মজাদার বিফ রেজালা রেসিপি

তানিজা ইসলাম · Jul 15, 2021 · 1 min read

মজাদার বিফ রেজালা রেসিপি

বিফ দিয়ে কত রকমের রান্না যে হয় বাঙালির হেঁসেলে। আলু দিয়ে ঝোল, কালাভুনা, কাবাব আরও কত কী! স্পেশাল দিনে বা যেকোনো অকেশনে একটু ভিন্ন স্বাদের রেসিপি ট্রাই করলে মন্দ হয় না, তাই না? পোলাও, সাদাভাত, পরোটা সবকিছুর সাথেই বিফ রেজালা খেতে দারুন লাগে! তাহলে চলুন এখনই জেনে নেই গরুর মাংসের ঝাল রেজালা রান্না করার পুরো প্রণালীটি।

কীভাবে রান্না করবেন বিফ রেজালা?

হাতের কাছে থাকা উপকরণ দিয়ে খুব সহজেই রান্না করে নিতে পারেন এই আইটেমটি। অতিথি আপ্যায়নে কিংবা যেকোনো সেলিব্রেশনের স্পেশাল মেন্যুতে গরুর মাংসের রেজালা দারুন মানিয়ে যায়। কী কী উপকরণ লাগছে এটি তৈরি করতে সেটা এক নজরে দেখে নেই চলুন।

উপকরণ

  • গরুর মাংস- ১ কেজি
  • টকদই- ১ কাপ
  • পেঁয়াজ বাটা- ৩ চা চামচ
  • আদা বাটা- ২ চা চামচ
  • রসুন বাটা- ১ চা চামচ
  • মরিচের গুঁড়ো- ২ চা চামচ
  • গোলমরিচের গুঁড়ো- ১ চা চামচ
  • বাদাম বাটা- ২ চা চামচ
  • তেল- ১/২ কাপ
  • গরম মসলার গুঁড়ো- ১ চা চামচ
  • তেজপাতা, এলাচ, দারচিনি- ২ টি করে
  • জিরার গুঁড়ো- ১ চা চামচ
  • কেওড়ার জল- সামান্য ( অপশোনাল )
  • লবণ- স্বাদমতো

ঝাল ঝাল বিফ রেজালা রান্নার পুরো প্রণালী

১) প্রথমে মাংস ছোট ছোট করে কেটে নিতে হবে। চাইলে মিডিয়াম সাইজে টুকরো করে নিতে পারেন। তারপর ভালোভাবে ধুয়ে পানি ঝরিয়ে নিন।

২) মাংসের সাথে আদা বাটা, রসুন বাটা, মরিচের গুঁড়ো, জিরার গুঁড়ো, ফেটানো টকদই ও পরিমানমতো লবণ ভালোভাবে মিশিয়ে ম্যারিনেট করে রাখুন।

৩) মসলা মাখানো মাংস ঘণ্টাখানেক রেখে দিলে ভালো হয়, যদি আপনার হাতে সময় থাকে! আর সময়ের সল্পতা থাকলে সাথে সাথে রান্না বসিয়ে দিতে পারে।

৪) একটি বড় প্যানে তেল গরম করে তেজপাতা আর গোটা গরম মসলা ফোঁড়ন দিন। তারপর পেঁয়াজ বাটা দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করুন।

৫) এবার ম্যারিনেট করা মাংস এতে ঢেলে দিন এবং খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। কষানোর সময় সামান্য পানি দিতে পারেন। মিডিয়াম আঁচে সময় নিয়ে মাংস কষালে সেটার টেস্ট ও রঙ দুইটাই ভালো হবে।

৬) কষানোর পর যখন তেল ভেসে উঠবে, তখন পরিমাণমতো পানি দিয়ে দিন। এবার ঢাকনা দিয়ে ঢেকে মাংস রান্না করুন। চুলার আঁচ মিডিয়াম রাখবেন।

৭) কিছুক্ষণ পর পর ঢাকনা তুলে নেড়ে দিতে হবে যাতে গ্রেভি না পুড়ে যায়। গরুর মাংস সেদ্ধ হতে কিছুটা সময় লাগবে।

৮) মাংস সেদ্ধ হয়ে আসলে এতে বাদামের পেস্ট ও গরম মসলার গুঁড়ো দিয়ে দিন। এখন চুলার আঁচ একদম কমিয়ে দিন।

৯) এবার ভালোভাবে নেড়ে নিয়ে ৫/১০ মিনিট দমে রাখুন। নামানোর আগে সামান্য কেওড়ার জল দিতে পারেন।

