তৈলাক্ত ত্বকের স্ক্রাব | ৩টি উপায়ে হবে অয়েলি স্কিনের যত্ন!

সামিহা মেহনাজ · Jul 01, 2014 · 1 min read

তৈলাক্ত ত্বকের স্ক্রাব | ৩টি উপায়ে হবে অয়েলি স্কিনের যত্ন!

হাতের নাগালেই পাওয়া কিছু অতি পরিচিত উপাদান এবার ব্যবহার করুন আপনার তৈলাক্ত ত্বকের যত্নে। ঘরে তৈরি স্ক্রাব আপনি নিশ্চিন্তে ব্যবহার করতে পারেন, যা বাজারজাত ফেসিয়াল স্ক্রাব অপেক্ষা উত্তম ও কেমিকেল মুক্ত। চলুন দেখে নেই কী করে খুব সহজেই তৈরি করে নিতে পারেন তৈলাক্ত ত্বকের স্ক্রাব ঘরে বসেই!

৩টি তৈলাক্ত ত্বকের স্ক্রাব 

তৈলাক্ত ত্বকের যত্নে তিনটি স্ক্রাবের সহজ প্রণালী দেয়া হলো যা আপনার ত্বকের অতিরিক্ত তেল অপসারণ করে ত্বককে পরিষ্কার করে তোলে। চলুন এবার তাহলে দেখে নেয়া যাক............

১) ওটমিল স্ক্রাব

তৈলাক্ত ত্বকের জন্য ওটমিল স্ক্রাব - shajgoj.com

তৈলাক্ত ত্বকে ব্রণের হাত থেকে রক্ষা পেতে হলে প্রথমেই লোমকূপে জমে থাকা ময়লা ও জীবাণু পরিষ্কার করতে হবে। ওটমিল স্ক্রাব ত্বককে পরিষ্কার করে এবং ব্রণের হাত থেকে রেহাই দেয়।

উপকরণ

১) ওটমিল-  ১ টেবিল চামচ

২) মধু- ১ চা চামচ

৩) বেকিং সোডা- ১ চা চামচ

ব্যবহার বিধি

সবগুলো উপকরণ একত্রে ভালো করে মিশিয়ে নিন। তারপর মুখ ধুয়ে নিয়ে মিশ্রণটি ২-৩ মিনিট ম্যাসাজ করুন। কুসুম গরম পানি দিয়ে মুখ ধুয়ে নিন। এক টুকরো বরফ ঘষে নিন যা আপনার খোলা লোমকূপ বন্ধ করে দিবে।

টিপস

১. লক্ষ রাখুন যেন স্ক্রাবটি বেশি ঘন না হয়ে যায়, তবে আপনি মধু বা টকদই মিশিয়ে নিতে পারেন।

২. ওটমিল আপনার ত্বকের তেল শোষণ করে ও অতিরিক্ত ওটমিল ব্যবহারে ত্বক বেশি শুষ্ক হয়ে যাবে,যার ফলে ত্বকের তেল গ্রন্থি আরও বেশি তেল উৎপাদন করতে শুরু করে।

২) মধুর স্ক্রাব

এই স্ক্রাবটি আপনার ত্বককে মসৃণ ও কোমল করে তোলে আর লেবুর ব্যবহারে আপনার ত্বকের ব্রণের প্রকোপ কমে যায়।

উপকরণ

১) ক্লে মাস্ক- ১/২ চা চামচ

২) লেবুর রস- ১/২ চা চামচ

৩) মধু- ১ টেবিল চামচ

ব্যবহার বিধি

সবগুলো উপকরণ একত্রে ভালো করে মিশিয়ে নিন। তারপর মুখ ধুয়ে নিয়ে মিশ্রণটি ২-৩ মিনিট ম্যাসাজ করুন। ঠাণ্ডা পানিতে মুখ ধুয়ে নিন।

৩) ব্রাউন সুগার ও অলিভ অয়েল স্ক্রাব

এই স্ক্রাবটি আপনার ত্বকের অতিরিক্ত তেল শোষণ করে নেয় ও সেই সাথে ত্বকের মৃতকোষ দূর করে। যা ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধির সাথে সাথে দাগ হালকা করে তোলে।

উপকরণ

১) লাল চিনি (ব্রাউন সুগার)- ১ টেবিল চামচ

২) মধু- ১ চা চামচ

৩) অলিভ অয়েল- ১ চা চামচ

ব্যবহার বিধি

সবগুলো উপকরণ একত্রে ভালো করে মিশিয়ে নিন। তারপর মুখ ধুয়ে নিয়ে মিশ্রণটি ২-৩ মিনিট ম্যাসাজ করুন। ঠাণ্ডা পানিতে মুখ ধুয়ে নিন।

টিপস

প্যাকটি বেশি ঘন হলে আপনি মধু মিশিয়ে নিতে পারেন।

সবশেষে বলে রাখি, যেকোনো ফেসিয়াল স্ক্রাব ব্যবহার করার পূর্বে হাতের একটু ছোট অংশে তা লাগিয়ে পরীক্ষা করে নিন। যদি আপনার ত্বকে জ্বালাপোড়া হয় তবে সেই প্যাক ব্যবহার করবেন না। আর যেকোনো স্ক্রাব খুব ধীরে ধীরে পুরো মুখে ম্যাসাজ করবেন। কখনই জোর দিয়ে ম্যাসাজ করবেন না।

ছবি- সংগৃহীত: সাটারস্টক

সম্পর্কিত লেখা

হাত ও পায়ের সৌন্দর্য ফিরিয়ে আনতে ঘরেই বানিয়ে ফেলুন ৫টি স্ক্রাব
বিউটি টিপস

হাত ও পায়ের সৌন্দর্য ফিরিয়ে আনতে ঘরেই বানিয়ে ফেলুন ৫টি স্ক্রাব

আমি যদি আপনাকে জিজ্ঞেস করি, ‘আপনি কি নিয়মিত ত্বকের যত্ন নিচ্ছেন?’ এ প্রশ্ন থেকে আপনি হয়ত ভাবতে পারেন আমি আপনাকে মুখের ত্বকের কথা বলেছি, তাই না? এটা হও...

