চুলের গ্রোথ এবং পুষ্টি ফিরে পেতে কার্যকরী তেল

sub-editor · May 14, 2018 · 1 min read

চুলের গ্রোথ এবং পুষ্টি ফিরে পেতে কার্যকরী তেল

ইদানীং চুলগুলো কেমন জানি পাতলা হয়ে গেছে। ধরলেই যেন গোড়া থেকে উঠে চলে আসছে। বেশ কয়েক মাস ধরেই দেখছেন চুলগুলো বাড়ছে না কেন জানি!

প্রতিদিনকার ধুলো, দূষণ, কেমিক্যাল ইত্যাদির জন্যে আমাদের চুলগুলো যেন তাদের লাইফ আর ফিরেই পাচ্ছে না। যার ফলে, চুলের এই অবস্থা! নিষ্প্রাণ, গ্রোথ নেই ইত্যাদি আরো কত সমস্যা।

অনেকেরই শখ থাকে লম্বা চুলের, কিন্তু শখ পূরণ করার ইচ্ছাই থাকে কেবল, কিন্তু পূরণ আর হয় না।

তো আজকে একটা তেলের কথা জানাবো, যেটা আপনার চুলকে প্রাণ ফিরিয়ে দিবে এবং হেয়ার গ্রোথ বাড়াতে খুবই হেল্প করবে।

তো চলুন আর কথা না বাড়িয়ে হেয়ার অয়েলের রেসিপিটি জেনে নেই।

তেলটি বানাতে যে সকল উপকরণ লাগবে

কারি পাতা: কারিপাতা ইন্ডিয়ান রান্নায় সুগন্ধি হিসেবে বেশ প্রচলিত। এর পাশাপাশি এটি চুলের জন্যেও বেশ ভালো কাজ করে। কারি পাতা চুলকে ঘন এবং কালো করে তোলে। এতে প্রচুর পরিমাণে ভিটা ক্যারোটিন রয়েছে, যা চুল-পড়া কন্ট্রোল করে। এছাড়াও এতে আছে এমিনো এসিড এবং অ্যান্টি-অক্সিডেন্ট যা, চুলে পুষ্টি জোগায়,  স্কাল্পকে নারিশ করে হেয়ার গ্রোথ-কে প্রোমোট করে। কারি পাতা আপনারা যে কোনো সুপার শপে পেয়ে যাবেন।

মেহেদী পাতা: মেহেদী চুলের বৃদ্ধিকে ইমপ্রুভ করে, চুল পড়া বন্ধ করে এবং চুলকে ডিপ-কন্ডিশনিং করে।

জবা ফুল: জবা ফুলে রয়েছে এমিনো এসিড, আলফা হাইড্রোক্সি এসিড, ভিটামিট এ ও সি। জবা ফুল চুলে ন্যাচারাল কন্ডিশনার হিসেবে কাজ করে। এছাড়া এটি চুলকে কালো করতেও সাহায্য করে যেটা আমরা সবাই জানি।

কোকোনাট অয়েল: কোকোনাট অয়েল চুলের গ্রোথ বাড়াতে সাহায্য করে, চুল ভাঙা, আগা-ফাটা রোধ করে চুলকে নারিশ করে তোলে।

যেভাবে তেলটি তৈরি করবেন

- তেলটা বানাতে ৫-৬ টা করে কারি পাতা এবং মেহেদীর ছোট ডাল লাগবে। এছাড়াও জবা ফুল লাগবে ৮-১০ টি। প্রথমে ই কারি পাতা এবং মেহেদী পাতা ডাল থেকে আলাদা করে নিন। জবা ফুলগুলোর পাপড়ি ছাড়িয়ে নিন। সবগুলো পাতা এবং ফুল পানি দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিন।

