রিবন্ডিং নাকি কেরাটিন ট্রিটমেন্ট, কোনটি আপনার জন্য পারফেক্ট?

সুমাইয়া দোলা · Nov 21, 2023 · 1 min read

রিবন্ডিং নাকি কেরাটিন ট্রিটমেন্ট, কোনটি আপনার জন্য পারফেক্ট?

কোনো অকেশন বা ইভেন্টে যাওয়ার জন্য নিজের পছন্দের আউটফিট পরে, সুন্দরভাবে সেজেগুজে যদি দেখতে পান, চুল একদম ফ্রিজি হয়ে আছে, চুলে কোনো শাইন নেই, সিল্কি ভাবও নেই তখন মনটাই খারাপ হয়ে যায়, তাইনা? সত্যি বলতে চুল রাফ ও আনম্যানেজেবল হয়ে থাকলে স্টাইলিংয়ের ক্ষেত্রে বেশ স্ট্রাগল করতে হয়। দেখা যায়, চুল ছেড়েও রাখা যায় না, আবার শখ করে কোনো হেয়ারস্টাইল করলেও দেখতে ভালো লাগেনা। রিবন্ডিং ও কেরাটিন ট্রিটমেন্টের মাধ্যমে খুব সহজেই সিল্কি, স্ট্রেইট এবং হেলদি লুকিং চুল পাওয়া পসিবল। তবে অনেকেই এই দু'টো ট্রিটমেন্টের পার্থক্য বুঝতে পারেন না, যার ফলে ডিসিশন নিতে পারেন না যে কোনটি তাদের চুলের জন্য বেশি স্যুইটেবল হবে। আপনাদের সব কনফিউশন ক্লিয়ার করতে আজকের ফিচারে থাকছে রিবন্ডিং নাকি কেরাটিন কোন ট্রিটমেন্টটি আপনার জন্য ভালো হবে তা নিয়ে বিস্তারিত।

রিবন্ডিং ও কেরাটিন ট্রিটমেন্ট কি সেইম

অনেকেই মনে করেন, রিবন্ডিং ও কেরাটিন ট্রিটমেন্টের মাধ্যমে যেহেতু স্ট্রেইট, স্মুথ ও ম্যানেজেবল হেয়ার পাওয়া যায়, তাই এগুলোর মধ্যে খুব বেশি পার্থক্য নেই। এটি একটি বড় মিসকনসেপশন। এই দু'টো ট্রিটমেন্টের মাধ্যমে একই রকম আউটপুট আসে ঠিকই, কিন্তু এগুলোর প্রসেস একদমই আলাদা।

রিবন্ডিং আসলে কী?

রিবন্ডিং আসলে কী

হেয়ার রিবন্ডিং কেমিক্যাল স্ট্রেইটেনিং নামেও বেশ পরিচিত। এটি এমন একটি হেয়ার ট্রিটমেন্ট যেটিতে ফরম্যালডিহাইড বা অ্যালডিহাইডের মতো কেমিক্যাল অ্যাপ্লাই করার মাধ্যমে আমাদের চুলের ন্যাচারাল স্ট্রাকচারকে পুরোপুরি চেঞ্জ করে ফেলা হয়। এই ট্রিটমেন্টে প্রথমে কেমিক্যালের সাহায্যে হেয়ার ফলিকলে থাকা অ্যামাইনো অ্যাসিডের ন্যাচারাল স্ট্রাকচার বা বন্ডগুলো ভেঙে ফেলা হয়। তারপর হিট আয়রন এবং আরো কিছু কেমিক্যাল ব্যবহার করে হেয়ার শ্যাফটে, অর্থাৎ চুলের বাইরের অংশে নতুন টেক্সচার নিয়ে আসা হয়। তখন চুল একদম স্ট্রেইট হয়ে যায় এবং চুলে একটা আলাদা শাইনও নজরে আসে।

যেহেতু রিবন্ডিং করলে লম্বা সময় ধরে চুল স্ট্রেইট ও ফ্রিজ ফ্রি থাকে, তাই রেগুলার চুল স্ট্রেইট করতে হয় না, ফলে ড্যামেজ থেকে চুল অনেকটাই প্রোটেক্ট করা যায়। তবে হ্যাঁ, আমাদের হেয়ার গ্রো করার কারণে একবার রিবন্ডিং করলে নির্দিষ্ট সময় পরপর তা রিটাচ করতে হয়।

