রমজান মাসে সুস্থ ও এনার্জেটিক থাকার ৬টি উপায়!

মাহমুদা রোজী · Mar 19, 2024 · 1 min read

রমজান মাসে সুস্থ ও এনার্জেটিক থাকার ৬টি উপায়!

প্রত্যেক মুসলমান রমজান মাসে রোজা পালন করেন, যা এক মাস ব্যাপী চলে। এটি ফরয ইবাদত। এই সময়ে রোজাদার ব্যক্তি সিয়াম সাধনা করে, আল্লাহর হুকুম পালন করে তাঁর সন্তুষ্টি লাভের চেষ্টা করে থাকেন। রোজা রাখলে শারীরিক ও মানসিকভাবে রোজাদার উপকৃত হয়ে থাকলেও কিছু মানুষের জন্য স্বাস্থ্যঝুঁকি থাকতে পারে। এখন আপনাদের জানিয়ে দিবো রমজান মাসে সাধারণত কী ধরনের স্বাস্থ্য সমস্যা হতে পারে এবং এর থেকে সমাধানের উপায়, যাতে আপনি এই পবিত্র মাসে সুস্থ এবং এনার্জেটিক থাকতে পারেন।

রমজান মাসে স্বাস্থ্য সমস্যা

পানি শূন্যতা (Dehydration)

এই সময় সবচেয়ে বেশি যে স্বাস্থ্য সমস্যাগুলো দেখা যায়, তার মধ্যে প্রধান হলো পানি শূন্যতা বা ডিহাইড্রেশন। আপনি যদি রোজা ভাংগার পর পর্যাপ্ত পানি পান না করেন, তবে সারাদিন আপনার শরীর থেকে ঘাম এবং প্রস্রাবের ফলে যে পরিমাণ পানি বের হয়েছে, সেটা পূরণ হবে না। যার ফলে শরীর ডিহাইড্রেট হয়ে যাবে। এতে করে মুখ শুকিয়ে যাবে, তৃষ্ণা, ক্লান্তি এবং মাথাব্যথার মতো লক্ষণ দেহে প্রকাশ পাবে।

রমজান মাসে স্বাস্থ্য সমস্যা

মাথাব্যথা, মাইগ্রেন

রমজানে আরেকটি সাধারণ স্বাস্থ্য সমস্যা হল মাথাব্যথা ও মাইগ্রেন। এগুলো ডিহাইড্রেশন, পরিমিত ক্যাফেইন (চা/কফি) না নেওয়া অথবা রক্তে গ্লুকোজের পরিমাণ কমে যাওয়ার কারণে হতে পারে। উপসর্গগুলোর মধ্যে রয়েছে মাথাব্যথা, আলো, শব্দের প্রতি সংবেদনশীলতা এবং বমি বমি ভাব।

লো ব্লাড সুগার (হাইপোগ্লাইসেমিয়া)

আপনি যখন রোজা রাখেন, তখন আপনার দেহে শক্তি তৈরির জন্য গ্লুকোজ (চিনি) ফুরিয়ে যেতে পারে, ফলাফল রক্তে গ্লুকোজের পরিমাণ কমে যায়। একে হাইপোগ্লাইসেমিয়া বলে। লক্ষণগুলোর মধ্যে রয়েছে মাথা ঘোরা, দূর্বলতা, বিভ্রান্তি এবং বিরক্তি।

কোষ্ঠকাঠিন্য

কেউ কেউ রমজানে খাদ্যাভ্যাস এবং পানি গ্রহণের পরিবর্তনের কারণে কোষ্ঠকাঠিন্যর সমস্যায় ভুগতে পারে। মল ত্যাগ করতে অসুবিধা এবং পেটে ব্যথা হওয়া এর লক্ষণ।

বদহজম

ইফতারের সময় ভাজাপোড়া, অতিরিক্ত তেলে ভাজা খাবার খাওয়ার ফলে বদহজম হতে পারে। সাধারণ লক্ষণ হচ্ছে বুকে জ্বালাপোড়া, পেটে অস্বস্তি এবং বমি বমি ভাব।

বদহজম

রমজান মাসে সুস্থ থাকার টিপস

১) হাইড্রেটেড থাকুন

ইফতারের সময় প্রচুর পানি, ফলের শরবত, অন্যান্য তরল যেমন- ডাবের পানি, ভেষজ চা, দুধ খেতে পারেন। অতিরিক্ত চিনিযুক্ত পানীয় এড়িয়ে চলাই ভালো, কারণ সেগুলো ডিহাইড্রেশন এর কারণ হতে পারে।

২) পুষ্টিকর খাবার বেছে নিন

ফাইবার, প্রোটিন ও স্বাস্থ্যকর চর্বিযুক্ত খাবার বেছে নিন, যেমন হোল গ্রেইন, ফল, শাকসবজি, বাদাম, বীজ। এই খাবারগুলো আপনাকে সারাদিন পূর্ণ ও প্রাণবন্ত রাখবে।

