মেদ কমাতে যোগাসন | ৪টি কার্যকরী ইয়োগা সম্পর্কে জানা আছে কি?

তাহসিন অর্না · Aug 19, 2019 · 1 min read

মেদ কমাতে যোগাসন | ৪টি কার্যকরী ইয়োগা সম্পর্কে জানা আছে কি?

ব্যস্তময় জীবনে নিজের শরীরের খেয়াল একেবারেই রাখা হয় না। যার ফলে শরীর মুটিয়ে যায় এবং নানা ধরনের রোগব্যাধি দেখা দেয়। শরীরের মেদ কমানো খুব একটা সহজ ব্যাপার না কিন্তু প্রতিদিন নিয়ম করে কিছু ব্যায়াম করলে বাড়তি মেদ কমানো সম্ভব। বাড়তি মেদ কমানোর ক্ষেত্রে যোগাসন সবচেয়ে উপকারী ভূমিকা পালন করে থাকে। আজকে আমরা আপনাদের শরীরের বাড়তি মেদ কমাতে কিছু কার্যকরী যোগাসন সম্পর্কে জানাবো।

শরীরের বাড়তি মেদ কমাতে যোগাসন

বিভিন্ন ধরনের যোগাসন কিংবা ইয়োগা করে থাকি আমরা। একেকটি ইয়োগা আমাদের শরীরে একেক ধরনের কাজ করে থাকে। চলুন জেনে নেই মেদ কমাতে কার্যকরী যোগাসনগুলো কি কি।

মৎস্যাসন

শরীরের মেদ কমাতে এটি খুবই কার্যকরী একটি আসন। এই আসনটি মাছ উত্থাপন নামেও পরিচিত। এ আসনটি আপনার পেটের পেশীগুলি প্রসারিত করে পেটের বাড়তি মেদ কমাতে সাহায্য করবে। এছাড়াও এ আসনটি বুক এবং ঘারের মাংসপেশি প্রসারিত করে। পিরিয়ড এবং উচ্চ রক্তচাপ  কিংবা হাই ব্লাড প্রেশারের সময় অবশ্যই এই আসনটি করা থেকে বিরত থাকবেন।

কিভাবে করবেন আসনটি

  • প্রথমে একটি সরু স্থানে শুয়ে হাতগুলো দুপাশে সোজা করে রাখতে হবে এবং হাতের তালু মাটিতে লেগে থাকবে। লক্ষ্য রাখতে হবে পা দুটি যেন একসাথে থাকে। পা দুটো কোমরের দিকে বটে নিতে হবে।
  • এবার নিতম্ব পর্যন্ত মাটিতে রেখে হাত দুপাশে রাখতে হবে।
  • বুক উঁচু করে রাখতে হবে এবং মাথার তালু মাটিতে ঠেকাতে হবে।
  • এক্ষেত্রে নিঃশ্বাস একেবারে স্বাভাবিক রাখতে হবে।

ভুজঙ্গাসন

মেদ কমাতে ভুজঙ্গাসন - shajgoj.com

ভুজঙ্গ অর্থ হচ্ছে সাপ। সাপের ফণার মতো দেখতে তাই আসনটির নাম দেয়া হয়েছে ভুজঙ্গাসন। এটিকে কোবরা আসনও বলা হয়ে থাকে। নিয়মিত এই আসনটি করলে আপনার তলপেটের বাড়তি মেদ কমে যাবে। এ আসনটি করলে তলপেটের উপর প্রেশার প্রয়োগ করা হয়। যার ফলে মেদ কমে যায়। গর্ভাবস্থায় এই আসনটি করা থেকে বিরত থাকতে হবে।

ভুজঙ্গাসন করার পদ্ধতি

  • প্রথমে একটি সরু স্থানে দুপা জোড় করে সোজা রেখে শুয়ে পড়তে হবে।
  • তারপর মাথা ডানে কিংবা বামে যেদিকে সুবিধা হয় আপনার সেদিকে কাঁত করে রাখতে হবে।
  • হাতদুটো দুপাশে রাখতে হবে।
  • হাতের তালু মাটিতে লেগে থাকবে।
  • এবার হাতদুটো টেনে নিয়ে দুবাহু বরাবর উপুড় করে রাখতে হবে। এবং হাতের উপর ভর করে মাথা উপরে তুলতে হবে।
  • কোমর থেকে পায়ের পাতা পর্যন্ত সোজা থাকবে। বুক মাটি থেকে উপরে তুলতে হবে। নাভি মাটিতে লেগে থাকবে।
  • নিঃশ্বাস স্বাভাবিক থাকবে।

