স্বাদ বদলাতে ঘরেই রেঁধে ফেলুন স্পাইসি মিক্সড মাসালা চিকেন‬

sub-editor · May 11, 2016 · 1 min read

স্বাদ বদলাতে ঘরেই রেঁধে ফেলুন স্পাইসি মিক্সড মাসালা চিকেন‬

[topbanner]

মুরগীর মাংস কে না খেতে ভালোবাসে। যারা মাছ ও সবজি পছন্দ করেন না তাদের জন্য মুরগীর মাংসই সবচাইতে প্রিয়। এছাড়া গরুর মাংস খাওয়াটা স্বাস্থ্যের জন্য খুব বেশি নিরাপদ নয়। তাই অনেকের বাসায় প্রায় প্রতিদিনই মুরগীর মাংস রান্না করা হয়। কিন্তু একই ধরনের স্বাদের রান্না কি প্রতিদিন খাওয়া যায়। একটু ভিন্ন স্বাদ আনার চেষ্টা করতে পারেন প্রতিদিনের মুরগী রান্না, খুব সহজেই। চলুন তবে আজকে শিখে নেয়া যাক অত্যন্ত সুস্বাদু কিন্তু বেশ সহজ ‘স্পাইসি মিক্সড মাসালা চিকেন’এর রেসিপিটি।

‪উপকরণ

  • ১ কেজি মুরগীর মাংস
  • আধা চা চামচ গোলমরিচ গুঁড়ো
  • ৩ চা চামচ মরিচ গুঁড়ো
  • ১ চা চামচ হলুদ গুঁড়ো
  • ৪ টেবিল চামচ লেবুর রস
  • প্রায় ৪০০ গ্রাম টকদই
  • ৪ টেবিল চামচ পেঁয়াজ বাটা
  • ৪ চা চামচ আদা-রসুন বাটা
  • ৩ টি এলাচ
  • ২ খণ্ড দারুচিনি
  • ১ কাপ টমেটো কুচি
  • ৩ টি বড় পেঁয়াজ মোটা করে কুচি
  • ৪-৫ টি মরিচ ফালি
  • লবণ স্বাদমতো
  • আধা চা চামচ চিনি
  • তেল পরিমাণ মতো

 [picture]

প্রণালী

- প্রথমে সামান্য লবণ, গোলমরিচ গুঁড়ো, ১ চা চামচ মরিচ গুঁড়ো, লেবুর রস মুরগীর মাংসের সাথে ভালো করে মিশিয়ে মেরিনেট করে রাখুন ২০ মিনিট। - একটি বাটিতে টকদই, চিনি, লবণ, শুকনো মরিচ গুঁড়ো ১ চা চামচ একসাথে মিশিয়ে ভালো করে ফেটিয়ে আলাদা করে রাখুন। - একটি প্যানে তেল গরম করুন, এতে দিন পেঁয়াজ বাটা। হালকা লালচে হয়ে এলে আদা-রসুন বাটা দিয়ে নেড়ে নিন। এরপর মোটা করে কাটা পেঁয়াজ দিয়ে নরম করতে থাকুন। তারপর এলাচ, দারুচিনি, হলুদ গুঁড়ো ও ১ চা চামচ মরিচগুঁড়ো দিয়ে মসলা কষে নিন। - একটি ফ্রাইং প্যানে সামান্য তেল/ঘি দিয়ে এতে মেরিনেট করে রাখা মুরগীর মাংস কিছুটা ভাজা ভাজা করে নিন। - মসলা কষে এলে এতে ভেজে রাখা মুরগীর মাংস ও টমেটো দিয়ে দিন। ও খানিকক্ষণ কষিয়ে নিন এবং রান্না করতে থাকুন। কিছুক্ষন পর এতে ফেটে রাখা দইয়ের মিশ্রন দিয়ে ভাল করে নেড়ে মিশিয়ে দিন। মাংস সেদ্ধ হয়ে ঝোল প্রায় মাখা মাখা হয়ে এলে উপরে গোলমরিচ গুঁড়ো ছিটিয়ে নামিয়ে নিন। - ব্যস, এবার চাইল উপরে ধনে পাতা কুচি দিয়ে পরিবেশন করুন অত্যন্ত সুস্বাদু ‘স্পাইসি মিক্সড মাসালা চিকেন’।

ছবি ও রেসিপি - মোঃ রাশেদ আহমেদ

সম্পর্কিত লেখা

মেজবানি মুরগি ভুনা
মেহমানদারী

মেজবানি মুরগি ভুনা

মেজবানি মুরগি ভুনা তৈরিতে যা লাগবে মুরগির মাংস ২ কেজি ( মিডিয়াম পিস করে কাটা ) পেয়াজ কুঁচি ২ কাপ পেয়াজ বাঁটা ১ কাপ আদা বাঁটা ২ টেবিল চা...

