শুষ্ক-রুক্ষ চুলের কোমলতা ফিরে পেতে ১টি অয়েল মাস্ক

নীল · Jul 20, 2015 · 1 min read

শুষ্ক-রুক্ষ চুলের কোমলতা ফিরে পেতে ১টি অয়েল মাস্ক

আমাদের মধ্যে অনেকেই নিজের শুষ্ক-রুক্ষ চুল নিয়ে বিরক্তবোধ করি। বিয়ের অনুষ্ঠান থেকে শুরু করে বিভিন্ন অনুষ্ঠানে চুল নিয়ে অনেক বিব্রতকর অবস্থায় থাকতে হয়। ভীষণ কষ্টে অনেকে চুল কেটে ছোট করে ফেলার চিন্তা ভাবনা শুরু করে দেই। হয়তো অনেকে কেটেও ফেলি। কিন্তু চুল কেটে ফেললেই কি শুষ্ক রুক্ষ চুল থেকে মুক্তি পাওয়া সম্ভব? আজ আপনাদের শুষ্ক রুক্ষ চুলের কোমলতা ফিরে পাওয়ার সহজ একটি সমাধান দেয়া হবে। আজ লেখা হবে কী করলে আপনারা শুষ্ক-রুক্ষ চুলের কোমলতা খুঁজে পাবেন একদম নতুন করে!

চুল রুক্ষ হবার কারণ ও সমাধান

সমাধানে যাওয়ার আগে সমস্যার কারণ জানা জরুরি। মূলত অযত্ন আর বিভিন্ন কেমিক্যাল ব্যবহারে চুল শুষ্ক হয়ে পড়ে। প্রতিদিন শ্যাম্পু কন্ডিশনার ব্যবহারও ক্ষতির কারণ হতে পারে। রোদে প্রোটেকশন ছাড়া বের হলেও চুলের উপর প্রভাব পড়ে। রোদ ছাড়াও বাইরের ধুলা বালি চুলের ক্ষতি সাধন করে।

এখন আসা যাক সমাধানে। রুক্ষ চুলের জন্য আপনি একটি অয়েল মাস্ক ব্যবহার করতে পারেন। মাত্র দুইটি উপাদানে তৈরি এই মাস্কটি ব্যবহারে আপনি পাবেন আশ্চর্য ফলাফল। আসুন বিস্তারিত জেনে নেয়া যাক!

প্রয়োজনীয় উপাদান

১) সরিষার তেল- ২ টেবিল চামচ

২) মধু- ২ টেবিল চামচ

মাস্ক বানানোর পদ্ধতি

প্রথমে একটি পরিষ্কার বাটিতে ২ টেবিল চামচ সরিষার তেল নিন। তাতে সরিষার তেলের সমপরিমাণ তার মানে ২ টেবিল চামচ মধু নিন। অথবা আপনার চুলের দৈর্ঘ্য অনুযায়ী তেল আর মধুর পরিমাণ বাড়িয়ে অথবা কমিয়ে নিতে পারেন। সেক্ষেত্রে এগুলোর অনুপাত সমান রাখুন। তারপর একটি চামচ নিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিন।

যেভাবে অ্যাপ্লাই করবেন

এবার ভালোভাবে চুল আঁচড়ে নিন। চুলটা পরিষ্কার হতে হবে। চাইলে এই মাস্কটি ব্যবহার করার দুই দিন আগে চুল শ্যাম্পু করে নিতে পারেন। চুল আঁচড়ানো হলে মেশানো সরিষার তেল আর মধু মাথার স্ক্যাল্পসহ পুরো চুলে লাগান। ৩০ থেকে ৪০  মিনিট অপেক্ষা করুন। তারপর একটি তোয়ালে কুসুম গরম পানিতে ভিজিয়ে চেপে পানি বের করে নিন। তোয়ালেটি দিয়ে দশ থেকে পনেরো মিনিট মাথা জড়িয়ে রাখুন।