- এবার একটি ছড়ানো বড় প্লেটে পাতা এবং ফুলগুলো রেখে রোদে শুকিয়ে নিন। রোদে শুকাতে কতদিন লাগবে সেটা রোদের তাপের উপর নির্ভর করে।

- হারবাল তেল বানানোর ক্ষেত্রে আমি কখনোই তেল সরাসরি চুলার আগুনে দেওয়া রেকমেন্ড করি না।  এক্ষেত্রে ডাবল বয়লার বেশ ভালো হয়।

- প্রথমে একটি ছোট পাতিলে পানি নিয়ে নিন। পানিটা ফুটতে শুরু করলে পাতিলের উপরে একটি হিট প্রুফ বাটি রাখুন। এবার বাটিতে ১৫০ মিলি কোকোনাট অয়েল ঢালুন।

- এর মধ্যে শুকানো কারি পাতা, মেহেদী পাতা এবং জবা ফুল মিশিয়ে নিন। ১০-১৫ মিনিটের মত হালকা আঁচে জ্বাল দিন। জ্বাল দেয়া হয়ে গেলে বাটিটা নামিয়ে ৬-৮ ঘন্টা এভাবেই রেখে দিন।

- ৬-৮ ঘন্টা পর তেলটা ছেঁকে একটি পরিষ্কার কাঁচের বয়ামে সংরক্ষণ করুন। ফ্রিজে রাখার প্রয়োজন নেই। ১ মাসের মত তেলটা ভালো থাকবে।

তেলটা যেভাবে ব্যবহার করবেন

সপ্তাহে ২ দিন রাতে চুলে সিঁথি কেটে কেটে তেলটি পুরো চুলে লাগিয়ে সারারাত রেখে দিন। পরদিন শ্যাম্পু করে কন্ডিশনার লাগিয়ে নিন।  

এই তো ছিল চুলের পুষ্টি এবং গ্রোথের জন্যে হেয়ার অয়েল রেসিপি। ধৈর্য ধরে ব্যবহার করলে আশা করছি ভালো ফলাফল পাবেন।

   

লিখেছেন- জান্নাতুল মৌ

ছবি- সাটারস্টক

সম্পর্কিত লেখা

চুলের যত্ন

রূপচর্চা ও স্বাস্থ্যগুণে পরিপূর্ণ জবা

জবা ফুল আমাদের কাছে অতি পরিচিত একটি ফুল। এই ফুলের ব্যবহার হিসেবে আমরা চুলের ক্ষেত্রে বেশি প্রাধান্য দেই । কিন্তু এই ফুলের যে স্বাস্থ্য গুণ রয়েছে এবং...

চুলের যত্নে ২টি উপাদান | আমলকী-জবায় পারফেক্ট হেয়ার কেয়ার
চুলের যত্ন

চুলের যত্নে ২টি উপাদান | আমলকী-জবায় পারফেক্ট হেয়ার কেয়ার

চুলের যত্নে নারকেল তেলতো যুগ যুগ ধরে চলে আসছে। কিন্তু জবা ফুল ও আমলকীর উপকারিতা নিয়ে আমরা কতটুকুই বা জানি? চুলের যত্নে আমলকীর ব্যবহারতো অনেকেই শুনেছেন...

চুলের যত্নে জবা ফুলের ৫টি জাদুকরী প্যাক!
চুলের যত্ন

চুলের যত্নে জবা ফুলের ৫টি জাদুকরী প্যাক!

চুল পড়া, চুলের আগা ফাটা, মাথায় খুশকি হওয়া, অসময়ে টাক পড়ে যাওয়া চুলের সমস্যা গুলোর মধ্যে অন্যতম। আভ্যন্তরীণ বা বাহ্যিক উভয় কারণেই এসব হতে পারে। তাছাড়া...

