মাশরুম | খাবারটির ১৫টি ঔষধিগুণ জানেন কী?

বৈশাখী · Jun 13, 2013 · 1 min read

মাশরুম | খাবারটির ১৫টি ঔষধিগুণ জানেন কী?

মাশরুম ক্লোরোফিল (Chlorophyll) বিহীন ছত্রাক জাতীয় উদ্ভিদ এবং নতুন ধরণের সবজি যা সম্পূর্ণ হালাল, সুস্বাদু, পুষ্টিকর ও উচ্চ খাদ্যশক্তি এবং ভেষজগুণে ভরপুর। এর মধ্যে ২৫-৩০% প্রোটিন আছে যা অত্যন্ত উন্নত ও নির্ভেজাল। এতে উপকারী শর্করা, চর্বি আছে। যে কারণে মাশরুম বিভিন্ন জটিল রোগের প্রতিরোধক ও প্রতিষেধক হিসাবে কাজ করে। মাশরুমের পুষ্টিগুণের পাশাপাশি যে সব ঔষধিগুণ পাওয়া যায় সে সম্পর্কে জেনে নেওয়া যাক!

মাশরুমের কিছু ঔষধিগুণ

১• গর্ভবতী মা ও শিশুদের রোগ প্রতিরোধে

মাশরুমে আমিষ, শর্করা, চর্বি, ভিটামিন ও মিনারেলের এমন সমন্বয় আছে যা শরীরের ইমিউন সিষ্টেমকে (Immune System) উন্নত করে। নিয়োসিন ও অ্যাসকরবিক এসিড (Niacin and Ascorbic Acid) বা ভিটামিন সি'র প্রাচুর্য থাকায় মাশরুম স্কার্ভি (Scurvy), পেলেগ্রা (Pellegra) প্রভৃতি শিশু ও গর্ভবতী মায়েদের রোগ প্রতিরোধে উপকারী।

২• বহুমুত্র প্রতিরোধে

ডায়াবেটিস প্রতিরোধে মাশরুম - shajgoj.com

বহুমুত্র বা ডায়াবেটিস আক্রান্ত রোগীদের শর্করা ও ফ্যাট জাতীয় খাবার ক্ষতিকারক। ফ্যাট ও শর্করা কম এবং আঁশ বেশি থাকায় বহুমুত্র বা ডায়াবেটিস রোগীর জন্য মাশরুম বিশেষ উপকারী ও ডায়াবেটিস রোগীদের আদর্শ খাবার। নিয়মিত খেলে ব্লাড সুগার কমিয়ে আনা সম্ভব।

৩• চর্মরোগ প্রতিরোধে মাশরুম

নানা ধরনের চর্মরোগ নিরাময়ে মাশরুম বিশেষভাবে উপকারী। ঝিনুক মাশরুমের নির্যাস থেকে খুশকি প্রতিরোধী ঔষধ তৈরী করা হয়।

৪. উচ্চ রক্তচাপ ও হৃদরোগ প্রতিরোধে

উচ্চ রক্তচাপ কমাতে মাশরুম - shajgoj.com

মাশরুমে কোলেস্টেরল কমানোর অন্যতম উপাদান ইরিটাডেনিন (Eritadenin), লোভাষ্টটিন (Lovasatin), এনটাডেনিন (Antadenin), কিটিন (Kitine) এবং ভিটামিন বি,সি ও ডি থাকায় নিয়মিত মাশরুম খেলে উচ্চ রক্তচাপ (হাই ব্লাড প্রেসার) ও হৃদরোগ নিরাময় হয়।

৫• দাঁত ও হাড় গঠনে

মাশরুমের মধ্যে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম (Calcium), ফসফরাস (Phosphorus)  ও ভিটামিন ডি আছে। শিশুদের দাঁত ও হাড় গঠনে এই উপাদানগুলো অত্যন্ত কার্যকরী।

৬• ক্যান্সার ও টিউমার প্রতিরোধে

ক্যান্সার প্রতিরোধে মাশরুম - shajgoj.com

মাশরুমের বেটা-ডি (Beta-D), ল্যামপট্রোল (Lampetrol), টারপিনয়েড (Turpinoid) ও বেনজো পাইরিন (Benzo Pyrene) আছে যা ক্যান্সার ও টিউমার প্রতিরোধ করে। ফ্রান্সবাসীরা পর্যাপ্ত পরিমাণ মাশরুম খান বলে গত এক শতাব্দী ধরে ক্যান্সার রোগের প্রাদুর্ভাব কম বলে দাবি করা হয়। সম্প্রতি জাপানের জাতীয় ক্যান্সার ইনষ্টিটিউটের এক সমীক্ষায় দেখা গেছে মাশরুমের ক্যান্সার প্রতিহত করার ক্ষমতা আছে।

