রিবন্ডিং চুলের সাইড এফেক্ট থেকে বাঁচতে ৬টি ট্রিটমেন্ট টিপস!

পাপিয়া সুলতানা · Sep 12, 2013 · 1 min read

রিবন্ডিং চুলের সাইড এফেক্ট থেকে বাঁচতে ৬টি ট্রিটমেন্ট টিপস!

চুল রিবন্ডিং এর প্রতি আমাদের সবার আলাদা একটি আকর্ষণ থাকে। বর্তমানে রিবন্ডিং করা ফ্যাশনে পরিণত হয়েছে। সোজা, সিল্কি চুল পেতে সবাই ভালবাসে। আর তাই হাজার হাজার টাকা ব্যয় করে আমরা করছি চুল রিবন্ডিং। কিন্তু আমরা অনেকেই চুল রিবন্ডিং এর সাইড এফেক্ট সম্পর্কে জানি না। রিবন্ডিং চুলের সাইড এফেক্ট সম্পর্কে আসুন জেনে নেই বিস্তারিত।

রিবন্ডিং চুলের সাইড এফেক্টসমূহ

১) চুলের গোড়া নরম 

চুলের গোঁড়া নরম হয়ে পড়ে। রিবন্ডিং এর প্রথম এক মাস পর্যন্ত আপনি চুল বাঁধতে পারবেন না। এমনকি চুল কানের পেছনেও রাখতে পারবেন না। যদি চুল বাঁধেন এতে চুলের ক্ষতি হতে পারে।

২) মাথার ত্বকের ক্ষতি

চুলে দেয়া হিট আপনার মাথার ত্বকের যথেষ্ট ক্ষতি করতে পারে। অনেক সময় ত্বক পুড়েও যেতে পারে।

৩) চুল দুর্বল হওয়া

যদি কেমিকেলের পরিমাণ বেশি হয়ে যায় এবং তা দীর্ঘক্ষণ চুলে থাকে তবে চুলের ক্ষতি হয়ে থাকে। এতে চুল পড়ার সম্ভাবনা থাকে অনেক। চুল দুর্বল হয়ে পড়ে।

৪) চুল পড়া

রিবন্ডিং চুলের সাইড এফেক্ট থেকে চুল পড়ে - shajgoj.com

চুল রিবন্ডিং এর পর নিয়মিত যত্ন না নেয়া হলে চুল ধীরে ধীরে দুর্বল হয়ে পড়ে এবং আস্তে আস্তে সব চুল পড়ে যেতে থাকে।

তাছাড়া আপনি যদি ভালো পার্লার থেকে চুল রিবন্ডিং না করান তাতেও আপনার ঝুঁকি থাকতে পারে। কারণ ভালো মানের পার্লার না হলে তাদের প্রোডাক্ট সম্পর্কে যথেষ্ট সন্দেহ থাকে।

রিবন্ডিং চুলের সাইড এফেক্ট থেকে বাঁচতে ট্রিটমেন্ট

রিবন্ডিং এর সাইড এফেক্ট শুনে ভয় পাবার কারণ নেই। নিয়মিত যত্ন নিলে আপনার রিবন্ডিং চুল করে তুলতে পারেন আরও সুন্দর ও সুস্থ। আগের চেয়ে অনেক বেশি যত্ন নিতে হয় রিবন্ডিং চুলের। পার্লারে পরামর্শ নিলে ভালো। আপনার হেয়ার স্টাইলিস্ট যতদিন না আপনাকে চুল বাঁধার অনুমতি দেয় ততদিন চুল না বাঁধাই ভালো। আপনাদের সুবিধার্থে কিছু টিপস দেয়া হলো-

১) চুল ধুতে ঠাণ্ডা পানি

গরম পানি দিয়ে কখনো চুল ধুবেন না। এমনকি কুসুম গরম পানিও ব্যবহার করবেন না চুল ধোয়ার জন্য। সব সময় ঠাণ্ডা পানি দিয়ে আপনার চুল ধুতে হবে রিবন্ডিং এর পর এবং নিয়মিত শ্যাম্পু করবেন। এমন শ্যাম্পু ব্যবহার করবেন যেটা স্ট্রেইট চুলের জন্যই প্রযোজ্য।

