চুলের সকল সমস্যার সমাধান ১টি হেয়ার প্যাকেই

জান্নাতুল মৌ · Dec 06, 2016 · 1 min read

চুলের সকল সমস্যার সমাধান ১টি হেয়ার প্যাকেই

সুন্দর চুল পেতে আমরা কতো কি না করছি। কিন্তু চুলে সমস্যার তো  শেষ নেই। এ জন্য কতো ধরনের ট্রিটমেন্টই না করি। তাও আমাদের চিন্তার শেষ থাকে না। চুলের সব রকমের সমস্যার সমাধান যদি একটি হেয়ার প্যাকেই হয়ে যায়, তাহলে আর চিন্তা কিসের? আজকে যে হেয়ার প্যাকটির কথা বলবো, সেটি এক কথায় চুলের জন্য অল রাউন্ডার হেয়ার প্যাক। এই প্যাকটি চুল পড়া কমাবে, খুশকি দূর করবে, চুল মজবুত এবং কালো করে তুলবে, চুলের গ্রোথ বৃদ্ধিতে সাহায্য করবে এবং চুলের উকুনও দূর করবে। চলুন তবে জেনে নেই চুলের সকল সমস্যার সমাধান করতে কার্যকরী হেয়ার প্যাকটি নিয়ে বিস্তারিত।

চুলের সকল সমস্যার সমাধান করতে হেয়ার প্যাক

যা যা প্রয়োজন

(১) জবা ফুল এবং পাতা 

চুলের সকল সমস্যার সমাধান করতে জবা ফুল - shajgoj.com

৫ টি লাল রঙ এর জবা ফুল এবং ১৫ টি পাতা প্রয়োজন হবে। খেয়াল রাখবেন জবা ফুল এবং ফুলের পাতাগুলো যাতে ফ্রেশ হয়। জবা ফুল এবং এর পাতায় এমিনো এসিড, ভিটামিন এ এবং সি রয়েছে। যা আমাদের চুলকে ঘন এবং কালো করে তুলতে সাহায্য করবে। রুক্ষ চুলের জন্যেও এটি ভালো কাজ করবে।

(২) অ্যালোভেরা

চুলের সকল সমস্যার সমাধান করতে অ্যালোভেরা জেল - shajgoj.com

একটি মিডিয়াম সাইজের তাজা অ্যালোভেরা পাতা লাগবে। আপনাদের কাছে তাজা পাতা না থাকলে যে কোনো ব্রান্ডের  অ্যালোভেরা জেল ব্যবহার করতে পারবেন। সেক্ষেত্রে ৯২% অ্যালো এক্সট্রাক্ট সমৃদ্ধ ন্যাচার রিপাব্লিক  বা  ৯৮% অ্যালো এক্সট্রাক্ট সমৃদ্ধ  স্কিন ক্যাফে এর অ্যালো জেল ব্যবহার করতে পারেন। অ্যালোভেরাতে ভিটামিনই রয়েছে যা আমাদের চুলকে শাইনি করে তুলবে।

(৩) কারি পাতা 

চুলের সকল সমস্যার সমাধান করতে কারি পাতা - shajgoj.com

কারি পাতা রান্নায় ব্যবহার করা হয় সুগন্ধের জন্যে। এটি সুপার শপে পেয়ে যাবেন। কারি পাতা চুলের জন্য খুবই ভালো। কারণ এতে ভিটা ক্যারোটিন, এবং এমিনো এসিড রয়েছে। যা চুল পড়া কমাতে সাহায্য করে।

(৪) পেপার মিন্ট এসেনশিয়াল অয়েল

৫-৬ ড্রপস পেপার মিন্ট এসেনশিয়াল অয়েল লাগবে। এই অয়েলটি মিন্ট অথবা পুদিনা পাতা থেকে তৈরী হয়। এই অয়েলে ওমেগা থ্রি ফ্যাটি এসিড, আয়রন, ম্যাগনেশিয়াম,ক্যালসিয়াম, ভিটামিন এ এবং সি রয়েছে। যা চুলে ব্লাড সার্কুলেশন বাড়ায়, চুলের গ্রোথ বৃদ্ধি করে, খুশকি এবং উকুন দূর করে।

