চিকেন টিকিয়া

তানিজা ইসলাম · Apr 15, 2020 · 1 min read

চিকেন টিকিয়া

চিকেন খেতে পছন্দ করে না এমন মানুষ খুঁজে পাওয়া মুশকিল। মুরগি দিয়ে কত রকমের মজাদার খাবার যে তৈরি হয় রসনাবিলাসী বাঙালিদের হেঁসেলে! সাধারণত বিফ কিংবা মাটন দিয়ে টিকিয়া বানানো হয়। কিন্তু চিকেন দিয়েও খুব সহজ রেসিপিতে মজাদার টিকিয়া বানিয়ে নেওয়া যায়! যারা কাবাব, টিক্কা বা কাটলেট জাতীয় খাবার খেতে পছন্দ করে, তাদের জন্য এটা একদম পারফেক্ট। আর এটা বেশ তাড়াতাড়ি ও ঝামেলাবিহীনভাবে তৈরি করা যায়। চলুন চিকেন টিকিয়া বানানোর পুরো রেসিপিটি জেনে নেই!

চিকেন টিকিয়া তৈরির পদ্ধতি

উপকরণ

  • মুরগির বুকের মাংস বা চিকেন ব্রেস্ট পিস- ৫০০ গ্রাম
  • ছোলার ডাল- ১/২ কাপ
  • আদা বাটা- ১ চা চামচ
  • রসুন বাটা- ১ চা চামচ
  • জিরা গুঁড়ো- ১/২ চা চামচ
  • পেঁয়াজ কুঁচি- ১ টেবিল চামচ
  • কাঁচামরিচ কুঁচি- ১ চা চামচ
  • গোলমরিচের গুঁড়ো- ১/২ চা চামচ
  • ডিম- ১টি
  • গরম মসলার গুঁড়ো- ১/২ চা চামচ
  • লবণ- স্বাদ অনুযায়ী
  • তেল- ভাজার জন্য

প্রস্তুত প্রণালী

১) প্রথমে সামান্য পানি দিয়ে ছোলার ডাল সেদ্ধ করে নিতে হবে। আর মুরগির বুকের মাংস মিহি কিমা করে নিন।

২) এবার একটি প্যানে তেল দিয়ে গরম করে তাতে লবণ, চিকেন কিমা, আদা বাটা, রসুন বাটা, জিরা গুঁড়ো ও গরম মসলার গুঁড়ো দিয়ে দিন।

৩) সব মসলার সাথে মুরগির মাংসের কিমা খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। চিকেন কিমা সেদ্ধ হয়ে গেলে চুলা বন্ধ করে দিন।

৪) মিশ্রণটি ঠাণ্ডা হয়ে গেলে এতে সেদ্ধ করে রাখা ছোলার ডাল মিশিয়ে দিন।

৫) তারপর একে একে পেঁয়াজ কুঁচি, কাঁচামরিচ কুঁচি ও গোলমরিচের গুঁড়ো দিয়ে ভালোভাবে মাখিয়ে নিন।

৬) একটি ডিম ফাটিয়ে নিয়ে চিকেনের মিশ্রণে যোগ করুন। সব উপকরণ একসাথে চটকিয়ে নিতে হবে।

৭) এবার হাতের তালুতে একটু তেল মেখে চিকেনের এই মিশ্রণ থেকে একটু করে নিয়ে টিকিয়ার আকারে শেইপ দিয়ে দিন। আপনার পছন্দ অনুযায়ী ছোট বা মাঝারী আকারে টিকিয়ার শেইপ করে নিবেন।

৮) অন্যদিকে একটি প্যানে তেল গরম করতে দিন। তেল গরম হয়ে আসলে টিকিয়াগুলো আস্তে আস্তে এতে ছেড়ে দিন।

৯) চিকেন টিকিয়াগুলো ডীপফ্রাই করতে পারেন অর্থাৎ ডুবো তেলে ভাজতে পারেন। আবার অল্প তেল দিয়েও ফ্রাই করে নিতে পারেন।

১০) মাঝারী আঁচে টিকিয়াগুলো ভেজে নিন। একপাশ ভাজা হয়ে গেলে সাবধানে উলটিয়ে দিন।

১১) যেহেতু ছোলার ডাল ও মুরগির কিমা আগেই সেদ্ধ করে নেওয়া, তাই খুব বেশি সময় ধরে ভাজার দরকার নেই! গোল্ডেন কালার হয়ে গেলেই তেল থেকে নামিয়ে কিচেন টিস্যুতে রাখুন।

ব্যস, চিকেন টিকিয়া তৈরি হয়ে গেলো! পোলাও, খিচুড়ি বা গরম গরম ভাতের সাথে এটি দারুণ মানিয়ে যাবে। আবার বিকালে স্ন্যাকস হিসাবেও পছন্দের সসের সাথে পরিবেশন করতে পারবেন সুস্বাদু এই আইটেমটি। তাহলে, হাতের কাছে সব উপকরণ থাকলে আজই বানিয়ে ফেলুন মজাদার চিকেন টিকিয়া!