কেরাটিন ট্রিটমেন্ট কী

আপনারা হয়তো অনেকেই জানেন না, কেরাটিন নামক প্রোটিন কিন্তু আমাদের চুলেই বিদ্যমান থাকে। কেরাটিনকে স্ট্রাকচারাল প্রোটিন বলা হয়ে থাকে। এটি হেয়ার গ্রোথ প্রমোট করার পাশাপাশি আমাদের হেয়ার স্ট্র‍্যান্ডগুলোকে স্ট্রং ও স্টেবল রাখতে সাহায্য করে। সেই সাথে এটি আমাদের চুলকে বিভিন্ন ড্যামেজ থেকে রক্ষা করার জন্য প্রটেকশন ব্যারিয়ার হিসেবেও কাজ করে। তবে সান এক্সপোজার, হেয়ার ব্লিচিং কিংবা হার্মফুল কেমিক্যালযুক্ত শ্যাম্পু-কন্ডিশনার ব্যবহারের কারণে চুলে কেরাটিনের পরিমাণ কমে যায়।

কেরাটিন ট্রিটমেন্ট এমন একটি হেয়ার ট্রিটমেন্ট যেটির মাধ্যমে চুলে প্রোটিন ফিরিয়ে নিয়ে আসা হয়। অর্থাৎ এই ট্রিটমেন্টের মাধ্যমে চুলের ন্যাচারাল স্ট্রাকচারে কোনো চেঞ্জ করা হয় না, অর্থাৎ চুলের অ্যামাইনো এসিডের বন্ডগুলো আগের মতোই থাকে। এই ট্রিটমেন্টে হেয়ার শ্যাফটের মাধ্যমে কেরাটিন ইনফিউজড করা হয়, যাতে করে চুলের ন্যাচারাল বন্ডগুলো আরো স্ট্রং হতে পারে। এই কারণেই কেরাটিন ট্রিটমেন্ট করা হলে চুল আগের চাইতে অনেক হেলদি লুকিং ও ম্যানেজেবল হয়ে ওঠে। সেই সাথে এই ট্রিটমেন্ট আমাদের হেয়ার স্ট্র‍্যান্ডগুলোকে স্মুথ করে তুলতেও সাহায্য করে।

রিবন্ডিং নাকি কেরাটিন কোনটি চুজ করবেন

রিবন্ডিং নাকি কেরাটিন এর মধ্যে কোনটি বেছে নেবেন

রিবন্ডিং ও কেরাটিন ট্রিটমেন্ট দু'টোরই দারুণ কিছু বেনিফিটস রয়েছে। নিজের জন্য কোন ট্রিটমেন্টটি চুজ করবেন সেই ডিসিশন নিতে কনসিডার করুন এই পয়েন্টগুলো।

হেয়ার টাইপ ও কনসার্ন

যদি আপনার চুল ঘন, কার্লি কিংবা ওয়েভি হয়ে থাকে এবং কোনো ড্যামেজ না থাকে, সেক্ষেত্রে রিবন্ডিং হতে পারে আপনার জন্য পারফেক্ট চয়েস। তবে থিন ও ড্যামেজড হেয়ার হয়ে থাকলে রিবন্ডিং অ্যাভয়েড করাই বেটার। কারণ এই ধরণের চুলে রিবন্ডিং করলে হেয়ারফল বেড়ে যাওয়ার চান্স থাকে। অন্যদিকে যদি আপনার চুলে ড্যামেজ থাকে, সেই সাথে চুল রাফ, ফ্রিজি ও আনম্যানেজেবল হয়ে থাকে, সেক্ষেত্রে কেরাটিন ট্রিটমেন্ট বেছে নিতে পারেন নিশ্চিন্তে।

প্রায়োরিটি

আপনি যদি চুলের স্ট্রাকচারে কোনো চেঞ্জ না এনে ফ্রিজ ফ্রি, সফট, ম্যানেজেবল চুল পেতে চান, তাহলে কেরাটিন ট্রিটমেন্টই বেটার অপশন। আর যদি শুধুমাত্র স্ট্রেইট চুল পাওয়াই আপনার মূল প্রায়োরিটি হয়, সেক্ষেত্রে রিবন্ডিং করার সাজেশন থাকবে।

স্থায়ীত্ব

সাধারণত একবার রিবন্ডিং করা হলে তার আউটপুট ছয় থেকে আট মাস পর্যন্ত পাওয়া যায়। অন্যদিকে কেরাটিন ট্রিটমেন্টের রেজাল্ট তিন থেকে ছয় মাসের মতো থাকে। যদি তুলনামূলক বেশি সময় ধরে স্ট্রেইট ও ম্যানেজেবল চুল পেতে চান, তাহলে রিবন্ডিং বেছে নিতে পারেন, অন্যথায় কেরাটিন ট্রিটমেন্ট করতে পারেন।