৭•  মাশরুম এইডস প্রতিরোধক

মাশরুমে ট্রাইটারপিন (Triterpin) থাকাতে বর্তমানে এটি বিশ্বে এইডস প্রতিরোধক হিসেবে ব্যবহৃত হচ্ছে।

৮• আমাশয় রোগ নিরাময়ে মাশরুম

মাশরুমে ইলুডিন এম ও এস (Eludin M & S) থাকাতে আমাশয়ে উপকারী।

৯• হাইপার টেনশন

হাইপার টেনশন দূর করে মাশরুম - shajgoj.com  

মাশরুমে স্ফিংগলিপিড (Sphingolipid) এবং ভিটামিন-১২ বেশি থাকায় স্নায়ুতন্ত্র ও স্পাইনাল কর্ড (Spinal Cord) সুস্থ্য রাখে। তাই মাশরুম খেলে হাইপার টেনশন (hypertension) দূর হয় এবং মেরুদন্ড দৃঢ় থাকে।

১০• পেটের পীড়ায় বা সহজপাচ্য প্রোটিন যোগানে

মাশরুমে প্রচুর পরিমাণ প্রোটিন আছে। এই প্রোটিন সহজপাচ্য, সুস্বাদু ও মুখরোচক। মাশরুমে পর্যাপ্ত পরিমাণ এনজাইম  (Enzyme) বিশেষতঃ ট্রিপসিন (Trypsin) এবং অগ্ন্যাশয় থেকে নির্গত জারকরস (Jerkros) আছে বলে মাশরুম খাদ্য পরিপাক ও হজমে সাহায্য করে, রুচি বর্ধক এবং পেটের পীড়া নিরামায়ক।

১১• কিডনির রোগ প্রতিরোধে

কিডনি রোগ প্রতিরোধে মাশরুম - shajgoj.com

মাশরুমে নিউক্লিক এসিড (Nucleic Acid) ও এন্টি-এলার্জেন (Anti-Allergen) থাকায় এবং সোডিয়ামের (Sodium) পরিমাণ কম থাকায় কিডনি রোগ ও এলার্জি রোগের প্রতিরোধক।

১২• চুল পড়া ও পাকা প্রতিরোধে

মাশরুমে প্রচুর পরিমাণে সালফার (Sulfur) সরবরাহকারী এমাইনো এসিড (Amino Acid) থাকায় এটা নিয়মিত খেলে চুল পড়া ও পাকা প্রতিরোধ করে।

১৩• দৃষ্টিশক্তি রক্ষায়

মাশরুমের খনিজ লবণ চোখের দৃষ্টিশক্তি রক্ষার জন্যও সমাদৃত।

১৪• হেপাটাইটিস-বি ও জন্ডিস

জন্ডিস প্রতিরোধে মাশরুম - shajgoj.com

মাশরুমে প্রচুর পরিমাণে ফলিক এসিড (Folic Acid),লৌহ এবং লিংকজাই-৮ (Linkzai-8) নামক এমাইনো এসিড থাকায় হেপাটাইটিস-বি ও জন্ডিসের প্রতিরোধক।

১৫• এনিমিয়া বা রক্তস্বল্পতা

শরীরে এনিমিয়া বা রক্তস্বল্পতা দেখা দিলে নিয়মিত মাশরুম খেলে তা থেকে রেহাই পাওয়া যায়।

মাশরুমের খাদ্যগুণ (প্রতি ১০০ গ্রামে)

MSH

আপনার দৈনন্দিন খাদ্য তালিকায় রাখুন মাশরুম। মাশরুমের উপস্থিতি আপনার খাদ্যতালিকাকে করবে পুষ্টিগুণ সমৃদ্ধ ও আকর্ষনীয়।

ছবি - সংগৃহীত: বিবিসিগুডফুড.কম, নিউজ-মেডিক্যাল.নেট, হেলথ.হারভার্ড.ইডিইউ, স্পিরিটআর্থএওয়েকিং.কম, সাজগোজ.কম, মেডিকেলনিউজটুডে.কম

সম্পর্কিত লেখা

মাশরুম কোফতা 
২০ মিনিটের রান্না

মাশরুম কোফতা 

মাছের কোফতা, ডিমের কোফতা প্রায় সময়ই আমাদের খাওয়া হয়ে থাকে। আচ্ছা, তার আগে বলুন মাশরুম কার কার পছন্দ? আমারতো মাশরুম খেতে বেশ ভালো লাগে। যারা ব্যাঙের ছা...