তৈরি করবেন যেভাবে

১) প্রথমে তাজা অ্যালোভেরাটির যে দুই পাশে কাঁটা থাকে, ওই দুই পাশ ছুড়ি দিয়ে কেটে নিতে হবে। এবার অ্যালোভেরাটি কয়েক টুকরা করে নিতে হবে। অ্যালোভেরা জেল ব্যবহার করলে ১ টেবিল চামচ অ্যালোভেরা জেল নিতে হবে।

২) জবা ফুলের পাপড়িগুলো ছিড়ে নিতে হবে এবং পাতাগুলো বড় বড় কুচি করে নিতে হবে।

৩) অ্যালোভেরা, কারি পাতা, জবা ফুল এবং ফুলের পাতাগুলো একসাথে নিয়ে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিতে হবে। আপনি চাইলে অল্প একটু পানি যোগ করতে পাবেন। ব্লেন্ড করার পর একটি ঘন পেস্ট তৈরি হবে।

৪) এবার পেস্টের মধ্যে ৫-৬ ড্রপস পেপারমিন্ট এসেনশিয়াল অয়েল মিশিয়ে নিতে হবে। ব্যাস, হেয়ার প্যাকটি ব্যবহারের জন্যে তৈরি!

অলরাউন্ডার হেয়ার প্যাকটি ব্যবহার করবেন কিভাবে?

হাতের সাহায্যে এই হেয়ার প্যাকটি পুরো চুলে লাগিয়ে নিন  এবং ২ ঘন্টা পর শ্যাম্পু করে নিন।  এই প্যাকটি সপ্তাহে একবার ব্যবহার করবেন।

এই তো জেনে নিলেন, চুলের সব ধরনের সমস্যার সমাধানকারী একটি হেয়ার প্যাক। আশা করছি এটি নিয়মিত ব্যবহারে আপনাদের চুলের সকল সমস্যার সমাধান সম্ভব হবে। এবার চলুন দেখে নেওয়া যাক চুলের যত্নে কিছু হেয়ার কেয়ার প্রোডাক্টস যেগুলো পাবে শপ সাজগোজ-এ...

ছবি - সংগৃহীতঃ Shutterstock 

 

Products in this article

Livon Serum Hair Essentials Vitamin E

সম্পর্কিত লেখা

চুলের যত্ন

রূপচর্চা ও স্বাস্থ্যগুণে পরিপূর্ণ জবা

জবা ফুল আমাদের কাছে অতি পরিচিত একটি ফুল। এই ফুলের ব্যবহার হিসেবে আমরা চুলের ক্ষেত্রে বেশি প্রাধান্য দেই । কিন্তু এই ফুলের যে স্বাস্থ্য গুণ রয়েছে এবং...

হেয়ার কেয়ারে জবা ফুল | সুন্দর চুল পেতে পরিচর্যা হোক প্রাকৃতিকভাবেই!
রিভিউ

হেয়ার কেয়ারে জবা ফুল | সুন্দর চুল পেতে পরিচর্যা হোক প্রাকৃতিকভাবেই!

ব্যস্ত জীবনে চুলের পরিচর্যার জন্য চাই সহজ ও কার্যকরী উপায়। জবা ফুল চুলের জন্য কতটা ভালো কাজ করে, সেটা আমরা কম বেশি সবাই জানি। কিন্তু বাসায় গাছ লাগিয়ে,...

চুলের যত্নে ২টি উপাদান | আমলকী-জবায় পারফেক্ট হেয়ার কেয়ার
চুলের যত্ন

চুলের যত্নে ২টি উপাদান | আমলকী-জবায় পারফেক্ট হেয়ার কেয়ার

চুলের যত্নে নারকেল তেলতো যুগ যুগ ধরে চলে আসছে। কিন্তু জবা ফুল ও আমলকীর উপকারিতা নিয়ে আমরা কতটুকুই বা জানি? চুলের যত্নে আমলকীর ব্যবহারতো অনেকেই শুনেছেন...

