বেশি বয়সে মা হওয়ার ৭টি ঝুঁকি নিয়ে আপনি কতটা সচেতন?

সাজগোজ উপ সম্পাদক · Jun 07, 2015 · 1 min read

বেশি বয়সে মা হওয়ার ৭টি ঝুঁকি নিয়ে আপনি কতটা সচেতন?

বর্তমান যুগের ব্যস্ততা, ক্যারিয়ার নিয়ে ভাবনা আর অর্থনৈতিক চাপের মুখে পড়ে অনেকেই মা হবার সিদ্ধান্ত নিতে গিয়ে দেরি করে ফেলেন। ফলে ৩৫ বছরের বেশি গর্ভবতী মায়ের সংখ্যা দিন দিন বাড়ছে। বেশি বয়সে মা হওয়ার কিছু বাড়তি জটিলতার ঝুঁকি থাকে। তাই বেশি বয়সে মা হওয়ার পূর্বে আপনাকে এ ঝুঁকিগুলো সম্পর্কে সচেতন থাকা প্রয়োজন। একই সাথে পরিবার ও সেবাদানকারীদেরও এ মায়েদেরকে দিতে হবে বাড়তি পরিচর্যা ও মনযোগ।

বেশি বয়সে মা হওয়ার কিছু সমস্যা

১. গর্ভধারণে দীর্ঘসূত্রিতা

গর্ভধারণে প্রেগন্যান্সি টেস্ট - shajgoj.com

একজন মেয়ে জন্মের সময় কিছু সংখ্যক ডিম্বাণু নিয়ে জন্মায় যা সময়ের সাথে সাথে নিঃশেষ হতে থাকে। ৩০ বছরের পর থেকেই ডিম্বানুর সংখ্যা এবং গুণগত মান কমতে থাকে। এতে করে এ সময়ে গর্ভধারণ করার চেষ্টার পরও দিনের পর দিন ব্যর্থ হতে পারে। তাই ৩০ বছরের পর কেউ যদি মা হবার জন্য ছয় মাস চেষ্টা করার পরও ব্যর্থ হন, তবে দেরি না করে অভিজ্ঞ ডাক্তারের পরামর্শে ডিম্বানু উৎপাদক ঔষধ খেতে পারেন।

২. জেষ্টেশনাল ডায়াবেটিস

বেশি বয়সে মা হওয়ার সময় জেষ্টেশনাল ডায়াবেটিস পরীক্ষা - shajgoj.com

গর্ভকালীন সময়ে কোন কোন মা ডায়াবেটিস এ ভুগে থাকেন, একে বলে। অধিক বয়সে গর্ভধারণ করলে এর সম্ভাবনা আরও বেড়ে যায়। কনসিভ করার আগে থেকেই কিছু মা ডায়াবেটিস এ আক্রান্ত থাকতে পারেন। এক্ষেত্রে কনসিভ করার আগ থেকেই তাকে ডায়াবেটিস নিয়ন্ত্রণ করতে হবে। মনে রাখতে হবে গর্ভাবস্থায় অনিয়ন্ত্রিত ডায়াবেটিস বাচ্চার বিকলাঙ্গতা, ওজন বৃদ্ধি ও অধিক মৃত্যু ঝুঁকির কারণ হতে পারে।

৩. উচ্চ রক্তচাপ

গবেষণায় দেখা গেছে বয়স্ক মায়েদের গর্ভকালীন সময় উচ্চ রক্তচাপে ভোগার সম্ভাবনা বেড়ে যায়। গর্ভকালীন সময় নিয়মিত ব্লাড প্রেসার চেক আপ এর মাধ্যমে উচ্চ রক্তচাপজনিত জটিলতা এড়ানো যায়। যারা আগে থেকেই উচ্চ রক্ত চাপের জন্য ঔষধ খাচ্ছেন তাদের উচিত গর্ভধারণের আগেই ডাক্তারের পরামর্শে বাচ্চার জন্য ক্ষতিকর ঔষধ পরিবর্তন করা।

৪. অধিক গর্ভপাতের সম্ভাবনা

বেশি বয়সে মা হওয়ার সময় থাইরোয়েড গ্রন্থির সমস্যা - shajgoj.com

এ সময়ে অধিক গর্ভপাতের কারণের মধ্যে রয়েছে মায়ের বিভিন্ন অসুখ যেমন অনিয়ন্ত্রিত ডায়াবেটিস,উচ্চ রক্তচাপ, থাইরয়েড গ্রন্থির অসুখ ইত্যাদি। এছাড়া বাচ্চার জিনগত ত্রুটি বয়স বৃদ্ধির সাথে বাড়ে যা গর্ভপাতের কারণ ঘটায়।

