হিজাব ব্যবহারকারী নারীদের চুলের যত্ন

sub-editor · Feb 27, 2017 · 1 min read

হিজাব ব্যবহারকারী নারীদের চুলের যত্ন

হিজাব যেমন ইসলামে পর্দার একটা অংশ, তেমনি এটি নারীদের সৌন্দর্যও বহুগুণে বাড়িয়ে দেয়। কিন্তু আমাদের চুলগুলো অধিক সময় ধরে হিজাব/স্কার্ফ এর নিচে থাকার ফলে অনেক সময় চুলে অনেক ধরণের সমস্যা দেখা দেয়। এই সমস্যায় প্রায় সব হিজাব ব্যবহারকারী নারীরাই ভুগে থাকেন।

চুল পড়া, চুল রুক্ষ হয়ে যাওয়া, খুশকি, এবং চুলের গোড়া চটচটে হয়ে যাওয়াসহ নানা সমস্যা দেখা দেয়। তাই বলে তো আর হিজাব ছেড়ে দেওয়া যাবে না।এই জন্যে, আজ আমি শেয়ার করবো হিজাবে অভ্যস্ত নারীদের চুলের যত্ন সম্পর্কে কিছু টিপস।

[picture]

(১) অনেক সময় ধরে হিজাব পরিধানের ফলে, বিশেষ করে গরমকালে মাথার ত্বক ঘেমে যায়। এছাড়াও আমাদের মাথার ত্বক কিছু ন্যাচারাল অয়েল ছাড়ে। এর ফলে মাথার ত্বক চটচটে হয়ে যায় এবং চুলকানির সৃষ্টি হয়।  এজন্যে মাথার ত্বক সবসময় পরিষ্কার রাখতে হবে। সপ্তাহে ২-৩ দিন কোনো মাইল্ড শ্যাম্পু দিয়ে চুল পরিষ্কার করতে হবে। এক্ষেত্রে আপনারা বেবি শ্যাম্পু ব্যবহার করতে পারেন। কারণ এগুলোতে ক্ষতিকর কেমিক্যালগুলো কম থাকে।

(২) অনেক সময় তাড়াহুড়োতে চুল শ্যাম্পু করা সম্ভব হয়ে ওঠে না। এক্ষেত্রে চটজলদি সমাধান পেতে ব্যবহার করুন ড্রাই শ্যাম্পু। বাজারে অনেক ব্রান্ডের ড্রাই শ্যাম্পু রয়েছে। এগুলো থেকে যে কোনো একটা বেছে নিন। মাথার ত্বকে সিঁথি কেটে কেটে ড্রাই শ্যাম্পু লাগিয়ে নিন। হেয়ার কম্বের সাহায্যে চুলগুলো আঁচড়ে নিন। ব্যস।

(৩) অনেকেই আছেন, তাড়াহুড়ায় গোসলের পরে চুল পুরোপুরিভাবে না শুকিয়েই হিজাব বেঁধে ফেলেন। আর এর ফলেই দেখা দেয় খুশকি এবং এমন কি উকুনও। তাই এই কাজটি করা কখনোই উচিত নয়। সবসময় চুল বাতাসে পুরোপুরিভাবে শুকিয়ে নিবেন। তবে, হাতে একদম সময় না থাকলে হেয়ার ড্রাইয়ার ব্যবহার করতে পারেন। চুল শুকিয়ে নেওয়ার পর, চুলগুলো ভালোমতো আচড়ে নিবেন।

(৪) হিজাব বাঁধার আগে সবাইই চুল বেঁধে নেন। তবে এক্ষেত্রে চুল খুবই শক্ত করে বাধা যাবে না। এতে চুল গোড়া থেকে উঠে আসে। চেষ্টা করবেন, সবসময় সফট কোনো ব্যান্ড দিয়ে চুল বাঁধতে এবং অতিরিক্ত ববি পিন/ ক্লিপ ব্যবহার না করতে। হার্ড রাবার ব্যান্ড আমাদের চুলকে ড্যামেজ করে দেয়।

