রিবন্ডিং করা চুলের সোন্দর্য রক্ষায় করণীয় ও বর্জনীয় ১৫টি টিপস!

আফসানা প্রীতি · Oct 09, 2017 · 1 min read

রিবন্ডিং করা চুলের সোন্দর্য রক্ষায় করণীয় ও বর্জনীয় ১৫টি টিপস!

সোজা মসৃণ এবং ঝলমলে চুল সবার বিশেষ পছন্দের। আর তাই বর্তমান সময়ে হেয়ার রিবন্ডিং পদ্ধতিটি বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। কথা হচ্ছে, রিবন্ডিং করা চুলের সোন্দর্য রক্ষায় আমরা কতটা জানি? বিস্তারিই আজ জানাবো। তার পূর্বে বলে নিই, রিবন্ডিং পদ্ধতিটি বেশ জনপ্রিয় হয়ে উঠেছে বিধায় আমিও গত বছরের শেষে অনেকটা শখের বসেই রিবন্ডিং করি। প্রথম দিকে চুল একদম মনের মতোই ছিল। কয়েক মাস পর চুলে কিছু সমস্যা লক্ষ্য করি। যেমন চুল পড়া বেড়ে যাওয়া, চুল রুক্ষ ও শুষ্ক হয়ে যাওয়া, আগা ফেটে যাওয়া, চুলে ভাজ পড়া, কিছু অংশ বাঁকা হয়ে যাওয়া ইত্যাদি।

হবেই বা না কেন! কেমিক্যাল ক্রিমের ব্যবহারের মাধ্যমে চুলের ন্যাচারাল রূপ পরিবর্তন করে চুলকে ইচ্ছে মতো রূপে সেট করে   স্ট্রেইট করে তোলে। কাজেই চুলের বারোটা তো বাজিয়েছেই কিন্তু এভাবে ফেলে রাখলে তো একদিন মাথায় একটিও চুল অবশিষ্ট থাকবে না। এই বিষয়ে আমি হেয়ার এক্সপার্টের থেকে পরামর্শ গ্রহণ করি। তাদের মতে,“যেহেতু কেমিক্যাল এবং হিট ব্যবহার করে একটি দীর্ঘ পদ্ধতির মধ্যে দিয়ে চুল রিবন্ডিং করানো হয় তাই চুলে কিছু সমস্যা দেখা দিতে পারে। এজন্য রিবন্ডিং চুলের যত্ন স্বাভাবিকের চেয়ে একটু বেশিই হবে। তবে নিয়মিত পরিচর্চার মাধ্যমে রিবন্ডিং করা চুলকে দীর্ঘ সময়ের জন্য সুন্দর রাখা সম্ভব। এক্ষেত্রে কিছু বিষয় খেয়াল রাখা জরুরি।”

রিবন্ডিং করা চুলের সোন্দর্য রক্ষায় যে বিষয়গুলো পরিহার করতে হবে

(১) রিবন্ডিং করার তিন দিন পর্যন্ত চুল পানিতে ভেজানো যাবে না অথবা কোন প্যাক ব্যবহার করা যাবে না।

(২) বাইরে বের হওয়ার সময় ছাতা, স্কার্ফ, হেট ব্যবহার করুন চুলকে রোদ,বৃষ্টি হতে সুরক্ষিত রাখতে।

(৩) চুলে কালার, হাইলাইটিং, মেহেদী বা হেনা ব্যবহার থেকে বিরত থাকুন।

(৪) চুল শুকাতে হেয়ার ড্রায়ারের ব্যবহার যতটুকু সম্ভব এড়িয়ে চলুন।

(৫) রিবন্ডিং এর এক মাস পর্যন্ত চুল বাঁধা যাবেনা বা কানের পেছনে রাখা যাবে না।

(৬) চুলে বেণী বা এ ধরনের হেয়ার স্টাইল করা থেকে বিরত থাকুন।এ ধরনের হেয়ার স্টাইলে চুলে ভাজ পড়ে যেতে পারে।

(৭) চুলে গরম পানি ব্যবহার করবেন না।

[picture]