৫. সিজারের সম্ভাবনা বৃদ্ধি

গর্ভকালীন সময়ে বিভিন্ন জটিলতা দেখা দেবার কারণে বয়স্ক মায়েদের সিজারের সম্ভাবনা বেশি থাকে।

৬. ভ্রূণের জিনগত ত্রুটি

বয়স বৃদ্ধির সাথে ভ্রুনের জিনগত ত্রুটি হবার সম্ভাবনা বেড়ে যায়। মায়ের বয়স বৃদ্ধির সাথে ডাউন সিনড্রোম (ক্রোমোজোমাল ত্রুটিপুর্ন বাচ্চা) নিয়ে বাচ্চা জন্মানোর হারও বেড়ে যায়। গবেষণায় দেখা গেছে দেখা গেছে ২৫ বছর বয়সি মায়েদের ডাউন সিনড্রোম বাচ্চা হবার ঝুঁকি থাকে প্রতি ২৫০০ জনের মধ্যে একজনের, যা ৪০ বছর বয়সি মায়েদের ক্ষেত্রে গিয়ে দাঁড়ায় প্রতি ১০০ জনে একজন।

বেশি বয়সে মা হওয়া মায়ের পেটে এমনিয়টিক ফ্লুইড ও গর্ভের বাচ্চা - shajgoj.com

এমনিয়টিক ফ্লুইড (গর্ভস্ত বাচ্চার চারিদিকের পানি) নিয়ে পরীক্ষা করে কনসিভের তিন থেকে চার মাসের মধ্যে ভ্রুনের জিনগত ত্রুটি সনাক্ত করা সম্ভব।

৭. অন্যান্য জটিলতা

এছাড়াও মাল্টিপল প্রেগনেন্সি (একাধিক বাচ্চা গর্ভধারণ), সময়ের আগেই বাচ্চা হওয়া, গর্ভস্ত বাচ্চার মৃত্যু, কম ওজনের বাচ্চা জন্মদান ইত্যাদি জটিলতা বয়েসের সাথে সাথে বাড়ে। তবে এ সম্পর্কে সচেতনতা এবং নিয়মিত একজন অভিজ্ঞ ডাক্তারের তত্বাবধানে থাকলে একজন সুস্থ মা পারবেন একটি সুস্থ বাচ্চার জন্ম দিতে।

লিখেছেনঃ ডাঃ নুসরাত জাহান

সহযোগী অধ্যাপক (অবস-গাইনি)

ডেলটা মেডিকেল কলেজ, মিরপুর ১, ঢাকা।

ছবিঃ সংগৃহীত - ওয়্যারএ্যান্ডচিয়ার.কম, সাজগোজ.কম

সম্পর্কিত লেখা

মা এর জন্য ভালোবাসা
সম্পর্ক

মা এর জন্য ভালোবাসা

‘মা’- যেন পৃথিবীর সবচেয়ে মধুর ডাক, আমাদের সবচেয়ে প্রিয় মানুষ। সব বয়সের মানুষের কথাই ভেবে দেখুন তো। বিপদে পড়লে সবার আগে কিন্তু মা এর কথাই মনে হয়। একটু...

ডায়াবেটিস কী, কত ধরনের হয়ে থাকে এবং এর চিকিৎসা কী হতে পারে?
সুস্থতা

ডায়াবেটিস কী, কত ধরনের হয়ে থাকে এবং এর চিকিৎসা কী হতে পারে?

এখনকার সময়ে ডায়াবেটিস খুব কমন একটি রোগ। আমাদের দেশে এই রোগে আক্রান্ত রোগীর সংখ্যা অনেক বেশি। শিশু থেকে বৃদ্ধ যে কোনো বয়সের মানুষেরই এই রোগ হতে পারে। এ...

ডায়াবেটিস বা বহুমূত্র রোগ | টাইপ লক্ষণ কারণ প্রতিরোধ ও চিকিৎসা কী?
সুস্থতা

ডায়াবেটিস বা বহুমূত্র রোগ | টাইপ লক্ষণ কারণ প্রতিরোধ ও চিকিৎসা কী?