(৫) চুলকে হাইড্রেট রাখতে চুলে তেল ম্যাসাজ করা অত্যন্ত জরুরী। চুলে ব্যবহার করুন ভিটামিন ই যুক্ত অয়েল যেমন, আমন্ড অয়েল, আর্গান অয়েল। সপ্তাহে অন্তত ১ দিন হট অয়েল ম্যাসাজ করার অভ্যাস করতে হবে। এক্ষেত্রে বেছে নিন কোকোনাট অয়েল অথবা অলিভ অয়েল। এই তেলগুলো একটা পাত্রে নিয়ে হালকা গরম করে মাথার ত্বকে ম্যাসাজ করুন। হট অয়েল ম্যাসাজের ফলে আমাদের মাথার ত্বকে রক্ত সঞ্চালন বৃদ্ধি পাবে এবং চুলের দ্রুত বৃদ্ধি হবে।

(৬) চুলের স্বাস্থ্য রক্ষার জন্যে সপ্তাহে একদিন চুলে একটা প্রোটিন হেয়ার মাস্ক ব্যবহার করবেন। এতে চুলের গোড়া শক্ত হবে, চুল সফট, শাইনি এবং ড্যামেজ ফ্রি হবে। একটা বাটিতে একটি পাকা কলা নিয়ে কাটা চামচের সাহায্যে ম্যাশড করে নিন। এর মধ্যে ১ টি ডিম এবং ৩ টেবিল চামচ টক দই যোগ করুন। এই হেয়ার মাস্কটি পুরো চুলে লাগিয়ে নিন। ২ ঘন্টা পর শ্যাম্পু এবং কন্ডিশনার লাগিয়ে নিন।

 (৭) আমাদের চুল এবং মাথার ত্বকে অক্সিজেন খুবই গুরুত্বপূর্ণ। আর হিজাব পরিধানের ফলে মাথার ত্বকে অক্সিজেন প্রবেশে বাধা পায়। বিশেষ করে গরমকালে ভারী ধরণের স্কার্ফ ব্যবহারের ফলে মাথার ত্বক পরিপূর্ণ অক্সিজেন পায় না এবং মাথার ত্বক চটচটে হয়ে যায়। তাই এসব স্কার্ফ রেখে দিন শীতকালের জন্য। সামনে গরম আসছে, তাই গরমকালের জন্যে সুতি এবং সফট ধরণের স্কার্ফ বেছে নিন। এ ধরনের স্কার্ফ মাথার অতিরিক্ত ঘাম শুষে নেয় এবং মাথার ত্বক ফ্রেশ রাখতে সাহায্য করে।

(৮) হিজাব ক্যাপ, স্কার্ফ এগুলো নিয়মিত পরিষ্কার করে ফেলবেন। ব্যাক্টেরিয়া সংক্রান্ত কোনো সমস্যা থেকে বাঁচতে এগুলো পরিষ্কার রাখা খুবই জরুরী। আর একটি কথা, নিজের ব্যবহৃত হিজাব অন্যকে পরতে দিবেন না এবং অন্যের ব্যবহৃত হিজাব নিজে পরিধান করবেন না। এতে খুশকি, উকুন ইত্যাদি হওয়ার সম্ভবনা থাকে।

এই তো ছিলো, হিজাব ব্যবহারকারী নারীদের জন্যে কিছু হেয়ার কেয়ার টিপস।

ছবি - পিক্সাবে ডট কম

লিখেছেন – জান্নাতুল মৌ

সম্পর্কিত লেখা

হিজাব ব্যবহারে চুল পড়ার সমস্যা বেড়ে যাচ্ছে?
চুলের যত্ন

হিজাব ব্যবহারে চুল পড়ার সমস্যা বেড়ে যাচ্ছে?

হিজাবে পর্দা মেনটেইনের পাশাপাশি মডেস্ট লুকে সৌন্দর্য যেন বেড়ে যায় অনেকখানি। আমরা যারা রেগুলার হিজাব পরে বাইরে বের হই, তাদের জন্য তো চুল পড়া খুবই কমন এ...

হিজাবে অনন্য নারী
এক্সেসরিজ

হিজাবে অনন্য নারী

যারা হিজাব পরা শুরু করেছে তাদের নতুন অবস্থায় হিজাব পরতে অনেক সমস্যা দেখা দেয়। তাছাড়া বিভিন্ন স্টাইলে হিজাব পরা যায়। হিজাবের মূল অনুষঙ্গ হলো স্কার্...

হিজাবিদের চুলের চিটচিটেভাব ও খুশকির সমস্যার সমাধান কী?
চুলের যত্ন

হিজাবিদের চুলের চিটচিটেভাব ও খুশকির সমস্যার সমাধান কী?