৩) চিনিযুক্ত ও প্রক্রিয়াজাত খাবার এড়িয়ে চলুন

চিনি, প্রক্রিয়াজাত কার্বোহাইড্রেট বা আল্ট্রা প্রসেস ফুড খাওয়ার ফলে ব্লাড সুগার বেড়ে যায়, যা ক্ষুধা বৃদ্ধি ও ক্লান্তির কারণ হতে পারে। রমজান মাসে এই খাবারগুলো এড়িয়ে চলুন এবং খাওয়ার সময় স্বাস্থ্যকর খাবারগুলো বেছে নিন।

৪) ধীরে ধীরে খাবার খেতে হবে

খাওয়ার সময় আপনি তাড়াহুড়ো না করে সময় নিয়ে নিন এবং প্রতিটি খাবারের স্বাদ বোঝার চেষ্টা করুন। খুব তাড়াতাড়ি করে খাওয়া হজমের সমস্যা এবং অতিরিক্ত খাওয়ার কারণ হতে পারে।

৫) নিয়মিত ব্যায়াম করুন

ব্যায়াম রোজাদারদের এনার্জি লেভেল ঠিক রাখবে এবং মন ভালো রাখতেও সাহায্য করবে। এক্ষেত্রে ঘরে বসে ইয়োগা করতে পারেন। তবে, রোজা রাখা অবস্থায় ভারি ওয়ার্কআউট এড়িয়ে চলুন, যা আপনাকে কাহিল করতে পারে।

৬) পর্যাপ্ত ঘুমান

ঘুম আপনার শারীরিক ও মানসিক স্বাস্থ্যের জন্য অপরিহার্য। প্রতি রাতে ৭-৮ ঘন্টা ঘুমানোর চেষ্টা করুন এবং প্রয়োজনে দিনের বেলা বিশ্রাম নেওয়ার কথাও বিবেচনা করুন।

রমজানে কারা স্বাস্থ্য নিয়ে বিশেষভাবে সচেতন থাকবেন?

গর্ভবতী নারী: রমজানে রোজা রাখার আগে হবু মায়েদের তাদের চিকিৎসকের সাথে পরামর্শ করা উচিত। গর্ভবতী নারী পরে রোজা কাযা করতে পারেন, যদি রোজা রাখা বাঞ্ছনীয় না হয় বা সদকা করা হয়।

ডায়াবেটিস রোগী: ডায়াবেটিস রোগীদের রমজানে রক্তে গ্লুকোজের মাত্রা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা উচিত এবং প্রয়োজনে তাদের মেডিসিন এবং ইনসুলিনের ডোজ সামঞ্জস্য করা উচিত। যদি রক্তে গ্লুকোজ খুব কমে যায় তবে অবিলম্বে তাদের রোজা ভাঙ্গতে হবে।

উচ্চ রক্তচাপযুক্ত ব্যক্তি: উচ্চ রক্তচাপযুক্ত ব্যক্তিদের রমজানে অত্যধিক লবণ খাওয়া এড়াতে হবে, কারণ এটি রক্তচাপ বাড়াতে পারে।

গ্যাস্ট্রোইনটেস্টাইনাল ডিসঅর্ডারে আক্রান্ত ব্যক্তিরা: গ্যাস্ট্রোইনটেস্টাইনাল ডিসঅর্ডারে আক্রান্ত ব্যক্তিদের রমজান মাসে রোজা রাখার আগে তাদের চিকিৎসকের সাথে পরামর্শ করা উচিত। তারা পরে রোজা কাযা করতে পারে বা রোজা রাখা বাঞ্ছনীয় না হলে সদকা করতে পারে।

রোজা মানুষের শারীরিক, মানসিক স্বাস্থ্য ও আধ্যাত্মিক প্রতিফলনের জন্য বেশ উপকারী। এই পবিত্র মাসে আপনাদের সকলের স্বাস্থ্য ভালো থাকুক। মনে রাখবেন, সচেতনতাই সুস্থতার প্রথম ধাপ।

লিখেছেন- মাহমুদা আক্তার রোজী ফিজিওথেরাপি কনসালটেন্ট অ্যান্ড জেরোন্টোলজিস্ট, এক্সট্রা মাইল এইজ কেয়ার ছবি- সাটারস্টক

সম্পর্কিত লেখা

রোগীদের রোজা | শারীরিক অসুস্থতায় কীভাবে রোজা রাখবেন?
সুস্থতা

রোগীদের রোজা | শারীরিক অসুস্থতায় কীভাবে রোজা রাখবেন?

একজন মুসলিমের জন্য রোজা ফরয। তবে অনেক সময় শারীরিক অক্ষমতার জন্য রোজা রাখা সম্ভব হয় না। তবে কিছু রোগের ক্ষেত্রে খেয়াল করলেই কি আমরা পারি না সুস্থভাবে র...