সবশেষে যেকোনো মাইল্ড শ্যাম্পু দিয়ে ভালোভাবে চুল ধুয়ে নিন। তারপর কন্ডিশনার লাগিয়ে নিন। কেননা কন্ডিশনিং এই ধরনের চুলের জন্য খুবই জরুরি একটি ধাপ। আপনি চাইলে প্রাকৃতিক কন্ডিশনার হিসেবে মধু কিংবা চায়ের লিকার ব্যবহার করতে পারেন। এই মাস্কটি চাইলে নিয়মিত মাসে দুই বার এভাবে লাগাতে পারেন।

ফলাফল

চুল শুকানোর পর ফলাফল আপনি নিজেই বুঝতে পারবেন। চুল আগের তুলনায় অনেক বেশি কোমল হবে। এই অয়েল মাস্কটি প্রথমবার ব্যবহারেই চুলের রুক্ষ আর শুষ্ক ভাবটা অনেকটাই কেটে যাবে এবং আশানুরূপ ফল পাবেন। তবে সরিষার তেল অথবা মধু, এর যে কোনো একটিতেও যদি আপনার অ্যালার্জি থাকে তবে এই মাস্কটি আপনার জন্য উপযুক্ত নাও হতে পারে।

শেষ করার আগে কিছু টিপস দিচ্ছি- বাইরে যাওয়ার সময় মাথা স্কার্ফ অথবা ওড়না দিয়ে যতটা পারবেন ঢেকে নিবেন, যাতে করে আপনার মূল্যবান চুল রোদ, ধুলোবালি আর দূষণ থেকে রক্ষা পায়। আর সপ্তাহে ২বারের বেশি শ্যাম্পু করা থেকে বিরত থাকুন। প্রতিবার শ্যাম্পু করার আগের দিন রাতে অথবা শ্যম্পু করার অন্ততপক্ষে তিন ঘণ্টা আগে চুলে তেল দিন। আজ এ পর্যন্তই! নিয়মিত চুলের যত্ন নিন!

 

ছবি- সংগৃহীত: সাটারস্টক

সম্পর্কিত লেখা

সুন্দর চুল পেতে স্ক্যাল্প ও চুলের ধরন অনুযায়ী সঠিক শ্যাম্পু সিলেকশন!
রিভিউ

সুন্দর চুল পেতে স্ক্যাল্প ও চুলের ধরন অনুযায়ী সঠিক শ্যাম্পু সিলেকশন!

আমরা আমাদের ত্বক নিয়ে খুব কনসার্নড থাকি, তাই না? ত্বকের যত্নে কতকিছুই না ব্যবহার করি আমরা, ত্বকে যেকোনো সমস্যা হলেই আমরা উদ্বিগ্ন হয়ে যাই। কিন্তু চুলে...

চুল ভাঙা, ছিঁড়ে যাওয়া ও চুলের রুক্ষতা দিন দিন বেড়ে যাচ্ছে কি?
চুলের যত্ন

চুল ভাঙা, ছিঁড়ে যাওয়া ও চুলের রুক্ষতা দিন দিন বেড়ে যাচ্ছে কি?

রিথিয়া বেশ কিছুদিন ধরেই খেয়াল করছে, তার চুল আঁচড়ানোর সময় চুল পড়ার থেকে চুল ভাঙা ও ছিঁড়ে যাওয়ার মাত্রা বেশি। এছাড়া বাইরে খোলা চুলে গেলে, যখন বাসায় ফিরে...

কোঁকড়া চুলের বিশেষ যত্ন
চুলের যত্ন

কোঁকড়া চুলের বিশেষ যত্ন

কোঁকড়া চুল দেখতে সুন্দর কিন্তু সব সময় খুব বেশী ঝামেলাপূর্ণ। আর এই উদ্ধত চুল যাদের তারা অনেক সময় এটাকে সামলে রাখতে অনেক বেশী যন্ত্রণা ভোগ করে। তাই কোঁক...