চতুরঙ্গ দন্ডসানা

মেদ কমাতে চতুরঙ্গ দন্ডসানা - shajgoj.com

এই আসন আপনার দেহের উপরের অংশ বিশেষত বাইসপস (Biceps) এবং ট্রাইসেস্পের (Triceps) জন্য বিস্ময়কর কাজ করে। এই আসনটি করার সময়, আপনার হাতে সমস্ত ওজন নিয়ে আপনার দেহটি মাটি থেকে দূরে রাখতে হবে। এটি করলে হাত,কব্জি, কুনুই এবং পিঠের বাড়তি মেদ কমে যায়।

চতুরঙ্গ দন্ডসানা করার পদ্ধতি

  • প্রথমে একটি সরু স্থানে উপুড় হয়ে পায়ের এবং হাতের তালুর উপর ভড় করে সোজা হয়ে শুতে হবে।
  • তারপর আপনার হাতে সমস্ত ওজন নিয়ে আপনার দেহটি মাটি থেকে দূরে রাখতে হবে।
  • হাতের পাশাপাশি পায়ের পাতার উপর ভড় করে শরীর মাটি থেকে উপরে তুলতে হবে। এক্ষেত্রেও নিঃশ্বাস স্বাভাবিক থাকবে।

ইয়োগালটিস

মেদ কমাতে ইয়োগালটিস - shajgoj.com

এ আসনটি শরীরের মেদ কমাতে অত্যন্ত কার্যকরী। এই একটি আসন করলে শরীরের প্রত্যেকটি অংশে প্রভাব পড়ে। তাই এটি খুবই গুরুত্বপুর্ন। এটি করতে হলে আপনাকে কোন অভিজ্ঞ ইয়োগা ট্রেইনারের সাহায্য নিতে হবে।

পাওয়ার ইয়োগা

পাওয়ার ইয়োগা হচ্ছে মূলত পূর্বের আসনগুলা পুনরায় আবার করা। এর মাধ্যমে আপনার নিঃশ্বাস এর ব্যায়াম হবে এবং শরীরের আরো বেশি ক্যালোরি বার্ন হবে। এই ইয়োগাটি খুবই আনন্দদায়ক তাদের জন্য যারা যোগাসনকে বোরিং কিংবা ধীরগতির ভেবে থাকে। বলা বাহুল্য যে এটি পুরো শরীরের ক্ষেত্রে কার্যকর। সুস্থ থাকতে হলে অবশ্যই ফিট থাকা আবশ্যক। আর ফিট থাকার মূলমন্ত্র হচ্ছে যোগাসন। প্রতিদিন নিয়ম করে যোগাসন করুন সুস্থ এবং ফিট থাকুন।

ছবি- সংগৃহীত: ekhartyoga

সম্পর্কিত লেখা

রোগব্যাধি কমাতে যোগাসন | ৮টি স্বাস্থ্য সমস্যার প্রতিকার দিবে ইয়োগা
সুস্থতা

রোগব্যাধি কমাতে যোগাসন | ৮টি স্বাস্থ্য সমস্যার প্রতিকার দিবে ইয়োগা

শরীরকে রোগমুক্ত রাখতে আমাদের নিয়মিত যোগাসন করা খুবই প্রয়োজন। শুধুমাত্র শরীর নয়, যোগাসন করলে শরীর ও মন উভয়ের উপরই প্রভাব পড়ে থাকে। যোগাসন মানসিক জড়তা ক...

পিঠের মেদ ঝরিয়ে নিন ৫টি ব্যায়ামে!
ফিটনেস

পিঠের মেদ ঝরিয়ে নিন ৫টি ব্যায়ামে!

মেদ, সবারই অপছন্দের। তা পেটের মেদ হোক কিংবা পিঠের। যেকোনো মেদই আপনার সুন্দর ফিগারটা নষ্ট করে দেওয়ার জন্য যথেষ্ট। অনেকে পেটের মেদ নিয়ে সচেতন হলেও পিঠে...

