বাড়িতেই তৈরি করে ফেলুন ‪ফ্রেশ স্ট্রবেরি আইসক্রিম‬

sub-editor · Apr 30, 2016 · 1 min read

বাড়িতেই তৈরি করে ফেলুন ‪ফ্রেশ স্ট্রবেরি আইসক্রিম‬

[topbanner]

কি ভয়ংকর গরম পড়েছে বলুন তো! এ সময়ে আইসক্রিম ছাড়া কি চলে? একদম না। কিন্তু বাজারের কেনা আইসক্রিম কোনটা ভালো, কোনটা খারাপ কী করে বুঝবেন? এসব কেনা আইসক্রিমে আবার অনেক সময়ে একটা ওষুধের মতো গন্ধ পাওয়া যায়। এসব চিন্তা করার চাইতে আপনি নিজেই তৈরি করে ফেলুন একদম টাটকা স্ট্রবেরি আইসক্রিম। বাজারে কেনা আইসক্রিমের সাথে এর তুলনাই হয় না!

‪‎উপকরণ

  • ১ কাপ স্ট্রবেরি, ম্যাশ করা
  • পৌনে এক কাপ গুঁড়ো চিনি
  • পৌনে এক কাপ ফ্রেশ ক্রিম
  • ১ কাপ ফুল ফ্যাট মিল্ক (ফ্রিজে রেখে ঠাণ্ডা করে নেওয়া)
  • আধা চা চামচ লেবুর রস
[picture]

‪প্রণালী

১) পৌনে এক কাপ স্ট্রবেরি এবং চিনি একটা বোলে নিন এবং ভালো করে মেশান। ২) এতে চিনি এবং ক্রিম দিয়ে ভালো করে মেশান। এরপর লেবুর রসটুকু দিয়ে মিশিয়ে নিন। ৩) পুরোটা মিশ্রণ একটা অ্যালুমিনিয়ামের ট্রেতে ঢেলে নিন। ওপরে অ্যালুমিনিয়াম ফয়েল দিয়ে ঢেকে ফ্রিজারে রাখুন কমপক্ষে ৮-১০ ঘন্টা। ৪) ফ্রিজার থেকে বের করা সাথে সাথে ব্লেন্ড করে নিন যাতে বরফের টুকরোগুলো ভেঙ্গে যায়। ব্লেন্ড করার পর ঘন একটা মিশ্রন হবে। পাতলা হবে না। ৫) এই মিশ্রণ একটা বোলে ঢেলে নিন। এতে বাকি সিকি কাপ স্ট্রবেরি দিয়ে মিশিয়ে নিন। এবার এই পুরো মিশ্রণ আবার অ্যালুমিনিয়ামের ট্রেতে ঢেলে ফ্রিজ হতে দিন কমপক্ষে ৫-৬ ঘন্টা। তৈরি হয়ে গেলো আপনার স্ট্রবেরি আইসক্রিম।

এবার এটা ফ্রিজার থেকে বের করে স্কুপ করে পরিবেশন করুন আর জুড়িয়ে নিন প্রাণ।

ছবি - দ্যাকিচেন .কম

রেসিপি - মোঃ রাশেদ আহমেদ

সম্পর্কিত লেখা

রূপচর্চায় স্ট্রবেরি | ১টি উপাদানেই হবে ত্বক ও চুল পরিচর্যা
চুলের যত্ন

রূপচর্চায় স্ট্রবেরি | ১টি উপাদানেই হবে ত্বক ও চুল পরিচর্যা

স্ট্রবেরি খেতে আমরা সকলেই পছন্দ করি। এই রসালো ফলটি খেতে যেমন সুস্বাদু তেমনি স্বাস্থ্যকর। তবে খাওয়ার পাশাপাশি রূপচর্চায়ও এই ফলের সমান কদর। আর তা হবেই ন...

আইসক্রিম স্টিক দিয়েই হোক হোম ডেকোর ও মজার ক্রাফটিং
ক্র্যাফট

আইসক্রিম স্টিক দিয়েই হোক হোম ডেকোর ও মজার ক্রাফটিং

আইসক্রিম পছন্দ করে না, এমন মানুষ কি পাওয়া যায় বলুন তো? আমরা আজ অব্দি যত আইসক্রিম টেস্ট করেছি, আর সেই সাথে যতগুলো আইসক্রিম স্টিক পেয়েছি তা গণনা করলে সং...