আপনি চাইলে আপনার পছন্দমতো প্রোডাক্ট কিনতে পারেন অনলাইনে শপ.সাজগোজ.কম থেকে। আবার যমুনা ফিউচার পার্ক ও সীমান্ত স্কয়ার এ অবস্থিত সাজগোজের দুটি ফিজিক্যাল শপ থেকেও কিনতে পারেন আপনার পছন্দের প্রোডাক্টটি!

২) কন্ডিশনার ব্যবহার

রিবন্ডিং চুলের জন্য কন্ডিশনার খুব দরকারী। এটি আপনার চুল আরো মসৃণ ও সিল্কি করে তুলবে। যেহেতু রিবন্ডিং করার পর চুল অনেক সেন্সিটিভ হয়ে পড়ে তাই শ্যাম্পু ও কন্ডিশনার অবশ্যই ভালো মানের ব্যবহার করবেন। মার্কেটে অথবা সুপার শপে অনেক ভালো মান ও ব্র্যান্ডের শ্যাম্পু ও কন্ডিশনার পাওয়া যায়।

৩) মোটা দাঁতের চিরুণী

মোটা দাঁতের চিরুণী ব্যবহার করুন। অবশ্যই ব্রাশ ব্যবহার করবেন না রিবন্ডিং চুলে। এতে আপনার চুল ছিড়ে যেতে পারে।

৪) হেয়ার ড্রাইয়ার ব্যবহার করা যাবে না

আমরা অনেকেই চুল শুকানোর জন্য হেয়ার ড্রাইয়ার ব্যবহার করি। এটা একদমই করা যাবে না। প্রাকৃতিকভাবে চুল শুকাতে দিন। হেয়ার ড্রায়ারের তাপ আপনার চুলের ক্ষতি করতে পারে।

৫) চুলের জন্য ব্যালেন্সড ডায়েট

রিবন্ডিং চুলের জন্য ব্যালেন্সড ডায়েট - shajgoj.com

খাবারের দিকেও যথেষ্ট লক্ষ্য রাখুন। ব্যালেন্সড ডায়েট আপনার চুল্ করে তুলবে স্বাস্থ্যজ্জ্বল। ফল ও সবজি বেশি করে খাবেন। প্রোটিন যুক্ত খাবার বেশি পরিমাণে খাবেন। কারণ প্রোটিন চুলের জন্য খুব উপকারী। জাঙ্ক ফুড না খাবার চেষ্টা করবেন।

৬) চুল কালার করবেন না

সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা হলো, চুল রিবণ্ডিং এর পর আপনার চুলে কোন স্টাইলের পরিবর্তন আনবেন না। অনেকে চুল রিবন্ডিং করার পর চুল কালার করে। সেটা একদমই করবেন না। এটা আপনার চুল একদম দুর্বল করে দিবে।

রিবন্ডিং করা চুলের যত্নে প্যাক

১. ভিনেগার ও মধুর প্যাক

রিবন্ডিং চুলের যত্নে ভিনেগার ও মধুর প্যাক - shajgoj.com

ভিনেগার এবং মধু এক কাপ গরম পানির মধ্যে সম পরিমাণে মিশিয়ে রাখুন কিছুক্ষণ। এরপর চুলে লাগান এই পেস্টটি। কিছুক্ষন রেখে ধুয়ে ফেলুন। শ্যাম্পু করে ফেলবেন ধোয়ার পরে।

