পশ্চিমোত্তানাসন | ফিট থাকুন মাত্র ১০টি ধাপের মাধ্যমেই

তাহসিন অর্না · Jul 22, 2019 · 1 min read

পশ্চিমোত্তানাসন | ফিট থাকুন মাত্র ১০টি ধাপের মাধ্যমেই

শরীর সুস্থ ও রোগমুক্ত রাখতে আমরা কতকিছুই না করে থাকি। কিন্তু আপনি কি জানেন প্রতিদিনের একটু চর্চা আপনার শরীরকে রাখতে পারে সুস্থ ও রোগমুক্ত? সেক্ষেত্রে যোগাসনের কোন তুলনাই হয় না। বিভিন্ন ধরনের যোগাসন আমরা করে থাকি। যেমন- সিদ্ধাসন, সুপ্ত বজ্রাসন, উত্থানপদাসন, ভুজঙ্গাসন, কাকাসন, চক্রাসন, পশ্চিমোত্তানাসন, কোনাসন ইত্যাদি। আজকে আমরা আপনাদের জানাবো কীভাবে করবেন পশ্চিমোত্তানাসন এবং এর উপকারিতা কী। তো চলুন জেনে নেই কিভাবে করবেন পশ্চিমোত্তানাসন এবং এর উপকারিতা।

পশ্চিমোত্তানাসন করার পদ্ধতি ও উপকারিতা

পশ্চিমোত্তানাসনের মাধ্যমে অনেক ধরনের রোগব্যাধি থেকে আমরা মুক্তি পেতে পারি। খুব সহজে এই আসনটি করে অনেক ধরনের শারীরিক ব্যাধি থেকে আপনি নিজেকে রাখতে পারেন সুরক্ষিত। চলুন জেনে নেই কিভাবে করবেন পশ্চিমোত্তানাসন।

পশ্চিমোত্তানাসন করার স্টেপস

  • প্রথমে একটি সরু স্থানে ২ পা ছড়িয়ে সোজা হয়ে বসতে হবে।
  • তারপর ২ হাত সোজা করতে হবে সাথে ডান হাতের বৃদ্ধা ও তর্জনী দ্বারা ডান পায়ের বৃদ্ধাঙ্গুল এবং বাম হাতের বৃদ্ধা ও তর্জনী দ্বারা বাম পায়ের বৃদ্ধাঙ্গুল ধরতে হবে।
  • এবার সামনের দিকে ঝুঁকতে হবে। সামনের দিকে ঝুঁকে ২ হাঁটুতে মাথা লাগাবেন।
  • এখন উভয় হাতের কনুই ভাঁজ করে উভয় পায়ের বাইরের দিকে নামিয়ে দিন।
  • পা একেবারে সোজা করে রাখতে হবে।
  • এখন বুক ও পেটকে পায়ের সাথে লাগাতে হবে।
  • ঠিক এই অবস্থায়  ২০ সেকেন্ড স্থির থাকুন। এসময় আপনার শ্বাস-প্রশ্বাস ঠিক রাখতে হবে।
  • ২০ সেকেণ্ড পড়ে মাথা উপরে তুলে এবং পা থেকে হাত সরিয়ে পা দুটো  ছড়িয়ে বসতে হবে।
  • এক্ষেত্রেও আপনার শ্বাস-প্রশ্বাস একদম ঠিক রাখতে হবে।
  • তারপর ৩০ সেকেণ্ড বিশ্রাম নিতে হবে এবং বিশ্রাম হবে শবাসনে। এভাবে আরো কয়েকবার করুন।

পশ্চিমোত্তানাসনের উপকারিতা

পশ্চিমোত্তানাসন করছেন একজন

১. পশ্চিমোত্তানাসন করলে শারীরিক ও মানসিক প্রশান্তি আসে। এ আসনটি আপনার শরীর এবং মনকে করবে শান্ত।

২. এই আসনটি করলে মেরুদণ্ড, পেট, হৃদপিণ্ডের ব্যায়াম হয়।

৩. পেটের বাড়তি মেদ কমাতে সাহায্য করে পশ্চিমোত্তানাসন।

৪. এ আসন করলে যৌনগ্রন্থিগুলো সতেজ হয়। পুরুষদের যৌনক্ষমতা বৃদ্ধি পায়।

৫. পেটে অসুখ হলে তা প্রতিরোধ করে।

৬. এ আসন করলে বহুমূত্র রোগ দূর হয়।

৭. পশ্চিমোত্তানাসন পায়ের পেশী সবল করতে সাহায্য করে এতে পায়ের বাত নিরাময় হয়।

৮. এ আসনটি মনোবল বৃদ্ধিতে সহায়তা করে। এটি করলে স্নায়ুর দুর্বলতা কমে যায়।

প্রতিদিনের শরীরচর্চা আমাদের অনেক সমস্যা দূরীকরণে সাহায্য করে। নিয়মিত যোগাসনের মাধ্যমে আমরা আমাদের অনেক শারীরিক সমস্যা দূর করতে পারি। নিয়মিত যোগাসন করুন এবং নিজের যত্ন নিন, ভালো থাকুন।

 

ছবি- সংগৃহীত: সাটারস্টক

সম্পর্কিত লেখা

রোগব্যাধি কমাতে যোগাসন | ৮টি স্বাস্থ্য সমস্যার প্রতিকার দিবে ইয়োগা
সুস্থতা

রোগব্যাধি কমাতে যোগাসন | ৮টি স্বাস্থ্য সমস্যার প্রতিকার দিবে ইয়োগা

শরীরকে রোগমুক্ত রাখতে আমাদের নিয়মিত যোগাসন করা খুবই প্রয়োজন। শুধুমাত্র শরীর নয়, যোগাসন করলে শরীর ও মন উভয়ের উপরই প্রভাব পড়ে থাকে। যোগাসন মানসিক জড়তা ক...

