বিফ ক্যাসারোল সাথে ম্যাস পটেটো আর গারলিক মাশরুম

sub-editor · Nov 02, 2015 · 1 min read

বিফ ক্যাসারোল সাথে ম্যাস পটেটো আর গারলিক মাশরুম
বিফ ক্যাসারোল সাথে ম্যাস পটেটো আর গারলিক মাশরুম তৈরির উপকরণ এবং প্রণালী তিনটি ধাপে দেয়া হল।  (১) বিফ ক্যাসারোলের উপকরণ-
  • বিফ ৫০০ গ্রাম (হাড্ডি ছাড়া)
  • পেঁয়াজ কুচি ২ কাপ
  • রসুন কুচি ১ টেবিল চামচ
  • গাজর টুকরা হাফ কাপ
  • মিষ্টি কুমড়া টুকরা হাফ কাপ
  • মাশরুম টুকরা হাফ কাপ
  • টমেটো টুকরা
  • তেজপাতা কয়েকটা
  • টমেটো পেস্ট ২ টেবিল চামচ
  • টালা শুকনো মরিচ গুঁড়ো ১ টেবিল চামচ ( কম বেশি করা যাবে )
  • সয়া সস ১ টেবিল চামচ
  • তেল ২ টেবল চামচ
  • যেকোনো স্টক ২ কাপ
  • লবণ স্বাদমত
  • পেয়াজ বেরেস্তা অল্প
প্রণালী- -প্রথমে বড় একটা হাঁড়িতেই তেল দিয়ে মাংশের পিসগুলোকে হালকা লাল করে ভেজে উঠিয়ে রাখুন। এবার এই হাঁড়িতেই পেঁয়াজ কুচি একটু হালকা লাল করে ভেজে নিন। এতে রসুন কুচি আর সয়া সস দিন। সাথে তেজপাতা। নাড়াচাড়া করে লাল ভাজা মাংসগুলো দিন। সাথে টুকরা সবজিগুলো আর টমেটো পেস্ট। ৫ মিনিট বেশি আঁচে রান্না করুন। এবার ঢাকনা লাগিয়ে একদম কম আঁচ দিয়ে রান্না করুন ২ ঘন্টা। মাংস নাড়াচাড়া করবেন না। কম আঁচে রান্না করাতে মাংশ মান্স অনেক নরম হবে। কিন্তু গলবে না।ঠিক নামানোর আগে পেয়াজ বেরেস্তা ছিটিয়ে দিন। গরম গরম পরিবেশন করুন। (২) ম্যাস পটেটো বানাতে লাগবে 
  • সিদ্ধ আলু ৪ টা
  • বাটার ২ টেবিল চামচ
  • দুধ (তরল) ২ টেবিল চামচের একটু বেশী
  • লবন স্বাদ অনুযায়ী
  • গোল মরিচের গুড়া হাফ চা চামচ
প্রণালী – সিদ্ধ আলুকে এই বার ভাল করে ভর্তা করে নিন। এবার প্যান চুলায় দিন এবং প্যানে আলু দিন। আলুতে বাটার এবং একটু একটু করে দুধ দিয়ে নাড়তে থাকুন। দুধ একবারে দিবেন না কারণ আপনার আলু ছোট হলে হয়তো সব দুধ আমাদের লাগবে না তাই অল্প অল্প করে দুধ দিবেন আর নাড়তে থাকবেন। এখন লবন ও গোল মরিচের গুড়া দিন এবং নাড়তে থাকুন।যখনই আলু্র মিশ্রণ ক্রিমের মতো হয়ে যাবে (একটুও শুকনো মনে হবে না) তখন বুঝবেন হয়ে গেছে। (৩) গার্লিক মাশরুম তৈরিতে যা লাগবে 
  • মাশরুম টুকরা করা
  • রসুন কুচি ২ চা চামচ
  • অল্প টালা শুকনো মরিচ গুঁড়া
  • লবণ স্বাদমত
  • অলিভ অয়েল
প্রণালী – প্রথমে প্যানে তেল দিয়ে তাতে রসুন কুচি, অল্প টালা শুকনো মরিচ গুঁড়ার সাথে লবণ স্বাদমত দিন। এবার মাশরুম টুকরা দিয়ে নাড়াচাড়া করে হাই হিটে রান্না করুন ১০ মিনিট। এই তো হয়ে গেল ইজি গার্লিক মাশরুম। রেসিপি এবং ছবি: Romantic Kitchen Stories 

সম্পর্কিত লেখা

মাশরুম | খাবারটির ১৫টি ঔষধিগুণ জানেন কী?
সুস্থতা

মাশরুম | খাবারটির ১৫টি ঔষধিগুণ জানেন কী?

