মজাদার ভর্তা রেসিপি

sub-editor · Jan 11, 2018 · 1 min read

মজাদার ভর্তা রেসিপি

বাঙালিদের কমবেশি সবাই ভর্তা পছন্দ করেন। আমার আজকের রেসিপিটা তাদের জন্য যারা দেশের বাইরে  থাকেন এবং উপকরণ সহজলভ্য না হওয়ায় পছন্দের ভর্তা তৈরি করতে পারেন না। এই ভর্তাটি মূলত আমাদের দেশের পটল অথবা লাউ খোসার ভর্তার অনূরূপ।

[picture]

উপকরণ
  • জুখিনি  আধা কেজি
  • ছোট চিংড়ি  পরিমাণ মতো
  • শুকনো  মরিচ  স্বাদ মতো
  • লবণ
  • পেঁয়াজ  কুঁচি একটি
  • রসুন কুঁচি একটি
  • ধনেপাতা
  • তেল সামান্য
প্রণালী

- প্রথমে জুখিনি গুলো  ছোট ছোট করে  কেটে নিন। লবণ  দিয়ে  অল্প  আঁচে ঢাকনা দিয়ে ফ্রাই প্যান এ  ভাঁপ  দিয়ে  নিন। জুখিনি  নরম হয়ে  পানি  সম্পূর্ণ  শুকিয়ে  এলে  নামিয়ে  নিন।

- প্যান এ তেল এর মধ্যে ধনেপাতা ছাড়া চিংড়ি ও একে একে  সব  উপকরণ দিয়ে ভাজতে থাকুন।

- এবার  একটু  ঠান্ডা  হলে ধনেপাতা  দিয়ে ব্লেন্ডারে  ব্লেন্ড  করে নিন।  ঝটপট  তৈরি  হয়ে যাবে আনকমন একটি ভর্তার রেসিপি ।

ছবি - হেলথফুড ডট কম

রেসিপি -  শাহীনূর আক্তার

সম্পর্কিত লেখা

ভাত-ভর্তায় বাঙালিয়ানা | জেনে নিন ১০টি ভর্তার রেসিপি!
রেসিপি

ভাত-ভর্তায় বাঙালিয়ানা | জেনে নিন ১০টি ভর্তার রেসিপি!

বাঙালির পাতে রকমারি ভর্তা, সাথে মরিচ আর পেঁয়াজ! ব্যস, পেট তো ভরবেই, সাথে মনও জুড়াবে। ভাত-ভর্তা বাঙালির ঐতিহ্য। পহেলা বৈশাখে বাংলা নববর্ষকে সাদরে বরণ ক...

গুঁড়া চিংড়ি ভর্তা
২০ মিনিটের রান্না

গুঁড়া চিংড়ি ভর্তা

গরম গরম ভাতের সঙ্গে ঝাল ঝাল চিংড়ি ভর্তা, শুনলেই জিভে পানি এসে যায়। পাতে ভর্তা থাকলে খাওয়াটা একদম জমে যায়, সাথে একটা শুকনো মরিচ আর পেঁয়াজ, ব্যস! ভর্তার...

পটলের ভর্তা
২০ মিনিটের রান্না

পটলের ভর্তা

ভর্তা বাঙ্গালিদের খুবই পছন্দনীয় একটি খাবার। অনেক ধরনের ভর্তাই আমরা খেয়ে থাকি। আজকে আমরা আপনাদের পটলের ভর্তা তৈরির পদ্ধতি জানাবো। চলুন তাহলে জেনে নেই প...

আরও পড়ুন

মুলার ভর্তা
২০ মিনিটের রান্না

মুলার ভর্তা

ভর্তা আমার পছন্দের খাবারগুলোর মধ্যে অন্যতম। ভর্তা খেতে পছন্দ করে না এমন মানুষ পাওয়াও দুষ্কর। অনেক পদের ভর্তাই আমরা খেয়ে থাকি। গরম ভাতের সাথে ভর্তা খাও...

বৈশাখে ভর্তা পর্ব ২
রেসিপি

বৈশাখে ভর্তা পর্ব ২

আজকের বৈশাখে ভর্তা পর্ব ২ সাজানো হয়েছে ধনে পাতার ভর্তা, রুই মাছের ভর্তা এবং ডাল ভর্তা বানানোর রেসিপি দিয়ে। বৈশাখের প্রথম দিনটি শুরু হোক দারুণ সুস্বাদু...

ডাব চিংড়ি
রেসিপি

ডাব চিংড়ি

চিংড়ি মাছ আমাদের সবার অত্যন্ত প্রিয়। যেভাবেই চিংড়ি মাছ রান্না হয় নিমিষেই চেটে পুটে শেষ। আমরা অনেকভাবে চিংড়ি মাছ রান্না করেছি কিন্তু আজকে আমি আপনা...

নারিকেল ভর্তা
রেসিপি

নারিকেল ভর্তা

যারা কখনও খেয়ে দেখেন নি তারা হয়তো ভাবছেন নারিকেল ভর্তা সেটা আবার কিভাবে করে, কেমন খেতে ইত্যাদি ইত্যাদি। আমিও ঠিক এমনটাই ভেবেছিলাম- যখন প্রথম আমার বরের...

বাদাম চিংড়ি
৩০ মিনিটের রান্না

বাদাম চিংড়ি

চিংড়ি আমাদের সবারই কম বেশি প্রিয় খাবার। চিংড়ি দিয়ে রান্না করা বিভিন্ন খাবার ছোট বড় সবাই বেশ পছন্দ করে। আজ আপনাদের ভিন্ন ধরনের চিংড়ির রেসিপি সম্পর্কে জ...

বৈশাখে ভর্তা পর্ব ৩
রেসিপি

বৈশাখে ভর্তা পর্ব ৩

আজকের বৈশাখে ভর্তা পর্ব ৩ আয়োজনে জানবেন টুনা মাছের ভর্তা, সবুজ টমেটোর টক ও কুচি রশুন ভর্তা বানানোর রেসিপি। দারুণ স্বাদের ভর্তা ৩টির রেসিপি দেখে নিন।...

…