গোমুখাসন ও শবাসন | যোগাসন ২টি কীভাবে করবেন, উপকারিতা কী?
ফিটনেস

গোমুখাসন ও শবাসন | যোগাসন ২টি কীভাবে করবেন, উপকারিতা কী?

শরীর, মন সুস্থ ও সবল রাখতে এবং রোগ মুক্তিতে যোগাসনের ভূমিকা আজ সুপ্রতিষ্ঠিত। দ্রাবিড় সভ্যতায় আজ থেকে ৫ হাজার বছর আগে এই ব্যায়ামের উৎপত্তি ঘটে। দ্রাবিড়...

মেদ কমাতে যোগাসন | ৪টি কার্যকরী ইয়োগা সম্পর্কে জানা আছে কি?
ফিটনেস

মেদ কমাতে যোগাসন | ৪টি কার্যকরী ইয়োগা সম্পর্কে জানা আছে কি?

ব্যস্তময় জীবনে নিজের শরীরের খেয়াল একেবারেই রাখা হয় না। যার ফলে শরীর মুটিয়ে যায় এবং নানা ধরনের রোগব্যাধি দেখা দেয়। শরীরের মেদ কমানো খুব একটা সহজ ব্যাপা...

সর্বাঙ্গাসন ও পবনমুক্তাসন | স্ত্রীরোগ থেকে সর্বব্যাধি দূরে ২টি যোগাসন
ফিটনেস

সর্বাঙ্গাসন ও পবনমুক্তাসন | স্ত্রীরোগ থেকে সর্বব্যাধি দূরে ২টি যোগাসন

যোগাসন আমাদের শরীরের জন্য খুবই উপকারী। সুস্থ ও ফিট থাকতে যোগব্যায়ামের কোন বিকল্প নেই। এ জন্যই বিভিন্ন ব্যাধি থেকে নিজেদের রক্ষা করতে মানুষ নানা রকমের...

আরও পড়ুন

শীত আসলেই পায়ের ত্বক রুক্ষ, শুষ্ক ও নিষ্প্রাণ দেখায়?
বিউটি টিপস

শীত আসলেই পায়ের ত্বক রুক্ষ, শুষ্ক ও নিষ্প্রাণ দেখায়?

শীতে ত্বকের জন্য এমনিতেই দরকার হয় একটু বাড়তি যত্নের। কিন্তু শরীরের অন্যান্য অংশের যত্ন নেওয়ার প্রতি যতটা মনোযোগ দেওয়া হয় পায়ের যত্নের দিকে আসলে সেভাবে...

ডায়াবেটিক রোগীর পায়ের যত্ন কীভাবে নেওয়া উচিত?
সুস্থতা

ডায়াবেটিক রোগীর পায়ের যত্ন কীভাবে নেওয়া উচিত?

আনিস আহমেদ নতুন এক জোড়া জুতা কিনেছেন। প্রথম দিন জুতা পায়ে অফিস করার পর থেকেই পায়ে ফোস্কা পড়েছে। তিনি ভাবলেন দিন কয়েকের মধ্যে সেরে যাবে। কিন্তু কয়েকদিন...

পিরিয়ডের সময় পেট ব্যথা দূর করুন ২টি যোগাসনের সাহায্যে!
ফিটনেস

পিরিয়ডের সময় পেট ব্যথা দূর করুন ২টি যোগাসনের সাহায্যে!

পিরিয়ডের সময় স্বাভাবিকভাবে পেট ব্যথা হয়ে থাকে। কারও কম হয় কারও আবার অনেক বেশি হয়। অনেকেই অনেককিছু করে থাকেন এই ব্যথা থেকে মুক্তি পাওয়ার জন্য। কেউ ঔষধ...

পায়ের গোড়ালি ফাটার কারণ, চিকিৎসা ও প্রতিকার জানেন কী?
ত্বকের যত্ন

পায়ের গোড়ালি ফাটার কারণ, চিকিৎসা ও প্রতিকার জানেন কী?

পায়ের গোড়ালি ফাটা খুব-ই সাধারণ একটি সমস্যা। এমন অনেকেই আছেন যাদের গোড়ালি সারা বছরই ফাটে। তাদের সব সময়ই যত্ন নিতে হয়। যাদের পায়ের গোড়ালি শুধু শীতক...

চুলের বৃদ্ধিতে যোগ ব্যায়াম | ৫টি ইয়োগা দূর করবে হেয়ার ফল
ফিটনেস

চুলের বৃদ্ধিতে যোগ ব্যায়াম | ৫টি ইয়োগা দূর করবে হেয়ার ফল

আজ আপনাদের জন্য নিয়ে এসেছি কিছু যোগ ব্যায়ামের টিপস। যার সাহায্যে আপনি স্বাস্থ্য ভালো রাখার পাশাপাশি পাবেন সুন্দর চুল আর চুল পড়ে যাবার ভয় থেকে মুক্তি।...

যোগাসনের নিয়মকানুন | ১৬টি ইয়োগা টিপস জেনে থাকুন সুস্থ!
ফিটনেস

যোগাসনের নিয়মকানুন | ১৬টি ইয়োগা টিপস জেনে থাকুন সুস্থ!

যোগাসনের নিয়মিত অভ্যাস সুস্থ ও সবলভাবে শারীরিক ও মানসিক ক্ষমতা সৃষ্টির মাধ্যমে আপনাকে সফলতা পেতে সাহায্য করবে ঠিকই, তবে সফলতার জন্য চাই সঠিক নিয়মে যোগ...

…