চিকেন ড্রামস্টিকস ইন থাই রেড কারি সস

sub-editor · Aug 13, 2016 · 1 min read

চিকেন ড্রামস্টিকস ইন থাই রেড কারি সস

সাইড ডিশ , স্টার্টটার , বিকেলের নাস্তায় দারুণ লাগে এই চিকেন ড্রামস্টিকস । ফ্রাইড রাইস এর সাথে দারুণ মানিয়ে যায় এই চিকেন ড্রামস্টিকস ইন থাই রেড কারি সস।

[picture]

বাজার থেকে কিনে এনে থাই রেড কারি পেস্ট দিয়ে এটা করতে পারেন তবে ফ্রেশ পেস্ট বানিয়ে রান্না করলে অনেক ভালো টেস্ট হয় যদি ঘরে বানাতে চান থাই রেড কারি পেস্ট তাহলে যা যা লাগবে...

রেড কারি পেস্টঃ

  • ৪ টা পেয়াঁজ কুচি
  • ২ টা বড় রসুন এর কোয়া
  • লেমন গ্রাস বা চায়না গ্রাস ৫ টা স্টিক
  • ৮ টা পাকা লাল মরিচ ( শুকনা মরিচ না )
  • ১ মুঠো ধনিয়া পাতা মিহি কুচি
  • ২ চা চামচ গুঁড়ো মরিচ
  • ১ টি আদা কুচি করা
  • ১ টি লেবুর জেস্ট ( লেবুর খোসা কুচি )
  • ৩ -৪ টা লেবুর পাতা
  • ২ টেবিল চামচ শুকনা চিংড়ি মাছের গুঁড়ো
  • ১ চা চামচ হলুদ গুঁড়া
  • ২ টেবিল চামচ তেল
এসব কিছু একসাথে ব্লেন্ডারে অল্প পানি দিয়ে ভালোভাবে ব্লেন্ড করে নিন। পেস্ট রেডি। ( এক্সট্রা পেস্ট বেচে গেলে ডিপ ফ্রিজারে স্টোর করে রাখতে পারেন , তবে অনেক দিন রাখলে টেস্টটা ভাল লাগে না ) এবার লাগবে
  • মুরগির রান চামড়াসহ ৭ থেকে ১০ টি
  • ময়দা হাফ কাপ
  • কর্ণফ্লাওয়ার ২ টেবল চামচ
  • আদা বাটা ২ চা চামচ
  • গোলমরিচ ফাকি ২ চা চামচ
  • টেস্টিং সল্ট ১ চা চামচ ( না দিয়েও করতে পারেন )
  • লবণ স্বাদ অনুযায়ী
প্রণালী - একটি পাত্রে মুরগির পিসগুলোর সাথে উপরের সব উপকরণ আর এর সাথে একদম অল্প পানি মিশিয়ে মাখিয়ে নিন , মেরিনেট করে রাখুন ২ ঘণ্টা ( আগের দিন রাতেও মেরিনেট করে ফ্রিজে রেখে দিতে পারেন ) - এবার এই মেরিনেট করে রাখা পিসগুলো ডুব তেলে মিডিয়াম আঁচে বাদামি করে ভেজে তুলুন ( খুব বেশি জ্বালে করলে বাইরের দিকটা পুড়ে যাবে আর ভিতরে সিদ্ধও হবে না , তাই কম কিংবা মিডিয়াম আঁচে সময় নিয়ে ভেজে দিবেন , ফার্ম চিকেন দিয়ে করলে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে )। - এখন একটি প্যান এ হাফ কাপ নারকেল দুধ (কোকোনাট মিল্ক ক্যান দিয়েই করতে পারেন ) দিয়ে কম আঁচে রান্না করতে থাকুন , দেখবেন এর থেকে আস্তে আস্তে তেল উঠে আসছে ,তখন বানিয়ে রাখা রেড কারি পেস্ট  ৪ টেবল চামচ পরিমাণ দিয়ে নাড়াচাড়া করে একটু কষিয়ে নিন । কষানো হলে এতে হাফ কাপ পানি দিয়ে একটু জ্বাল করে সস এর মত বানিয়ে নিন । এখন এতে ভেজে রাখা মুরগির পিসগুলো দিয়ে নাড়াচাড়া করে সস খুব ভালোভাবে মুরগির মাংসে মাখিয়ে নিন । - নামিয়ে উপরে কিছু ভাজা তিল ছিটিয়ে দিন , ব্যস হয়ে গেল চিকেন ড্রামস্টিকস ইন থাই রেড কারি সস !   ছবি ও রেসিপি - Romantic Kitchen Stories  

সম্পর্কিত লেখা

রক্তচন্দন বা রেড স্যান্ডেলউড | হোমমেড ফেইস প্যাকে ত্বক হবে উজ্জ্বল ও সুন্দর!
ত্বকের যত্ন

রক্তচন্দন বা রেড স্যান্ডেলউড | হোমমেড ফেইস প্যাকে ত্বক হবে উজ্জ্বল ও সুন্দর!

