ত্বকের যত্নে মিষ্টি কুমড়া

রুমানা রহমান · May 04, 2015 · 1 min read

ত্বকের যত্নে মিষ্টি কুমড়া

হয়তো অনেকেই আর্টিকেলের শিরোনাম দেখে অবাক হচ্ছেন, ভাবছেন রান্না ঘরের মিষ্টি কুমড়াকে নিয়ে আবার রূপচর্চায় টানাটানি কেন? কিন্তু আমরা অনেকেই জানিনা সাধারণ এই মিষ্টি কুমড়ার আমাদের ত্বকের জন্য অসাধারণ গুণের কথা। মিষ্টি কুমড়া প্রচুর পরিমাণে জিঙ্ক, অ্যান্টিঅক্সিডেন্ট, বিটা ক্যারোটিন, ভিটামিন এ ও সি, অ্যান্টি-ইনফ্লামেটরি এমনকি ন্যাচারাল ইউভি প্রটেক্টরে পরিপূর্ণ যা আপনার ত্বকের জন্য আদর্শ স্কিন কেয়ার উপাদান হিসেবে বিবেচিত হতে পারে। তাই আমি নিশ্চিত করে বলতে পারি আজ থেকে আপনি যখনই রান্নার জন্য বাজার থেকে মিষ্টি কুমড়া আনবেন সেখান থেকে অবশ্যই খানিকটা অংশ নিজের ত্বকের কেয়ার নেওয়ার জন্য আলাদা করে রাখবেন।

আসুন ত্বকের যত্নে মিষ্টি কুমড়ার কিছু ঘরোয়া স্কিন কেয়ার রেসিপির সাথে আপনাদের পরিচয় করিয়ে দেই।

০১।  মিষ্টি কুমড়া ফেস স্ক্রাবঃ কয়েক চামচ সিদ্ধ করে চটকানো মিষ্টি কুমড়ার সাথে ২ টেবিল চামচ মিষ্টি স্বাদহীন দই(unsweetened yogurt) ও ১ টেবিল চামচ ওটস গুঁড়া নিয়ে ভালোভাবে মিশিয়ে মিহি পেস্ট রেডি করুন। এবার এই স্ক্রাব আপনার মুখের ত্বকে হাতের আঙ্গুলের সাহায্যে লাগিয়ে কিছুক্ষণ রেখে ধুয়ে ফেলুন। এই স্ক্রাব আপনার ত্বকের ডেডসেল লুজ করবে এবং ত্বকের মুখ ধোয়ার সাথে সাথে এইসব ডেডসেল ত্বক থেকে তুলে ফেলে আপনার ত্বক করবে ফ্রেস আর দ্যুতিময়।

০২। মিষ্টি কুমড়া ফেসিয়াল মাস্কঃ কয়েক চামচ মিষ্টি কুমড়া চটকানোর সাথে ১ ডিমের ফেটানো সাদা অংশ, ১ টেবিল চামচ দই ও ১ টেবিল চামচ মধু নিয়ে থকথকে করে মিশিয়ে আপনার মুখের চোখ আর ঠোঁটের অংশ বাদে সম্পূর্ণ ত্বকে মাস্ক আকারে লাগান এবং ১০ মিনিট পর ধুয়ে ফেলুন। আপনার ত্বকের আলগা হয়ে যাওয়া পোরস গুলোর যত্ন নেওয়া ছাড়া ও এই মাস্কের অ্যান্টি-ব্যাকটেরিয়াল উপাদান ত্বকের সুস্বাস্থ্য নিশ্চিত করবে।

০৩। মিষ্টি কুমড়া ফেস মাস্কঃ ১\৪ কাপ মিষ্টি কুমড়ার সাথে একটা ডিমের সম্পূর্ণ অংশটা নিন, ১ থেকে ২ টেবিল চামচ মধু নিন আর সাথে কিছু পরিমাণ অ্যাপেল সিডার মিশিয়ে সব উপাদান একসাথে ভালোভাবে পেস্ট করুন। এই পেস্ট আপনার মুখে লাগিয়ে ১৫ থেকে ২০ মিনিট অপেক্ষা করে মুখ ধুয়ে ফেলুন। এই মাস্ক আপনার ত্বকের ফ্যাকাসে বা মলিন ভাব দূর করবে, ত্বকের ময়েশ্চারাইজার স্তর সঠিক রাখবে এবং ত্বক করবে আরও ব্রাইট আর স্মুথ।

০৪। মিষ্টি কুমড়া ও দারুচিনি ফেস মাস্কঃ ২ টেবিল চামচ মিষ্টি কুমড়া নিন, আধা টেবিল চামচ মধু, আধা টেবিল চামচ দুধ ও আধা টেবিল চামচ দারুচিনি নিন (যদি আপনার ত্বক হয় সেনসিটিভ তাহলে দারুচিনি অ্যাভোয়েড করুন)। এবার সব উপাদান একসাথে মিশিয়ে আপনার ত্বকে লাগান এবং ১০ মিনিট অপেক্ষা করে হালকা গরম পানি দিয়ে মুখ ধুয়ে ফেলুন। ভালো ফলাফলের জন্য এটি আপনার গোসলের পর ইউজ করুন যখন আপনার ত্বক নরম থাকে। এটি আপনার ত্বকের তরতাজা আর মশ্চারাইজ ভাব দীর্ঘ সময় ধরে রাখবে।

