পুর ভরা কচুরি

তানিজা ইসলাম · Mar 01, 2020 · 1 min read

পুর ভরা কচুরি

বাঙালির কাছে গরম গরম মুচমুচে কচুরির কদরটাই অন্যকরম, তাই না? কচুরির প্রধান বৈশিষ্ট্য হচ্ছে, এটি থাকবে একেবারে পুরে ভরপুর। আর এখানেই কিন্তু পুরি বা লুচির সাথে কচুরির পার্থক্য। ভারতীয় উপমহাদেশের জনপ্রিয় একটি খাবার এটি। মসলাদার পুরের সমন্বয়ে বানানো কচুরির স্বাদ আসলেই মুখে লেগে থাকার মতো। সকালে হোক বা বিকালে, পুর ভরা কচুরি পেলে নাস্তার টেবিল একদম জমে যাবে। কীভাবে ঝটপট বানিয়ে নেওয়া যায়, সেটা নিয়েই ভাবছেন তো? তাহলে জেনে নিন, কচুরি তৈরির সবথেকে সহজ রেসিপিটি!

কচুরি তৈরির পদ্ধতি

উপকরণ

  • মটরশুঁটি সেদ্ধ- ১ কাপ
  • আলু সেদ্ধ- ১/২ কাপ
  • ধনেপাতা কুঁচি- ২ চা চামচ
  • পেঁয়াজ কুঁচি- ১ টেবিল চামচ
  • কাঁচামরিচ বাটা- ১ চা চামচ
  • লবণ- স্বাদমতো
  • রসুন বাটা- ১/২ চা চামচ
  • শুকনো প্যানে টেলে রাখা জিরা গুঁড়ো- ১ চা চামচ
  • গরম মসলার গুঁড়ো- ১/২ চা চামচ
  • ময়দা- ১ কাপ
  • ঘি- ২ টেবিল চামচ
  • তেল- ভাজার জন্য

প্রস্তুত প্রণালী

১) প্রথমে একটি বড় বোলে সেদ্ধ করে রাখা আলু ও মটরশুঁটি নিয়ে ভালোভাবে ম্যাশড করে নিন।

২) এতে এক এক করে কাঁচামরিচ বাটা, রসুন বাটা, পেঁয়াজ কুঁচি ও লবণ দিয়ে মাখিয়ে নিতে হবে।

৩) তারপর মিহি করে কুঁচি করা ধনেপাতা, গরম মসলার গুঁড়ো ও সবশেষে টেলে রাখা জিরা গুঁড়ো মিশিয়ে নিন। ব্যস, কচুরির পুর রেডি!

৪) অন্যদিকে ময়দা, সামান্য লবণ ও ঘি দিয়ে খামির তৈরি করে নিন। লুচি বা পরোটার জন্য যেভাবে ময়ান দেওয়া হয়, ঠিক সেভাবেই করে নিতে হবে।

৫) এবার ছোট ছোট করে রুটি তৈরি করে ভেতরে পুর ভরে দিন। সামান্য তেল লাগিয়ে হালকা করে আবারও বেলে নিন।

৬) এভাবে সবগুলো কচুরি বানিয়ে নিন। খেয়াল রাখতে হবে পুর যেন বের না হয়ে যায়!

৭) তারপর কড়াইতে তেল গরম করে অল্প আঁচে সময় নিয়ে কচুরিগুলো ভাজতে হবে।

৮) দুইপিঠ হালকা গোল্ডেন রঙ হলে তেল নামিয়ে কিচেন টিস্যুতে রাখুন। এতে এক্সট্রা তেল টেনে নেবে।

দেখলেন তো, কত সহজে গরম গরম ফুলকো কচুরি বাসাতেই তৈরি করা যায়! এবার পছন্দের সস বা কেচাপের সাথে পরিবেশন করুন। বাসায় হটাত করে গেস্ট চলে আসলে বা হুটহাট খিদে মেটাতে কিংবা বাচ্চার টিফিনের জন্যও বানিয়ে নিতে পারেন মজাদার এই খাবারটি।

 

ছবি- সংগৃহীত: ইউটিউব চ্যানেল তানহির পাকশালা

সম্পর্কিত লেখা

ভাত-ভর্তায় বাঙালিয়ানা | জেনে নিন ১০টি ভর্তার রেসিপি!
রেসিপি

ভাত-ভর্তায় বাঙালিয়ানা | জেনে নিন ১০টি ভর্তার রেসিপি!

