মাটন কোরমা

sub-editor · Oct 10, 2016 · 1 min read

মাটন কোরমা
কেমন আছো সাজগোজের ভোজনরসিক বন্ধুরা? দুপুরে কিংবা রাতের খাবারের টেবিলে জিভে জল আনা  মাটন কোরমা হলে কিন্তু দারুণ  হয়। তবে চলুন শিখে নিই কীভাবে রান্না করতে হয় মাটন কোরমা। উপকরণ 
  • খাসির মাংস- আধা কেজি
  • পেঁয়াজ- ২টি বড় মাপের (কুচনো)
  • পেঁয়াজ বাটা- ২ টেবিল চামচ
  • আদা ও রসুন বাটা- ১ টেবিল চামচ
  • জাফরান- ১ চিমটি
  • দুধ- ১ টেবিল চামচ
  • লবন- স্বাদমতো
  • ফ্রেশ ক্রিম- ২ টেবিল চামচ
  • কাজু বাদাম পেস্ট- ১ টেবিল চামচ
  • দই- ১/২ কাপ
  • ধনে গুঁড়ো - ১ চা চামচ
  • গরম মসলা - ১ চা চামচ
  • তেল- ২ টেবিল চামচ
  • হালকা গরম পানি- ১ কাপ
  • কাচামরিচ -৭/৮ টি
[picture] প্রণালী ১ চামচ দুধের মধ্যে জাফরান প্রায় আধ ঘণ্টা ভিজিয়ে রাখুন। মাংস ভালো করে পরিষ্কার করে নিন। তবে বেশিক্ষণ পানিতে ধুবেন না, তাহলে স্বাদ নষ্ট হয়ে যায়। এবার দই, ধনে গুঁড়ো, কাজু বাটা, পেঁয়াজ বাটা, আদা ও রসুন বাটা এবং স্বাদমতো লবন দিয়ে মেখে প্রায় ২ ঘণ্টা রেখে দিন।ম্যারিনেট হয়ে গেলে, একটি পাত্রে তেল গরম করুন। এতে কুচনো পেঁয়াজ দিন। মাঝারি আঁচে ৪-৫ মিনিট ভালো করে ভাজুন। এর মধ্যে ম্যারিনেট করা মাংস দিয়ে দিন। প্রায় ১৫-২০ মিনিট রান্না করুন, মাঝে মাঝে নাড়াচাড়া করুন। মাংসের পানি বেরিয়ে মসলা শুকিয়ে আসতে দিন।এবার এতে গরম মশলা গুঁড়ো, দুধে ভেজানো জাফরান এবং প্রয়োজনমতো লবন দিয়ে ভালো করে মিলিয়ে নিন। এবার মাংস ভালো করে রান্না হতে দিন। মাংস আধসিদ্ধ হয়ে গেলে ফ্রেশ ক্রিম দিয়ে ও কাঁচা মরিচ দিন এর মধ্যে। ক্রিম দেওয়ার সময়ে আঁচ একদম কমিয়ে দেবেন নয়তো একেবারেই বন্ধ করে দেবেন। এবার এর মধ্যে হালকা গরম পানি দিয়ে ভালো করে মিলিয়ে নিয়ে, ৩০ মিনিট হাল্কা আঁচে ঢাকা দিয়ে রান্না করুন। তবে মাঝে মাঝে নাড়িয়ে নেবেন। এবার দেখে নিন মাংস ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে কিনা। মাংস সিদ্ধ হয়ে গেলে পরিবেশন করুন। বিঃ দ্রঃ (১) চাইলে আপনি এর মধ্যে মরিচের গুঁড়ো দিতে পারেন। তাহলে অবশ্য রং-টা একটু বদলে যাবে। (২) আপনি চাইলে সময় বাঁচাতে প্রেসার কুকারেও রান্না করতে পারেন। তবে মাংসের মান বিভিন্ন সময় বিভিন্ন রকমের হয়। কখনো অল্প সময়েই সিদ্ধ হয়ে যায়, আবার কখনো অনেক সময় লাগে। তাই মাংসের মান বুঝতে না পারলে প্রেসার কুকারে রান্না না করাই ভালো। মাংস খুব বেশি গলে গেলে কোরমা ভালো লাগবে না। ছবি ও রেসিপি - সামিয়া 'স হোম কিচেন

সম্পর্কিত লেখা

হাঁসের মাংসের ঝাল কোরমা
মেহমানদারী

হাঁসের মাংসের ঝাল কোরমা

রসনাবিলাসী বাঙালীদের হেঁসেলে মাংসের কতরকম পদই তো রান্না হয়, ভোজনরসিক জাতি বলে কথা! সবসময় ডায়েট বা ক্যালোরি নিয়ে ভাবতে কার ভালো লাগে, বলুন তো? বিশেষ কো...