২. মুলতানি মাটির প্যাক

মুলতানি মাটি, ৫টেবিল চামচ ময়দা, ১টি ডিমের সাদা অংশ একসাথে পেস্ট করে চুলে লাগিয়ে রাখুন ৪০মিনিট। তারপর শুকিয়ে গেলে ধুয়ে ফেলুন। পেস্টটির সাথে অল্প পানি মিশাতে পারেন। এই পেস্ট যেদিন লাগাবেন তার আগের রাতে অয়েল ম্যাসাজ করে রাখবেন। প্যাক লাগানোর পূর্বে আপনার চুল মোটা দাঁতের চিরুণী দিয়ে ২/৩ বার ভালো মত আঁচড়ে নিন। যখন প্যাক লাগাবেন তখনও বারবার চুল আঁচড়াতে থাকুন।

তাছাড়া, চুলের যত্ন নিতে  আপনি অনলাইনে অথেন্টিক প্রোডাক্ট কিনতে পারেন শপ.সাজগোজ.কম থেকে। আর চাইলে সাজগোজের দুটি ফিজিক্যাল শপে গিয়েও কিনতে পারেন, যার একটি যমুনা ফিউচার পার্ক ও আরেকটি সীমান্ত স্কয়ারে অবস্থিত।

চুল রিবন্ডিং আপনার চুলকে দান করে এক অনন্য সৌন্দর্য। তবে আপনি যদি নিয়মিত রিবন্ডিং করা চুলের যত্ন না নিতে পারেন তাহলে অকালেই হারিয়ে ফেলবেন আপনার এই সুন্দর চুল। তাই রিবন্ডিং করার পর অবশ্যই রিবন্ডিং চুলের সাইড এফেক্ট থেকে বাঁচতে চুলের প্রতি বিশেষ যত্নশীল হবার চেষ্টা করবেন। বাসায় অথবা পার্লারে গিয়ে মাঝে মাঝে ট্রিটমেন্ট করিয়ে নিতে পারেন মাসে একবার। তাহলেই দেখবেন আপনার চুল থাকবে সুস্থ ও সুন্দর।

 

ছবি- সংগৃহীত: Shutterstock

সম্পর্কিত লেখা

৪ ধরনের রিবন্ডিং | চুলের স্টাইলিং এ নিয়ে আসুন নতুন মাত্রা!
চুলের যত্ন

৪ ধরনের রিবন্ডিং | চুলের স্টাইলিং এ নিয়ে আসুন নতুন মাত্রা!

কার্লি ফ্যাশনের যুগ চললেও এখনও অনেকেই স্ট্রেইট চুলের ভক্ত আছেন যারা তারা এখনও রিবন্ডিং করার জন্য পার্লারে ছুটে যাচ্ছেন বা স্ট্রেইটনার দিয়ে চুল সোজা কর...

রিবন্ডিং টিপস | ১১টি ধাপে চুল হবে রেশমি কোমল ও মোলায়েম!
হেয়ার স্টাইল

রিবন্ডিং টিপস | ১১টি ধাপে চুল হবে রেশমি কোমল ও মোলায়েম!

রিবন্ডিং টিপস দিতে আমাদের প্রায় ইনবক্স করা হয়। ফ্যাশন সচেতন ছেলে-মেয়েদের মধ্যে খুবই পরিচিত নাম এই রিবন্ডিং। রিবন্ডিং হচ্ছে চুল সোজা করার কৃত্রিম ও রা...

রিবন্ডিং নাকি কেরাটিন ট্রিটমেন্ট, কোনটি আপনার জন্য পারফেক্ট?
বিউটি টিপস

রিবন্ডিং নাকি কেরাটিন ট্রিটমেন্ট, কোনটি আপনার জন্য পারফেক্ট?

কোনো অকেশন বা ইভেন্টে যাওয়ার জন্য নিজের পছন্দের আউটফিট পরে, সুন্দরভাবে সেজেগুজে যদি দেখতে পান, চুল একদম ফ্রিজি হয়ে আছে, চুলে কোনো শাইন নেই, সিল্কি ভাব...

রিবন্ডিং করা চুলের সোন্দর্য রক্ষায় করণীয় ও বর্জনীয় ১৫টি টিপস!
চুলের যত্ন

রিবন্ডিং করা চুলের সোন্দর্য রক্ষায় করণীয় ও বর্জনীয় ১৫টি টিপস!

