ডায়াবেটিস নিয়ন্ত্রণে ৩টি কার্যকরী যোগাসন

তাহসিন অর্না · Aug 26, 2019 · 1 min read

ডায়াবেটিস নিয়ন্ত্রণে ৩টি কার্যকরী যোগাসন

আমাদের দেশে ডায়াবেটিসে আক্রান্ত রোগীর সংখ্যা অনেক বেশি। বিভিন্ন রকম শারীরিক অসুবিধার কারণে ডায়াবেটিস এখন বৃদ্ধ থেকে শুরু করে শিশু, তরুণ সবারই হচ্ছে। ডায়াবেটিস রোগিদের সবসময় নিয়ম মেনে চলতে হয়। খাবার থেকে শুরু করে ঘুমানো, হাঁটাচলা, ব্যায়াম সবকিছুই নিয়ম করে মেনে না চললে অসুস্থতা জেঁকে বসতে পারে। ডায়াবেটিস নিয়ন্ত্রণ করতে পর্যাপ্ত ডায়েট, ঔষধ সেবন, ব্যায়াম ইত্যাদি অনেক কিছুই করে থাকি আমরা। কিন্তু সবসময়ই ঔষধের উপর নির্ভর না থেকে কিছু যোগাসনের মাধ্যমেও আমরা ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখতে পারি। আজকে আমরা ডায়াবেটিস নিয়ন্ত্রণে কার্যকরী ৩টি যোগাসন সম্পর্কে আপনাদের জানাবো। চলুন জেনে নেই ডায়াবেটিস নিয়ন্ত্রণে কার্যকরী যোগাসনগুলো কিভাবে করবেন।

ডায়াবেটিস নিয়ন্ত্রণে যোগাসন

যোগব্যায়াম রক্ত ​​সঞ্চালন উন্নত করে এবং ওজন বৃদ্ধি, উচ্চ রক্তচাপ এবং স্ট্রেসকে নিয়ন্ত্রণ করতে সাহায্য করে। এতে ডায়াবেটিস নিয়ন্ত্রণে থাকে। ডায়াবেটিস নিয়ন্ত্রণে ৩টি কার্যকরী যোগাসনগুলো হচ্ছে ধনুরাশন, চক্রাসন এবং মৎসাসন। চলুন জেনে নেই কিভাবে করবেন এই আসনগুলো।

ধনুরাশন (Bow pose)

ডায়াবেটিস নিয়ন্ত্রণে ধনুরাশন - shajgoj.com
  • প্রথমে পা সামান্য ছড়িয়ে দিয়ে মেঝেতে কপাল রেখে শুয়ে পড়ুন।
  • তারপর পা বাঁকা করুন এবং হাতদুটি দিয়ে গোড়ালিটি ধরুন।
  • তারপর গোড়ালিটি উপরের দিকে টানুন এবং জোরে জোরে নিঃশ্বাস নিন।
  • উপরের দেহ এবং উরুর মেঝে থেকে উপরে তুলতে হবে পা এবং বাহু প্রসারিত করে ফেলবো।
  • খেয়াল রাখতে হবে পেট যেন মাটিতে থাকে।
এভাবে ১০-৩০ সেকেন্ড থাকুন। তারপর বিশ্রাম নিন। এই আসনটি নিয়মিত করলে ডায়েবেটিস নিয়ন্ত্রণে রাখা সম্ভব হবে।

চক্রাসন (Wheel Pose)

ডায়াবেটিস নিয়ন্ত্রণে চক্রাসন - shajgoj.com
  • প্রথমে একটি সরু স্থানে অর্ধ-চক্রাসনের ভঙ্গিমায় বসতে হবে।
  • তারপর হাত দুটো সরিয়ে এনে দু’পায়ের গোড়ালি ধরুন।
  • এবার মাথা পেছনের দিকে যতদূর সম্ভব বাঁকিয়ে নিয়ে যেতে হবে।
  • এভাবে ১৫-২০ সেকেন্ড থাকুন। এক্ষেত্রে নিঃশ্বাস স্বাভাবিক রাখতে হবে।
  • তারপর ধীরে ধীরে মাথা নামিয়ে চিৎ হয়ে শুয়ে পড়ুন এবং বিশ্রাম নিন।
চক্রাসন হৃৎপিণ্ড ও ফুসফুসের কর্মক্ষমতা বৃদ্ধি করে এবং ডায়েবেটিস নিয়ন্ত্রণ করে। এ আসনটি করলে বুকে প্রচন্ড চাপ পড়ে তাই যাদের ফুস্ফুস এবং হার্ট দুর্বল তাদের এই আসনটি না করাই ভালো।