বাজেট

সাধারণত কেরাটিন ট্রিটমেন্টের খরচ রিবন্ডিংয়ের চাইতে কিছুটা বেশি হয়ে থাকে। তাই যদি আপনাদের বাজেট ইস্যু থাকে, অর্থাৎ অল্প বাজেটের মধ্যে হেয়ার লুকে পরিবর্তন আনতে চান, সেক্ষেত্রে রিবন্ডিং বেছে নিতে পারেন। অন্যদিকে যদি বাজেটের লিমিটেশন না থাকে এবং চুলের হারিয়ে যাওয়া স্মুথনেস ফিরে পেতে চান, তাহলে কেরাটিন ট্রিটমেন্ট করাতে পারেন।

ট্রিটমেন্ট করার পর মেইনটেইন করুন
মেনটেইনেন্স

রিবন্ডিং করার পর চুল সঠিকভাবে মেনটেইন করার জন্য কিছু বেসিক স্টেপস ফলো করলেই এনাফ। তবে কেরাটিন ট্রিটমেন্ট করার পর হেয়ারকেয়ারে অনেক বেশি এফোর্ট ও সময় দিতে হয়। যদি আপনার হাতে সে সময়টুকু থাকে, তাহলে নির্দ্বিধায় কেরাটিন ট্রিটমেন্ট করাতে পারেন। আর যদি খুব বিজি ডেইলি সিডিউল থাকে এবং চুলের প্রোপার কেয়ার নেয়ার সময় না পান, তাহলে সাজেস্ট করবো রিবন্ডিং বেছে নিতে।

লেখার শেষে পরামর্শ থাকবে, রিবন্ডিং নাকি কেরাটিন ট্রিটমেন্ট যেটিই করুন না কেন, ভালো কোনো বিউটি স্যালন থেকে করার চেষ্টা করুন। কারণ অদক্ষ কারো কাছ থেকে এই ট্রিটমেন্টগুলো করালে পরবর্তীতে চুলের পার্মানেন্ট ড্যামেজ হতে পারে। সেই সাথে চুলের যত্নে অথেনটিক প্রোডাক্টস ইউজ করতে ভুলবেন না। অথেনটিক ও হাই কোয়ালিটির প্রোডাক্টস কোথায় পাওয়া যায় তা অনেকেরই প্রশ্ন। আমি আমার মেকআপ, স্কিনকেয়ার ও হেয়ার কেয়ার প্রোডাক্টসের জন্য সবসময় সাজগোজকেই প্রিফার করি। সাজগোজের বেশ কয়েকটি ফিজিক্যাল শপ রয়েছে। এই শপগুলো যমুনা ফিউচার পার্ক, সীমান্ত সম্ভার, বেইলি রোডের ক্যাপিটাল সিরাজ সেন্টার, ইস্টার্ন মল্লিকা, ওয়ারীর র‍্যাংকিন স্ট্রিট, বসুন্ধরা সিটি, উত্তরার পদ্মনগর (জমজম টাওয়ারের বিপরীতে), মিরপুরের কিংশুক টাওয়ারে ও চট্টগ্রামের খুলশি টাউন সেন্টারে অবস্থিত। এই শপগুলোর পাশাপাশি চাইলে অনলাইনে শপ.সাজগোজ.কম থেকেও কিনতে পারেন আপনার দরকারি বা পছন্দের সব প্রোডাক্ট।

ছবিঃ সাজগোজ।

Products in this article

সম্পর্কিত লেখা

৪ ধরনের রিবন্ডিং | চুলের স্টাইলিং এ নিয়ে আসুন নতুন মাত্রা!
চুলের যত্ন

৪ ধরনের রিবন্ডিং | চুলের স্টাইলিং এ নিয়ে আসুন নতুন মাত্রা!

কার্লি ফ্যাশনের যুগ চললেও এখনও অনেকেই স্ট্রেইট চুলের ভক্ত আছেন যারা তারা এখনও রিবন্ডিং করার জন্য পার্লারে ছুটে যাচ্ছেন বা স্ট্রেইটনার দিয়ে চুল সোজা কর...

কেরাটিন ট্রিটেড চুলের যত্ন নেয়ার রুলসগুলো মেনে চলছেন তো?
চুলের যত্ন

কেরাটিন ট্রিটেড চুলের যত্ন নেয়ার রুলসগুলো মেনে চলছেন তো?

'কয়েকদিন আগেই তো কেরাটিন ট্রিটমেন্ট করলাম, এখনই চুল ফ্রিজি হয়ে যাচ্ছে কেন?তাহলে কি ট্রিটমেন্টটি করা উচিত হয়নি?' কেরাটিন ট্রিটমেন্ট করার পর যদি এই সমস্...