রমজান বিউটি টিপস | ১৫টি উপায়ে ঈদের আগে বাড়িয়ে নিন সৌন্দর্য
বিউটি টিপস

রমজান বিউটি টিপস | ১৫টি উপায়ে ঈদের আগে বাড়িয়ে নিন সৌন্দর্য

রমজান হলো আত্মা ও শরীর শুদ্ধিকরণের মাস। এবার রমজান মাস গরমে পড়েছে। গরমের এই দিনে প্রায় ১৬ ঘণ্টা পানি পান ও খাদ্যাহার থেকে আমাদের বিরত থাকতে হচ্ছে। এজন...

রমজানে সুস্থতা | শরীর সুস্থ রাখার ১২টি আবশ্যিক টিপস!
সুস্থতা

রমজানে সুস্থতা | শরীর সুস্থ রাখার ১২টি আবশ্যিক টিপস!

মাহে রমজান সঠিকভাবে পালন করার জন্য প্রয়োজন সুস্থ শরীর। আর তাই, নিয়মিত ব্যায়ামের পাশাপাশি প্রয়োজন পুষ্টিকর খাবারের রুটিন। এছাড়াও রমজানে সুস্থতা বজায় রা...

রমজানে পরিকল্পিত ডায়েট | ৩টি উপায়ে থাকুন ফিট
সুস্থতা

রমজানে পরিকল্পিত ডায়েট | ৩টি উপায়ে থাকুন ফিট

পবিত্র রমজান মাসে আমাদের খাদ্যাভ্যাস হুট করেই বদলে যায়। রোজা রাখার জন্য আমাদের সারাদিন না খেয়ে থাকতে হয়। এতে অনেকেই মনে করে থাকেন এতেই ওজন কমে যাবে। ক...

আরও পড়ুন

গর্ভবতী অবস্থায় রোজা রাখা | প্রেগনেন্সিতে সিয়াম সাধনা ও করণীয়
মা ও শিশু

গর্ভবতী অবস্থায় রোজা রাখা | প্রেগনেন্সিতে সিয়াম সাধনা ও করণীয়

অনেক মায়েদের প্রশ্ন থাকে যে গর্ভবতী অবস্থায় রোজা রাখা যাবে কিনা কিংবা রাখলে করণীয় কী হবে। প্রকৃতপক্ষে গর্ভবতী মায়েরা রোজা রাখতে পারবেন কিনা তা নির...

রমজানে ব্যায়াম | কখন, কেন এবং কীভাবে?
ফিটনেস

রমজানে ব্যায়াম | কখন, কেন এবং কীভাবে?

রমজানে ব্যায়াম করা নিয়ে অনেকেরই দ্বিধা থাকে। সারাদিন রোজা রাখার পর দেহের ক্লান্তি, পানি ও খাবারের অভাবের কথা চিন্তা করে অনেকেই এই সময়ে ব্যায়াম করা বাদ...

বাসে বমি হওয়ার কারণ ও প্রতিরোধের ১৬টি উপায়
সুস্থতা

বাসে বমি হওয়ার কারণ ও প্রতিরোধের ১৬টি উপায়

বিশ্ববিদ্যালয় পড়ুয়া ছাত্র জয়ের মন কয়দিন ধরেই খারাপ। পরীক্ষা শেষে বন্ধুরা দলবেঁধে ঘুরতে গেলেও সে কোথায় যাচ্ছে না, কারণ বাসে উঠলেই তার বমি পায়। যার কারণ...

রমজানেও পরিপাটি রাখুন নিজেকে
কম্বিনেশন স্কিন

রমজানেও পরিপাটি রাখুন নিজেকে

রমজানে সারাদিন রোজা রেখে ত্বক কিছুটা প্রাণহীন ও নিস্তেজ হয়ে পড়ে। পানির অভাবে ত্বকের আর্দ্রতা কমে যায়। সিয়াম সাধনার পাশাপাশি এ সময় প্রয়োজন ত্বকের...

হেলদি ইফতার ইনগ্রেডিয়েন্টস
সুস্থতা

হেলদি ইফতার ইনগ্রেডিয়েন্টস

পবিত্র মাহে রমজান শুরু হয়ে গেল। ইফতার নিয়ে তাই আমাদের প্রস্তুতির শেষ নেই। সারাদিন রোজা রেখে ইফতারের সময় পরিবারের সবাই একসাথে টেবিলে বসে দোয়া করা, কখন...

রমজান মাসে ওজন নিয়ন্ত্রণ করতে ৩ বেলার ডায়েট প্ল্যান!
ফিটনেস

রমজান মাসে ওজন নিয়ন্ত্রণ করতে ৩ বেলার ডায়েট প্ল্যান!

যারা নিয়ম মেনে কোন ডায়েট প্ল্যান মেনে চলেন তাদের জন্য রমজান মাসে একই ডায়েট প্ল্যান মেনে চলা কঠিন হয়ে পড়ে। আবার অনেকেই মনে করেন রোজার মাসে সারা দি...

…