হাঁস নারিকেল

সালমা · Jun 15, 2013 · 1 min read

হাঁস নারিকেল

হাঁস নারিকেল রান্নাটা যেমন সহজ, খেতেও কিন্তু দারুণ। তবে অনেকেই বলেন যে হাঁস সবাই রাঁধতে পারে না! এতার একটা কারণ কি জানেন? হাঁসের মাংস খুব ভালো ভাবে কষাতে হয়। আর এই কষানোর কাজটি ঠিকভাবে করতেই অনেকে ভুলে যান। তাই আজকের এই মজাদার হাঁস নারিকেল রান্নার সহজ রেসিপিটা ভাল করে লিখে নিন।

হাঁস নারিকেল রান্নার নিয়ম

উপকরণ

১. একটি বড় হাঁস

২. নারিকেল কুচি ২০০ গ্রাম

৩. টমেটো বড় ৩টি

৪. পেঁয়াজ কুচি ৩টি

৬. রসুন বাটা ২ টেবিল চামচ

৭. জিরা গুঁড়ো পরিমাণমত

৮. হলুদ ,মরিচ, লবণ পরিমাণমত

৯. কাঁচা মরিচ- ১০/১২টি

১০. অল্প সরিষা বাটা

১১. অল্প পরিমাণ বাদাম বাটা

১২. অল্প পরিমাণ পাঁচ ফোড়ন

১৩. সাদা তেল-২৫০ গ্রাম

প্রণালী

কড়াইতে তেল গরম করে তেলে কুঁচানো পেঁয়াজ ছেড়ে দিন। পেঁয়াজ একটু নরম হলে আদা রসুন লবণ সরিষা ঢেলে দিয়ে নাড়তে থাকুন। তারপর একটু ভাজা ভাজা হলে হলুদ,মরিচ,লবণ, জিরা ও গরম মসলা দিয়ে কষিয়ে নিন। এবার কড়াইতে অল্প পরিমাণ পানি দিয়ে চামড়া ছাড়ানো হাঁসের মাংস ছোট ছোট টুকরো করে কড়াইতে ঢেলে দিন। মাংস সেদ্ধ হলে কাঁচা মরিচ এবং নারিকেল কুঁচি ঢেলে দিয়ে কড়াই ঢাকনা দিয়ে ঢেকে দিন। এবার চুলার আঁচ কমিয়ে দিয়ে কিছুক্ষণ রেখে দিন। এরপর পাঁচফোড়ন ও ১ টেবিল চামচ গুঁড়ো দুধ পানিতে মিশিয়ে কড়াইতে ছড়িয়ে দিয়ে চুলা থেকে নামিয়ে ফেলুন। হয়ে গেলো হাঁস নারিকেল রান্না। এবার গরম ভাতের সাথে সাজিয়ে পরিবেশন করুন হাঁস নারিকেল।

 

ছবি- সংগৃহীত: সাজগোজ

সম্পর্কিত লেখা

নারিকেল তেলের যত গুণ !
বিউটি টিপস

নারিকেল তেলের যত গুণ !

নারিকেল তেল খুব পরিচিত একটি তেল। এটি দু'ভাবে ব্যবহার করা হয়। যেটি রিফাইন্ড হয়ে আসে, সেটি বাহ্যিক ব্যবহারের জন্য। আর যেটি আনরিফাইন্ড বা ভার্জিন তেল হি...

মিনিমাম হেয়ার কেয়ার | একদম কিছুই কি করব না?
চুলের যত্ন

মিনিমাম হেয়ার কেয়ার | একদম কিছুই কি করব না?

আমার মনে হত আমার একারই মনে হয় হোম রিমেডির বিভিন্ন সলিউশন, মানে কোন ত্বক, কোন চুলের জন্য আসলে কি ভালো কাজ করে সেটা বুঝতে সমস্যা হয়। কিন্তু আজকাল আমাদ...