মৎসাসন (Fish Pose)

ডায়েবেটিস নিয়ন্ত্রণে মৎসাসন - shajgoj.com
  • প্রথমে একটি সরু স্থানে শুয়ে হাতগুলো দুপাশে সোজা করে রাখতে হবে এবং হাতের তালু মাটিতে লেগে থাকবে।
  • লক্ষ্য রাখতে হবে পা দুটি যেন একসাথে থাকে।
  • পা দুটো কোমরের দিকে বটে নিতে হবে।
  • এবার নিতম্ব পর্যন্ত মাটিতে রেখে হাত দুপাশে রাখতে হবে।
  • বুক উঁচু করে রাখতে হবে এবং মাথার তালু মাটিতে ঠেকাতে হবে।
  • এক্ষেত্রে নিঃশ্বাস একেবারে স্বাভাবিক রাখতে হবে।

এই আসনটি করলে শরীরের পেশী প্রসারিত হয় এবং ডায়েবেটিস নিয়ন্ত্রণ করে। পিরিয়ড এবং উচ্চ রক্তচাপ কিংবা হাই ব্লাড প্রেশারের সময় অবশ্যই এই আসনটি করা থেকে বিরত থাকবেন।

প্রতিদিন নিয়মমাফিক এই আসনগুলো করলে ডায়বেটিস নিয়ন্ত্রণে থাকবে। সুস্থ থাকতে হলে অবশ্যই ডায়েবেটিস নিয়ন্ত্রণ রাখতে হবে। আর এক্ষেত্রে যোগাসনের কোন তুলনাই নেই। নিয়মিত যোগাসন করুন এবং সুস্থ থাকুন।

 

ছবি- সংগৃহীত: সাটারস্টক

সম্পর্কিত লেখা

রোগব্যাধি কমাতে যোগাসন | ৮টি স্বাস্থ্য সমস্যার প্রতিকার দিবে ইয়োগা
সুস্থতা

রোগব্যাধি কমাতে যোগাসন | ৮টি স্বাস্থ্য সমস্যার প্রতিকার দিবে ইয়োগা

শরীরকে রোগমুক্ত রাখতে আমাদের নিয়মিত যোগাসন করা খুবই প্রয়োজন। শুধুমাত্র শরীর নয়, যোগাসন করলে শরীর ও মন উভয়ের উপরই প্রভাব পড়ে থাকে। যোগাসন মানসিক জড়তা ক...

ডায়াবেটিস রোগীদের কোন ফল খেতে বাধা নেই?
সুস্থতা

ডায়াবেটিস রোগীদের কোন ফল খেতে বাধা নেই?

ডায়াবেটিস এখন বহুল পরিচিত একটি রোগ। আপাতদৃষ্টিতে খুব ক্ষতিকর কোনও অসুখ বলে মনে না হলেও যেহেতু এটি একটি দীর্ঘমেয়াদী অসুখ, যা কখনই নিরাময়যোগ্য নয়, তাই...

ডায়াবেটিস কী, কত ধরনের হয়ে থাকে এবং এর চিকিৎসা কী হতে পারে?
সুস্থতা

ডায়াবেটিস কী, কত ধরনের হয়ে থাকে এবং এর চিকিৎসা কী হতে পারে?

এখনকার সময়ে ডায়াবেটিস খুব কমন একটি রোগ। আমাদের দেশে এই রোগে আক্রান্ত রোগীর সংখ্যা অনেক বেশি। শিশু থেকে বৃদ্ধ যে কোনো বয়সের মানুষেরই এই রোগ হতে পারে। এ...