স্ট্রবেরি বানানা ইয়োগার্ট
ডেজার্ট

স্ট্রবেরি বানানা ইয়োগার্ট

খাবারের পর একটু মিষ্টি মুখ করতে কার না ভালো লাগে! ডেজার্টে বৈচিত্র্য আনতে আমরা কতরকম এক্সপেরিমেন্ট করি। একটু ভিন্ন স্বাদের আকর্ষণীয় কোনো ডেজার্ট বানিয়...

পাকা ফলের ৫টি মজার জুস!
পানীয়

পাকা ফলের ৫টি মজার জুস!

গ্রীস্মকাল মানেই মধু মাস। হরেক রকমের ফলে বাজার সরগরম হয়ে ওঠে। এই গরমে মজার ফলের স্বাদ পেতে কিছু ঠান্ডা ঠান্ডা পানীয়র রেসিপি আপনাদের জন্য। ফলে...

আরও পড়ুন

স্ট্রবেরি ফেসিয়াল মাস্ক তৈরি করার পদ্ধতি জানেন কি?
ত্বকের যত্ন

স্ট্রবেরি ফেসিয়াল মাস্ক তৈরি করার পদ্ধতি জানেন কি?

স্ট্রবেরি ফলের নাম আমরা সবাই কম বেশি শুনেছি। এই ফল খেতেও যেমন মজা তেমনি রূপচর্চায়ও এর জুড়ি নেই। এতদিন আমরা শুধু স্ট্রবেরি ফল হিসেবে খেয়েছি। কিন্তু আপন...

লেমন স্ট্রবেরি জুস
পানীয়

লেমন স্ট্রবেরি জুস

প্রতিদিন লেবুর শরবত খেতে ভালো লাগে, বলুন তো? তাই ভাবলাম যে একটু কিছু নতুন টেস্ট আনা যায় যদি, তাহলে সবাই খুশি! লেমন স্ট্রবেরি জুস হলে কেমন হয়? স্বাদে ন...

‎মার্শম্যালো স্ট্রবেরি মুজ‬
ডেজার্ট

‎মার্শম্যালো স্ট্রবেরি মুজ‬

স্ট্রবেরির একটা খাবার হলো মার্শম্যালো স্ট্রবেরি মুজ। কিন্তু মুজ তৈরি কঠিন বলে অনেকেই এই খাবারটি তৈরি করতে চান না। চলুন, দেখে নিই মার্শম্যালো দিয়ে স্ট্...

ঘরে বসেই তৈরি করুন তিন স্বাদের আইসক্রিম
ডেজার্ট

ঘরে বসেই তৈরি করুন তিন স্বাদের আইসক্রিম

আইসক্রিম খেতে ভালোবাসে না এমন মানুষ খুঁজে পাওয়া যাবে বলে আমার মনে হয় না! ছোট থেকে বড় সবার ভীষণ পছন্দের আইসক্রিম। এটি যে কত সহজে ঘরে বসে তৈরি করা যায়...

আইসক্রিম কেক
ডেজার্ট

আইসক্রিম কেক

গরমে আইসক্রিম শরীরের জন্য অমৃতের মত। কিন্তু আইসক্রিমের সাথে যদি কেক অ্যাড করি তাহলে মজাটা চট করে দ্বিগুণ হয়ে যায়। দুটি লোভনীয় খাবারের সমন্বয়ে আজকে চলু...

স্ট্রবেরি জ্যাম
২০ মিনিটের রান্না

স্ট্রবেরি জ্যাম

নাস্তার টেবিলে ব্রেডের সাথে জেলি বা জ্যাম না থাকলেই যেন নয়! যদি কোনরকম ঝামেলা ছাড়াই মজাদার ও স্বাস্থ্যকর জ্যাম বাসাতেই তৈরি করে ফ্রিজে রাখতে পারেন, তা...

…