দারুণ মজাদার চিকেন পেটিস !

sub-editor · Feb 13, 2016 · 1 min read

দারুণ মজাদার চিকেন পেটিস !

উপকরণ আর প্রণালী দেখে ভয় পেয়ে যাবেন না  যেন! মজাদার এই চিকেন পেটিসটি তৈরি করতে একটু ধৈর্যের  প্রয়োজন। তবে চলুন দেখে নিই কীভাবে তৈরি করতে হয় চিকেন পেটিস।


খামিরের রেসিপি জন্য

  • ময়দা ২ কাপ
  • বাটার ১ কাপ
  • বেকিং পাউডার ১/২ চা চামচ
  • লবন ১ ১/২ চা চামচ
পাফ খামির বানানোর নিয়ম

বাটারটা নরমাল টেম্পারেচারে ২/৩ ঘন্টা রেখে একটু নরম করে নিন। ময়দা, বেকিং পাউডার, লবন আর ১/২ কাপ ঠান্ডা পানি মিশিয়ে মথে নিন। ভাল করে মথে নিয়ে খামিরটা ১৫ মিনিট ভিজা কাপড় দিয়ে ঢেকে রাখতে হবে। ১৫ মিনিট পর পিড়িতে ময়দা ছিটিয়ে ১/৪ সে.মি. পুরু করে বেলে নেবেন। মাঝখানে বাটার সবটা রাখুন এবং সমান ভাবে চারিদিকে ছড়িয়ে দিন। যেন কিনারায় ১ ইঞ্চি পরিমান খালি থাকে। এবার পরোটার মত চার ভাজ করে নিন। তারপর একটা বর প্লেটএ কাপড় দিয়ে ঢেকে অথবা ফোয়েল পেপার দিয়ে মুরে নিয়ে রেফ্রিজারেটরে রেখে দিন। ঠান্ডা জায়গায় রাখলেও হবে। আবার ১৫ মিনিট পরে রেফ্রিজারেটর থেকে খামির নামিয়ে পিড়িতে ময়দা ছিটিয়ে তার উপর রাখুন। খামির শক্ত হলে বেলনি দিয়ে পিটিয়ে বড় করুন এবং আবার বেলে নিয়ে আগের মত শুধু ভাজ করুন। আবার রেফ্রিজারেটরে রাখুন। ১৫ মিনিট পর আবারও একইভাবে পিটিয়ে বেলে বড় করে নিন। এবার ৮ ভাজ করুন এবং শেষবারের মত রেফ্রিজারেটরে রেখে দিন। কমপক্ষে ১-২ ঘন্টা রাখতে হবে এবং তারপর থেকে যে কোনো সময় বানাতে পারেন। এই খামির দিয়ে,বীফ প্যাটিস, চিকেন প্যাটিস, ক্রীমরোল ইত্যাদি তৈরী করতে পারেন।

পুর বানানোর জন্য রেসেপি

  • চিকেন কিমা ৩ পাউন্ড
  • পেঁয়াজ কুচি ১ কাপ
  • আদা/রসুন একসাথে ব্ল্য্যান্ড করা ১ চা চামচ
  • লবন ১ চা চামচ
  • গরম-মসল্লা পাউডার ১/২ চা চামচ
  • ধনে ১/২ চা চামচ
  • জিরা ১/২ চাচামচ
  • চাট-মসল্লা ১ টেবিল চামচ
  • কাঁচা-মরিচ ৫/৬ টা
  • ধনেপাতা ১/২ কাপ
  • পেঁয়াজ বেরেস্তা ১/২ কাপ
  • বাটার অথবা তেল ৩ টেবিল চামচ
  • একটা বড় ডিম (ব্রাশ করার জন্য)

পুর তৈরী নিয়ম

কড়াইতে বাটার বা তেল গরম করে পেঁয়াজ কুঁচি দিয়ে ব্রাউন করে ভাজতে হবে। সব মসল্লা দিয়ে একটু ভেজে সামান্য একটু পানি দিন একটা বলগ আসতে দিন। চিকেন কিমাটা দিয়ে ভাল করে নাড়তে থাকতে হবে .. যেন জমাট বেধে না যায়। ৩/৪ মিনিট পর ধনেপাতা দিয়ে আবারও ৩/৪ মিনিটের জন্য ঢেকে রেখে দিন অল্প আচে। ওভেনে ২০০ সে: তাপ দিন। খামির একটু নরম করে নিয়ে ১/২ সে.মি. করে বেলে পরটার মত স্কুয়ার (৬ x ৬সে.মি.) করে কেটে নেবেন। প্রতিটা টুকরার কিনার ফেটানো ডিম ব্রাশ করে দিন এবং মাঝখানে ১ টেবিল চামচ পুর দিয়ে অর্ধেকটায় একটু ছড়িয়ে দিন।তারপর টুকরোটার বাকি অর্ধেকটা টেনে এনে পুর ঢেকে দিন.তারপর সব গুলাতে ডিম ব্রাশ করে দিন ,১৮০ ডিগ্রী তে প্রি হিট ওভেন এ ১৫ থেকে ২০ মিনিট বেক করে নিন।

ছবি ও রেসিপি - সামিয়া'স হোম কিচেন

সম্পর্কিত লেখা

লোশন নাকি বডি বাটার, শীতে ত্বকের যত্নে কোনটা আপনার জন্য বেস্ট চয়েজ?
রিভিউ

লোশন নাকি বডি বাটার, শীতে ত্বকের যত্নে কোনটা আপনার জন্য বেস্ট চয়েজ?

