লাইম ক্রাইম ভেলভেটিনস এর ১০টি পপুলার শেইডস

sub-editor · Aug 28, 2017 · 1 min read

লাইম ক্রাইম ভেলভেটিনস এর ১০টি পপুলার শেইডস

জীবনে প্রথম কেনা লিকুইড লিপস্টিক কোনটা? আমি কিনেছিলাম লাইম ক্রাইম এবং ব্যবহার করে প্রেমে পড়ে গিয়েছিলাম! সেই প্রেমের রেশ কিন্তু আজ ও কাটেনি! লাইম ক্রাইমের গর্জিয়াস প্যাকেজিং আর এর ভ্যানিলার সুগন্ধ তো আমার ভীষণ পছন্দ। এরপরে অনেক ব্র‍্যান্ডের লিকুইড লিপস্টিক কিনেছি। কিন্তু লাইম ক্রাইম ভেলভেটিনের মতো কালার রেইঞ্জ কি আদৌ আর কারো আছে? আজকে এমনই ১০টি লাইম ক্রাইম ভেলিভেটিনের শেইড নিয়ে লিখতে বসেছি, যেই শেইডগুলো আমার অ্যাবসোলিউট ফেভারিট।

[picture]

(১) রেড ভেলভেট (Red Velvet)

ট্রু রেড বলতে যা বোঝায়, এই শেইড-টি তাই! আমার অ্যাবসোলিউট ফেভারিট । আপনি যে রঙের পোশাকই পরুন না কেন, এই শেইডটা সবকিছুর সাথেই যাবে, আর আপনাকে দিবে ইনস্ট্যান্ট গর্জিয়াস লুক। একটু উজ্জ্বল গায়ের রঙ যাদের, তাদেরকে এইটা বেশি স্যুট করে।

(২) রেড রোজ (Red Rose)

আমার সেকেন্ড ফেভারিট লাইম ক্রাইম ভেলভেটিন টি হলো রেড রোজ। রুবি রেড কালারের এই শেইড-টি আমার চেহারার ক্লান্তিকেও নিমেষেই ঢেকে দেয়। আপনার গায়ের রঙ যাই হোক না কেন, আপনি যে রঙের পোশাকই পরুন না কেন, এইটা আপনাকে মানাবেই!

(৩) পলি (Polly)

এই শেইড-টি পিংক মভ কালারের, প্রতিদিন ব্যবহারের জন্য পারফেক্ট। তবে একটু উজ্জ্বল গায়ের রঙ যাদের, তাদেরকে সাধারণত এই শেইডটা বেশি স্যুট করে।

(৪) বিট ইট (Beet It)

ডিপ বেরি পিংক, মানে একটু গাঢ় জাম রং টাইপের এই শেইড-টি আমার ভীষণ পছন্দের। এই শেইড-টাও ফর্সা, শ্যামলা, কালো – সব রকমের গায়ের রঙের সাথেই বেশ সুন্দর মানিয়ে যায়।

(৫) রাস্টিক (Rustic)

একটু আর্থি রেড ধরণের এই শেইড-টি যারা লাল লিপস্টিক দিতে চান, কিন্তু অস্বস্তিবোধ করেন, তাদের জন্য একদম পারফেক্ট। একটু চাপা গায়ের রঙ যাদের তারাও নিশ্চিন্ত মনে ব্যবহার করতে পারেন।

(৬) রায়োট Riot

রেড ব্রাউন ধাঁচের এই শেইডটি কমলা, গাঢ় লাল, মেরুন, খয়েরী, বাদামী এই ধরণের কালারের ড্রেস বা শাড়ির সাথে খুব সুন্দর মানিয়ে যায়। তবে রেগুলার ব্যবহারের জন্য একটু গাঢ় রঙ এটা।  

(৭) সেইন্ট (Saint)

ক্র‍্যানবেরি রেড শেইডের এই লিপকালারটি আমার কাছে মনে হয়েছে ফর্সা এবং উজ্জ্বল শ্যামলা মেয়েদের জন্য পারফেক্ট।

(৮) উইকেড (Wicked)

ব্লাড রেড, এই রংটি ভালো লাগে না এমন কাউকে আমি অন্তত আজ পর্যন্ত খুঁজে পাইনি। যেকোন দাওয়াতে আপনার গর্জিয়াস লুকের জন্য লিপস্টিক কালেকশনে এই শেইডটি কিন্তু থাকা চাই-ই!

