সাতকড়া ও মিষ্টি কুমড়া দিয়ে মুরগির ঝোল!

sub-editor · Nov 12, 2018 · 1 min read

সাতকড়া ও মিষ্টি কুমড়া দিয়ে মুরগির ঝোল!

মুরগির মাংস ভুনা করে রান্না কিংবা আলু দিয়ে ঝোল রান্নার প্রচলন সবচেয়ে বেশি তবে একটু ভিন্নতার জন্য সাথে পছন্দমত সবজি জুড়ে দিলে স্বাদে কিন্তু কোনো অংশে কম হয় না! সাতকড়া দেয়াতে তরকারিটাতে যে একটা ভিন্ন মাত্রা হয়েছে এতে কোনো সন্দেহ নাই এবং সাথে লেবুর গন্ধ আর মিষ্টি কুমড়ার যুগলবন্দী এনে দেয় আরও দারুণ এক স্বাদ। গরম ভাত, রুটি কিংবা পরোটার সাথে খেতে খুব ভালো। চলুন জেনে নেওয়া যাক সাতকড়া ও মিষ্টি কুমড়া দিয়ে মুরগির ঝোল রেসিপিটির পুরো রন্ধন প্রণালীটি।

সাতকড়ার স্বাদে মিষ্টি কুমড়া দিয়ে মুরগির ঝোল রেসিপি

উপকরণ

  • মুরগির ছোট পিস- ১ টা মুরগি
  • পেঁয়াজ কুঁচি- ১ কাপ
  • পেঁয়াজ বাটা- ১ টেবিল চামচ
  • আদা বাটা- ১ চা চামচ
  • রসুন বাটা- ১ চা চামচ
  • হলুদ গুঁড়া- আধা চা চামচ
  • মরিচ গুঁড়া- আধা চা চামচ
  • ধনিয়া গুঁড়া- আধা চা চামচ
  • জিরা গুঁড়া- আধা চা চামচ
  • আস্ত এলাচি- ১ টি
  • তেজপাতা- ২ টি
  • দারুচিনি- কয়েক টুকরা 
  • মিষ্টিকুমড়া টুকরা- ১ বাটি (মাঝারি)
  • সাতকড়া টুকরা- ৩-৪ পিস (চিকন করে কাটা) 
  • টমেটো- টুকরা কয়েকটা
  • এলাচি বাটা- হাফ চা চামচ
  • কাঁচামরিচ- ৩-৪টি
  • লবণ- স্বাদমতো
  • তেল- ৩ টেবিল চামচ

প্রণালী

১. প্রথমে হাড়িতে তেল দিয়ে আস্ত এলাচি, তেজপাতা, দারুচিনি দিন এবার পেঁয়াজ কুঁচি বেরেস্তার মত লাল করে ভেঁজে নিন। এবার এতে আদা বাটা, রসুন বাটা, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, ধনিয়া গুঁড়া ও জিরা গুঁড়া দিন।

২. অল্প পানি দিয়ে মশলা কশিয়ে নিন ১০ মিনিট। এবার এতে মুরগির পিসগুলো দিয়ে রান্না করুন আর ১০ মিনিট। ৩. মুরগি কষানো হলে টমেটো টুকরা কয়েকটা, এলাচি বাটা, গরম পানি, মিষ্টি কুমড়া টুকরা, সাতকড়া টুকরা, কাঁচামরিচ দিয়ে নাড়াচাড়া করে ঢাকনা লাগিয়ে রান্না করুন ২০ মিনিট। ঝোলটা আপনার পছন্দ মত রাখবেন। নামানোর সময় ধনিয়া পাতা কুঁচি ছিটিয়ে দিতে পারেন! রেসিপি - রোম্যান্টিক কিচেন স্টোরিজ ছবি- সংগৃহীত: যমুনানিউজবিডি.কম    

সম্পর্কিত লেখা

সাতকড়া দিয়ে মুরগির রেজালা
১ ঘণ্টার রান্না

সাতকড়া দিয়ে মুরগির রেজালা

সিলেটের ঐতিহ্যবাহী খাবারগুলোর মধ্যে একটি হল সাতকড়া। লেবু জাতীয় এই ফল দিয়ে গরুর মাংস ভুনা বেশ জনপ্রিয় হলেও আজ এই সাতকড়া দিয়ে মুরগির রেজালা তৈরি করলে ক...