রিবন্ডিং করা চুলের সোন্দর্য রক্ষায় যা করবেন

(৮) সপ্তাহে অন্তত তিন দিন চুলে তেল লাগাবেন। নারিকেল তেলর সাথে আমলকি ফুটিয়ে ঠান্ডা করে শ্যাম্পু করার আগে মাথার তালুতে লাগিয়ে ম্যাসাজ করুন।

(৯) সপ্তাহে অন্তত তিন দিন শ্যাম্পু করুন। শ্যাম্পু করার পর কন্ডিশনার ব্যবহার করুন। তবে চুলের গোড়ায় কন্ডিশনার লাগাবেন না।

(১০) শ্যাম্পু করার পর দুই লিটার পানিতে কয়েক ফোটা ভিনেগার মিশিয়ে চুল ধুতে পারেন। এতে চুল মসৃণ হবে।

(১১) চুলে খুশকির সমস্যা এড়াতে মাথার তালুতে লেবু বা পেঁয়াজের রস লাগিয়ে কিছুক্ষণ পর ধুয়ে ফেলুন।

(১২) চুলের রুক্ষতা কমাতে শ্যাম্পু করার পর এক মগ পানিতে এক চামচ মধু মিশিয়ে তা দিয়ে চুল ধুয়ে ফেলতে পারেন।

(১৩) ১৫ দিন অন্তর অন্তর চুলে স্পা করুন। স্পা ক্রিম কিনে ঘরে বসেই স্পা করতে পারেন অথবা ঘরে বসেই হেয়ার স্পা তৈরি করুন। এক্ষেত্রে দুই টেবিল চামচ দুধ ও দুই টেবিল চামচ মধু মিশিয়ে মাস্ক তৈরি করে চুলে লাগিয়ে ম্যাসাজ করুন। ১০ মিনিট রেখে শ্যাম্পু করে নিন।

(১৪) ২ সপ্তাহ অন্তর চুলে প্রোটিন ট্রিটমেণ্ট করুন। ঘরে বসেই তা করতে পারেন। দুটি ডিম,  এক টেবিল চামচ মধু ও এক টেবিল চামচ নারিকেল তেল মিশিয়ে ৩০ মিনিট রেখে চুলে শ্যাম্পু করে নিন।

(১৫) চুলের আগা দুই মাস অন্তর কাটুন। খাদ্য তালিকায় পুষ্টিকর খাবার রাখুন যেন ভেতর থেকেও চুল পুষ্টি পায়।

এভাবে নিয়মিত যত্ন এবং পরিচর্যার মাধ্যমে রিবন্ডিং করা চুলের সোন্দর্য ও স্থায়িত্ব দুটোই বৃদ্ধি পাবে। ভালো থাকবেন।

ছবি - Shutterstock

সম্পর্কিত লেখা

৪ ধরনের রিবন্ডিং | চুলের স্টাইলিং এ নিয়ে আসুন নতুন মাত্রা!
চুলের যত্ন

৪ ধরনের রিবন্ডিং | চুলের স্টাইলিং এ নিয়ে আসুন নতুন মাত্রা!

কার্লি ফ্যাশনের যুগ চললেও এখনও অনেকেই স্ট্রেইট চুলের ভক্ত আছেন যারা তারা এখনও রিবন্ডিং করার জন্য পার্লারে ছুটে যাচ্ছেন বা স্ট্রেইটনার দিয়ে চুল সোজা কর...

রিবন্ডিং চুলের সাইড এফেক্ট থেকে বাঁচতে ৬টি ট্রিটমেন্ট টিপস!
চুলের যত্ন

রিবন্ডিং চুলের সাইড এফেক্ট থেকে বাঁচতে ৬টি ট্রিটমেন্ট টিপস!

চুল রিবন্ডিং এর প্রতি আমাদের সবার আলাদা একটি আকর্ষণ থাকে। বর্তমানে রিবন্ডিং করা ফ্যাশনে পরিণত হয়েছে। সোজা, সিল্কি চুল পেতে সবাই ভালবাসে। আর তাই হাজার...

রিবন্ডিং টিপস | ১১টি ধাপে চুল হবে রেশমি কোমল ও মোলায়েম!
হেয়ার স্টাইল

রিবন্ডিং টিপস | ১১টি ধাপে চুল হবে রেশমি কোমল ও মোলায়েম!