(৯) ট্রু লাভ (True Love)

ভাইব্রেন্ট পিংকিশ ধাঁচের রেডের একটি শেইড এটি। উজ্জ্বল থেকে মাঝারি গায়ের রঙের অধিকারীরা নিশ্চিন্তে ব্যবহার করতে পারবেন।

(১০) কিউপিড (Cupid)

পেটাল পিংক কালারের এই শেইডটি পিংকিশ ন্যুড লিপকালার। রেগুলার বেসিসে ব্যবহারের জন্য বেস্ট। কেন আমি লাইম ক্রাইমের ডাইহার্ড ফ্যান!
  • এর হালকা টেক্সচারটা আমার পছন্দ। একদম লাইটওয়েইট ফীল হয়। এর ভ্যানিলা স্মেলটাতো আমার ভীষণ পছন্দ।
  • ভাইব্রেন্ট রেড প্যাকেজিং এর কথা আর কি বলবো! মনটাই ভালো করে দেয়!
  • এটার বেস্ট ব্যাপার হচ্ছে, লাইম ক্রাইম vegan & cruelty free. ওরা অ্যানিমেল টেস্টিং করে না।
  • ওয়াটারপ্রুফ।
  • লিকুইড ম্যাট লিপকালার হলেও এটা ঠোঁটকে ওভারড্রাই করে ক্র‍্যাক করে ফেলে না।
  • সত্যিই লং লাস্টিং এবং ওয়েল পিগমেন্টেড। খাওয়া-দাওয়া করলেও নষ্ট হয় না।
  • লাইম ক্রাইম একমাত্র লিকুইড লিপকালারের ব্র‍্যান্ড যার অনেক অনেক এবং অনেক রেড শেইড আছে। আপনি ফর্সা, শ্যামলা, কালো যে গায়ের রঙের অধিকারীই হন না কেন, আপনার গায়ের রঙের সাথে সামঞ্জস্যপূর্ণ রেড শেইড লাইম ক্রাইম ভেলভেটিনসের রেইঞ্জে আপনি পেয়েই যাবেন!

দেশের বড় বড় অল্প কিছু দোকান এবং অনলাইন পেইজ- সহ যমুনা ফিউচার পার্কের স্যাফায়ার এ আপনি অরিজিনাল লাইম ক্রাইম ভেলভেটিনস পেয়ে যাবেন। মূল্য ২,৬০০/- পড়বে। তবে হ্যা একটা অনুরোধ, রেপ্লিকা কিনবেন না। আরেকদিন কেন রেপ্লিকা কিনবেন না, আর অরিজিনাল অ্যান্ড রেপ্লিকা চেনার উপায় কি কি সেইগুলো নিয়ে লিখতে বসবো।

Take Care of Yourself, Because You Are Worth It. লিখেছেন - অর্থিয়া  

সম্পর্কিত লেখা

হুদা বিউটির ৭টি গর্জিয়াস লিকুইড ম্যাট লিপস্টিক
সোয়াচ

হুদা বিউটির ৭টি গর্জিয়াস লিকুইড ম্যাট লিপস্টিক

“আপা নিয়ে যান, হুদা বিউটি লেটেস্ট লিকুইড লিপস্টিক ১০০/- টাকা মাত্র! দুইটা কিনলে ওনলি ১৮০/- টাকা!” আমি চমকে উঠে পেছনে ঘুরে তাকালাম। রাজলক্ষ্মী মার্কেটে...

রক্তচন্দন বা রেড স্যান্ডেলউড | হোমমেড ফেইস প্যাকে ত্বক হবে উজ্জ্বল ও সুন্দর!
ত্বকের যত্ন

রক্তচন্দন বা রেড স্যান্ডেলউড | হোমমেড ফেইস প্যাকে ত্বক হবে উজ্জ্বল ও সুন্দর!

চন্দন তো আমরা সবাই চিনি, তাই না? আর রূপচর্চায় তো চন্দন বহুকাল ধরে ব্যবহৃত হয়ে আসছে। নারীদের কাছে এটি বেশ জনপ্রিয়তা পেয়েছে এর গুণাগুণের কারণে। তবে স...

লিপস্টিক ট্রেন্ড | স্কিনটোন অনুযায়ী রাইট শেইড চুজ করছেন তো?
ঠোঁটের সাজ

লিপস্টিক ট্রেন্ড | স্কিনটোন অনুযায়ী রাইট শেইড চুজ করছেন তো?