চন্দন তো আমরা সবাই চিনি, তাই না? আর রূপচর্চায় তো চন্দন বহুকাল ধরে ব্যবহৃত হয়ে আসছে। নারীদের কাছে এটি বেশ জনপ্রিয়তা পেয়েছে এর গুণাগুণের কারণে। তবে স...

চিকেন অ্যান্ড প্রন ইন রেড কারি ফ্লেভারড স্টু!
মেহমানদারী

চিকেন অ্যান্ড প্রন ইন রেড কারি ফ্লেভারড স্টু!

মাঝে মাঝে এমন হয় না যে উপকরণ আছে স্যুপ এর কিন্তু খেতে ইচ্ছা করে ভাতে ডুবিয়ে ঝোলের কোন কারি ?আমার নিজের এইসব সমস্যার সমাধান হয় স্টু দিয়ে ! ডিনারে রান্ন...

রেড কোকোনাট চিকেন কারি
মেহমানদারী

রেড কোকোনাট চিকেন কারি

বাড়ির ছোট বড় সকলের প্রিয় একটি খাবার হচ্ছে চিকেন কারি। সব সময় তো একই ধরনের কারি খাওয়া হয়। আজকে একটু ভিন্নধর্মী রেড কোকোনাট চিকেন কারি এর রেসিপি নিয়ে আস...

থাই প্রন কারি
২০ মিনিটের রান্না

থাই প্রন কারি

থাই খাবার আমাদের মধ্যে অনেক জনপ্রিয়। আর তাই প্রন বা চিংড়ি মাছ দিয়ে একটি ঝটপট থাই কারি রেসিপি নিয়ে চলে আসলাম আপনাদের জন্য, যার নাম থাই প্রন কারি। চলুন...

আরও পড়ুন

লাল লিপস্টিক-এ পোশাকে আনুন ক্ল্যাসিক ছোঁয়া!
ভিডিও

লাল লিপস্টিক-এ পোশাকে আনুন ক্ল্যাসিক ছোঁয়া!

ঠোঁট রাঙানো কার না পছন্দ! আর তা যদি হয় লাল, তবে তো আর কথাই নেই! শীতের মেকআপ-এর সবচেয়ে প্রিয় আর হট লুক হচ্ছে লাল ঠোঁট বা রেড লিপস। লাল লিপস্টিক পছন্দ ক...

লেমন চিকেন ড্রামস্টিকস
৩০ মিনিটের রান্না

লেমন চিকেন ড্রামস্টিকস

স্বাদ বদলের জন্য খাবার নিয়ে একটু আধটু এক্সপেরিমেন্ট করতে আমরা সবাই ভালবাসি। চিকেন দিয়ে হেলদি, টেস্টি আর ঝটপট রান্নার রেসিপি পেলে কেমন হয় বলুন তো? মুখে...

লিপস্টিক ট্রেন্ড | স্কিনটোন অনুযায়ী রাইট শেইড চুজ করছেন তো?
ঠোঁটের সাজ

লিপস্টিক ট্রেন্ড | স্কিনটোন অনুযায়ী রাইট শেইড চুজ করছেন তো?

মেকআপের কোন আইটেমটি আপনার সবচেয়ে পছন্দের? এটি জিজ্ঞেস করলে বেশিরভাগ উত্তরই আসে লিপস্টিক! ছোট বেলায় মায়ের কিংবা বড় বোনের সাজানো ড্রেসিং টেবিল থেকে লিপস...

রেস্টুরেন্ট স্টাইলে থাই স্যুপ
রেসিপি

রেস্টুরেন্ট স্টাইলে থাই স্যুপ

স্যুপ খেতে সবারই কম বেশি ভালো লাগে। এক বাটি গরম ধোঁয়া ওঠা স্যুপ মন ভালো করে দিতে পারে সহজেই। কিন্তু এই স্যুপ খাওয়ার জন্য কি সবসময় রেস্টুরেন্টই যেতে হয়...

হায়দ্রাবাদি চিকেন কারি
মেহমানদারী

হায়দ্রাবাদি চিকেন কারি

সবসময় চিকেনের একই রকম পদ খেতে কার ভালো লাগে, বলুন তো? গতানুগতিক ধাঁচের রান্না থেকে বেরিয়ে এসে একটু নতুন কিছু ট্রাই করলে মুখের স্বাদেও পরিবর্তন আসে। এম...

…