রিবন্ডিং চুলের সাইড এফেক্ট থেকে বাঁচতে ৬টি ট্রিটমেন্ট টিপস!
চুলের যত্ন

রিবন্ডিং চুলের সাইড এফেক্ট থেকে বাঁচতে ৬টি ট্রিটমেন্ট টিপস!

চুল রিবন্ডিং এর প্রতি আমাদের সবার আলাদা একটি আকর্ষণ থাকে। বর্তমানে রিবন্ডিং করা ফ্যাশনে পরিণত হয়েছে। সোজা, সিল্কি চুল পেতে সবাই ভালবাসে। আর তাই হাজার...

রিবন্ডিং টিপস | ১১টি ধাপে চুল হবে রেশমি কোমল ও মোলায়েম!
হেয়ার স্টাইল

রিবন্ডিং টিপস | ১১টি ধাপে চুল হবে রেশমি কোমল ও মোলায়েম!

রিবন্ডিং টিপস দিতে আমাদের প্রায় ইনবক্স করা হয়। ফ্যাশন সচেতন ছেলে-মেয়েদের মধ্যে খুবই পরিচিত নাম এই রিবন্ডিং। রিবন্ডিং হচ্ছে চুল সোজা করার কৃত্রিম ও রা...

আরও পড়ুন

চুলের জন্য কেরাটিন ট্রিটমেণ্ট
চুলের যত্ন

চুলের জন্য কেরাটিন ট্রিটমেণ্ট

আপনার চুলের জৌলুস কি দিন দিন কমে যাচ্ছে? নানা রকম ঘরোয়া টোটকা দেওয়ার পরেও চুলে প্রাণ নেই? কিছুদিন পরপরই চুলের ডগা ফেটে যাচ্ছে? উপায় একটাই, কেরাটিন ট্র...

রিবন্ডিং করা চুলের সোন্দর্য রক্ষায় করণীয় ও বর্জনীয় ১৫টি টিপস!
চুলের যত্ন

রিবন্ডিং করা চুলের সোন্দর্য রক্ষায় করণীয় ও বর্জনীয় ১৫টি টিপস!

সোজা মসৃণ এবং ঝলমলে চুল সবার বিশেষ পছন্দের। আর তাই বর্তমান সময়ে হেয়ার রিবন্ডিং পদ্ধতিটি বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। কথা হচ্ছে, রিবন্ডিং করা চুলের সোন্দর্য...

রিবন্ডেড চুলের যত্ন
চুলের যত্ন

রিবন্ডেড চুলের যত্ন

আজকাল বাইরে বের হলেই মেয়েদের মধ্যে যে জিনিসটা সব থেকে বেশী দেখা যায়, তা হলো রিবন্ডিং করা চুল। নিজের লুক-এ খুব সহজেই পরিবর্তন এবং স্টাইলিশ লুক আনতে রিব...

ড্যামেজ ছাড়াই কার্লি চুল স্ট্রেইট করবেন কীভাবে?
চুলের যত্ন

ড্যামেজ ছাড়াই কার্লি চুল স্ট্রেইট করবেন কীভাবে?

কার্লি চুল নিয়ে বিড়ম্বনার যেন শেষ নেই! আমাদের যাদের চুল কার্লি, হেয়ার ম্যানেজেবল রাখতে কত ঝক্কি ঝামেলা পোহাতে হয়। ফলে; আমাদের মধ্যে অনেকেই চুল পার্মান...

রাফনেস কমিয়ে চুলকে সফট ও সিল্কি করতে সেরা ৫টি হেয়ার মাস্ক
চুলের যত্ন

রাফনেস কমিয়ে চুলকে সফট ও সিল্কি করতে সেরা ৫টি হেয়ার মাস্ক

চুলের যেকোনো সমস্যায় সল্যুশন হিসেবে কোন বিষয়গুলো প্রথমেই মাথায় আসে, বলুন তো? চুলের ধরন অনুযায়ী ভালোমানের একটি শ্যাম্পু, চুলে স্যুট করে এমন একটি হেয়ার...

চুলের ধরন ও লাইফস্টাইল অনুযায়ী সাজিয়ে নিন হেয়ার কেয়ার রুটিন
চুলের যত্ন

চুলের ধরন ও লাইফস্টাইল অনুযায়ী সাজিয়ে নিন হেয়ার কেয়ার রুটিন

মজবুত ও ঝলমলে চুল কে না চায়? কিন্তু ঝলমলে সুন্দর চুল হুট করেই পাওয়া যায় না। তার জন্য নিয়মিত একটি রুটিন মেনটেইন করতে হয়। কিন্তু সেই রুটিন কীভাবে ঠিক কর...

…