সোজা মসৃণ এবং ঝলমলে চুল সবার বিশেষ পছন্দের। আর তাই বর্তমান সময়ে হেয়ার রিবন্ডিং পদ্ধতিটি বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। কথা হচ্ছে, রিবন্ডিং করা চুলের সোন্দর্য...

আরও পড়ুন

রিবন্ডেড চুলের যত্ন
চুলের যত্ন

রিবন্ডেড চুলের যত্ন

আজকাল বাইরে বের হলেই মেয়েদের মধ্যে যে জিনিসটা সব থেকে বেশী দেখা যায়, তা হলো রিবন্ডিং করা চুল। নিজের লুক-এ খুব সহজেই পরিবর্তন এবং স্টাইলিশ লুক আনতে রিব...

চুল ভাঙা, ছিঁড়ে যাওয়া ও চুলের রুক্ষতা দিন দিন বেড়ে যাচ্ছে কি?
চুলের যত্ন

চুল ভাঙা, ছিঁড়ে যাওয়া ও চুলের রুক্ষতা দিন দিন বেড়ে যাচ্ছে কি?

রিথিয়া বেশ কিছুদিন ধরেই খেয়াল করছে, তার চুল আঁচড়ানোর সময় চুল পড়ার থেকে চুল ভাঙা ও ছিঁড়ে যাওয়ার মাত্রা বেশি। এছাড়া বাইরে খোলা চুলে গেলে, যখন বাসায় ফিরে...

সুন্দর চুল পেতে স্ক্যাল্প ও চুলের ধরন অনুযায়ী সঠিক শ্যাম্পু সিলেকশন!
রিভিউ

সুন্দর চুল পেতে স্ক্যাল্প ও চুলের ধরন অনুযায়ী সঠিক শ্যাম্পু সিলেকশন!

আমরা আমাদের ত্বক নিয়ে খুব কনসার্নড থাকি, তাই না? ত্বকের যত্নে কতকিছুই না ব্যবহার করি আমরা, ত্বকে যেকোনো সমস্যা হলেই আমরা উদ্বিগ্ন হয়ে যাই। কিন্তু চুলে...

কোঁকড়া চুলের বিশেষ যত্ন
চুলের যত্ন

কোঁকড়া চুলের বিশেষ যত্ন

কোঁকড়া চুল দেখতে সুন্দর কিন্তু সব সময় খুব বেশী ঝামেলাপূর্ণ। আর এই উদ্ধত চুল যাদের তারা অনেক সময় এটাকে সামলে রাখতে অনেক বেশী যন্ত্রণা ভোগ করে। তাই কোঁক...

চুল পড়া নিয়ে চিন্তিত? এই সমস্যা দূর করুন এখনই!
বিউটি টিপস

চুল পড়া নিয়ে চিন্তিত? এই সমস্যা দূর করুন এখনই!

“মাথার সামনের চুল কমে টাক পড়ে যাচ্ছে, আগের মতো ঘন চুল আর নেই, চুল পড়তে পড়তে মাথা ফাঁকা হয়ে গেল!” - এসব কমন সমস্যার কথা আমরা প্রায়ই শুনে থাকি, তাই না?...

লম্বা চুলের যত্ন | ঘন, কালো ও মজবুত চুল পেতে যত্ন নিন ঘরোয়াভাবেই!
চুলের যত্ন

লম্বা চুলের যত্ন | ঘন, কালো ও মজবুত চুল পেতে যত্ন নিন ঘরোয়াভাবেই!

কালের আবর্তনে চুলের সাজসজ্জায় এসেছে বিচিত্রতা। নানা ধরনের স্টাইলিশ হেয়ার কাটে নিজের লুকে চেঞ্জ আনছে অনেকেই, আবার কেউ কেউ চুলে কালার করছেন। ছোট চুলের ট...

…