ডিমের মাঞ্চুরিয়ান

sub-editor · Sep 12, 2018 · 1 min read

ডিমের মাঞ্চুরিয়ান

ডিম খেতে অনেকেই খুব ভালোবাসে। আর এই ডিম দিয়ে তৈরি করা যায় অনেক ধরনের মজাদার খাবার। আজ আপনাদের জন্য নিয়ে এসেছি ডিমের চমৎকার একটি আইটেম নিয়ে। এই আইটেম-টি মূলত ভারতে খুব জনপ্রিয়।

চলুন তাহলে দেখে নেই কিভাবে এই ডিমের মাঞ্চুরিয়ান তৈরি করতে হয়।

[picture]

 

উপকরণ

  • ডিম- ৪টি (সিদ্ধ)
  • আদা কুঁচি- ১ টেবিল চামচ
  • রসুন কুঁচি- ১ টেবিল চামচ
  • কাচা মরিচ- ৫-৬ টি (কুঁচি)
  • পেঁয়াজ- ২টি (বড় কিউব করে কাটা)
  • সবুজ ক্যাপসিকাম- ১টি (বড় কিউব করে কাটা)
  • পেঁয়াজ পাতা
ডিম ভাজার জন্য লাগবে-
  • ময়দা- ৩ টেবিল চামচ
  • কর্নফ্লাওয়ার- ৩ টেবিল চামচ
  • লাল মরিচ গুড়া- ১ চা চামচ
  • গোল মরিচ গুড়া- ১/২ চা চামচ
  • লবণ- ১/২ চা চামচ
  • পানি
সস তৈরি করতে লাগবে-
  • সয়া সস- ১ টেবিল চামচ
  • হট টমেটো সস- ১ টেবিল চামচ
  • ভিনেগার- ১ টেবিল চামচ
  • টমেটো সস- ৩ টেবিল চামচ
  • গোল মরিচ গুঁড়া ১/২ চা চামচ
  • লবণ- স্বাদমত
  • পানি- ১ কাপ
  • চিনি- ১ টেবিল চামচ

গ্রেভি করার জন্য-

কর্নফ্লাওয়ার- ৩ টেবিল চামচ (পানি দিয়ে গুলিয়ে রাখতে হবে)

প্রণালী

১) ডিম ৪টি লম্বা লম্বা ৪ ভাগ করে কেটে নিতে হবে। ডিমগুলোকে তৈরি করে রাখা ময়দার গোলাতে ডুবিয়ে গরম ডুবো তেলে ভেঁজে নিতে হবে। খেয়াল রাখতে হবে যেন ডিম ভেঙে বা খুলে না যায়। ডিম ভাঁজাটি বাদামি রঙ হয়ে গেলে নামিয়ে ফেলুন।

২) এরপর অন্য আরেকটি পাত্রে অল্প তেল গরম করে আদা কুঁচি, রসুন কুঁচি হালকা বাদামি করে ভাঁজতে হবে, এরপর এতে কাঁচা মরিচ কুচি, পেঁয়াজ, ক্যাপ্সিকাম দিয়ে কিছুক্ষণ ভেজে নিতে হবে। এরপর সস এর মিশ্রণটি ঢেলে দিতে হবে। কিছুক্ষণ পর একটু ঘন হয়ে এলে, ভেজে রাখে ডিম গুলো দিয়ে দিতে হবে। সাবধানে ভালো করে নাড়তে থাকুন ১-১.৫ মিনিট জ্বাল দিন। এরপর ঘন করার জন্য গুলিয়ে রাখা কর্নফ্লাওয়ার অল্প অল্প করে ঢালুন এবং নাড়তে থাকুন। ঘন ও মাখা মাখা হয়ে এলে এর উপরে সামান্য পেঁয়াজ পাতা ছিটিয়ে দিন।

ঝটপট খুব সহজেই তৈরি হয়ে গেল “এগ মাঞ্চুরিয়ান”। গরম গরম পরিবেশন করুন। এটি রুটি, পরোটা বা ফ্রাইড রাইস দিয়ে খেতে খুবই ভালো লাগে।

 

লিখেছেন- নিকিতা বাড়ৈ

ছবি- হাংগ্রীফরএভার.কম

সম্পর্কিত লেখা

ভাত-ভর্তায় বাঙালিয়ানা | জেনে নিন ১০টি ভর্তার রেসিপি!
রেসিপি

ভাত-ভর্তায় বাঙালিয়ানা | জেনে নিন ১০টি ভর্তার রেসিপি!

বাঙালির পাতে রকমারি ভর্তা, সাথে মরিচ আর পেঁয়াজ! ব্যস, পেট তো ভরবেই, সাথে মনও জুড়াবে। ভাত-ভর্তা বাঙালির ঐতিহ্য। পহেলা বৈশাখে বাংলা নববর্ষকে সাদরে বরণ ক...

চাইনিজ স্টাইল চিকেন চওমিন
২০ মিনিটের রান্না

চাইনিজ স্টাইল চিকেন চওমিন

চাইনিজ স্টাইল চিকেন চওমিন নিয়ে অনেকে শুনে থাকবেন। কিন্তু কি করে কিভাবে এই রেসিপিটি রান্না করবেন তা হয়ত জানেন না। তো চলুন জেনে নিই রেসিপিটি রান্নার প্র...

শাহি ডিম ভর্তা
২০ মিনিটের রান্না

শাহি ডিম ভর্তা

ডিম খেতে কার না ভালো লাগে। ছোট বড় সবাই-ই কম বেশি ডিম খেতে পছন্দ করে। অনেক ধরনের আইটেম বানাতে পারি আমরা ডিম দিয়ে। আজকে আমরা আপনাদের ডিম দিয়ে তৈরি সুস্ব...

রেস্টুরেন্ট স্বাদের মিক্সড চাওমিন!
চা – নাস্তা

রেস্টুরেন্ট স্বাদের মিক্সড চাওমিন!

বিকেলের ক্ষুধা মিটাতে চাই মজাদার কিছু! ভেজিটেবল এর সাথে চিকেন আর চিংড়ির মিক্সড চাওমিন হলে কেমন হয়? মন্দ নয় তো। রেস্টুরেন্ট যাবার কথা ভাবছেন তো। প্রয়োজ...

আরও পড়ুন

ইজি জেনেরাল সস চিকেন
মেহমানদারী

ইজি জেনেরাল সস চিকেন

ডিনারের জন্য পারফেক্ত ইজি জেনেরাল সস চিকেন। তবে চলুন দেখে নিই কীভাবে তৈরি করতে হয় দারুন মজাদার ইজি জেনেরাল সস চিকেন বানাতে যা লাগবে ইজি জেনেরাল সস চিক...

উইন্টার হোয়াইট স্যুপ!
৩০ মিনিটের রান্না

উইন্টার হোয়াইট স্যুপ!

যদিও এই উইন্টার হোয়াইট স্যুপ শীতে বানিয়ে খেতেই বেশি মজা লাগে। কিন্তু এটা বেসিক্যালি সব সিজনেই খাওয়ার মত একটা আইটেম। খুবই মজার এবং হেলদি এই স্যুপটি। আর...

ডিম সবজির চিতই পিঠা
চা – নাস্তা

ডিম সবজির চিতই পিঠা

বিকেলের নাস্তায় কী বানানো যায় তা নিয়ে মায়েদের চিন্তার কোনো শেষ নেই। কারণ প্রতিদিনই বাচ্চাদের চাই নিত্যনতুন খাবার। একই খাবারতো প্রতিদিন দেয়াই যাবে না।...

…