হাঁসের মাংসের ঝাল কোরমা
মেহমানদারী

হাঁসের মাংসের ঝাল কোরমা

রসনাবিলাসী বাঙালীদের হেঁসেলে মাংসের কতরকম পদই তো রান্না হয়, ভোজনরসিক জাতি বলে কথা! সবসময় ডায়েট বা ক্যালোরি নিয়ে ভাবতে কার ভালো লাগে, বলুন তো? বিশেষ কো...

কুমড়ো পাতার বড়া
৩০ মিনিটের রান্না

কুমড়ো পাতার বড়া

কুমড়ো দিয়ে বিভিন্ন আইটেম আমরা খেয়ে থাকি। আজকে আমরা আপনাদের কুমড়ো পাতা দিয়ে ভিন্ন একটি বড়া তৈরির রেসিপি দেখাবো। খুব সহজেই তৈরি করতে পারবেন মজাদার কুমড়ো...

মজাদার বিফ রেজালা রেসিপি
রেসিপি

মজাদার বিফ রেজালা রেসিপি

বিফ দিয়ে কত রকমের রান্না যে হয় বাঙালির হেঁসেলে। আলু দিয়ে ঝোল, কালাভুনা, কাবাব আরও কত কী! স্পেশাল দিনে বা যেকোনো অকেশনে একটু ভিন্ন স্বাদের রেসিপি ট্রাই...

আরও পড়ুন

ত্বকভেদে যত্ন | ৯টি ফেইস মাস্কেই হবে স্কিন কেয়ার
ত্বকের যত্ন

ত্বকভেদে যত্ন | ৯টি ফেইস মাস্কেই হবে স্কিন কেয়ার

যারা সারাদিন বাইরে থাকেন, তাদের এক দিন অন্তর অন্তর মাস্ক লাগানো উচিত। এতে করে মুখের পিগমেনটেশন দূর হবে, রোদে পোড়া দাগ কম হয়ে যাবে। আর যারা বাসায় থাকে...

দই মুরগী
মেহমানদারী

দই মুরগী

আজ বাদে কাল শুক্রবার! দেখতে দেখতে সপ্তাহ শেষ হয়ে যায়, তাই না? ব্যস্ততা বড্ড অদ্ভুত। যেহেতু উইকএন্ড, একটু স্পেশাল ডিসতো চাই, নাকি? তাই নিয়ে এলাম দই মুর...

অরেঞ্জ চিকেন
মেহমানদারী

অরেঞ্জ চিকেন

দাওয়াত হোক, হোক দুপুরের বা রাতের খাবার... আবার ধরুন ইচ্ছে হল হঠাৎ নতুন কোন খাবার খেতে! বাসায় মুরগী আছে? তাহলে এখনই টুকে নিন এই অরেঞ্জ চিকেন রেসিপিটি আ...

নানা গুনের গোলমরিচ
সুস্থতা

নানা গুনের গোলমরিচ

গোল মরিচ, যা আমরা সকলেই চিনি। বিশ্বের প্রায় সব ধরণের কুইজিনেই এই মশলাটির কম বেশি ব্যবহার রয়েছে। এর রয়েছে বেশ তীক্ষ্ণ ঝাঁঝালো স্বাদ। অনেক ক্ষেত্রে আস্ত...

কাশ্মীরি মাটন কারি 
মেহমানদারী

কাশ্মীরি মাটন কারি 

ছুটির দিনে, উৎসবে বা কোনো সেলিব্রেশনে স্পেশাল কিছু রান্না না করলেই যেন নয়। সারা বছর কোলেস্টেরল, হাই প্রেশার, ডায়েটিং এগুলো মেইনটেইন করতে যেয়ে রেড মিট...

মাসালা ঢেঁড়স
২০ মিনিটের রান্না

মাসালা ঢেঁড়স

ঢেঁড়স খুবই পুষ্টিকর একটি সবজি। এটি অ্যান্টি-অক্সিডেন্ট, ফলিক অ্যাসিড, ফাইবার এবং বিভিন্ন ভিটামিনে ভরপুর। ঢেঁড়স দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, হজমে স...

…