রেড কোকোনাট চিকেন কারি

sub-editor · Aug 18, 2018 · 1 min read

রেড কোকোনাট চিকেন কারি

বাড়ির ছোট বড় সকলের প্রিয় একটি খাবার হচ্ছে চিকেন কারি। সব সময় তো একই ধরনের কারি খাওয়া হয়। আজকে একটু ভিন্নধর্মী রেড কোকোনাট চিকেন কারি এর রেসিপি নিয়ে আসলাম। এটিতে জুসি চিকেনের স্বাদের সাথে নারকেলের সুন্দর একটি অ্যারোমা পাওয়া যাবে। চলুন তবে রেসিপিটি দেখে নেই।

রেড কোকোনাট চিকেন কারি বানাতে যা লাগবে 

  • চিকেন ব্রেস্ট পছন্দমতো পিস করে কেটে নেয়া- ১ পাউন্ড
  • অলিভ অয়েল- ১.৫ টেবিল চামচ
  • বড় পেঁয়াজ কুঁচি- ১ টি
  • রেড কারি পেস্ট- ২ টেবিল চামচ
  • রেড ক্যাপসিকাম ছোট করে কুঁচি- ১ টি
  • হলুদ ক্যাপসিকাম ছোট করে কুঁচি- ১ টি
  • আদা কুঁচি- ২ চা চামচ
  • রসুন কুঁচি- ৪ টি
  • নারিকেল দুধ- ১ কাপ
  • কর্ণফ্লাওয়ার- ১ টেবিল চামচ
  • সুইট চিলি সস- ১ টেবিল চামচ
  • সয়া সস- ২ টেবিল চামচ
  • ফিশ সস- ২ টেবিল চামচ
  • ব্রাউন সুগার- ১ টেবিল চামচ

প্রণালী

১. একটি বড় প্যানে তেল গরম করে মিডিয়াম হাই হিট-এ চিকেন, পেঁয়াজ কুঁচি ও কারি পেস্ট দিয়ে দিন। চিকেন-এর রঙ না বদলানো পর্যন্ত নেড়েচেড়ে রান্না করুন। ক্যাপসিকাম, আদা ও রসুন কুঁচি দিয়ে দিন। কিছুক্ষণ নেড়েচেড়ে রান্না করুন।

২. এবার এক কাপের অর্ধেক পরিমাণ নারিকেল দুধ দিয়ে দিন। বাকিটুকু কর্ণফ্লাওয়ার-এর সাথে মিক্স করে দিয়ে দিন।

৩. বাকি সব উপকরণ এখন একটি একটি করে দিয়ে দিন। চিকেন সিদ্ধ হয়ে বলক আসতে দিন। কারি ঘন নাকি পাতলা করবেন এটি আপনার পছন্দের উপর নির্ভর করবে।

৪. হয়ে গেলে নামিয়ে নিন। তারপর সারভিং ডিশে নিয়ে বেসিল, ধনেপাতা কুঁচি ও কিছু লাইম জেস্ট ছড়িয়ে দিন উপরে। সাদা ভাত বা অন্য যেকোনো রকম রাইস-এর সাথে পরিবেশন করুন।

এই খাবারটি ঘরোয়া যে কোনো আয়োজনে বানাতে পারেন। মেহমানদারীতে যেমন নতুনত্ব আসবে, তেমনই স্বাদেও আসবে ভিন্নতা। যেহেতু রান্না করাটাও বেশি কঠিন নয়, তাই আপনার খুব বেশি সময়ও লাগবে না।

লিখেছেন- তাহসিন তারান্নুম

ছবি- সাটারস্টক

সম্পর্কিত লেখা

চিকেন ড্রামস্টিকস ইন থাই রেড কারি সস
চা – নাস্তা

চিকেন ড্রামস্টিকস ইন থাই রেড কারি সস

সাইড ডিশ , স্টার্টটার , বিকেলের নাস্তায় দারুণ লাগে এই চিকেন ড্রামস্টিকস । ফ্রাইড রাইস এর সাথে দারুণ মানিয়ে যায় এই চিকেন ড্রামস্টিকস ইন থাই রেড কার...

রক্তচন্দন বা রেড স্যান্ডেলউড | হোমমেড ফেইস প্যাকে ত্বক হবে উজ্জ্বল ও সুন্দর!
ত্বকের যত্ন

রক্তচন্দন বা রেড স্যান্ডেলউড | হোমমেড ফেইস প্যাকে ত্বক হবে উজ্জ্বল ও সুন্দর!

