ফুচকা বানানোর সবচেয়ে সহজ রেসিপি!

সাজগোজ উপ সম্পাদক · Apr 14, 2014 · 1 min read

ফুচকা বানানোর সবচেয়ে সহজ রেসিপি!

ফুচকা বাঙালিদের প্রিয় খাবার, এটা নিয়ে নতুন করে কিছু বলার নেই আসলে! বাসাতেই খুব সহজে ফুচকা বানিয়ে নেওয়া যায়। আর এর সাথে আলু মাখানো, বুটের ডাল আর একটু তেঁতুল গোলানো পানি থাকলেই একদম জমে যাবে। আজ আপনাদের জানাবো মুচমুচে ফুচকা শেল তৈরির রেসিপি। এখন থেকে ঘরে বসেই বানিয়ে নিতে পারবেন মজাদার এই স্ট্রিট ফুডটি।

উপকরণ 

  • ১ কাপ সুজি
  • ২-৩ টেবিল চামচ ময়দা
  • ১/৪ চা চামচ বেকিং সোডা
  • লবণ
  • তেল
  • পানি ( ডো তৈরি করতে )

কীভাবে বানাবেন ফুচকার শেল? 

  • সব শুকনো উপকরণ মিক্স করে নিয়ে তাতে প্রয়োজন মত পানি দিয়ে ডো তৈরি করুন।
  • খেয়াল রাখতে হবে যাতে ডো খুব বেশি নরম না হয়। ডো তৈরি করার সময় তেল দিবেন না।
  • একটি পরিষ্কার ভেজা কাপড়  দিয়ে ২০-৩০ মিনিটের জন্য ডো ঢেকে রাখুন।
  • ২০-৩০ মিনিট পর কাপড় সরিয়ে আবার একটু ময়ান করে নিন।
  • এবার একটি রোলিং বোর্ডে আটা ছিটিয়ে নিন।
  • একটু পাতলা করে ডো বেলে নিয়ে আনুমানিক ২ ইঞ্চি করে গোল গোল অংশে কেটে নিন।
  • কেটে নেয়া অংশগুলোও ভেজা কাপড় দিয়ে ঢেকে রাখুন। কেননা, শুকিয়ে গেলে ভাঁজার সময় ফুলবেনা।
  • এবার ডো থেকে কাটা গোল অংশগুলো ভেজে নিন।
  • তেলে দেয়ার সাথে সাথেই ফুচকা ফুলে উঠবে এবং ফুচকায় সোনালি-বাদামি রঙ আসবে।
  • একটি ভাজা হয়ে গেলে আরেকটি ভাজুন। একই সাথে একের অধিক ফুচকা তেলে ভাজার জন্য দিবেন না।

একটি প্লেটে টিস্যু বিছিয়ে তাতে ফুচকা উঠিয়ে রাখুন এবং ঠাণ্ডা হয়ে গেলে এয়ারটাইট বাক্সে সংরক্ষণ করুন। ফুচকা তো বানানো হলো। এর সাথে ম্যাশড আলু, বুটের ডাল, শসা, টমেটো, পেঁয়াজ কুঁচি মানে আপনার যা যা পছন্দ সবকিছু দিয়ে পুর বানিয়ে তেঁতুল গোলানো পানির সাথে টপাটপ মুখে দিন! চাইলে ধনিয়া পাতা, গোল মরিচের গুঁড়ো, লেবুর রস এগুলোও দিতে পারে। ভালোই লাগবে খেতে!

লিখেছেনঃ ফারিন
ছবিঃ shutterstock

সম্পর্কিত লেখা

জিভে জল আনা দই ফুচকা
চা – নাস্তা

জিভে জল আনা দই ফুচকা

অনেকেরই দই ফুচকার নাম শুনেই জিভে জল এসে পড়ে। কিন্তু দামের কারণে কিংবা দোকানে গিয়ে খাওয়ার ঝামেলার কারণে যখন খুশি তখন খাওয়া যায় না দই ফুচকা। কিন্তু ভেবে...

