বাদাম চিংড়ি

তাহসিন অর্না · Jul 21, 2019 · 1 min read

বাদাম চিংড়ি

চিংড়ি আমাদের সবারই কম বেশি প্রিয় খাবার। চিংড়ি দিয়ে রান্না করা বিভিন্ন খাবার ছোট বড় সবাই বেশ পছন্দ করে। আজ আপনাদের ভিন্ন ধরনের চিংড়ির রেসিপি সম্পর্কে জানাবো। মজাদার এই আইটেমটি হচ্ছে বাদাম চিংড়ি। চলুন দেখে নেই কীভাবে তৈরি করবেন মজাদার এই খাবারটি ।

বাদাম চিংড়ি তৈরির পদ্ধতি

উপকরণ

  • চিংড়ি- ১/২ কেজি
  • পেঁয়াজ কুঁচি- ২টি
  • আদাবাটা- ১ চা চামচ
  • রসুনবাটা- ১ চা চামচ
  • লবণ- পরিমাণমতো
  • হলুদ গুঁড়া- ১/২ চা চামচ
  • মরিচ গুঁড়া- ১/২ চা চামচ
  • গরম মসলা - ১ চা চামচ
  • বাদাম বাটা- ১ চা চামচ
  • লেবুর রস- ১/২ চা চামচ
  • টমেটো সস- ১/২ চা চামচ
  • সয়া সস- ১/২ চা চামচ
  • ধনেপাতা কুঁচি- ১/২ চা চামচ
  • তেল- পরিমাণমতো

প্রস্তুত প্রণালী

১. প্রথমে একটি পাত্রে চিংড়ি মাছ ভালো করে ধুয়ে লবণ ও হলুদ গুঁড়া মাখিয়ে নিন।

২. এবার একটি প্যানে তেল গরম করে তাতে চিংড়িগুলো ভেজে নিতে হবে।

৩. চিংড়ি লালচে হলে তুলে নিন।

৪. এবার প্যানে তেল গরম করে পেঁয়াজ দিয়ে ভাজতে হবে।

৫. পেঁয়াজের রং লাল হলে তাতে একে একে আদাবাটা, রসুনবাটা, লবণ, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, গরম মশলা দিয়ে অল্প আঁচে কষিয়ে নিতে হবে।

৬. মসলা কষানো হয়ে গেলে অল্প একটু পানি দিয়ে দিন।

৭. পানি কমে আসলে তাতে ভাজা চিংড়িগুলো দিয়ে দিতে হবে। সাথে আরও দিতে হবে বাদাম বাটা, টমেটো সস, সয়া সস।

৮. আবারো একটু পানি দিয়ে অল্প আঁচে রান্না করে নিতে হবে।

৯. পানি কমে আসলে লেবুর রস এবং ধনেপাতা কুঁচি দিয়ে পরিবেশন করুন।

তৈরি হয়ে গেলো মজাদার বাদাম চিংড়ি। মজাদার এই আইটেমটি যেকোনো অনুষ্ঠান, মেহমানদারী কিংবা পরিবারের জন্যও তৈরি করতে পারেন।

ছবি- সাটারস্টক

সম্পর্কিত লেখা

ডাব চিংড়ি
রেসিপি

ডাব চিংড়ি

চিংড়ি মাছ আমাদের সবার অত্যন্ত প্রিয়। যেভাবেই চিংড়ি মাছ রান্না হয় নিমিষেই চেটে পুটে শেষ। আমরা অনেকভাবে চিংড়ি মাছ রান্না করেছি কিন্তু আজকে আমি আপনা...

চিংড়ি কোফতা কারি
মেহমানদারী

চিংড়ি কোফতা কারি

চিংড়ি পছন্দ করে না এমন মানুষ খুঁজে পাওয়া মুশকিল। চিংড়ি দিয়ে কত রকমের মজাদার খাবার তৈরি করা হয়, যেমন মালাইকারি, স্যুপ, ভুনা, ভর্তা আরও কত কী! কিন্তু চি...