ব্যস, এবার পরিবেশনের পালা! পরিবেশন পাত্রে আপনার মনের মতো করে সাজিয়ে পোলাও কিংবা পরোটা দিয়ে সার্ভ করুন। বিফ রেজালা রান্না করতে ১ ঘণ্টার মতো সময় লাগতে পারে। আর ম্যারিনেট করে রাখলে আরও সময় লাগবে। রেসিপিটি ট্রাই করে কেমন লাগলো খেতে, সেটা জানাতে ভুলবেন না। ভালো থাকবেন।

ছবি- সাটারস্টক

সম্পর্কিত লেখা

শাহী মাটন রেজালা
রেসিপি

শাহী মাটন রেজালা

ভোজনপ্রিয় বাঙালিদের কাছে উৎসব মানেই হচ্ছে পোলাও, মাংসের নানা রকম পদ! যেকোনো স্পেশাল অকেশনে বা বিশেষ দিন উদযাপনে মাটন না থাকলে কি চলে, বলুন তো? কাচ্চি,...

হাঁসের মাংসের ঝাল কোরমা
মেহমানদারী

হাঁসের মাংসের ঝাল কোরমা

রসনাবিলাসী বাঙালীদের হেঁসেলে মাংসের কতরকম পদই তো রান্না হয়, ভোজনরসিক জাতি বলে কথা! সবসময় ডায়েট বা ক্যালোরি নিয়ে ভাবতে কার ভালো লাগে, বলুন তো? বিশেষ কো...

বিফ তেহারি
রেসিপি

বিফ তেহারি

গরুর মাংস দিয়ে যত ধরনের খাবার তৈরি করা হয় তার মধ্যে বিফ তেহারি কমবেশি সবারই পছন্দের। ঘরোয়া যে কোনো আয়োজন হোক অথবা উৎসব, খাবার টেবিলে এই খাবারটি যোগ কর...

মেজবানি মুরগি ভুনা
মেহমানদারী

মেজবানি মুরগি ভুনা

মেজবানি মুরগি ভুনা তৈরিতে যা লাগবে মুরগির মাংস ২ কেজি ( মিডিয়াম পিস করে কাটা ) পেয়াজ কুঁচি ২ কাপ পেয়াজ বাঁটা ১ কাপ আদা বাঁটা ২ টেবিল চা...

আরও পড়ুন

সাতকড়া দিয়ে মুরগির রেজালা
১ ঘণ্টার রান্না

সাতকড়া দিয়ে মুরগির রেজালা

সিলেটের ঐতিহ্যবাহী খাবারগুলোর মধ্যে একটি হল সাতকড়া। লেবু জাতীয় এই ফল দিয়ে গরুর মাংস ভুনা বেশ জনপ্রিয় হলেও আজ এই সাতকড়া দিয়ে মুরগির রেজালা তৈরি করলে ক...

মুরগীর রেজালা
মেহমানদারী

মুরগীর রেজালা

বাসায় মেহমান আসলেই রোস্ট করা হয় বারবার। বলতে পারেন আমি রোস্ট রান্না করতে করতে আর খেতে খেতে একঘেয়ে হয়ে গিয়েছি অনেকটা। কাল ছেলের জন্মদিন। তাই বিশেষ কিছু...

মাটন কোরমা
মেহমানদারী

মাটন কোরমা

কেমন আছো সাজগোজের ভোজনরসিক বন্ধুরা? দুপুরে কিংবা রাতের খাবারের টেবিলে জিভে জল আনা মাটন কোরমা হলে কিন্তু দারুণ হয়। তবে চলুন শিখে নিই কীভাবে রান্না কর...

গার্লিক বিফ
১ ঘণ্টার রান্না

গার্লিক বিফ

গরুর মাংস খেতে সবাই-ই কম বেশি পছন্দ করে। সচরাচর খুব বেশি মসলা দিয়েই গরুর মাংস রান্না করা হয়। কিন্তু অনেক মানুষ আছে যারা বেশি মসলা খেতে পছন্দ করে না। ত...

পাকিস্তানী বিফ ভিন্দালু
মেহমানদারী

পাকিস্তানী বিফ ভিন্দালু

আজকে নিয়ে এসেছি পাকিস্তানের খুব জনপ্রিয় একটি বিফ আইটেম নিয়ে। একটু ভিন্ন স্বাদে মাংস খেতে চাইলে তৈরি করে ফেলতে পারেন। আসুন দেখে নেয়া যাক,কীভাবে বাসায় থ...

স্পাইসি বিফ কাবাব
রেসিপি

স্পাইসি বিফ কাবাব

বিশেষ কোনো অকেশনে খাবারের মেন্যুটা হতে হয় একদম স্পেশাল, তাই না? উৎসব মানেই তো পোলাও, মাংস ভুনা, কোফতা, দই আরও কত মজার মজার খাবার! কিন্তু সাথে কাবাব না...

…