চুলের যত্নে জবা ফুলের ৫টি জাদুকরী প্যাক!

ফারহানা · Jul 23, 2015 · 1 min read

চুলের যত্নে জবা ফুলের ৫টি জাদুকরী প্যাক!

চুল পড়া, চুলের আগা ফাটা, মাথায় খুশকি হওয়া, অসময়ে টাক পড়ে যাওয়া চুলের সমস্যা গুলোর মধ্যে অন্যতম। আভ্যন্তরীণ বা বাহ্যিক উভয় কারণেই এসব হতে পারে। তাছাড়া বিভিন্ন ব্র্যান্ডের প্রোডাক্ট ব্যবহারে, যা আপনার চুলের সাথে মোটেই মানানসই নয়, তা আপনার চুলকে মারাত্মক ক্ষতির দিকে নিয়ে যায়। রুটিন হেয়ার কেয়ার-এর মাধ্যমে এসব সমস্যা থেকে নিষ্কৃতি পাওয়া সম্ভব। বেশিরভাগ সৌন্দর্য সচেতন মানুষের চুল পরিচর্যায় প্রথম পছন্দ প্রাকৃতিক উপাদান। আপনি যদি তাদের একজন হয়ে থাকেন তাহলে জবা হতে পারে আপনার সমস্যার সমাধান, কেননা এর কোনো পার্শ্বপ্রতিক্রিয়া নেই। আজ আপনাদের জন্য রয়েছে চুলের সমস্যায় জবা ব্যবহারে ঘরোয়া কিছু উপায়।

চুলের যত্নে জবা ফুলের ৫টি প্যাক-

ব্যবহার্য অংশ:

  • জবা ফুল
  •  জবা গাছের পাতা

(১) আমলকি এবং জবা

৫ চামচ আমলকি পাউডার নিন। তাতে ৫ চামচ জবা পাতা বেটে মিশিয়ে নিন। এই মাস্কটি আপনার চুলে দিয়ে রাখুন প্রায় ৩০ থেকে ৪০ মিনিট। তারপর ধুয়ে ফেলুন। এই মাস্কটিতে চাইলে আপনি আমলকির রস ব্যবহার করতে পারেন। এভাবে মাসে দুই থেকে তিন বার ব্যবহারে আপনি পাবেন মজবুত আর স্বাস্থ্যোজ্জ্বল চুল।

(২) পানি এবং জবা

৫/৬ টি পাতা নিয়ে ২০-৩০ মিনিট পানিতে ভিজিয়ে রাখুন। তারপর পাতাগুলো পিষে পানিতে নিয়ে কিছুক্ষণ হাত দিয়ে ভালোভাবে মিশিয়ে নিন। যা খুব পিচ্ছিল একটি দ্রবণ তৈরি করবে। দ্রবণটি মাথার স্কাল্প সহ পুরো চুলে দিয়ে ৩০ মিনিট রাখুন। শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন; কন্ডিশনার দিন। এই মাস্কটি নিয়মিত ব্যবহারে চুল পড়া কমে, মাথার ঠান্ডা থাকে, চুল কালো হয়, সিল্কি আর শাইনি হয়।

(৩) জবা এবং দুধ অলিভ অয়েল 

তিনটি জবা ফুল একটু পানিতে রাত অবধি ভিজিয়ে রাখুন। পরেরদিন ফুলগুলো পিষে তাতে তিন টেবিল চামচ দুধ আর দেড় টেবিল চামচ অলিভ অয়েল মিশিয়ে নিন। চুলে দিয়ে ত্রিশ মিনিট পরে শ্যাম্পু করে নিন। উত্তম ফলাফলের জন্য এই মাস্কটি মাসে দুই বার ব্যবহার করতে পারেন।