বাঙালির পাতে রকমারি ভর্তা, সাথে মরিচ আর পেঁয়াজ! ব্যস, পেট তো ভরবেই, সাথে মনও জুড়াবে। ভাত-ভর্তা বাঙালির ঐতিহ্য। পহেলা বৈশাখে বাংলা নববর্ষকে সাদরে বরণ ক...

পুর ভরা আলুর চপ | ইফতারে বানিয়ে নিন মজাদার খাবারটি
চা – নাস্তা

পুর ভরা আলুর চপ | ইফতারে বানিয়ে নিন মজাদার খাবারটি

ইফতারের প্লেটে খুব সাধারণ খাবারগুলোর মধ্যে অন্যতম এই আলুর চপ। প্রায় প্রতিটি ঘরেই রোজার প্রায় প্রতিদিনই আলুর চপ তৈরি করা হয়। আজকে শিখে নিন নিত্য দিনের...

সবজি সমুচা
চা – নাস্তা

সবজি সমুচা

বিকেলের নাস্তায় অথবা অতিথি আপ্যায়নে মজাদার কোনো স্নাক্স বানানোর কথা ভাবছেন কি? বিভিন্নরকম সবজি দিয়ে মুচমুচে গরম গরম সমুচা বানিয়ে নিতে পারেন তো! সাধার...

চা – নাস্তা

মাছের কিমার পুর ভরা সমুচা পিঠা

শুধু বাচ্চারা কেন, অনেক বড়রাও আছে যারা সহজে মাছ খেতে চায় না। যারা মাছ খাওয়া নিয়ে তালবাহানা করে তাদেরকে ও একটু সময় নিয়ে আর বুদ্ধি খাটালে মাছ খাওয়ানো যে...

আরও পড়ুন

কুমড়ো পাতার বড়া
৩০ মিনিটের রান্না

কুমড়ো পাতার বড়া

কুমড়ো দিয়ে বিভিন্ন আইটেম আমরা খেয়ে থাকি। আজকে আমরা আপনাদের কুমড়ো পাতা দিয়ে ভিন্ন একটি বড়া তৈরির রেসিপি দেখাবো। খুব সহজেই তৈরি করতে পারবেন মজাদার কুমড়ো...

ডিমের মালাইকারি
২০ মিনিটের রান্না

ডিমের মালাইকারি

বাসায় সব সময় মাছ বা মাংস না থাকলেও ডিম তো থাকেই! প্রোটিনের পাশাপাশি এতে প্রচুর পরিমাণে ভিটামিন ডি, ভিটামিন বি৬ ও ভিটামিন বি১২ রয়েছে। ডিম দিয়ে কত রকম...

গার্লিক পটেটো
৩০ মিনিটের রান্না

গার্লিক পটেটো

স্বাদে নতুনত্ব আনতে খাবার নিয়ে একটু আধটু এক্সপেরিমেন্ট করতে আমরা সবাই ভালবাসি। একইরকমভাবে আলু খেতে খেতে একঘেয়েমি লাগছে? সবচেয়ে সহজলভ্য সবজিগুলোর মধ্য...

হায়দ্রাবাদি চিকেন কারি
মেহমানদারী

হায়দ্রাবাদি চিকেন কারি

সবসময় চিকেনের একই রকম পদ খেতে কার ভালো লাগে, বলুন তো? গতানুগতিক ধাঁচের রান্না থেকে বেরিয়ে এসে একটু নতুন কিছু ট্রাই করলে মুখের স্বাদেও পরিবর্তন আসে। এম...

পটলের দোলমা
মেহমানদারী

পটলের দোলমা

পটল হচ্ছে সুস্বাদু সবজিগুলোর মধ্যে একটি। আর পটলের অত্যন্ত মজাদার রেসিপিগুলোর মধ্যে পটলের দোলমা খুব জনপ্রিয়। পোলাও হোক বা ভাত, পটলের দোলমা সবকিছুর সাথে...

চিকেন টিকিয়া
স্ন্যাকস

চিকেন টিকিয়া

চিকেন খেতে পছন্দ করে না এমন মানুষ খুঁজে পাওয়া মুশকিল। মুরগি দিয়ে কত রকমের মজাদার খাবার যে তৈরি হয় রসনাবিলাসী বাঙালিদের হেঁসেলে! সাধারণত বিফ কিংবা মাটন...

…