চন্দন তো আমরা সবাই চিনি, তাই না? আর রূপচর্চায় তো চন্দন বহুকাল ধরে ব্যবহৃত হয়ে আসছে। নারীদের কাছে এটি বেশ জনপ্রিয়তা পেয়েছে এর গুণাগুণের কারণে। তবে স...

চিকেন অ্যান্ড প্রন ইন রেড কারি ফ্লেভারড স্টু!
মেহমানদারী

চিকেন অ্যান্ড প্রন ইন রেড কারি ফ্লেভারড স্টু!

মাঝে মাঝে এমন হয় না যে উপকরণ আছে স্যুপ এর কিন্তু খেতে ইচ্ছা করে ভাতে ডুবিয়ে ঝোলের কোন কারি ?আমার নিজের এইসব সমস্যার সমাধান হয় স্টু দিয়ে ! ডিনারে রান্ন...

ভাত-ভর্তায় বাঙালিয়ানা | জেনে নিন ১০টি ভর্তার রেসিপি!
রেসিপি

ভাত-ভর্তায় বাঙালিয়ানা | জেনে নিন ১০টি ভর্তার রেসিপি!

বাঙালির পাতে রকমারি ভর্তা, সাথে মরিচ আর পেঁয়াজ! ব্যস, পেট তো ভরবেই, সাথে মনও জুড়াবে। ভাত-ভর্তা বাঙালির ঐতিহ্য। পহেলা বৈশাখে বাংলা নববর্ষকে সাদরে বরণ ক...

আরও পড়ুন

হায়দ্রাবাদি চিকেন কারি
মেহমানদারী

হায়দ্রাবাদি চিকেন কারি

সবসময় চিকেনের একই রকম পদ খেতে কার ভালো লাগে, বলুন তো? গতানুগতিক ধাঁচের রান্না থেকে বেরিয়ে এসে একটু নতুন কিছু ট্রাই করলে মুখের স্বাদেও পরিবর্তন আসে। এম...

চিংড়ি কোফতা কারি
মেহমানদারী

চিংড়ি কোফতা কারি

চিংড়ি পছন্দ করে না এমন মানুষ খুঁজে পাওয়া মুশকিল। চিংড়ি দিয়ে কত রকমের মজাদার খাবার তৈরি করা হয়, যেমন মালাইকারি, স্যুপ, ভুনা, ভর্তা আরও কত কী! কিন্তু চি...

থাই প্রন কারি
২০ মিনিটের রান্না

থাই প্রন কারি

থাই খাবার আমাদের মধ্যে অনেক জনপ্রিয়। আর তাই প্রন বা চিংড়ি মাছ দিয়ে একটি ঝটপট থাই কারি রেসিপি নিয়ে চলে আসলাম আপনাদের জন্য, যার নাম থাই প্রন কারি। চলুন...

চাইনিজ ফিশ কারি
মেহমানদারী

চাইনিজ ফিশ কারি

ডিনার বা লাঞ্চ আইটেম হিসেবে রাখতে পারেন চাইনিজ ফিশ কারি। চাইলে কিছু ফ্রেশ ভেজিটেবল দিয়ে দিতে পারেন, না দিয়ে করলেও মজা হয়! চাইনিজ ফিশ কারি তৈরিতে যা...

লাইম ক্রাইম ভেলভেটিনস এর ১০টি পপুলার শেইডস
সোয়াচ

লাইম ক্রাইম ভেলভেটিনস এর ১০টি পপুলার শেইডস

জীবনে প্রথম কেনা লিকুইড লিপস্টিক কোনটা? আমি কিনেছিলাম লাইম ক্রাইম এবং ব্যবহার করে প্রেমে পড়ে গিয়েছিলাম! সেই প্রেমের রেশ কিন্তু আজ ও কাটেনি! লাইম ক্রাই...

কোকোনাট লাইম চিকেন
মেহমানদারী

কোকোনাট লাইম চিকেন

স্পেশাল দিনগুলোতে স্পেশাল কিছু চাই-ই চাই। আর স্পেশাল কিছু করতে চাইলে খাবারের মেন্যু-তে খেয়াল রাখতে হবে বিশেষভাবে। সবাই এখন খাবারের বিশেষত্ব খুঁজে নতুন...

…