যে ভুলগুলোর কারণে নিজের অজান্তেই চুল হয়ে যাচ্ছে নিষ্প্রাণ ও রুক্ষ!
চুলের যত্ন

যে ভুলগুলোর কারণে নিজের অজান্তেই চুল হয়ে যাচ্ছে নিষ্প্রাণ ও রুক্ষ!

ঝলমলে সুন্দর চুল কে না চায়! আর এই প্রত্যাশা থেকেই আমরা কত ধরনের প্রোডাক্ট দিয়ে চুলের যত্ন নেই। কিন্তু তবু দেখা যায় যে প্রোপারলি যত্ন নেওয়ার পরেও চুল ক...

আরও পড়ুন

চুল পড়া নিয়ে চিন্তিত? এই সমস্যা দূর করুন এখনই!
বিউটি টিপস

চুল পড়া নিয়ে চিন্তিত? এই সমস্যা দূর করুন এখনই!

“মাথার সামনের চুল কমে টাক পড়ে যাচ্ছে, আগের মতো ঘন চুল আর নেই, চুল পড়তে পড়তে মাথা ফাঁকা হয়ে গেল!” - এসব কমন সমস্যার কথা আমরা প্রায়ই শুনে থাকি, তাই না?...

প্রতিদিন চুলের যত্নের ৬টি উপায়
চুলের যত্ন

প্রতিদিন চুলের যত্নের ৬টি উপায়

প্রতিদিন চুলের যত্ন নেবার সময় কার আছে বলুন তো? সপ্তাহে একদিনই তো ঠিকমত হেয়ার প্যাক লাগানোর সময় পাইনা অনেকেই। কিন্তু চুলের যত্ন হতে পারে প্রতিদিন সহজ ৬...

কালার চুলের রাফনেস দূর করুন খুব সহজে!
চুলের যত্ন

কালার চুলের রাফনেস দূর করুন খুব সহজে!

হালের ফ্যাশনে বা নিজের লুকে একটু পরিবর্তন আনতে অনেকেই এখন চুলে কালার করে থাকে। অমব্রে, হাইলাইটার, ফ্যাশন কালার আরও অনেক কিছুই তো এখন ট্রেন্ডে চলছে, তা...

চুলের আগা ফাটা | ব্যস্ত জীবনে সহজেই কীভাবে চুলের যত্ন নিতে পারি?
চুলের যত্ন

চুলের আগা ফাটা | ব্যস্ত জীবনে সহজেই কীভাবে চুলের যত্ন নিতে পারি?

চুলের আগা ফাটা ও আগা পাতলা হয়ে যাওয়া, এটা মনে হয় সবচেয়ে কমন হেয়ার প্রবলেম! প্রায়ই আমরা সাজগোজের কমেন্ট বক্সে ও ইনবক্সে এই ধরনের প্রশ্ন পাই, কীভাবে আগা...

রিবন্ডিং চুলের সাইড এফেক্ট থেকে বাঁচতে ৬টি ট্রিটমেন্ট টিপস!
চুলের যত্ন

রিবন্ডিং চুলের সাইড এফেক্ট থেকে বাঁচতে ৬টি ট্রিটমেন্ট টিপস!

চুল রিবন্ডিং এর প্রতি আমাদের সবার আলাদা একটি আকর্ষণ থাকে। বর্তমানে রিবন্ডিং করা ফ্যাশনে পরিণত হয়েছে। সোজা, সিল্কি চুল পেতে সবাই ভালবাসে। আর তাই হাজার...

হিজাব ব্যবহারে চুল পড়ার সমস্যা বেড়ে যাচ্ছে?
চুলের যত্ন

হিজাব ব্যবহারে চুল পড়ার সমস্যা বেড়ে যাচ্ছে?

হিজাবে পর্দা মেনটেইনের পাশাপাশি মডেস্ট লুকে সৌন্দর্য যেন বেড়ে যায় অনেকখানি। আমরা যারা রেগুলার হিজাব পরে বাইরে বের হই, তাদের জন্য তো চুল পড়া খুবই কমন এ...

…