সামনে আনতে হবে।

স্টেপ ৬,৭,৮- বড় অংশ টি ভালো ভাবে মাথার উপর পেঁচিয়ে, কানের উপরের অংশে পিন লাগিয়ে দিতে হবে।

5 h 6

789

স্টেপ ৯- এটা হল কনট্রাস্ট স্টাইলে হিজাব পরার ফাইনাল লুক।

ড্রেস অথবা শাড়ির সাথে হিজাব এর কালার ম্যাচিং -

০১. যে রঙের হিজাব সেই রঙের ম্যাচিং স্কার্ফ পরতে পারেন।

০২. যারা কনট্রাস্ট পরতে চান, তারা সাদার উপর কালো হিজাব অথবা গোলাপির উপর হলুদ হিজাব। এভাবে কনট্রাস্ট করে পরতে পারেন।

০৩. তাছাড়া জুতা, ব্যাগ অথবা পাজামার রঙের সাথে মিলিয়েও হিজাব পরতে পারেন।

০৪. দিনের বেলা হালকা রঙের হিজাব পরবেন।

০৫. পার্টিতে গেলে এমন হিজাব পরবেন যেটা খুব ভালো ভাবে ম্যানেজ করা যায়। এমন হিজাব পরবেন না যেটা ফুলে থাকে, অথবা ফেসে যায়, অথবা সিনথেটিক।

০৬. যদি শাড়ির সাথে হিজাব পরেন, তাহলে ব্লাউজ এর গলা ছোট দিবেন। এমন ভাবে হিজাব পরবেন যাতে করে শুধু গলার নিচ পর্যন্ত ঢাকে। আর বাকিটা শাড়ি এবং ব্লাউজ দিয়ে কভার করবেন।

হিজাবের দরদামঃ

সবচেয়ে ভালো হিজাব পাওয়া যায় চাঁদনী চক, নিউ মার্কেট , বায়তুল মুকারাম মসজিদ, বশুন্ধারা মার্কেট, মগবাজার বোরখার মার্কেট। দাম একেক টার একেক রকম। ১৫০ থেকে শুরু করে ২৫০০ টাকা দামের হিজাব পাওয়া যায়। কিন্তু দরদাম করে কেনাই ভালো। তাছাড়া রেডি হিজাব পাওয়া যায়। এসবের দাম ৪০০-১২০০। আশা করি পোস্টটি ভালো লাগবে। ধন্যবাদ সবাইকে।

লিখেছেনঃ তাপসী

ছবিঃ স্কার্ফসুইটহানি.কম, ভায়োলেটফ্যাশানআর্ট.ব্লগস্পট.কম

সম্পর্কিত লেখা

হিজাব ব্যবহারে চুল পড়ার সমস্যা বেড়ে যাচ্ছে?
চুলের যত্ন

হিজাব ব্যবহারে চুল পড়ার সমস্যা বেড়ে যাচ্ছে?

হিজাবে পর্দা মেনটেইনের পাশাপাশি মডেস্ট লুকে সৌন্দর্য যেন বেড়ে যায় অনেকখানি। আমরা যারা রেগুলার হিজাব পরে বাইরে বের হই, তাদের জন্য তো চুল পড়া খুবই কমন এ...

ফ্যাশনে হিজাব | মার্জিত ও ট্রেন্ডি লুক একসাথেই!
ফ্যাশন

ফ্যাশনে হিজাব | মার্জিত ও ট্রেন্ডি লুক একসাথেই!

হিজাব করলে মন মত ফ্যাশন বা ট্রেন্ড ফলো করা যায় না! এমনটা আমরা অনেকেই ভাবি। তাই না? অথচ এ ধারনাটি কিন্তু একদমই ঠিক নয়। পর্দা করার জন্য মুলত হিজাব ব্যবহ...

হিজাবিদের চুলের চিটচিটেভাব ও খুশকির সমস্যার সমাধান কী?
চুলের যত্ন

হিজাবিদের চুলের চিটচিটেভাব ও খুশকির সমস্যার সমাধান কী?

চুলের সমস্যার কি কোনো শেষ আছে? বাইরের রোদ, ধুলাবালি, ময়লা আর জেনেটিক্যাল নানা কারণতো আছেই। আর তার উপর আমরা যারা হিজাব পরি, তাদেরতো গরমকাল আসলেই চুলের...

হিজাবিদের জন্য দারুণ কিছু টিপস ও ট্রিকস জেনে নিন!
লাইফ স্টাইল

হিজাবিদের জন্য দারুণ কিছু টিপস ও ট্রিকস জেনে নিন!

আজকাল অনেক মেয়েরাই মডেস্ট গেটআপ প্রিফার করে। এখন মেয়েদের বিচরণ সর্বত্রই, সংসার সামলিয়ে নিজের ক্যারিয়ার গুছিয়ে নিচ্ছে, শিক্ষা-গবেষণা কোনো দিক দিয়েই পিছ...

আরও পড়ুন

সহজ হিজাব পিকটোরিয়াল
ফ্যাশন

সহজ হিজাব পিকটোরিয়াল

সাজগোজের পাঠকদের মাঝে অনেকেই অনুরোধ করেছেন কীভাবে খুব সহজে ও কম সময়ে ওড়না দিয়ে হিজাব বাঁধা যায়। আমি সবচেয়ে সাধারণ ও সহজ একটি স্টাইলে পিকটোরিয়াল এর মাধ...

গরমে হিজাবিদের হেয়ার কেয়ার রুটিন কেমন হবে?
চুলের যত্ন

গরমে হিজাবিদের হেয়ার কেয়ার রুটিন কেমন হবে?

গরমকালে চুলে কত ধরণের সমস্যা যে দেখা যায়! চুল পড়া, চিটচিটে স্ক্যাল্প, ড্যানড্রাফ, রুক্ষতা আরও কত কী প্রবলেম আমরা কম বেশি সবাই ডেইলি ফেইস করছি। যারা মড...

হিজাব ব্যবহারকারী নারীদের চুলের যত্ন
চুলের যত্ন

হিজাব ব্যবহারকারী নারীদের চুলের যত্ন

হিজাব যেমন ইসলামে পর্দার একটা অংশ, তেমনি এটি নারীদের সৌন্দর্যও বহুগুণে বাড়িয়ে দেয়। কিন্তু আমাদের চুলগুলো অধিক সময় ধরে হিজাব/স্কার্ফ এর নিচে থাকার ফলে...

হিজাবিদের চুলের যত্ন হবে সানসিল্ক হিজাব রিচার্জ শ্যাম্পু দিয়েই!
চুল

হিজাবিদের চুলের যত্ন হবে সানসিল্ক হিজাব রিচার্জ শ্যাম্পু দিয়েই!

যারা একটু মডেস্ট ড্রেস আপ করেন এবং হিজাব পড়েন তাদেরতো জানাই আছে যে এই সিজনে অর্থাৎ প্রচণ্ড গরম এবং হিউমিডিটিতে চুলের হেলথ কিভাবে নষ্ট হয়ে যায়! আর চুল...

ফ্যাশানে নতুন চমকঃ স্কার্ফ
ফ্যাশন

ফ্যাশানে নতুন চমকঃ স্কার্ফ

প্রতিনিয়ত ফ্যাশনে যোগ হচ্ছে নতুন মাত্রা। স্কার্ফ ওড়না নামেই এগুলো বেশি পরিচিত বিক্রেতা বা তরুণীদের কাছে, যারা ফতুয়ার সঙ্গে ওড়না ব্যবহার করে নিজেকে করে...

…