রাফনেস কমিয়ে চুলকে সফট ও সিল্কি করতে সেরা ৫টি হেয়ার মাস্ক
চুলের যত্ন

রাফনেস কমিয়ে চুলকে সফট ও সিল্কি করতে সেরা ৫টি হেয়ার মাস্ক

চুলের যেকোনো সমস্যায় সল্যুশন হিসেবে কোন বিষয়গুলো প্রথমেই মাথায় আসে, বলুন তো? চুলের ধরন অনুযায়ী ভালোমানের একটি শ্যাম্পু, চুলে স্যুট করে এমন একটি হেয়ার...

আরও পড়ুন

চুলের যত্নে জবা ফুলের ৫টি জাদুকরী প্যাক!
চুলের যত্ন

চুলের যত্নে জবা ফুলের ৫টি জাদুকরী প্যাক!

চুল পড়া, চুলের আগা ফাটা, মাথায় খুশকি হওয়া, অসময়ে টাক পড়ে যাওয়া চুলের সমস্যা গুলোর মধ্যে অন্যতম। আভ্যন্তরীণ বা বাহ্যিক উভয় কারণেই এসব হতে পারে। তাছাড়া...

লম্বা চুলের যত্ন | ঘন, কালো ও মজবুত চুল পেতে যত্ন নিন ঘরোয়াভাবেই!
চুলের যত্ন

লম্বা চুলের যত্ন | ঘন, কালো ও মজবুত চুল পেতে যত্ন নিন ঘরোয়াভাবেই!

কালের আবর্তনে চুলের সাজসজ্জায় এসেছে বিচিত্রতা। নানা ধরনের স্টাইলিশ হেয়ার কাটে নিজের লুকে চেঞ্জ আনছে অনেকেই, আবার কেউ কেউ চুলে কালার করছেন। ছোট চুলের ট...

কার্লি চুলকে প্রাণবন্ত করতে ৫টি কার্যকরী ঘরোয়া পদ্ধতি!
চুলের যত্ন

কার্লি চুলকে প্রাণবন্ত করতে ৫টি কার্যকরী ঘরোয়া পদ্ধতি!

স্ট্রেইট কিংবা কার্লি, চুল হেলদি হলে আর ঠিকঠাকভাবে স্টাইলিং করতে পারলে যেকোনো চুলেই আপনার পার্সোনালিটি এনহ্যান্সড হবে! কার্লি চুলের রয়েছে অন্যরকম সৌন্...

চুলের গ্রোথ এবং পুষ্টি ফিরে পেতে কার্যকরী তেল
চুলের যত্ন

চুলের গ্রোথ এবং পুষ্টি ফিরে পেতে কার্যকরী তেল

ইদানীং চুলগুলো কেমন জানি পাতলা হয়ে গেছে। ধরলেই যেন গোড়া থেকে উঠে চলে আসছে। বেশ কয়েক মাস ধরেই দেখছেন চুলগুলো বাড়ছে না কেন জানি! প্রতিদিনকার ধুলো, দূষণ...

ড্রাই হেয়ার কীভাবে সফট, সিল্কি ও ম্যানেজেবল রাখা যায়?
চুলের যত্ন

ড্রাই হেয়ার কীভাবে সফট, সিল্কি ও ম্যানেজেবল রাখা যায়?

চুল অলওয়েজ হেলদি, স্মুথ ও শাইনি রাখার জন্য আমাদের চেষ্টার কোনো শেষ নেই। কিন্তু অনেক সময় বিভিন্ন হেয়ার প্রবলেমস এর কারণে আমাদের চুলের ন্যাচারাল শাইন...

ঘরে বসে নিজের হেয়ার টাইপ আইডেন্টিফাই করবেন কীভাবে?
চুলের যত্ন

ঘরে বসে নিজের হেয়ার টাইপ আইডেন্টিফাই করবেন কীভাবে?

চুলের যত্নে আমাদের এফোর্টের যেন কোনো কমতি নেই! চুল হেলদি ও শাইনি রাখতে আমরা সবাই বিভিন্ন ব্র্যান্ডের শ্যাম্পু, কন্ডিশনার, হেয়ার মাস্ক ও সিরাম ইউজ করি।...

…