একই উপায়ে ৪ ধরণের বান
বেকিং

একই উপায়ে ৪ ধরণের বান

নিত্যদিনের খাবারে পাউরুটি থাকে না এমন পরিবার পাওয়া মুশকিল। ব্রেকফাস্ট এ , বাচ্চাদের টিফিনে অথবা বিকেলের নাশতায় পাউরুটি বা পাউরুটি থেকে তৈরি স্যান্ডউইচ...

ঘরে বসেই বানিয়ে নিন মজাদার পিৎজা!
বেকিং

ঘরে বসেই বানিয়ে নিন মজাদার পিৎজা!

ফাস্টফুড প্রেমিদের কাছে পিৎজা অনেক জনপ্রিয় নাম। মুখে জল আসা পিৎজা খেতে চলে যাই রেস্টুরেন্টে। কিন্তু ঘরে বসেই আমরা ফাস্টফুডের মত মুখরোচক পিৎজা বানাতে...

চকলেট পিনহুইল কুকি
বেকিং

চকলেট পিনহুইল কুকি

চা কফির আড্ডায় মজাদার কুকিজ কে না পছন্দ করেন? আর সেটা যদি হয় বাসায় তৈরি, তবে তো কথাই নেই। আমরা আজকে আপনাদের একটি ভিন্ন ধাঁচের কুকি চকলেট পিনহুইল কুকি...

আরও পড়ুন

চা – নাস্তা

বীফ কলিজা শিঙ্গাড়া

শিঙ্গাড়া কার না ভালো লাগে! আর তা যদি হয় কলিজার শিঙ্গাড়া, তবে তো আর কথাই নেই। বিকেলের চায়ের সাথে গরম গরম শিঙ্গাড়া খাওয়ার মজাই আলাদা। উপকরণ শিঙ্গাড়া...

বসনিয়ান রুটি!
চা – নাস্তা

বসনিয়ান রুটি!

আমরা সাধারণত আটা রুটি, চালের রুটি ও নান রুটির সাথে সুপরিচিত। কিন্তু এই রুটিগুলো বাদেও আরেকটি রুটি আছে যার নাম বসনিয়ান রুটি। সাধারণত বসনিয়ানরা এই রুটিট...

মুচমুচে নিমকপারা!
চা – নাস্তা

মুচমুচে নিমকপারা!

মুচমুচে নিমকপারা এমনিতেই খেতে মজা । তাছাড়া চটপটি পরিবেশনে ফুচকা ভেঙে দেয়ার পরিবর্তে নিমকপারা ভেঙে দিলে মজাও বেশি হবে আবার ঝামেলাও কম হবে । বানানো খুব...

চায়ের সাথে মুচমুচে পয়সা পিঠা!
চা – নাস্তা

চায়ের সাথে মুচমুচে পয়সা পিঠা!

শীতকালটা পিঠার মৌসুম হলেও আজ এমন একটি পিঠার রেসিপি আপনাদের সাথে শেয়ার করবো যা শীত,বর্ষা দুই সময়েই চায়ের সাথে খেতে পারবেন। দেখতে আর শেপটা অনেকটা পয়সার...

চুলায় তৈরি করুন সুস্বাদু নানরুটি
চা – নাস্তা

চুলায় তৈরি করুন সুস্বাদু নানরুটি

খাবার সময় একটু ভিন্ন স্বাদ পেতে কার না মন চায় বলুন। শীতের রাতে গরম গরম সবজি বা মাংসের তরকারির সাথে রুটি পরোটা খাওয়ার অভ্যাস অনেকেরই রয়েছে। বিশেষ করে ন...

বাটার নান ও চিলি-গার্লিক নান !!!!
বেকিং

বাটার নান ও চিলি-গার্লিক নান !!!!

নান রুটি , এমনই এক খাবারের নাম যা পছন্দ নয় এমন লোক খুঁজে পাওয়া যাবেনা । আর বাসায় বানানো গেলে তো কথাই নেই। রেসিপি জানা থাকলে খুব সহজে আর অল্প সময়ে বান...

…