মেকআপের কোন আইটেমটি আপনার সবচেয়ে পছন্দের? এটি জিজ্ঞেস করলে বেশিরভাগ উত্তরই আসে লিপস্টিক! ছোট বেলায় মায়ের কিংবা বড় বোনের সাজানো ড্রেসিং টেবিল থেকে লিপস...

হাইলাইটার, ব্রোঞ্জার, ব্লাশ- একটি ফেইস প্যালেটেই সবকিছু!
রিভিউ

হাইলাইটার, ব্রোঞ্জার, ব্লাশ- একটি ফেইস প্যালেটেই সবকিছু!

আচ্ছা! একটি কমপ্লিট মেকআপ লুকের জন্য কী কী প্রোডাক্ট লাগে, বলুন তো? বেইজের জন্যে প্রয়োজন হয়- ফাউন্ডেশন, ফেইস পাউডার, কনসিলার, কন্ট্যুরিং ক্রিম! এরপরই...

আরও পড়ুন

আমার প্রিয় সেরা ১০ রেড লিপস্টিক!
সম্পাদকের পছন্দ

আমার প্রিয় সেরা ১০ রেড লিপস্টিক!

লিপস্টিক দিতে ভালোবাসেন না, এমন মেয়ে কিন্তু খুব কমই আছেন। যারা সাজতে চান না, পারেন না, অথবা সাজার সময় পান না, তারাও কিন্তু বাইরে যাবার সময় অল্প একট...

লাল লিপস্টিক-এ পোশাকে আনুন ক্ল্যাসিক ছোঁয়া!
ভিডিও

লাল লিপস্টিক-এ পোশাকে আনুন ক্ল্যাসিক ছোঁয়া!

ঠোঁট রাঙানো কার না পছন্দ! আর তা যদি হয় লাল, তবে তো আর কথাই নেই! শীতের মেকআপ-এর সবচেয়ে প্রিয় আর হট লুক হচ্ছে লাল ঠোঁট বা রেড লিপস। লাল লিপস্টিক পছন্দ ক...

ডাস্কি বা শ্যামলা স্কিনটোনে পারফেক্ট মেকআপ লুক কীভাবে ক্রিয়েট করবেন?
মেকআপ

ডাস্কি বা শ্যামলা স্কিনটোনে পারফেক্ট মেকআপ লুক কীভাবে ক্রিয়েট করবেন?

যাদের স্কিনটোন একটু শ্যামলা, তারা সব সময়ই কনফিউজড থাকেন কীভাবে মেকআপ করলে ন্যাচারাল বিউটি আরও এনহ্যান্স হবে। বিশেষ করে ওয়েডিং মেকওভার নিয়ে একটু টেনশন...

বাংলাদেশি স্কিনটোনের জন্য পারফেক্ট শেইডের ফুল কভারেজ ফাউন্ডেশন
রিভিউ

বাংলাদেশি স্কিনটোনের জন্য পারফেক্ট শেইডের ফুল কভারেজ ফাউন্ডেশন

আমরা অনেকেই নামকরা গ্লোবাল ব্র্যান্ডের ফাউন্ডেশন ব্যবহার করেছি। কভারেজ, প্রোডাক্ট কোয়ালিটি সবই ভালো কিন্তু দেখা যায় আমাদের দেশের আবহাওয়ায় অনেক সময় সেট...

প্রিয় ১০টি পিংক লিপস্টিক
ঠোঁটের সাজ

প্রিয় ১০টি পিংক লিপস্টিক

যে মেয়েটা কোনরকম মেকআপ ই ব্যবহার করে না, সেও কিন্তু একটুখানি লিপস্টিক দিতে ভালোবাসে। আজকে লিখতে বসেছি আমার ফেভারিট ১০টি পিংক লিপস্টিক নিয়ে। এগুলোর টেক...

ফাউন্ডেশন ব্যবহারের জন্য ৬টি গুরুত্বপূর্ণ টিপস!
বেইজ মেকআপ

ফাউন্ডেশন ব্যবহারের জন্য ৬টি গুরুত্বপূর্ণ টিপস!

মেকআপের একটি গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে ফাউন্ডেশন। ফাউন্ডেশন চিনেন না এমন মানুষ আজকাল আর খুঁজে পাওয়া যায় না বললেই চলে। মুখের খুতগুলো ঢেকে ফেলে মুখে একটি স...

…