চুলের সমস্যার কি কোনো শেষ আছে? বাইরের রোদ, ধুলাবালি, ময়লা আর জেনেটিক্যাল নানা কারণতো আছেই। আর তার উপর আমরা যারা হিজাব পরি, তাদেরতো গরমকাল আসলেই চুলের...

হিজাবিদের জন্য দারুণ কিছু টিপস ও ট্রিকস জেনে নিন!
লাইফ স্টাইল

হিজাবিদের জন্য দারুণ কিছু টিপস ও ট্রিকস জেনে নিন!

আজকাল অনেক মেয়েরাই মডেস্ট গেটআপ প্রিফার করে। এখন মেয়েদের বিচরণ সর্বত্রই, সংসার সামলিয়ে নিজের ক্যারিয়ার গুছিয়ে নিচ্ছে, শিক্ষা-গবেষণা কোনো দিক দিয়েই পিছ...

আরও পড়ুন

গরমে হিজাবিদের হেয়ার কেয়ার রুটিন কেমন হবে?
চুলের যত্ন

গরমে হিজাবিদের হেয়ার কেয়ার রুটিন কেমন হবে?

গরমকালে চুলে কত ধরণের সমস্যা যে দেখা যায়! চুল পড়া, চিটচিটে স্ক্যাল্প, ড্যানড্রাফ, রুক্ষতা আরও কত কী প্রবলেম আমরা কম বেশি সবাই ডেইলি ফেইস করছি। যারা মড...

ফ্যাশনে হিজাব | মার্জিত ও ট্রেন্ডি লুক একসাথেই!
ফ্যাশন

ফ্যাশনে হিজাব | মার্জিত ও ট্রেন্ডি লুক একসাথেই!

হিজাব করলে মন মত ফ্যাশন বা ট্রেন্ড ফলো করা যায় না! এমনটা আমরা অনেকেই ভাবি। তাই না? অথচ এ ধারনাটি কিন্তু একদমই ঠিক নয়। পর্দা করার জন্য মুলত হিজাব ব্যবহ...

হিজাবিদের চুলের যত্ন হবে সানসিল্ক হিজাব রিচার্জ শ্যাম্পু দিয়েই!
চুল

হিজাবিদের চুলের যত্ন হবে সানসিল্ক হিজাব রিচার্জ শ্যাম্পু দিয়েই!

যারা একটু মডেস্ট ড্রেস আপ করেন এবং হিজাব পড়েন তাদেরতো জানাই আছে যে এই সিজনে অর্থাৎ প্রচণ্ড গরম এবং হিউমিডিটিতে চুলের হেলথ কিভাবে নষ্ট হয়ে যায়! আর চুল...

সহজ হিজাব পিকটোরিয়াল
ফ্যাশন

সহজ হিজাব পিকটোরিয়াল

সাজগোজের পাঠকদের মাঝে অনেকেই অনুরোধ করেছেন কীভাবে খুব সহজে ও কম সময়ে ওড়না দিয়ে হিজাব বাঁধা যায়। আমি সবচেয়ে সাধারণ ও সহজ একটি স্টাইলে পিকটোরিয়াল এর মাধ...

স্ক্যাল্পের ইচিনেস ও স্মেল নিয়ে চিন্তিত? জেনে নিন কার্যকরী সল্যুশন!
চুলের যত্ন

স্ক্যাল্পের ইচিনেস ও স্মেল নিয়ে চিন্তিত? জেনে নিন কার্যকরী সল্যুশন!

মাথার স্ক্যাল্পে ইচিনেস এবং বাজে স্মেল নিয়ে বেশ ভুগছে চাকুরীজীবী নাফিসা। গতকালই সে শ্যাম্পু করলো! অথচ, আজই আবার মাথার স্ক্যাল্প চুলকাচ্ছে আর বাজে স্মে...

সুন্দর চুল পেতে স্ক্যাল্প ও চুলের ধরন অনুযায়ী সঠিক শ্যাম্পু সিলেকশন!
রিভিউ

সুন্দর চুল পেতে স্ক্যাল্প ও চুলের ধরন অনুযায়ী সঠিক শ্যাম্পু সিলেকশন!

আমরা আমাদের ত্বক নিয়ে খুব কনসার্নড থাকি, তাই না? ত্বকের যত্নে কতকিছুই না ব্যবহার করি আমরা, ত্বকে যেকোনো সমস্যা হলেই আমরা উদ্বিগ্ন হয়ে যাই। কিন্তু চুলে...

…