কমিয়ে ফেলুন পেটের মেদ ৫টি খাবারের সাহায্যে
ফিটনেস

কমিয়ে ফেলুন পেটের মেদ ৫টি খাবারের সাহায্যে

একটা নির্দিষ্ট সময় পর আমাদের দেহে মেদ জমতে আরম্ভ করে। বয়স বাড়ার সাথে সাথে মুটিয়ে যাওয়াটা খুবই স্বাভাবিক। তবে দেহের অন্যান্য অংশের তুলনায় পেটের মেদ খুব...

গোমুখাসন ও শবাসন | যোগাসন ২টি কীভাবে করবেন, উপকারিতা কী?
ফিটনেস

গোমুখাসন ও শবাসন | যোগাসন ২টি কীভাবে করবেন, উপকারিতা কী?

শরীর, মন সুস্থ ও সবল রাখতে এবং রোগ মুক্তিতে যোগাসনের ভূমিকা আজ সুপ্রতিষ্ঠিত। দ্রাবিড় সভ্যতায় আজ থেকে ৫ হাজার বছর আগে এই ব্যায়ামের উৎপত্তি ঘটে। দ্রাবিড়...

আরও পড়ুন

সকালের যে ৭টি অভ্যাস দূর করবে পেটের মেদ
সুস্থতা

সকালের যে ৭টি অভ্যাস দূর করবে পেটের মেদ

পেটের মেদ নিয়ে চিন্তিত নয়, এমন মানুষ খুঁজে পাওয়া যাবে না। শরীরের অন্যান্য অংশের চেয়ে পেটে সবার আগে মেদ জমে। এর ফলে পছন্দের পোশাকগুলো পরতে গিয়ে বাঁধে ব...

সর্বাঙ্গাসন ও পবনমুক্তাসন | স্ত্রীরোগ থেকে সর্বব্যাধি দূরে ২টি যোগাসন
ফিটনেস

সর্বাঙ্গাসন ও পবনমুক্তাসন | স্ত্রীরোগ থেকে সর্বব্যাধি দূরে ২টি যোগাসন

যোগাসন আমাদের শরীরের জন্য খুবই উপকারী। সুস্থ ও ফিট থাকতে যোগব্যায়ামের কোন বিকল্প নেই। এ জন্যই বিভিন্ন ব্যাধি থেকে নিজেদের রক্ষা করতে মানুষ নানা রকমের...

আপার বেলি ফ্যাট | কারণ ও পেটের মেদ কমাতে ৫টি কার্যকরী ব্যায়াম
ফিটনেস

আপার বেলি ফ্যাট | কারণ ও পেটের মেদ কমাতে ৫টি কার্যকরী ব্যায়াম

আপার বেলি ফ্যাট আমাদের জীবনের কমন একটা সমস্যা। এ সমস্যায় আমাদের উপরের পেটে চর্বি জমে কোমরের সাইজ নষ্ট করে দেয়। পেট ফুলে থাকার কারণে আমাদের কোন ড্রেসই...

পেটের মেদ | সহজেই কমিয়ে ফেলুন মজাদার ১০টি খাবার খেয়ে!
ফিটনেস

পেটের মেদ | সহজেই কমিয়ে ফেলুন মজাদার ১০টি খাবার খেয়ে!

অনেকদিন পর পুরাতন টপসটা পরার জন্য বের করলো নীলা। টপসটা পরতে যেয়ে নীলা অবাক এত টাইট হয়ে গেছে? বিশেষ করে পেটের দিকটা একটু বেশিই টাইট হয়ে গেছে। আয়নাতে ন...

মুখের মেদ কমানোর ৪টি ব্যায়াম!
ফিটনেস

মুখের মেদ কমানোর ৪টি ব্যায়াম!

একটা ব্যাপার খেয়াল করেছেন, অনেকরই শরীরে মেদ বাড়লেই সবার আগে মুখেই তার প্রভাব পড়তে শুরু করে। ফলে মুখ ভারী দেখায়, গাল ফুলে যায়, বিশেষত থুতনির কাছে...

ডায়াবেটিস নিয়ন্ত্রণে ৩টি কার্যকরী যোগাসন
ফিটনেস

ডায়াবেটিস নিয়ন্ত্রণে ৩টি কার্যকরী যোগাসন

আমাদের দেশে ডায়াবেটিসে আক্রান্ত রোগীর সংখ্যা অনেক বেশি। বিভিন্ন রকম শারীরিক অসুবিধার কারণে ডায়াবেটিস এখন বৃদ্ধ থেকে শুরু করে শিশু, তরুণ সবারই হচ্ছে। ড...

…