ছবি- সংগৃহীত: i.ytimg

সম্পর্কিত লেখা

চা – নাস্তা

চিকেন টিকিয়া সমুচা

চিকেন টিকিয়া আমরা বিভিন্ন রেস্টুরেন্ট-এ অনেকবারই খেয়েছি। এ মজাদার খাবারটি আমাদের দেশে বিভিন্ন হোটেল ও রেস্টুরেন্ট-এ অনেক চলে। কিন্তু এটিকে যদি একটি নত...

হায়দ্রাবাদি চিকেন কারি
মেহমানদারী

হায়দ্রাবাদি চিকেন কারি

সবসময় চিকেনের একই রকম পদ খেতে কার ভালো লাগে, বলুন তো? গতানুগতিক ধাঁচের রান্না থেকে বেরিয়ে এসে একটু নতুন কিছু ট্রাই করলে মুখের স্বাদেও পরিবর্তন আসে। এম...

কেএফসি স্টাইলে চিকেন পপকর্ণ
৩০ মিনিটের রান্না

কেএফসি স্টাইলে চিকেন পপকর্ণ

বাসায় যার উপর রান্নার দায়িত্ব থাকে, রোজ রাতে ঘুমোতে যাবার আগে যে চিন্তাটি তার মাথায় ঘু্রপাক খায় তা হলো, পরের দিন রান্নায় এবং নাস্তায় নতুন কী বানানো যা...

টিকিয়া কাবাব 
মেহমানদারী

টিকিয়া কাবাব 

এই মেঘলা আবহাওয়ায় বিকেল বেলা ধোঁয়া ওঠা এক কাপ গরম গরম চায়ের সাথে টিকিয়া হলে কিন্তু আড্ডার আসর জমে উঠবে! তাহলে আর দেরি কেন? পরিবারের সাথে বিকেলের সময়টা...

আরও পড়ুন

চা – নাস্তা

হানি গ্লেজড ফ্রাইড চিকেন

ফ্রাইড চিকেন পছন্দ না এমন মানুষ খুব কম আছে বললেই চলে। কিন্তু ফ্রাইড চিকেন শুধু একভাবেই আজকাল মানুষ খাচ্ছে না। বিভিন্নভাবে, বিভিন্ন উপকরণ দিয়ে অনেক রকম...

চিজ চিকেন ফিঙ্গার | ব্লেন্ডার ছাড়াই ঝটপট তৈরি করুন সুস্বাদু নাস্তাটি
রেসিপি

চিজ চিকেন ফিঙ্গার | ব্লেন্ডার ছাড়াই ঝটপট তৈরি করুন সুস্বাদু নাস্তাটি

কম বেশি আমরা সকলেই খাবারের মেন্যুতে চিকেন খুবই পছন্দ করে থাকি। আর এই চিকেন দিয়ে তৈরি দারুণ একটি রেসিপি হতে পারে চিজ চিকেন ফিঙ্গার! বাসায় বসে আমরা নানা...

স্পাইসি বিফ কাবাব
রেসিপি

স্পাইসি বিফ কাবাব

বিশেষ কোনো অকেশনে খাবারের মেন্যুটা হতে হয় একদম স্পেশাল, তাই না? উৎসব মানেই তো পোলাও, মাংস ভুনা, কোফতা, দই আরও কত মজার মজার খাবার! কিন্তু সাথে কাবাব না...

আলুর টিকিয়া
চা – নাস্তা

আলুর টিকিয়া

'আলুর টিকিয়া' এমন একটি খাবার যা কিনা আপনি চাটনি বা সস দিয়ে গরম গরম শুধুও খেতে পারেন আবার চাইলে পোলাও-এর সাথে বা পরোটা দিয়ে টক দই সমেতও খেতে পারেন। আমা...

ইলিশ মাছের টিকিয়া কাবাব
চা – নাস্তা

ইলিশ মাছের টিকিয়া কাবাব

ভাত, পোলাও বা বিরিয়ানীর সাথে পরিবেশন করতে পারেন। বিকালের নাস্তা হিসেবে টমেটো সসের সাথেও দারুন খেতে ইলিশ মাছের টিকিয়া। এই উপকরণে ৪-৫ জনকে পরিবেশন করা য...

ইফতারের জন্য চিকেন ভেজিটেবল স্প্রিং রোল (ফ্রোজেন পদ্ধতি সহ)
রেসিপি

ইফতারের জন্য চিকেন ভেজিটেবল স্প্রিং রোল (ফ্রোজেন পদ্ধতি সহ)

রমজান মাসজুড়ে চলে সিয়াম সাধনা। আর ইবাদাতের পাশাপাশি ইফতার আর সেহেরির জন্য থাকে বিশেষ আয়োজন। এই ব্যস্ত জীবনে আমাদের এমন ইফতার আইটেম চাই যা খুব দ্রুত রে...

…