থাই প্রন কারি

তাহসিন তারান্নুম · Jul 15, 2018 · 1 min read

থাই প্রন কারি

থাই খাবার আমাদের মধ্যে অনেক জনপ্রিয়। আর তাই প্রন বা চিংড়ি মাছ দিয়ে একটি ঝটপট থাই কারি রেসিপি নিয়ে চলে আসলাম আপনাদের জন্য, যার নাম থাই প্রন কারি। চলুন জেনে নেওয়া যাক কীভাবে মজাদার এই রেসিপিটি মাত্র ২০ মিনিটে ঘরে বসে তৈরি করবেন।

উপকরণ

  • মাঝারি সাইজের প্রন (চামড়া ছিলে নেয়া ও লেজসহ)- ৪০০ গ্রাম
  • ভেজিটেবল অয়েল- ১ টেবিল চামচ
  • পেঁয়াজ- ১ টি কুঁচি করা
  • রসুন কুঁচি- ৪ টি
  • আদা বাটা- ১ চা চামচ
  • লাল মরিচ স্লাইসড- ২ টি
  • থাই রেড কারি পেস্ট- ৩ টেবিল চামচ
  • কোকোনাট ক্রিম- ১০০ গ্রাম
  • ফিশ সস
  • ধনেপাতা কুঁচি

প্রণালী

১) চুলায় একটি প্যানে তেল গরম করুন। পেঁয়াজ কুঁচি, রসুন কুঁচি ও আদা বাটা দিয়ে নেড়েচেড়ে কিছুক্ষণ নরম না হওয়া পর্যন্ত ভাজুন। খেয়াল রাখবেন যাতে অতিরিক্ত ভাজা না হয়ে যায়।

২) তারপর এতে কারি পেস্ট ও কোকোনাট ক্রিম দিয়ে দিন। বলক না ওঠা পর্যন্ত রান্না করুন।

৩) এরপর ফিশ সস দিয়ে ৫ মিনিটের জন্য ঢেকে দিন। মিক্সচার খুব ঘন মনে হলে পরিমাণমতো পানি দিয়ে দিন।

৪) তারপর প্রন দিয়ে দিন এবং ৫-১০ মিনিট রান্না করুন। নামানোর পর লাল মরিচ ও ধনেপাতা কুঁচি দিয়ে গারনিশ করুন।

এই কারিটি সাদা ভাত, পোলাও বা ফ্রাইড রাইস যে কোনো কিছুর সাথে খেতে পারবেন। আশা করি থাই প্রন কারি রেসিপিটি আপানদের ভালো লাগবে।

ছবি - সংগৃহীত: পিনটারেস্ট.কম

সম্পর্কিত লেখা

চিকেন ড্রামস্টিকস ইন থাই রেড কারি সস
চা – নাস্তা

চিকেন ড্রামস্টিকস ইন থাই রেড কারি সস

সাইড ডিশ , স্টার্টটার , বিকেলের নাস্তায় দারুণ লাগে এই চিকেন ড্রামস্টিকস । ফ্রাইড রাইস এর সাথে দারুণ মানিয়ে যায় এই চিকেন ড্রামস্টিকস ইন থাই রেড কার...

চিকেন অ্যান্ড প্রন ইন রেড কারি ফ্লেভারড স্টু!
মেহমানদারী

চিকেন অ্যান্ড প্রন ইন রেড কারি ফ্লেভারড স্টু!

মাঝে মাঝে এমন হয় না যে উপকরণ আছে স্যুপ এর কিন্তু খেতে ইচ্ছা করে ভাতে ডুবিয়ে ঝোলের কোন কারি ?আমার নিজের এইসব সমস্যার সমাধান হয় স্টু দিয়ে ! ডিনারে রান্ন...

রেড কোকোনাট চিকেন কারি
মেহমানদারী

রেড কোকোনাট চিকেন কারি

বাড়ির ছোট বড় সকলের প্রিয় একটি খাবার হচ্ছে চিকেন কারি। সব সময় তো একই ধরনের কারি খাওয়া হয়। আজকে একটু ভিন্নধর্মী রেড কোকোনাট চিকেন কারি এর রেসিপি নিয়ে আস...

ভাত-ভর্তায় বাঙালিয়ানা | জেনে নিন ১০টি ভর্তার রেসিপি!
রেসিপি

ভাত-ভর্তায় বাঙালিয়ানা | জেনে নিন ১০টি ভর্তার রেসিপি!

বাঙালির পাতে রকমারি ভর্তা, সাথে মরিচ আর পেঁয়াজ! ব্যস, পেট তো ভরবেই, সাথে মনও জুড়াবে। ভাত-ভর্তা বাঙালির ঐতিহ্য। পহেলা বৈশাখে বাংলা নববর্ষকে সাদরে বরণ ক...

আরও পড়ুন

একনে প্রন স্কিনের যত্নে ময়েশ্চারাইজার কীভাবে সিলেক্ট করবেন?
একনে-প্রন

একনে প্রন স্কিনের যত্নে ময়েশ্চারাইজার কীভাবে সিলেক্ট করবেন?

দিন দিন একনে প্রবলেম বেড়ে যাচ্ছে বলে ময়েশ্চারাইজার সিলেকশন নিয়ে অনেকেই কনফিউশনে পড়ে যান। একনে প্রন স্কিনের যত্নে কোন ময়েশ্চারাইজার ভালো কাজ করবে সেটা...

চিংড়ি কোফতা কারি
মেহমানদারী

চিংড়ি কোফতা কারি

চিংড়ি পছন্দ করে না এমন মানুষ খুঁজে পাওয়া মুশকিল। চিংড়ি দিয়ে কত রকমের মজাদার খাবার তৈরি করা হয়, যেমন মালাইকারি, স্যুপ, ভুনা, ভর্তা আরও কত কী! কিন্তু চি...

অয়েলি ও একনে প্রন স্কিনের জন্য মেকআপ টিপস ও ট্রিকস
মেকআপ

অয়েলি ও একনে প্রন স্কিনের জন্য মেকআপ টিপস ও ট্রিকস

মুখে ব্রণ হয়েছে, তাই বলে কি সাজবো না? অনেকের ক্ষেত্রেই দেখা যায় মেকআপ করার কিছুক্ষণের মধ্যেই স্কিন তেলতেলে হয়ে কালচে দেখাচ্ছে! বিশেষ করে আমাদের যাদের...

রেস্টুরেন্ট স্টাইলে থাই স্যুপ
রেসিপি

রেস্টুরেন্ট স্টাইলে থাই স্যুপ

স্যুপ খেতে সবারই কম বেশি ভালো লাগে। এক বাটি গরম ধোঁয়া ওঠা স্যুপ মন ভালো করে দিতে পারে সহজেই। কিন্তু এই স্যুপ খাওয়ার জন্য কি সবসময় রেস্টুরেন্টই যেতে হয়...

গ্রিন ম্যাংগো প্রন সালাদ
রেসিপি

গ্রিন ম্যাংগো প্রন সালাদ

শসা, গাজর, টমেটোর সালাদতো আমাদের প্রতিদিনই খাদ্য তালিকায় থাকে। কিন্তু স্পেশাল দিনগুলোতে অবশ্যই স্পেশাল কিছু চাই, তাই না? তাই বলে বিদেশি এমন কোন সালাদে...

…