সাতকড়া দিয়ে মাংস ভুনা
মেহমানদারী

সাতকড়া দিয়ে মাংস ভুনা

একেবারে দেশি রান্না!! সাতকড়া দিয়ে মাংস ভুনা। আমার সিলেটি বান্ধবির কাছ থেকে শিখেছি। অনেক অনেক টেস্ট।সাতকড়া একটি লেবু জাতীয় ফল। এটা সিলেটে খুবই জনপ্রিয়...

মেজবানি মুরগি ভুনা
মেহমানদারী

মেজবানি মুরগি ভুনা

মেজবানি মুরগি ভুনা তৈরিতে যা লাগবে মুরগির মাংস ২ কেজি ( মিডিয়াম পিস করে কাটা ) পেয়াজ কুঁচি ২ কাপ পেয়াজ বাঁটা ১ কাপ আদা বাঁটা ২ টেবিল চা...

সুস্বাদু রেজালা
মেহমানদারী

সুস্বাদু রেজালা

যা যা লাগবে গরু / খাসির মাংস ১ কেজি পেয়াজ কুঁচি ১ কাপ পেয়াজ বাটা ২ টেবিল চামচ আদা বাটা ২ টেবিলচামচ রসুন বাটা ১ টেবিল চামচ লাল...

আরও পড়ুন

কিমা দিয়ে মিষ্টি কুমড়ার সবজি
৩০ মিনিটের রান্না

কিমা দিয়ে মিষ্টি কুমড়ার সবজি

মিষ্টি কুমড়া সবজিটি আমার ভীষণ প্রিয়! এই তরকারি ভাতের সাথে কিংবা রুটির সাথে একটু লেবুর রস চিপে খেতে ভীষণ মজার, অফিসের লাঞ্চ বক্স এর জন্য প্রায়ই এই সবজি...

রুই মাছের কোরমা
৩০ মিনিটের রান্না

রুই মাছের কোরমা

মাছ বাঙ্গালিদের খাবারের তালিকার সবথেকে প্রিয় একটি আইটেম। যেকোনো অনুষ্ঠান, বিয়ে, মেহমানদারী ইত্যাদি সব ক্ষেত্রেই বাঙ্গালিরা মাছের একটি ডিশ রেখেই থাকে। ...

ঝোল ঝোল করে চিংড়ি আর টমেটো দিয়ে লাল শাক
৩০ মিনিটের রান্না

ঝোল ঝোল করে চিংড়ি আর টমেটো দিয়ে লাল শাক

যেকোনো শাক আমার অনেক প্রিয়! এক শাকের তরকারী বা সিম্পল শাক ভাজি হলেই আমাদের আর কোনো তরকারির দরকার হয় না। আজ লাঞ্চ-এ ছিল ঝোল ঝোল করে চিংড়ি আর টমেটো দিয়ে...

ত্বকের যত্নে মিষ্টি কুমড়া
ত্বকের যত্ন

ত্বকের যত্নে মিষ্টি কুমড়া

হয়তো অনেকেই আর্টিকেলের শিরোনাম দেখে অবাক হচ্ছেন, ভাবছেন রান্না ঘরের মিষ্টি কুমড়াকে নিয়ে আবার রূপচর্চায় টানাটানি কেন? কিন্তু আমরা অনেকেই জানিনা সাধারণ...

চিকেন বিরিয়ানি
মেহমানদারী

চিকেন বিরিয়ানি

বিরিয়ানির নাম শুনে জ্বিভে জল আসে না এমন মানুষ পাওয়া দুষ্কর। কিন্তু ব্যস্ততার কারণে হয়তো মোঘল স্টাইলে অথবা রেস্তোরার স্বাদে মজাদার বিরিয়ানি রান্না করার...

…