সহজ হিজাব পিকটোরিয়াল

সাজগোজ উপ সম্পাদক · Jun 25, 2014 · 1 min read

সহজ হিজাব পিকটোরিয়াল

সাজগোজের পাঠকদের মাঝে অনেকেই অনুরোধ করেছেন কীভাবে খুব সহজে ও কম সময়ে ওড়না দিয়ে হিজাব বাঁধা যায়। আমি সবচেয়ে সাধারণ ও সহজ একটি স্টাইলে পিকটোরিয়াল এর মাধ্যমে দেখিয়েছি। যারা হিজাব পরেন, প্রতিদিনকার  হিজাবের স্টাইল হিসেবে তারা এটি অনুসরন করতে পারেন। শুধুমাত্র একটি ওড়না ব্যবহার করা হয় বলে এটি কম সময়সাপেক্ষ, ও সহজও বটে। আসুন দেখে নিই-

h1

০১. প্রথমে ওড়নাটিকে মাথায় দিন ছবির মতো করে। এখানে আমি ডানপাশে ওড়নার অল্প অংশ রেখে বাকিটুকু দিয়ে হিজাব করব। এভাবে হিজাব পরা ও সামলানো দুই-ই সহজ হয়ে যায়।

h2

০২. এবার থুতনির নিচ দিয়ে ওড়নাটির প্রান্ত শক্তহাতে টাইট করে ধরে বামহাতে অন্য প্রান্ত ধরে মাথার উপর দিয়ে একটি প্যাঁচ দিন। এই পর্যায়ে এসে থুতনির কাছে ছোট সেফটিপিন ব্যবহার করতে পারেন, তবে খুব সাবধানে। কারণ এতে প্রয়োজন অনুশীলন ও ধৈর্য্যের।

h3

০৩. একবার ওড়না প্যাঁচ দেওয়া হলে ঘুরিয়ে অন্যপাশে আনুন। পাশ থেকে কোন বড় বা ছোট চুল বের হয়ে থাকলে তা ঠিক করে নিন। যাদের কপালের সামনে ছোট ছোট পাতলা চুল আছে, তারা চাইলে হিজাবের নিচে আন্ডার ক্যাপ পরে নিতে পারেন। গেঞ্জি কাপড়ের তৈরি বা নেটের রেডিমেড ছোট ক্যাপ গুলো এক্ষেত্রে দারুন সহায়ক।

h4

০৪. ঘুরিয়ে আনা ওড়নার প্রান্ত ব্রোচ দিয়ে আটকিয়ে নিন। হিজাব যেন কিছু সময় পরে খুলে না যায় সেজন্য লুজ হিজাব পিন ব্যবহার করতে পারেন (ছবিতে হাত দ্বারা চিহ্নিত)। চাইলে ম্যাচিং করে রংবেরঙের ২-৩ টি রঙের পিন ব্যবহার করতে পারেন। এসব পিন নিউ মার্কেট- চাঁদনিচক-গাউসিয়াতে পাবেন ১২০-১৫০ টাকার মধ্যে।

h5

০৫. এবার কাঁধের দুপাশে চড়িয়ে থাকা ওড়না তুলে সেট করে নিন। সামলাতে সমস্যা হলে ওড়না ও জামার সাথে আরও সেফটিপিন বা ব্রোচ দিয়ে আটকে নিতে পারেন। ব্যাস! হয়ে গেলো সহজেই হিজাব বাঁধা!

[picture]

কিছু দরকারি টিপসঃ

  • হিজাব পরার আগে অবশ্যই চুল বেঁধে নেবেন। চাইলে একটু টাইট খোঁপা করে নিতে পারেন এতে বাতাস চলাচলের সুযোগ পাবে।
  • যারা নতুন হিজাব করা শুরু করেছেন, প্রথমেই পরিপাটি করে হিজাব পরতে না পারলে চেষ্টা করুন। বাড়িতে বিভিন্ন ভাবে অনুশীলন করুন।  দেখবেন আপনি নিজেই নতুন সব স্টাইল করতে পারছেন।
  • বাইরে যাবার সময় ঝটপট হিজাব পরতে হাতের কাছে বিভিন্ন সাইজের সেফটিপিন, হিজাব পিন রাখুন।
  • যারা নতুন পরা শুরু করেছেন, হয়তবা প্রথম প্রথম বেশ গরম লাগতে পারে। এতে অধৈর্য্য হবেন না। সময়ের সাথে সাথে গরম লাগা ভাবটিও কমে যাবে।
  • ছোট চুলগুলোকে সামলাতে হিজাবের নিচে আন্ডার ক্যাপ ব্যবহার করুন। এতে বেশি গরম মনে হলে নিজেই পছন্দমতো সুতির কাপড় কিনে বানিয়ে নিতে পারেন।
  • খুব বেশি পাতলা জর্জেট বা সার্টিনের কাপড় ব্যবহার করবেন না।

লিখেছেন- চৌধুরী তাহাসিন জামান

মডেল- চৌধুরী তাহাসিন জামান

ছবি- ইমাহোম্যাগাজিন.কম

সম্পর্কিত লেখা

হিজাবে অনন্য নারী
এক্সেসরিজ

হিজাবে অনন্য নারী

যারা হিজাব পরা শুরু করেছে তাদের নতুন অবস্থায় হিজাব পরতে অনেক সমস্যা দেখা দেয়। তাছাড়া বিভিন্ন স্টাইলে হিজাব পরা যায়। হিজাবের মূল অনুষঙ্গ হলো স্কার্...