থ্রি কোর্স ডিনার দিয়ে করুন জমকালো মেহমানদারী!
মেহমানদারী

থ্রি কোর্স ডিনার দিয়ে করুন জমকালো মেহমানদারী!

আমরা সবাই চাই মেহমানদারী করাটা যেন পারফেক্টলি হয়! তাই আজ আপনাদের সাথে থ্রি কোর্স ডিনার করার জন্য পারফেক্ট ৩টি রেসিপি নিয়ে এলাম। রেসিপিগুলো টুকে নিন চট...

রোস্টেড মাশরুম উইথ ব্রাউন বাটার সস
মেহমানদারী

রোস্টেড মাশরুম উইথ ব্রাউন বাটার সস

আমার মতো কারা কারা আছেন যাদের মাশরুম পছন্দ? আমার তো মাশরুম ভীষণ পছন্দ! তাই মাশরুম দিয়ে নতুন নতুন রেসিপি ট্রাই করতেও আমার ভালো লাগে। সেদিনই অনেক কম সময়...

মাশরুম মাসালা অমলেট
চা – নাস্তা

মাশরুম মাসালা অমলেট

সকালের নাস্তায় ডিম দিয়ে রুটি বা পরোটা বাঙালিদের চিরাচরিত খাবার! প্রতিদিন একইভাবে ডিম ভাজি খেতে কার ভালো লাগে, বলুন তো? প্রতিদিন সকালে নাশতার মেন্যুতে...

আরও পড়ুন

মাশরুম কাবাব
মেহমানদারী

মাশরুম কাবাব

ঝাল ঝাল গোলাকার গরম গরম দারুণ মজার কাবাব... একটু ভাঙতেই ধোঁয়া উঠে এলো আর মুখে টুপ করে দিয়েই হা হু করে গিলে ফেলা... উফফ! সে এক মজার অনুভূতি, তাই না? কা...

পাকস্থলীর ক্যান্সার এর লক্ষণ কী এবং কাদের ক্ষেত্রে ঝুঁকি বেশি থাকে?
সুস্থতা

পাকস্থলীর ক্যান্সার এর লক্ষণ কী এবং কাদের ক্ষেত্রে ঝুঁকি বেশি থাকে?

পাকস্থলীর ক্যান্সার (বা গ্যাস্ট্রিক ক্যান্সার) এখন বেশ পরিচিত একটি রোগ। এক্ষেত্রে ক্যান্সার সেলস পাকস্থলীতে বা এর আস্তরণের কোষে (আবরণী কলায়) গ্রো করে।...

কোলন ক্যান্সার | কোলোরেক্টাল এর লক্ষণ, কারণ ও চিকিৎসা জানেন কি?
সুস্থতা

কোলন ক্যান্সার | কোলোরেক্টাল এর লক্ষণ, কারণ ও চিকিৎসা জানেন কি?

কোলোরেক্টাল বা কোলন ক্যান্সার (Colorectal/Bowel/Colon cancer) বেশ প্রচলিত রোগ এখনকার সময়ে। সারা বিশ্বে এই রোগে প্রতি বছর প্রায় ৬.৫ লাখ মানুষ মৃত্যুবরণ...

৯টি শীতের সবজির পুষ্টিগুণ সম্পর্কে জেনে নিন!
সুস্থতা

৯টি শীতের সবজির পুষ্টিগুণ সম্পর্কে জেনে নিন!

হেমন্তের কোমল হিমেল হাওয়া যেমন শীতের আবেশ জাগাচ্ছে, তেমনি বাজারে থরে থরে সাজানো শীতের সবজিও রসনা বিলাসীদের রসনাতৃপ্ত করার জন্য প্রস্তুত। শীতে যত ভিন্...

ভেজিটেবল মাশরুম সালাদ
২০ মিনিটের রান্না

ভেজিটেবল মাশরুম সালাদ

ফিট থাকতে আজকাল আমরা অনেক ধরনের ডায়েট খাবার খেয়ে থাকি। এইসব খাবার হেলদি তো হয় কিন্তু সুস্বাদু তেমন একটা হয় না। অথচ আমরা চাইলেই কিন্তু ডায়েট খাবারগুলো...

বিফ ক্যাসারোল সাথে ম্যাস পটেটো আর গারলিক মাশরুম
রেসিপি

বিফ ক্যাসারোল সাথে ম্যাস পটেটো আর গারলিক মাশরুম

বিফ ক্যাসারোল সাথে ম্যাস পটেটো আর গারলিক মাশরুম তৈরির উপকরণ এবং প্রণালী তিনটি ধাপে দেয়া হল। (১) বিফ ক্যাসারোলের উপকরণ- বিফ ৫০০ গ্রাম (হাড্ডি...

…