মাশরুম ক্লোরোফিল (Chlorophyll) বিহীন ছত্রাক জাতীয় উদ্ভিদ এবং নতুন ধরণের সবজি যা সম্পূর্ণ হালাল, সুস্বাদু, পুষ্টিকর ও উচ্চ খাদ্যশক্তি এবং ভেষজগুণে ভরপ...

মাশরুম কোফতা 
২০ মিনিটের রান্না

মাশরুম কোফতা 

মাছের কোফতা, ডিমের কোফতা প্রায় সময়ই আমাদের খাওয়া হয়ে থাকে। আচ্ছা, তার আগে বলুন মাশরুম কার কার পছন্দ? আমারতো মাশরুম খেতে বেশ ভালো লাগে। যারা ব্যাঙের ছা...

মাশরুম মাসালা অমলেট
চা – নাস্তা

মাশরুম মাসালা অমলেট

সকালের নাস্তায় ডিম দিয়ে রুটি বা পরোটা বাঙালিদের চিরাচরিত খাবার! প্রতিদিন একইভাবে ডিম ভাজি খেতে কার ভালো লাগে, বলুন তো? প্রতিদিন সকালে নাশতার মেন্যুতে...

রোস্টেড মাশরুম উইথ ব্রাউন বাটার সস
মেহমানদারী

রোস্টেড মাশরুম উইথ ব্রাউন বাটার সস

আমার মতো কারা কারা আছেন যাদের মাশরুম পছন্দ? আমার তো মাশরুম ভীষণ পছন্দ! তাই মাশরুম দিয়ে নতুন নতুন রেসিপি ট্রাই করতেও আমার ভালো লাগে। সেদিনই অনেক কম সময়...

আরও পড়ুন

ভাত-ভর্তায় বাঙালিয়ানা | জেনে নিন ১০টি ভর্তার রেসিপি!
রেসিপি

ভাত-ভর্তায় বাঙালিয়ানা | জেনে নিন ১০টি ভর্তার রেসিপি!

বাঙালির পাতে রকমারি ভর্তা, সাথে মরিচ আর পেঁয়াজ! ব্যস, পেট তো ভরবেই, সাথে মনও জুড়াবে। ভাত-ভর্তা বাঙালির ঐতিহ্য। পহেলা বৈশাখে বাংলা নববর্ষকে সাদরে বরণ ক...

শীতের সবজির ৩টি বিশেষ রেসিপি!
রেসিপি

শীতের সবজির ৩টি বিশেষ রেসিপি!

শীতের ঘণ্টা বেজে গেছে। সেই সাথে আশেপাশের কাঁচা বাজারগুলো ভরে উঠছে নানা রঙের শীতের সবজিতে। কিন্তু সব সময় সেই একই মাছ দিয়ে সবজি না রেঁধে একটু অন্যভাবে এ...

স্প্যাগেটি উইথ টুনা এন্ড মেডিটেরিয়ান ভেজিটেবলস!
চা – নাস্তা

স্প্যাগেটি উইথ টুনা এন্ড মেডিটেরিয়ান ভেজিটেবলস!

ডিনারে রাখতে পারেন ঝামেলাবিহীন একই সাথে মজাদার খাবার স্প্যাগেটি উইথ টুনা এন্ড মেডিটেরিয়ান ভেজিটেবলস। দেরি না করে ঝটপট দেখে নিন, স্প্যাগেটি উইথ টুনা...

বেকড জেকেট পটেটো উইথ টুনা অ্যান্ড সুইটকর্ন
চা – নাস্তা

বেকড জেকেট পটেটো উইথ টুনা অ্যান্ড সুইটকর্ন

ওভেনে বেশি সময় রান্না হয় বলে ভাববেন না। যেদিন আমার রান্না করতে ভালো লাগে না সেদিন আমি ওভেনে এভাবে রান্না করি। ওভেন সেট করে আলু দিয়ে আমি আমার মত ঘরের ক...

গার্লিক পটেটো
৩০ মিনিটের রান্না

গার্লিক পটেটো

স্বাদে নতুনত্ব আনতে খাবার নিয়ে একটু আধটু এক্সপেরিমেন্ট করতে আমরা সবাই ভালবাসি। একইরকমভাবে আলু খেতে খেতে একঘেয়েমি লাগছে? সবচেয়ে সহজলভ্য সবজিগুলোর মধ্য...

…