হিজাব ব্যবহারে চুল পড়ার সমস্যা বেড়ে যাচ্ছে?
চুলের যত্ন

হিজাব ব্যবহারে চুল পড়ার সমস্যা বেড়ে যাচ্ছে?

হিজাবে পর্দা মেনটেইনের পাশাপাশি মডেস্ট লুকে সৌন্দর্য যেন বেড়ে যায় অনেকখানি। আমরা যারা রেগুলার হিজাব পরে বাইরে বের হই, তাদের জন্য তো চুল পড়া খুবই কমন এ...

ফ্যাশনে হিজাব | মার্জিত ও ট্রেন্ডি লুক একসাথেই!
ফ্যাশন

ফ্যাশনে হিজাব | মার্জিত ও ট্রেন্ডি লুক একসাথেই!

হিজাব করলে মন মত ফ্যাশন বা ট্রেন্ড ফলো করা যায় না! এমনটা আমরা অনেকেই ভাবি। তাই না? অথচ এ ধারনাটি কিন্তু একদমই ঠিক নয়। পর্দা করার জন্য মুলত হিজাব ব্যবহ...

হিজাবিদের চুলের চিটচিটেভাব ও খুশকির সমস্যার সমাধান কী?
চুলের যত্ন

হিজাবিদের চুলের চিটচিটেভাব ও খুশকির সমস্যার সমাধান কী?

চুলের সমস্যার কি কোনো শেষ আছে? বাইরের রোদ, ধুলাবালি, ময়লা আর জেনেটিক্যাল নানা কারণতো আছেই। আর তার উপর আমরা যারা হিজাব পরি, তাদেরতো গরমকাল আসলেই চুলের...

আরও পড়ুন

হিজাবিদের জন্য দারুণ কিছু টিপস ও ট্রিকস জেনে নিন!
লাইফ স্টাইল

হিজাবিদের জন্য দারুণ কিছু টিপস ও ট্রিকস জেনে নিন!

আজকাল অনেক মেয়েরাই মডেস্ট গেটআপ প্রিফার করে। এখন মেয়েদের বিচরণ সর্বত্রই, সংসার সামলিয়ে নিজের ক্যারিয়ার গুছিয়ে নিচ্ছে, শিক্ষা-গবেষণা কোনো দিক দিয়েই পিছ...

গরমে হিজাবিদের হেয়ার কেয়ার রুটিন কেমন হবে?
চুলের যত্ন

গরমে হিজাবিদের হেয়ার কেয়ার রুটিন কেমন হবে?

গরমকালে চুলে কত ধরণের সমস্যা যে দেখা যায়! চুল পড়া, চিটচিটে স্ক্যাল্প, ড্যানড্রাফ, রুক্ষতা আরও কত কী প্রবলেম আমরা কম বেশি সবাই ডেইলি ফেইস করছি। যারা মড...

হিজাবিদের চুলের যত্ন হবে সানসিল্ক হিজাব রিচার্জ শ্যাম্পু দিয়েই!
চুল

হিজাবিদের চুলের যত্ন হবে সানসিল্ক হিজাব রিচার্জ শ্যাম্পু দিয়েই!

যারা একটু মডেস্ট ড্রেস আপ করেন এবং হিজাব পড়েন তাদেরতো জানাই আছে যে এই সিজনে অর্থাৎ প্রচণ্ড গরম এবং হিউমিডিটিতে চুলের হেলথ কিভাবে নষ্ট হয়ে যায়! আর চুল...

হিজাব ব্যবহারকারী নারীদের চুলের যত্ন
চুলের যত্ন

হিজাব ব্যবহারকারী নারীদের চুলের যত্ন

হিজাব যেমন ইসলামে পর্দার একটা অংশ, তেমনি এটি নারীদের সৌন্দর্যও বহুগুণে বাড়িয়ে দেয়। কিন্তু আমাদের চুলগুলো অধিক সময় ধরে হিজাব/স্কার্ফ এর নিচে থাকার ফলে...

হিজাব ভলিউমাইজার
ফ্যাশন

হিজাব ভলিউমাইজার

অনেকেই হয়ত খেয়াল করেছেন আজকাল মেয়েদের হিজাবের নীচে বিশাল বড় একটি খোঁপা থাকে। যার কারণে মাথার মাঝামাঝি অংশটি বেশ বড়সড় দেখায়। জানিনা আপনাদের কেমন লাগে ক...

স্ক্যাল্পের ইচিনেস ও স্মেল নিয়ে চিন্তিত? জেনে নিন কার্যকরী সল্যুশন!
চুলের যত্ন

স্ক্যাল্পের ইচিনেস ও স্মেল নিয়ে চিন্তিত? জেনে নিন কার্যকরী সল্যুশন!

মাথার স্ক্যাল্পে ইচিনেস এবং বাজে স্মেল নিয়ে বেশ ভুগছে চাকুরীজীবী নাফিসা। গতকালই সে শ্যাম্পু করলো! অথচ, আজই আবার মাথার স্ক্যাল্প চুলকাচ্ছে আর বাজে স্মে...

…