তাহলে আর দেরি না করে আজই ট্রাই করুন আপনার পছন্দ অনুযায়ী যেকোন রেসিপি আর আপনার ত্বককে দিন মিষ্টি কুমড়ার জাদুকরি ছোঁয়া।

 লিখেছেনঃ রুমানা রহমান

ছবিঃ সিসিলিয়াওংপিউরবিউটি.কম

সম্পর্কিত লেখা

ত্বকভেদে যত্ন | ৯টি ফেইস মাস্কেই হবে স্কিন কেয়ার
ত্বকের যত্ন

ত্বকভেদে যত্ন | ৯টি ফেইস মাস্কেই হবে স্কিন কেয়ার

যারা সারাদিন বাইরে থাকেন, তাদের এক দিন অন্তর অন্তর মাস্ক লাগানো উচিত। এতে করে মুখের পিগমেনটেশন দূর হবে, রোদে পোড়া দাগ কম হয়ে যাবে। আর যারা বাসায় থাকে...

আচারি কুমড়া
৩০ মিনিটের রান্না

আচারি কুমড়া

মিষ্টি কুমড়া ভাত কিংবা রুটি যেকোনো কিছু দিয়ে খেতেই ভালো লাগে! এতে প্রচুর পরিমাণে ভিটামিন এ, ভিটামিন ই, আয়রনসহ বিভিন্ন পুষ্টিগুণ আছে। ভাজি, ভর্তা কিং...

বিজি লাইফের ঝঞ্ঝাটহীন অল ইন ওয়ান সলিউশন শিট মাস্ক
ত্বক

বিজি লাইফের ঝঞ্ঝাটহীন অল ইন ওয়ান সলিউশন শিট মাস্ক

গত ৬-৭ বছরে কে-বিউটি অথবা কোরিয়ান বিউটি ট্রেনড এর যে বুম পুরো পৃথিবী দেখেছে তাতে ওয়েস্টের কসমেটিক জগতকে বলতে গেলে প্রায় ওভারহোয়েলমড। কি নেই কোরিয়ান কস...

মাংস কুমড়ার বড়া
২০ মিনিটের রান্না

মাংস কুমড়ার বড়া

কুমড়া রান্না, ভাজি তো আমরা সবাই খেয়েছি, কিন্তু কুমড়ার বড়া! কি শুনে চমকে গেলেন? না চমকাবেন না। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো মজাদার মাংস কুমড়ার বড়া...

আরও পড়ুন

ফোড়নের স্বাদে মিষ্টি কুমড়া
৩০ মিনিটের রান্না

ফোড়নের স্বাদে মিষ্টি কুমড়া

সাধারণ মিষ্টি কুমড়ার স্বাদ বাড়িয়ে তুলতে কিন্তু বেশি কিছুর প্রয়োজন পড়ে না। অল্প পাঁচফোড়নই কিন্তু যথেষ্ট! খুব সহজ ফোড়নের স্বাদে মিষ্টি কুমড়া রেসিপিটি দ...

দীর্ঘ সময় মাস্ক পরার ফলে ত্বকের ক্ষতি হচ্ছে না তো?
ত্বকের যত্ন

দীর্ঘ সময় মাস্ক পরার ফলে ত্বকের ক্ষতি হচ্ছে না তো?

বর্তমান সময়ে মাস্ক ছাড়া বের হওয়ার কথা যেন চিন্তাই করা যায় না! ঘরের বাইরে সর্বক্ষণই আমরা মাস্ক ব্যবহার করছি। আমাদের মধ্যে কম বেশি সবাই এই ব্যাপারটিতে অ...

মিষ্টি কুমড়ার পায়েস
ডেজার্ট

মিষ্টি কুমড়ার পায়েস

বাসায় আছে ছোট ছোট সোনামণি আর বয়বৃদ্ধসহ আরও অনেক সদস্য। চিন্তা করছেন নতুন কি বানিয়ে সবার মন যোগানো যায়? আপনার জন্য আজ তাই রইলো মিষ্টি কুমড়ার পায়েস রান্...

কুমড়া ভাজি
২০ মিনিটের রান্না

কুমড়া ভাজি

ভিটামিন-এ সমৃদ্ধ গ্রীষ্মকালীন সবজিগুলোর মধ্যে কুমড়া একটি। কুমড়া দিয়ে মিষ্টি-ঝাল দুধরনের ডিসই বানানো যায়। অনেক স্বাস্থ্যকর খাদ্য এই কুমড়া। আজ আমরা মজাদ...

ত্বকের ধরণ ভেদে ফ্রিম্যান'র ৫টি ক্লে মাস্ক
ত্বক

ত্বকের ধরণ ভেদে ফ্রিম্যান'র ৫টি ক্লে মাস্ক

ত্বকের যত্নে হাতের কাছে মাস্ক থাকা চাই। সারাদিনে ত্বকে লেগে থাকা ধুলোবালি পরিষ্কার না করার পরিণাম একগাদা ব্রণ! বাজারে শত শত মাস্ক ভীরে আপনার ত্বকের জ...

…