ডায়াবেটিস বা বহুমূত্র রোগ অথবা ডায়াবেটিস মেলিটাস (ইংরেজিতে Diabetes mellitus) একটি হরমোন সংশ্লিষ্ট রোগ। দেহে অগ্ন্যাশয় যদি যথেষ্ট ইনসুলিন তৈরি করতে...

গর্ভপাতের কারণ ও লক্ষণ | জানেন কি এর প্রতিরোধ ও চিকিৎসা?
মা ও শিশু

গর্ভপাতের কারণ ও লক্ষণ | জানেন কি এর প্রতিরোধ ও চিকিৎসা?

একজন নারীর জন্য জীবনের সবচেয়ে বড় প্রাপ্তি মা হওয়া। মা-বাবা সহ পুরো পরিবার রঙিন স্বপ্নের জাল বুনতে থাকেন নবাগত অতিথিকে নিয়ে। তবে একটি মিসক্যারেজ বা গর্...

আরও পড়ুন

ডায়াবেটিস রোগীদের কোন ফল খেতে বাধা নেই?
সুস্থতা

ডায়াবেটিস রোগীদের কোন ফল খেতে বাধা নেই?

ডায়াবেটিস এখন বহুল পরিচিত একটি রোগ। আপাতদৃষ্টিতে খুব ক্ষতিকর কোনও অসুখ বলে মনে না হলেও যেহেতু এটি একটি দীর্ঘমেয়াদী অসুখ, যা কখনই নিরাময়যোগ্য নয়, তাই...

প্রেগনেন্সিতে উচ্চ রক্তচাপের কারণে মা ও শিশুর কী ধরনের জটিলতা হতে পারে?
মা ও শিশু

প্রেগনেন্সিতে উচ্চ রক্তচাপের কারণে মা ও শিশুর কী ধরনের জটিলতা হতে পারে?

হাইপারটেনশন বা উচ্চ রক্তচাপ, একটি সাধারণ মেডিকেল কন্ডিশন যাতে বিশ্বব্যাপী লক্ষ লক্ষ মানুষ আক্রান্ত হচ্ছে। সেই উচ্চ রক্তচাপ যখন গর্ভাবস্থায় দেখা দেয়,...

গর্ভকালীন ডায়াবেটিস | লক্ষণ, কারণ এবং চিকিৎসা কী?
মা ও শিশু

গর্ভকালীন ডায়াবেটিস | লক্ষণ, কারণ এবং চিকিৎসা কী?

একজন নারী মা হওয়ার শুরু থেকে সন্তান জন্ম দেয়া পর্যন্ত নানা জটিলতার মধ্য দিয়ে সময় পার করেন। যেমন রক্ত স্বল্পতা, ব্লিডিং, বমি, গর্ভকালীন ডায়াবেটিস ইত্যা...

বাচ্চাদের হুটহাট জেদ এবং একরোখা স্বভাব কীভাবে কন্ট্রোল করবেন?
মা ও শিশু

বাচ্চাদের হুটহাট জেদ এবং একরোখা স্বভাব কীভাবে কন্ট্রোল করবেন?

খুব জরুরী একটা কল করতে হবে, কিন্তু বাচ্চার হাত থেকে কোনোভাবেই ফোনটা নেয়া যাচ্ছে না! যতই তাকে বুঝাচ্ছেন বা আদর করে বলছেন। কিন্তু না! তার হুটহাট জেদ এবং...

আপনার সন্তান কি ডায়াবেটিস এ আক্রান্ত?
মা ও শিশু

আপনার সন্তান কি ডায়াবেটিস এ আক্রান্ত?

এখনকার দিনে ডায়াবেটিস খুব সাধারণ রোগ হয়ে গেছে। অনিয়ন্ত্রিত জীবনযাপন, খাওয়া দাওয়ায় অনিয়ম, অপর্যাপ্ত কায়িক পরিশ্রম আর অসময়ের ঘুমের অভ্যাস, এসব কারণেই দি...

'গৃহিণী' নাকি 'কর্মজীবী' নারী? সমাজ কি চায়?
লাইফ স্টাইল

'গৃহিণী' নাকি 'কর্মজীবী' নারী? সমাজ কি চায়?

ক্লাস থ্রিতে নতুন স্কুলে ভর্তি হয়েছি তখন। মনে পড়ে, যেদিন প্রথম ক্লাসে গেলাম সেদিন ছাত্রীদের প্রত্যেকের পরিচয়পর্ব চলছে। এদের মাঝে যারা ঠিকঠাক বলতে পারছ...

…