(৪) জবা পাতা, মধু , টকদই এবং নারকেলের দুধ

৫/৬ টি পাতা বেটে নিয়ে তাতে দুই টেবিল চামচ মধু এবং চার টেবিল চামচ টকদই দিয়ে একটি মিশ্রণ তৈরি করুন। চাইলে এর সাথে চুলের দৈর্ঘ্য অনুযায়ী নারকেলের দুধও মেশাতে পারেন। মিশ্রণটি চুলে ৪০ মিনিটের মতো রেখে ধুয়ে ফেলুন। এই মাস্কটি ব্যবহারে চুল মোলায়েম হয়, চুল পড়া কমে।

(৫) মেহেদি পাতা, লেবুর রস এবং জবা পাতা

খুশকির সমস্যায় এক মুঠো জবা পাতা আর সমপরিমাণ মেহেদি পাতা পেস্ট করে নিয়ে তাতে ১ টেবিল চামচ লেবুর রস মিশিয়ে চুলে দিতে পারেন। ৩০ মিনিট রেখে ধুয়ে ফেলুন।

প্রত্যেকটি মাস্কের ক্ষেত্রে জবা ফুল অথবা পাতা এবং তার আনুষঙ্গিক উপাদানগুলো পানি দিয়ে ভালোভাবে পরিষ্কার করে নিবেন। আপনার চুলের সমস্যা ভেদে বেছে নিতে পারেন উপরের যে কোনো মাস্ক। মনে রাখবেন চুলের সমস্যা দুই অথবা তিন দিনে কেটে উঠে না; চুলের প্রয়োজন নিয়মিত যত্ন এবং তা হতে হবে অবশ্যই সঠিক উপায়ে।

টিপস

  • সপ্তাহে দুই থেকে তিন দিনের বেশি শ্যাম্পু করা ঠিক নয়। বেশিদিন শ্যাম্পু ব্যবহারে চুল শুষ্ক হয়ে পড়ে।
  • মাস্ক ব্যবহার করার পাশাপাশি সুষম খাবার আর প্রচুর পরিমাণে পানি পান করুন।

সম্পর্কিত লেখা

চুলের যত্ন

রূপচর্চা ও স্বাস্থ্যগুণে পরিপূর্ণ জবা

জবা ফুল আমাদের কাছে অতি পরিচিত একটি ফুল। এই ফুলের ব্যবহার হিসেবে আমরা চুলের ক্ষেত্রে বেশি প্রাধান্য দেই । কিন্তু এই ফুলের যে স্বাস্থ্য গুণ রয়েছে এবং...

চুলের যত্নে ২টি উপাদান | আমলকী-জবায় পারফেক্ট হেয়ার কেয়ার
চুলের যত্ন

চুলের যত্নে ২টি উপাদান | আমলকী-জবায় পারফেক্ট হেয়ার কেয়ার

চুলের যত্নে নারকেল তেলতো যুগ যুগ ধরে চলে আসছে। কিন্তু জবা ফুল ও আমলকীর উপকারিতা নিয়ে আমরা কতটুকুই বা জানি? চুলের যত্নে আমলকীর ব্যবহারতো অনেকেই শুনেছেন...

হেয়ার কেয়ারে জবা ফুল | সুন্দর চুল পেতে পরিচর্যা হোক প্রাকৃতিকভাবেই!
রিভিউ

হেয়ার কেয়ারে জবা ফুল | সুন্দর চুল পেতে পরিচর্যা হোক প্রাকৃতিকভাবেই!

ব্যস্ত জীবনে চুলের পরিচর্যার জন্য চাই সহজ ও কার্যকরী উপায়। জবা ফুল চুলের জন্য কতটা ভালো কাজ করে, সেটা আমরা কম বেশি সবাই জানি। কিন্তু বাসায় গাছ লাগিয়ে,...

লম্বা চুলের যত্ন | ঘন, কালো ও মজবুত চুল পেতে যত্ন নিন ঘরোয়াভাবেই!
চুলের যত্ন

লম্বা চুলের যত্ন | ঘন, কালো ও মজবুত চুল পেতে যত্ন নিন ঘরোয়াভাবেই!