মটর চিংড়ি ভুনা
২০ মিনিটের রান্না

মটর চিংড়ি ভুনা

চিংড়ি খেতে আমরা সবাই-ই কমবেশি পছন্দ করি। এই চিংড়ি দিয়েই চটজলদি তৈরি করা যায় এমন একটি রেসিপি আজকে আমরা আপনাদের দেখাবো। মজাদার এই রেসিপিটি হচ্ছে মটর চিং...

চুলাতেই তৈরি করুন বার-বি-কিউ চিংড়ি
রেসিপি

চুলাতেই তৈরি করুন বার-বি-কিউ চিংড়ি

বিশেষ দিনে কিংবা যে কোনো অকেশনে খাবারের মেন্যুটা হওয়া চাই একদম স্পেশাল, তাই না? প্রিয়জনদের জন্য ভিন্ন স্বাদের নতুন কোনো আইটেম পরিবেশন করতে চান? সব সময়...

আরও পড়ুন

গুঁড়া চিংড়ি ভর্তা
২০ মিনিটের রান্না

গুঁড়া চিংড়ি ভর্তা

গরম গরম ভাতের সঙ্গে ঝাল ঝাল চিংড়ি ভর্তা, শুনলেই জিভে পানি এসে যায়। পাতে ভর্তা থাকলে খাওয়াটা একদম জমে যায়, সাথে একটা শুকনো মরিচ আর পেঁয়াজ, ব্যস! ভর্তার...

কাঠ বাদামের ২২টি বিউটি বেনেফিটস!
বিউটি টিপস

কাঠ বাদামের ২২টি বিউটি বেনেফিটস!

কাঠ বাদামের উপকারিতা সীমাহীন। এটা কে ঠিক বাদাম বলা যাবে না, এটা এক ধরনের খাদ্য বীজ। ভালো মানের কাঠবাদাম পাওয়া যায় উত্তর আফ্রিকা, পশ্চিম এশিয়াতে। কাঠ ব...

মুলা চিংড়ি ভাজি
৩০ মিনিটের রান্না

মুলা চিংড়ি ভাজি

মুলা খুবই পুষ্টিকর একটি সবজি। কিন্তু অনেকেই এটি খেতে পছন্দ করেন না। আমিও মুলা খেতে পছন্দ করি না। তাই আমার মা একবার চিংড়ি দিয়ে মুলা ভাজি করে দিলেন। সেদ...

চিংড়ি করলা | দারুণ স্বাদের বাঙালি রান্না !
৩০ মিনিটের রান্না

চিংড়ি করলা | দারুণ স্বাদের বাঙালি রান্না !

তেঁতো করলা খেতে চায় না অনেকেই! অথচ এই করলা খুবই পুষ্টিকর সবজি। এজন্য এটা খাওয়া থেকে বিরতি না নিয়ে বরং করলাকে কিভাবে মজা করে রান্না করা যায়, এদিকে নজর...

চিংড়ি পিঠা | বরিশালের ঐতিহ্যবাহী একটি খাবার!
চা – নাস্তা

চিংড়ি পিঠা | বরিশালের ঐতিহ্যবাহী একটি খাবার!

কথা হবে সোজাসাপ্টা। জগতে মানুষ আছে দুই ধরনের। ১. যারা চিংড়ি পিঠা খেয়েছে আর ২. যারা খায় নি। চিংড়ি পিঠা বরিশাল অঞ্চলের একটা খাবার, ভাতের সাথে খেতে হয়।...

ভাত-ভর্তায় বাঙালিয়ানা | জেনে নিন ১০টি ভর্তার রেসিপি!
রেসিপি

ভাত-ভর্তায় বাঙালিয়ানা | জেনে নিন ১০টি ভর্তার রেসিপি!

বাঙালির পাতে রকমারি ভর্তা, সাথে মরিচ আর পেঁয়াজ! ব্যস, পেট তো ভরবেই, সাথে মনও জুড়াবে। ভাত-ভর্তা বাঙালির ঐতিহ্য। পহেলা বৈশাখে বাংলা নববর্ষকে সাদরে বরণ ক...

…