হাঁসের মাংসের ঝাল কোরমা
মেহমানদারী

হাঁসের মাংসের ঝাল কোরমা

রসনাবিলাসী বাঙালীদের হেঁসেলে মাংসের কতরকম পদই তো রান্না হয়, ভোজনরসিক জাতি বলে কথা! সবসময় ডায়েট বা ক্যালোরি নিয়ে ভাবতে কার ভালো লাগে, বলুন তো? বিশেষ কো...

খাঁটি ঘানিভাঙ্গা তেল কেন ব্যবহার করবেন?
চুলের যত্ন

খাঁটি ঘানিভাঙ্গা তেল কেন ব্যবহার করবেন?

আজকাল অনেককেই যখন বলি চুলে রেগুলার তেল দেয়ার উপকারিতা তখন তারা জবাব দেন, ‘কই আপু, আপনি তো বললেন রেগুলার তেল দিলে চুল সুন্দর হবে, হেলদি হবে, চুল পড়াটা...

আরও পড়ুন

চুলের যত্ন

আচ্ছা, চুলে নারিকেল তেল দেয়া কী খুবই জরুরী? (পর্ব - ০২)

... গোঁড়ায় গলদ এই পর্ব শুরু করার আগে বলে নেই, কোন প্রোডাক্টকে খারাপ প্রমাণ করা এই লেখার উদ্দেশ্য না। কি ইউজ করলে আসলে আপনার হেয়ারে কি ইফেক্ট পড়বে, সে...

চুল থাকুক পরম যত্নে...
রিভিউ

চুল থাকুক পরম যত্নে...

মাথাভর্তি সুন্দর ঘন কালো চুল কে না চায়। সেই চুল যদি পড়া শুরু করে তাহলে আসলেই চিন্তার ব্যাপার। চুল পড়া বন্ধে সবচেয়ে কার্যকরী ঘরোয়া উপাদান কি? তেলের সাথ...

মেজবানি মুরগি ভুনা
মেহমানদারী

মেজবানি মুরগি ভুনা

মেজবানি মুরগি ভুনা তৈরিতে যা লাগবে মুরগির মাংস ২ কেজি ( মিডিয়াম পিস করে কাটা ) পেয়াজ কুঁচি ২ কাপ পেয়াজ বাঁটা ১ কাপ আদা বাঁটা ২ টেবিল চা...

খাঁটি নারকেল তেল চেনার উপায় কী?
চুলের যত্ন

খাঁটি নারকেল তেল চেনার উপায় কী?

দীঘল লম্বা চুলের যুগ থেকে শর্ট ব্যাংস হেয়ার স্টাইল পর্যন্ত চুলের যত্নের সব সময়ই একটা বিষয় প্রাধান্য পেয়ে আসছে আর তা হল সুস্থ চুল। সুস্থ চুল হল নিয়মিত...

নারিকেল ভর্তা
রেসিপি

নারিকেল ভর্তা

যারা কখনও খেয়ে দেখেন নি তারা হয়তো ভাবছেন নারিকেল ভর্তা সেটা আবার কিভাবে করে, কেমন খেতে ইত্যাদি ইত্যাদি। আমিও ঠিক এমনটাই ভেবেছিলাম- যখন প্রথম আমার বরের...

চুল মজবুত ও তাড়াতাড়ি লম্বা হওয়ার কয়েকটি কার্যকরী তেল
চুলের যত্ন

চুল মজবুত ও তাড়াতাড়ি লম্বা হওয়ার কয়েকটি কার্যকরী তেল

চুল পড়ার সমস্যাতে পড়েনি এমন কাউকে হয়তো খুঁজে পাওয়া যাবেনা। চুল তাড়াতাড়ি লম্বা হচ্ছে না এটাও চুলের সমস্যাগুলোর মধ্যে একটি। তবে চুল যদি হয় হেলদি তাহলে চ...

…