মেহেদী | জানা-অজানা কথা
স্টাইল

মেহেদী | জানা-অজানা কথা

মেহেদী ব্যাপারটা বাঙালি তথা বিশ্বের প্রায় সব দেশের নারীদের কাছেই বেশ শৌখিন আর পছন্দের একটি বিষয়। মেহেদী দিতে ভালোবাসেনা এমন কোন নারী খুঁজে পাওয়া কঠিন...

আরও পড়ুন

চুলের সকল সমস্যার সমাধান ১টি হেয়ার প্যাকেই
চুলের যত্ন

চুলের সকল সমস্যার সমাধান ১টি হেয়ার প্যাকেই

সুন্দর চুল পেতে আমরা কতো কি না করছি। কিন্তু চুলে সমস্যার তো শেষ নেই। এ জন্য কতো ধরনের ট্রিটমেন্টই না করি। তাও আমাদের চিন্তার শেষ থাকে না। চুলের সব রক...

হেয়ার কেয়ারে জবা ফুল | সুন্দর চুল পেতে পরিচর্যা হোক প্রাকৃতিকভাবেই!
রিভিউ

হেয়ার কেয়ারে জবা ফুল | সুন্দর চুল পেতে পরিচর্যা হোক প্রাকৃতিকভাবেই!

ব্যস্ত জীবনে চুলের পরিচর্যার জন্য চাই সহজ ও কার্যকরী উপায়। জবা ফুল চুলের জন্য কতটা ভালো কাজ করে, সেটা আমরা কম বেশি সবাই জানি। কিন্তু বাসায় গাছ লাগিয়ে,...

কার্লি চুলকে প্রাণবন্ত করতে ৫টি কার্যকরী ঘরোয়া পদ্ধতি!
চুলের যত্ন

কার্লি চুলকে প্রাণবন্ত করতে ৫টি কার্যকরী ঘরোয়া পদ্ধতি!

স্ট্রেইট কিংবা কার্লি, চুল হেলদি হলে আর ঠিকঠাকভাবে স্টাইলিং করতে পারলে যেকোনো চুলেই আপনার পার্সোনালিটি এনহ্যান্সড হবে! কার্লি চুলের রয়েছে অন্যরকম সৌন্...

সুন্দর এবং দৃষ্টিনন্দন ৬টি মেহেদী ডিজাইন
স্টাইল

সুন্দর এবং দৃষ্টিনন্দন ৬টি মেহেদী ডিজাইন

বর্তমানে আমাদের সংস্কৃতিতে মেহেদী কতটা গুরুত্বপূর্ণ তা বোঝা যায় বিয়ে, ঈদ, পূজো, নববর্ষ এর মত উৎসবগুলোতে। আসলে বর্তমানে মেহেদী যেন অন্য এক উৎসবের নাম।...

রাফনেস কমিয়ে চুলকে সফট ও সিল্কি করতে সেরা ৫টি হেয়ার মাস্ক
চুলের যত্ন

রাফনেস কমিয়ে চুলকে সফট ও সিল্কি করতে সেরা ৫টি হেয়ার মাস্ক

চুলের যেকোনো সমস্যায় সল্যুশন হিসেবে কোন বিষয়গুলো প্রথমেই মাথায় আসে, বলুন তো? চুলের ধরন অনুযায়ী ভালোমানের একটি শ্যাম্পু, চুলে স্যুট করে এমন একটি হেয়ার...

সুন্দর চুল পেতে স্ক্যাল্প ও চুলের ধরন অনুযায়ী সঠিক শ্যাম্পু সিলেকশন!
রিভিউ

সুন্দর চুল পেতে স্ক্যাল্প ও চুলের ধরন অনুযায়ী সঠিক শ্যাম্পু সিলেকশন!

আমরা আমাদের ত্বক নিয়ে খুব কনসার্নড থাকি, তাই না? ত্বকের যত্নে কতকিছুই না ব্যবহার করি আমরা, ত্বকে যেকোনো সমস্যা হলেই আমরা উদ্বিগ্ন হয়ে যাই। কিন্তু চুলে...

…