জাফরান এর কার্যকারিতা ও উপকারিতা সম্পর্কে জানা আছে কি?
ত্বকের যত্ন

জাফরান এর কার্যকারিতা ও উপকারিতা সম্পর্কে জানা আছে কি?

আমরা সবাই কিন্তু স্যাফরন অথবা জাফরান সম্পর্কে শুনি বা জানি। কেউ কেউ ব্যবহারও করি। কিন্তু এটি এতোটাই ব্যয়বহুল যে সবার পক্ষে ব্যবহার করা সম্ভব হয়ে ওঠে...

বাদাম মাটন কোরমা
৩০ মিনিটের রান্না

বাদাম মাটন কোরমা

মেহমানদারি কিংবা যেকোনো অনুষ্ঠানে পোলাও এর সাথে কোরমা না হলে যেন হয়ই না। বিভিন্ন রকম কোরমা আমরা রান্না করে থাকি। আজকে আমরা একটি ভিন্নধর্মী কোরমার রেসি...

মজাদার বিফ রেজালা রেসিপি
রেসিপি

মজাদার বিফ রেজালা রেসিপি

বিফ দিয়ে কত রকমের রান্না যে হয় বাঙালির হেঁসেলে। আলু দিয়ে ঝোল, কালাভুনা, কাবাব আরও কত কী! স্পেশাল দিনে বা যেকোনো অকেশনে একটু ভিন্ন স্বাদের রেসিপি ট্রাই...

আরও পড়ুন

মেজবানি মুরগি ভুনা
মেহমানদারী

মেজবানি মুরগি ভুনা

মেজবানি মুরগি ভুনা তৈরিতে যা লাগবে মুরগির মাংস ২ কেজি ( মিডিয়াম পিস করে কাটা ) পেয়াজ কুঁচি ২ কাপ পেয়াজ বাঁটা ১ কাপ আদা বাঁটা ২ টেবিল চা...

গরুর মাংসের কোরমা
মেহমানদারী

গরুর মাংসের কোরমা

আপনি চাইলে খাসির মাংস দিয়েও করতে পারেন। খাসি বা গরুর মাংস ১ কেজি পেয়াজ কুঁচি ১ কাপ পেঁয়াজ বাঁটা ৩ টেবিল চামচ আদা বাঁটা ১ টেবিল চামচ...

শাহী মাটন রেজালা
রেসিপি

শাহী মাটন রেজালা

ভোজনপ্রিয় বাঙালিদের কাছে উৎসব মানেই হচ্ছে পোলাও, মাংসের নানা রকম পদ! যেকোনো স্পেশাল অকেশনে বা বিশেষ দিন উদযাপনে মাটন না থাকলে কি চলে, বলুন তো? কাচ্চি,...

মাটন দিলখুশ রেসিপি: রেস্টুরেন্ট স্টাইল সুস্বাদু মাটন কারি
রেসিপি

মাটন দিলখুশ রেসিপি: রেস্টুরেন্ট স্টাইল সুস্বাদু মাটন কারি

আপনি কি এমন একটি মাটন রেসিপি খুঁজছেন, যা খেতেও লাজবাব এবং দেখতেও রেস্টুরেন্ট-স্টাইলের? তাহলে মাটন দিলখুশ হতে পারে আপনার জন্য পারফেক্ট একটি পদ! নামের ম...

রুই মাছের কোরমা
৩০ মিনিটের রান্না

রুই মাছের কোরমা

মাছ বাঙ্গালিদের খাবারের তালিকার সবথেকে প্রিয় একটি আইটেম। যেকোনো অনুষ্ঠান, বিয়ে, মেহমানদারী ইত্যাদি সব ক্ষেত্রেই বাঙ্গালিরা মাছের একটি ডিশ রেখেই থাকে। ...

সাতকড়া দিয়ে মাংস ভুনা
মেহমানদারী

সাতকড়া দিয়ে মাংস ভুনা

একেবারে দেশি রান্না!! সাতকড়া দিয়ে মাংস ভুনা। আমার সিলেটি বান্ধবির কাছ থেকে শিখেছি। অনেক অনেক টেস্ট।সাতকড়া একটি লেবু জাতীয় ফল। এটা সিলেটে খুবই জনপ্রিয়...

…