ডায়াবেটিস বা বহুমূত্র রোগ | টাইপ লক্ষণ কারণ প্রতিরোধ ও চিকিৎসা কী?
সুস্থতা

ডায়াবেটিস বা বহুমূত্র রোগ | টাইপ লক্ষণ কারণ প্রতিরোধ ও চিকিৎসা কী?

ডায়াবেটিস বা বহুমূত্র রোগ অথবা ডায়াবেটিস মেলিটাস (ইংরেজিতে Diabetes mellitus) একটি হরমোন সংশ্লিষ্ট রোগ। দেহে অগ্ন্যাশয় যদি যথেষ্ট ইনসুলিন তৈরি করতে...

আরও পড়ুন

মেদ কমাতে যোগাসন | ৪টি কার্যকরী ইয়োগা সম্পর্কে জানা আছে কি?
ফিটনেস

মেদ কমাতে যোগাসন | ৪টি কার্যকরী ইয়োগা সম্পর্কে জানা আছে কি?

ব্যস্তময় জীবনে নিজের শরীরের খেয়াল একেবারেই রাখা হয় না। যার ফলে শরীর মুটিয়ে যায় এবং নানা ধরনের রোগব্যাধি দেখা দেয়। শরীরের মেদ কমানো খুব একটা সহজ ব্যাপা...

সর্বাঙ্গাসন ও পবনমুক্তাসন | স্ত্রীরোগ থেকে সর্বব্যাধি দূরে ২টি যোগাসন
ফিটনেস

সর্বাঙ্গাসন ও পবনমুক্তাসন | স্ত্রীরোগ থেকে সর্বব্যাধি দূরে ২টি যোগাসন

যোগাসন আমাদের শরীরের জন্য খুবই উপকারী। সুস্থ ও ফিট থাকতে যোগব্যায়ামের কোন বিকল্প নেই। এ জন্যই বিভিন্ন ব্যাধি থেকে নিজেদের রক্ষা করতে মানুষ নানা রকমের...

আপনার সন্তান কি ডায়াবেটিস এ আক্রান্ত?
মা ও শিশু

আপনার সন্তান কি ডায়াবেটিস এ আক্রান্ত?

এখনকার দিনে ডায়াবেটিস খুব সাধারণ রোগ হয়ে গেছে। অনিয়ন্ত্রিত জীবনযাপন, খাওয়া দাওয়ায় অনিয়ম, অপর্যাপ্ত কায়িক পরিশ্রম আর অসময়ের ঘুমের অভ্যাস, এসব কারণেই দি...

গোমুখাসন ও শবাসন | যোগাসন ২টি কীভাবে করবেন, উপকারিতা কী?
ফিটনেস

গোমুখাসন ও শবাসন | যোগাসন ২টি কীভাবে করবেন, উপকারিতা কী?

শরীর, মন সুস্থ ও সবল রাখতে এবং রোগ মুক্তিতে যোগাসনের ভূমিকা আজ সুপ্রতিষ্ঠিত। দ্রাবিড় সভ্যতায় আজ থেকে ৫ হাজার বছর আগে এই ব্যায়ামের উৎপত্তি ঘটে। দ্রাবিড়...

বিশ্ব ডায়াবেটিস দিবস
সুস্থতা

বিশ্ব ডায়াবেটিস দিবস

আজ ১৪ই নভেম্বর, বিশ্ব ডায়াবেটিস দিবস। বাংলাদেশ ডায়াবেটিস সমিতির অনুরোধে, বাংলাদেশ সরকারের প্রস্তাবে, জাতিসংঘের সম্মতিতে গত ৬ বছর ধরে সারাবিশ্বে ১৪ই নভ...

প্রি ডায়াবেটিস এর লক্ষণ এবং ঝুঁকি কমানোর উপায় কী হতে পারে?
সুস্থতা

প্রি ডায়াবেটিস এর লক্ষণ এবং ঝুঁকি কমানোর উপায় কী হতে পারে?

ডায়াবেটিসে আক্রান্ত হবার পর সবাই বাড়তি সতর্কতা অবলম্বন করে, লাইফস্টাইলে নিয়ে আসে পরিবর্তন। কিন্তু দুঃখজনকভাবে ৮০ শতাংশ মানুষ জানেন না যে তারা প্রি ডায়...

…