চিকেন অ্যান্ড প্রন ইন রেড কারি ফ্লেভারড স্টু!

sub-editor · Apr 27, 2017 · 1 min read

চিকেন অ্যান্ড প্রন ইন রেড কারি ফ্লেভারড স্টু!

মাঝে মাঝে এমন হয় না যে উপকরণ আছে স্যুপ এর কিন্তু খেতে ইচ্ছা করে ভাতে ডুবিয়ে ঝোলের কোন কারি ?আমার নিজের এইসব সমস্যার সমাধান হয় স্টু দিয়ে ! ডিনারে রান্না করেছিলাম থাই রেড কারি ফ্লেভার দিয়ে স্টু , এর সাথে দিয়েছিলাম অনেক সবজি , মুরগির মাংস আর কিছু চিংড়ি ! লেবুর রস চিপে গরম ভাতের সাথে পরিবেশন করেছিলাম গরম গরম ! 

রেড কারি পেস্ট উপকরণ 

- ৪ টা পেয়াঁজ কুঁচি - ২ টা বড় রসুন এর কোয়া - লেমন গ্রাস বা চায়না গ্রাস ৫ টা স্টিক - ৮ টা পাকা লাল মরিচ ( শুকনা মরিচ না ) - ১ মুঠো ধনিয়া পাতা মিহি কুঁচি - ২ চা চামচ গুঁড়ো মরিচ - ১ টি আদা কুঁচি করা - ১ টি লেবুর জেস্ট ( লেবুর খোসা কুঁচি ) - ৩ -৪ টা লেবুর পাতা - ২ টেবিল চামচ শুকনা চিংড়ি মাছের গুঁড়ো - ১ চা চামচ হলুদ গুঁড়া - ২ টেবিল চামচ তেল

এসব কিছু একসাথে ব্লেন্ডারে অল্প পানি দিয়ে ভালো ভাবে ব্লেন্ড করে নিন। পেস্ট রেডি। থাই রেড কারি ফ্লেভার দিয়ে স্টু তৈরি করতে প্রয়োজনীয় উপকরণ  - চিকেন / ভেজিটেবল ষ্টক ২ কাপ - চিকেন টুকরা ১ কাপ - চিংড়ি ১ কাপ -  বাটন মাশরুম ২ কাপ কুঁচি করা - পছন্দ মতো মিক্সড সবজি - টমেটো টুকরা হাফ কাপ - নারকেল দুধ ১ কাপ - ধনিয়া পাতা কুঁচি - রসুন কুঁচি ১ চা চামচ - লেমন গ্রাস / থাই পাতা কয়েক টুকরা - রেড কারি পেস্ট ৬ টেবিল চামচ - লেবুর রস ৩ টেবিল চামচ - লবন স্বাদ মতো

প্রণালী 

উপরের সব উপকরণ একসাথে হাঁড়িতে দিয়ে চুলায় অল্প আঁচে রান্না করুন ১৫ মিনিট। খাবার সময় খানিকটা ধনিয়া পাতা ছিটিয়ে দিন। ব্যস ইজি ডিনার রেডি । যদি রেড কারি পেস্ট বানাতে না চান তাহলে বাইরে থেকে কেনাটা দিয়েও করতে পারেন , তবে ঘরে ফ্রেশ বানানো পেস্ট এর অন্য রকম স্বাদ হয় ! ছবি ও রেসিপি – রোমান্টিক কিচেন স্টোরিজ

সম্পর্কিত লেখা

চিকেন ড্রামস্টিকস ইন থাই রেড কারি সস
চা – নাস্তা

চিকেন ড্রামস্টিকস ইন থাই রেড কারি সস

সাইড ডিশ , স্টার্টটার , বিকেলের নাস্তায় দারুণ লাগে এই চিকেন ড্রামস্টিকস । ফ্রাইড রাইস এর সাথে দারুণ মানিয়ে যায় এই চিকেন ড্রামস্টিকস ইন থাই রেড কার...