কালের আবর্তনে চুলের সাজসজ্জায় এসেছে বিচিত্রতা। নানা ধরনের স্টাইলিশ হেয়ার কাটে নিজের লুকে চেঞ্জ আনছে অনেকেই, আবার কেউ কেউ চুলে কালার করছেন। ছোট চুলের ট...

আরও পড়ুন

চুলের গ্রোথ এবং পুষ্টি ফিরে পেতে কার্যকরী তেল
চুলের যত্ন

চুলের গ্রোথ এবং পুষ্টি ফিরে পেতে কার্যকরী তেল

ইদানীং চুলগুলো কেমন জানি পাতলা হয়ে গেছে। ধরলেই যেন গোড়া থেকে উঠে চলে আসছে। বেশ কয়েক মাস ধরেই দেখছেন চুলগুলো বাড়ছে না কেন জানি! প্রতিদিনকার ধুলো, দূষণ...

চুলের সকল সমস্যার সমাধান ১টি হেয়ার প্যাকেই
চুলের যত্ন

চুলের সকল সমস্যার সমাধান ১টি হেয়ার প্যাকেই

সুন্দর চুল পেতে আমরা কতো কি না করছি। কিন্তু চুলে সমস্যার তো শেষ নেই। এ জন্য কতো ধরনের ট্রিটমেন্টই না করি। তাও আমাদের চিন্তার শেষ থাকে না। চুলের সব রক...

মেহেদির ছোঁয়ায় চুলে আনুন গর্জিয়াস লুক
চুলের যত্ন

মেহেদির ছোঁয়ায় চুলে আনুন গর্জিয়াস লুক

একটা গাছ লাগালে তাতে পানি দিতে হয়, সার দিতে হয়, কীটনাশক প্রয়োগ করতে হয়, আগাছা পরিষ্কার করতে হয়, গাছের গোঁড়ার মাটির যত্ন নিতে হয়। তাহলেই সেই গাছ...

সুন্দর চুল পেতে স্ক্যাল্প ও চুলের ধরন অনুযায়ী সঠিক শ্যাম্পু সিলেকশন!
রিভিউ

সুন্দর চুল পেতে স্ক্যাল্প ও চুলের ধরন অনুযায়ী সঠিক শ্যাম্পু সিলেকশন!

আমরা আমাদের ত্বক নিয়ে খুব কনসার্নড থাকি, তাই না? ত্বকের যত্নে কতকিছুই না ব্যবহার করি আমরা, ত্বকে যেকোনো সমস্যা হলেই আমরা উদ্বিগ্ন হয়ে যাই। কিন্তু চুলে...

চুলের ইলাস্টিসিটি জেনে সঠিক উপায়ে চুলের যত্ন নিচ্ছেন তো?
চুলের যত্ন

চুলের ইলাস্টিসিটি জেনে সঠিক উপায়ে চুলের যত্ন নিচ্ছেন তো?

আমাদের চুলের বিভিন্ন বৈশিষ্ট্য রয়েছে, যেগুলোর উপর ভিত্তি করে চুলের হেলথ বোঝা যায়। এবার একটু ভেবে বলুন তো, আপনার একটি চুল ধরে যদি টান দেন তাহলে কী হয়?...

কার্লি চুলকে প্রাণবন্ত করতে ৫টি কার্যকরী ঘরোয়া পদ্ধতি!
চুলের যত্ন

কার্লি চুলকে প্রাণবন্ত করতে ৫টি কার্যকরী ঘরোয়া পদ্ধতি!

স্ট্রেইট কিংবা কার্লি, চুল হেলদি হলে আর ঠিকঠাকভাবে স্টাইলিং করতে পারলে যেকোনো চুলেই আপনার পার্সোনালিটি এনহ্যান্সড হবে! কার্লি চুলের রয়েছে অন্যরকম সৌন্...

…