রিবন্ডিং টিপস দিতে আমাদের প্রায় ইনবক্স করা হয়। ফ্যাশন সচেতন ছেলে-মেয়েদের মধ্যে খুবই পরিচিত নাম এই রিবন্ডিং। রিবন্ডিং হচ্ছে চুল সোজা করার কৃত্রিম ও রা...

রিবন্ডিং নাকি কেরাটিন ট্রিটমেন্ট, কোনটি আপনার জন্য পারফেক্ট?
বিউটি টিপস

রিবন্ডিং নাকি কেরাটিন ট্রিটমেন্ট, কোনটি আপনার জন্য পারফেক্ট?

কোনো অকেশন বা ইভেন্টে যাওয়ার জন্য নিজের পছন্দের আউটফিট পরে, সুন্দরভাবে সেজেগুজে যদি দেখতে পান, চুল একদম ফ্রিজি হয়ে আছে, চুলে কোনো শাইন নেই, সিল্কি ভাব...

আরও পড়ুন

রিবন্ডেড চুলের যত্ন
চুলের যত্ন

রিবন্ডেড চুলের যত্ন

আজকাল বাইরে বের হলেই মেয়েদের মধ্যে যে জিনিসটা সব থেকে বেশী দেখা যায়, তা হলো রিবন্ডিং করা চুল। নিজের লুক-এ খুব সহজেই পরিবর্তন এবং স্টাইলিশ লুক আনতে রিব...

চুলে জট পাকানো রোধ করতে ১০টি ইজি সল্যুশন!
চুলের যত্ন

চুলে জট পাকানো রোধ করতে ১০টি ইজি সল্যুশন!

সিনেমাতে আমরা সচরাচর দেখেই থাকি যে নায়িকা একরাশ জটহীন, স্মুথ চুল নিয়ে ঘুম থেকে উঠছে। কিন্তু আমাদের বাস্তব জীবনে ঘটে কিন্তু তার উল্টোটা। চুল ছোট হোক বা...

সুন্দর চুল পেতে স্ক্যাল্প ও চুলের ধরন অনুযায়ী সঠিক শ্যাম্পু সিলেকশন!
রিভিউ

সুন্দর চুল পেতে স্ক্যাল্প ও চুলের ধরন অনুযায়ী সঠিক শ্যাম্পু সিলেকশন!

আমরা আমাদের ত্বক নিয়ে খুব কনসার্নড থাকি, তাই না? ত্বকের যত্নে কতকিছুই না ব্যবহার করি আমরা, ত্বকে যেকোনো সমস্যা হলেই আমরা উদ্বিগ্ন হয়ে যাই। কিন্তু চুলে...

কালার চুলের রাফনেস দূর করুন খুব সহজে!
চুলের যত্ন

কালার চুলের রাফনেস দূর করুন খুব সহজে!

হালের ফ্যাশনে বা নিজের লুকে একটু পরিবর্তন আনতে অনেকেই এখন চুলে কালার করে থাকে। অমব্রে, হাইলাইটার, ফ্যাশন কালার আরও অনেক কিছুই তো এখন ট্রেন্ডে চলছে, তা...

চুলের ধরন ও লাইফস্টাইল অনুযায়ী সাজিয়ে নিন হেয়ার কেয়ার রুটিন
চুলের যত্ন

চুলের ধরন ও লাইফস্টাইল অনুযায়ী সাজিয়ে নিন হেয়ার কেয়ার রুটিন

মজবুত ও ঝলমলে চুল কে না চায়? কিন্তু ঝলমলে সুন্দর চুল হুট করেই পাওয়া যায় না। তার জন্য নিয়মিত একটি রুটিন মেনটেইন করতে হয়। কিন্তু সেই রুটিন কীভাবে ঠিক কর...

রাফনেস কমিয়ে চুলকে সফট ও সিল্কি করতে সেরা ৫টি হেয়ার মাস্ক
চুলের যত্ন

রাফনেস কমিয়ে চুলকে সফট ও সিল্কি করতে সেরা ৫টি হেয়ার মাস্ক

চুলের যেকোনো সমস্যায় সল্যুশন হিসেবে কোন বিষয়গুলো প্রথমেই মাথায় আসে, বলুন তো? চুলের ধরন অনুযায়ী ভালোমানের একটি শ্যাম্পু, চুলে স্যুট করে এমন একটি হেয়ার...

…