রক্তচন্দন বা রেড স্যান্ডেলউড | হোমমেড ফেইস প্যাকে ত্বক হবে উজ্জ্বল ও সুন্দর!
ত্বকের যত্ন

রক্তচন্দন বা রেড স্যান্ডেলউড | হোমমেড ফেইস প্যাকে ত্বক হবে উজ্জ্বল ও সুন্দর!

চন্দন তো আমরা সবাই চিনি, তাই না? আর রূপচর্চায় তো চন্দন বহুকাল ধরে ব্যবহৃত হয়ে আসছে। নারীদের কাছে এটি বেশ জনপ্রিয়তা পেয়েছে এর গুণাগুণের কারণে। তবে স...

রেড কোকোনাট চিকেন কারি
মেহমানদারী

রেড কোকোনাট চিকেন কারি

বাড়ির ছোট বড় সকলের প্রিয় একটি খাবার হচ্ছে চিকেন কারি। সব সময় তো একই ধরনের কারি খাওয়া হয়। আজকে একটু ভিন্নধর্মী রেড কোকোনাট চিকেন কারি এর রেসিপি নিয়ে আস...

আরও পড়ুন

চিংড়ি কোফতা কারি
মেহমানদারী

চিংড়ি কোফতা কারি

চিংড়ি পছন্দ করে না এমন মানুষ খুঁজে পাওয়া মুশকিল। চিংড়ি দিয়ে কত রকমের মজাদার খাবার তৈরি করা হয়, যেমন মালাইকারি, স্যুপ, ভুনা, ভর্তা আরও কত কী! কিন্তু চি...

ভাত-ভর্তায় বাঙালিয়ানা | জেনে নিন ১০টি ভর্তার রেসিপি!
রেসিপি

ভাত-ভর্তায় বাঙালিয়ানা | জেনে নিন ১০টি ভর্তার রেসিপি!

বাঙালির পাতে রকমারি ভর্তা, সাথে মরিচ আর পেঁয়াজ! ব্যস, পেট তো ভরবেই, সাথে মনও জুড়াবে। ভাত-ভর্তা বাঙালির ঐতিহ্য। পহেলা বৈশাখে বাংলা নববর্ষকে সাদরে বরণ ক...

থাই প্রন কারি
২০ মিনিটের রান্না

থাই প্রন কারি

থাই খাবার আমাদের মধ্যে অনেক জনপ্রিয়। আর তাই প্রন বা চিংড়ি মাছ দিয়ে একটি ঝটপট থাই কারি রেসিপি নিয়ে চলে আসলাম আপনাদের জন্য, যার নাম থাই প্রন কারি। চলুন...

চুলের গ্রোথ এবং পুষ্টি ফিরে পেতে কার্যকরী তেল
চুলের যত্ন

চুলের গ্রোথ এবং পুষ্টি ফিরে পেতে কার্যকরী তেল

ইদানীং চুলগুলো কেমন জানি পাতলা হয়ে গেছে। ধরলেই যেন গোড়া থেকে উঠে চলে আসছে। বেশ কয়েক মাস ধরেই দেখছেন চুলগুলো বাড়ছে না কেন জানি! প্রতিদিনকার ধুলো, দূষণ...

লাল লিপস্টিক-এ পোশাকে আনুন ক্ল্যাসিক ছোঁয়া!
ভিডিও

লাল লিপস্টিক-এ পোশাকে আনুন ক্ল্যাসিক ছোঁয়া!

ঠোঁট রাঙানো কার না পছন্দ! আর তা যদি হয় লাল, তবে তো আর কথাই নেই! শীতের মেকআপ-এর সবচেয়ে প্রিয় আর হট লুক হচ্ছে লাল ঠোঁট বা রেড লিপস। লাল লিপস্টিক পছন্দ ক...

…