উজ্জ্বল দাগছোপহীন ত্বক পেতে ওটমিলের ৫টি ফেইসপ্যাক
ত্বকের যত্ন

উজ্জ্বল দাগছোপহীন ত্বক পেতে ওটমিলের ৫টি ফেইসপ্যাক

উজ্জ্বল দাগছোপহীন ত্বক পেতে ওট মিল খুবই উপকারী। ওটমিল নিশ্চয়ই সবাই চেনেন। এর মেদ আর কোলেস্টেরল কম করার ক্ষমতার কারণে ওটমিল ধীরে ধীরে জনপ্রিয় হয়ে উঠেছে...

এক্সফলিয়েটর বা স্ক্রাব নিয়ে আপনার এই ৫টি ভ্রান্ত ধারণা নেই তো?
বিউটি টিপস

এক্সফলিয়েটর বা স্ক্রাব নিয়ে আপনার এই ৫টি ভ্রান্ত ধারণা নেই তো?

এক্সফলিয়েটর বা স্ক্রাব এই শব্দ দুটির সাথে পরিচিত আমরা কম বেশি সবাই। তবে স্কিন কেয়ার রুটিনে এর প্রয়োজনীয়তা অনেক হলেও এটি ব্যবহার করার আগে চিন্তায় পড়ে য...

ত্বকের অতিরিক্ত তেল কমাতে ৮টি ফেইস স্ক্রাব
ত্বকের যত্ন

ত্বকের অতিরিক্ত তেল কমাতে ৮টি ফেইস স্ক্রাব

তেলতেলে মুখ যাদের, তাদের তো ব্রণের সমস্যা হবেই হবে। এক্ষেত্রে কিন্তু এই লেখাটি আপনাকে সাহায্য করতে পারে। কারণ এই লেখায় ত্বকের অতিরিক্ত তেল কমাতে কিছু...

আরও পড়ুন

ব্রাউন সুগার স্ক্রাব |  চুলের যত্ন করে নিন ৩টি সল্যুশন জেনে!
চুলের যত্ন

ব্রাউন সুগার স্ক্রাব | চুলের যত্ন করে নিন ৩টি সল্যুশন জেনে!

চুলের যত্নে বিভিন্ন ব্যয়বহুল হেয়ার স্ক্রাব ব্যবহার করতে করতে ক্লান্ত হয়ে পড়েছেন কিন্তু আশাজনক ফলাফল পান নি এমন কি কখনো হয়েছে? যদি আপনার উত্তরটি হ্যাঁ...

তৈলাক্ত ত্বকের কারণ, উপসর্গ ও সমাধানে কার্যকরী কিছু টিপস!
অয়েলি স্কিন

তৈলাক্ত ত্বকের কারণ, উপসর্গ ও সমাধানে কার্যকরী কিছু টিপস!

তৈলাক্ত ত্বকের যত্ন নেয়াটা একটু কঠিন। একটি নির্দিষ্ট পরিমাণ তেল আমাদের ত্বকের জন্য জরুরী যা আমাদের ত্বককে স্বাস্থ্যবান রাখে, তারুণ্য ধরে রাখতে সহায়ত...

রূপচর্চা ও স্বাস্থ্য সুরক্ষায় ওটমিলের ৮টি কার্যকারিতা
বিউটি টিপস

রূপচর্চা ও স্বাস্থ্য সুরক্ষায় ওটমিলের ৮টি কার্যকারিতা

আমাদের দেশে অত জনপ্রিয় না হলেও পাশ্চাত্যের দেশগুলোতে ওটমিল একটি পরিচিত নাম। বিশেষ করে ব্রেকফাস্ট হিসেবে। তবে স্বাস্থ্য সুরক্ষায় ওটমিলের অনেক অনেক অবদা...

কালচে প্রাণহীন ত্বক? সমাধান আছে লাইলাক ব্রাইটেনিং স্ক্রাবে!
ত্বক

কালচে প্রাণহীন ত্বক? সমাধান আছে লাইলাক ব্রাইটেনিং স্ক্রাবে!

খেয়াল করেছি প্রতিদিনকার ধুলাবালি আর ত্বকের উপরে জমতে থাকা ডেডসেলের লেয়ার আমার স্কিনকে ধীরে ধীরে করে তোলে রুক্ষ, ডাল আর লাইফলেস! এমনটা কি আপনার সাথেও হ...

ত্বকের সুরক্ষায় দারুণ ৬ টি ওটস স্ক্রাব
ত্বকের যত্ন

ত্বকের সুরক্ষায় দারুণ ৬ টি ওটস স্ক্রাব

স্বাস্থ্য সুরক্ষায় ওটসের ভুমিকা আমরা সবাই জানি। ওজন কমাতে হলে সবার প্রথমে ভাত বাদ দিয়ে ওটসের কথাই বলা হয়। কিন্তু ত্বকের জন্যও ওটস একইরকম উপকারী এটা বো...

…