ব্রেডের উপর বাটার মাখিয়ে ঝটপট ব্রেকফাস্ট করে নেন অনেকেই, কিন্তু বডি বাটার জিনিসটা কী? কোন ধরনের ত্বকের জন্য বডি বাটার ইউজ করতে হয়? লোশন নাকি বডি বাটার...

নারিকেল পুলি
চা – নাস্তা

নারিকেল পুলি

অনেকেরই পছন্দের এই পিঠা । নারিকেল পুলি পিঠা বানানো ও অনেক সহজ । তাই আপনাদের সুবিধার জন্য দিয়ে দিলাম এই পিঠার সবচেয়ে সহজ এবং বেষ্ট রেসিপি...

বডি বাটার!!!
ত্বক

বডি বাটার!!!

দেখতে দেখতেই চলে এলো শীতকাল। সাথে সাথে আমাদের ত্বকেও চলে আসছে পরিবর্তন। তবে শুধু মুখের যত্নই যে নিতে হবে তা কিন্তু নয়। হাত, পা তথাপি পুরো শরীরও কিন্তু...

শিখে নিন রক্তচাপ মাপার কৌশল
সুস্থতা

শিখে নিন রক্তচাপ মাপার কৌশল

বিপদ বলে কয়ে আসে না। হাতের কাছেও সব সময় ডাক্তার পাবেন না। প্রয়োজনীয় কিছু কাজ আপনাকেও করতে হতে পারে বা করা উচিত , এতে অনেক সময় অনেক বড় বিপদ থেকেও বেঁচ...

আরও পড়ুন

ব্লাড প্রেশার মাপার সঠিক ও সহজ নিয়ম জানেন তো?
সুস্থতা

ব্লাড প্রেশার মাপার সঠিক ও সহজ নিয়ম জানেন তো?

রফিক সাহেব উচ্চ রক্তচাপের রোগী। নিয়মিত তাকে প্রেশার মাপতে হয়। ফার্মেসিতে প্রতিদিন প্রেশার মাপতে যাওয়া হয়ে উঠে না জন্য নিয়মিত প্রেশারও মাপা হয়ে উঠে না।...

বিকেলে গরম গরম চায়ের সাথে মুচমুচে ক্রয়জ্যান্ট!
বেকিং

বিকেলে গরম গরম চায়ের সাথে মুচমুচে ক্রয়জ্যান্ট!

বিকেলে চায়ের সাথে একটু "টা" না হলে কি জমে বলুন! বিকেলে গরম গরম চায়ের সাথে ক্রোশিয়েন্ট ( ফ্রেঞ্চ উচ্চারণ কঁছা) খেতে কিন্তু দারুণ লাগে। হ্যাঁ মজাদার এ...

কেএফসি স্টাইলে চিকেন পপকর্ণ
৩০ মিনিটের রান্না

কেএফসি স্টাইলে চিকেন পপকর্ণ

বাসায় যার উপর রান্নার দায়িত্ব থাকে, রোজ রাতে ঘুমোতে যাবার আগে যে চিন্তাটি তার মাথায় ঘু্রপাক খায় তা হলো, পরের দিন রান্নায় এবং নাস্তায় নতুন কী বানানো যা...

চিকেন প্যাটিস
বেকিং

চিকেন প্যাটিস

ইফতারে বা বাচ্চার টিফিনের জন্য তৈরি করতে পারেন মুচমুচে মজাদার চিকেন প্যাটিস। সব সময় কি একই জিনিস খেতে ভালো লাগে? তাই সহজেই যাতে ঘরে বসেই তৈরি করতে পা...

মাইক্রোওয়েভ ওভেন-এ সহজে কেক বেকিং
বেকিং

মাইক্রোওয়েভ ওভেন-এ সহজে কেক বেকিং

কেক হচ্ছে সকলের প্রিয় এবং খুশির মুহূর্তকে উদযাপন করার একটি বিশেষ খাবার। কেক তৈরির জন্য ওভেন-এর কোন বিকল্প নেই। তবে মাইক্রোওয়েভ ওভেন দিয়েও অনেক বিশেষ ক...

পুর ভরা মিষ্টি আপেল!
ডেজার্ট

পুর ভরা মিষ্টি আপেল!

প্রচ্ছদের ছবিটা দেখেই একটু খেয়ে দেখতে ইচ্ছা করছে! দেখতে যেমন সুন্দর খেতে বেশ সুস্বাদু পুর ভরা মিষ্টি আপেল। তাহলে শিখে নেয়া যাক পুর ভরা আপেল তৈরির পুর...

…