ড্যামেজ ফ্রি, এক্সট্রা হেলদি , স্মুথ ও সাইনি চুলের জন্য ঘরোয়া হেয়ার মাস্ক (অল হেয়ার টাইপ)

রুমানা রহমান · Sep 06, 2015 · 1 min read

ড্যামেজ ফ্রি, এক্সট্রা হেলদি , স্মুথ ও সাইনি চুলের জন্য ঘরোয়া হেয়ার মাস্ক (অল হেয়ার টাইপ)

আপনার চুল কি ড্যামেজ, আনহেলদি আর ফ্রিজি? রুক্ষ শুষ্ক চুল আবার সুন্দর ও সিল্কি করতে খুব সহজ ও ঘরোয়া এম কিছু হেয়ার মাস্ক রেসিপি নিয়ে আজ লিখবো যা আপনার নিষ্প্রাণ চুলে আবার প্রাণ সঞ্চার করবে।

অনেকের মতে ঘরোয়াভাবে প্রাকৃতিক উপাদান দিয়ে চুলের যত্নের অন্যতম সমস্যা হল কোন উপাদান কোন ধরণের চুলের জন্য ভালো কাজ দেবে বা কোনটি চুলের ভালোর বদলে ক্ষতি করবে এসব কনফিউশন। তাই আপনার এসব কনফিউশন থেকে মুক্তি দিতে এই আর্টিকেল এ এমন সব হেয়ার মাস্ক রেসিপি নিয়ে বলবো যেগুলো সব ধরণের চুলের জন্য উপযোগী, যা আপনি নির্দ্বিধায় ইউজ করতে পারবেন।

[picture]

অ্যাভাকাডো, মধু ও অলিভ অয়েল রেসিপি উপাদান: -১ টি পাকা অ্যাভাকাডো চটকানো -১\২ টেবিল চামচ মধু -২ টেবিল চামচ অলিভ অয়েল

সব উপাদান একসাথে মিশিয়ে ক্রিমি করে ফেলুন। এবার এটি আপনার ভেজা অথবা শুকনা চুলে লাগিয়ে একটি প্ল্যাস্টিকের ক্যাপ লাগিয়ে রাখুন, মিনিমাম ৩০ মিনিট এটি চুলে রাখুন আর পরে চুল ধুয়ে ফেলুন। এই মাস্কের অ্যাভাকাডো চুলের জন্য ফ্রেন্ডলি ভিটামিন ও প্রোটিন বহন করে, এমনকি এর অন্যতম উপাদান ভিটামিন ই চুল নারিশ করে ও চুলের গ্রোথ বাড়িয়ে তোলে। মধু ও অলিভ অয়েল আপনার হেয়ারের মশ্চারাইজার লেভেল ঠিক রাখে।

কলা, নারিকেল তেল, অলিভ অয়েল ও মধু রেসিপি

উপাদান: -২ টি পাকা কলা -১ টেবিল চামচ অলিভ অয়েল -১ টেবিল চামচ মধু -১ টেবিল চামচ নারিকেল তেল

সব উপাদান একসাথে নিয়ে একটু ব্লেন্ডারে ব্লেন্ড করুন। অনেক সময় ধরে এটি ব্লেন্ড করুন যাতে করে কলা অন্যান্য উপাদানের সাথে মিহি হয়ে মিশে যায়। এবার এই মিহি পেস্ট আপনার ভেজা অথবা শুকনা চুলে লাগিয়ে ৫ মিনিট রেখে দিন ও পরে চুল ধুয়ে ফেলুন। এই হেয়ার মাস্কটি হাইড্রেটেড ও অ্যান্টি-অক্সিডেন্ট এ ভরপুর। যা আপনার চুলের প্রপার গ্রোথ করে ও ড্যামেজ রিপেয়ার করে।

স্ট্রবেরি, মধু ও নারিকেল তেল রেসিপি

উপাদান -২০০ গ্রাম ফ্রেশ স্ট্রবেরি -২ টেবিল চামচ অলিভ অয়েল -১\২ টেবিল চামচ নারিকেল তেল

প্রথমে স্ট্রবেরি ব্লেন্ডারে নিয়ে সুন্দর করে ব্লেন্ড করুন। এবার অলিভ অয়েল ও নারিকেল তেল যোগ করে পেস্ট বানিয়ে আপনার চুলে লাগান। আপনার চুল নজরকাড়া সুন্দর, স্মুথ, সাইনি ও ময়েশ্চারাইজ করতে সামান্য এই স্ট্রবেরি মাস্কই যথেষ্ট।

অলিভ অয়েল ও মধু রেসিপি  উপাদান: -১\২ কাপ মধু -১\৩ কাপ অলিভ অয়েল

মধু আর অলিভ অয়েল একসাথে মিশিয়ে হালকা গরম করে নিন, এবার এই মিশ্রণ আপনার ভেজা চুলে লাগিয়ে নিয়ে একটা মোটা দাঁতের চিরুনি দিয়ে চুল আঁচড়ে মাথায় একটা প্ল্যাস্টিক এর ক্যাপ পরে নিন। এভাবে মাস্কটি আপনার চুলে ২০\৩০ মিনিট রেখে চুল ধুয়ে নিন।

মধুতে কানায় কানায় ভিটামিন আর মিনারেল ঠাসা যা আপনার চুলের প্রপার ময়েশ্চারাইজার ব্যাল্যান্স ঠিক রাখবে আর অলিভ অয়েল চুল হেলদি ও নারিশ করবে।

আপনার চুল হোক না অয়েলি, ড্রাই বা ড্যামেজ অথবা ফাইন হেয়ার সব ধরণের চুলের জন্যই উপরের হেয়ার মাস্কগুলো উপযোগী। আপনি আপনার পছন্দ অনুযায়ী হেয়ার মাস্ক টানা ১ থেকে ২ মাস ইউজ করেই দেখুন ফলাফল আপনার চোখে পড়বে।

লিখেছেন - রুমানা রহমান

ছবি - পার্লারবিউটি ডট ওয়ার্ডপ্রেস ডট কম

সম্পর্কিত লেখা

অলিভ অয়েল দিয়ে বিউটি হ্যাকস | একটি তেল দিয়েই সেলফ কেয়ার করুন ৫টি উপায়ে!
বিউটি টিপস

অলিভ অয়েল দিয়ে বিউটি হ্যাকস | একটি তেল দিয়েই সেলফ কেয়ার করুন ৫টি উপায়ে!

"অলিভ অয়েল" নামটার সাথে আমরা সবাই পরিচিত, তাই না? সেই ছোটবেলা থেকেই হাত, পা, গায়ে অলিভ অয়েল ব্যবহার করে আসছি আমরা। আমার অলিভ অয়েল এর নাম শুনলেই মনে...

ত্বক ও চুলের রুক্ষ-শুষ্কভাব দূর করে ময়েশ্চার ধরে রাখতে অলরাউন্ডার অয়েল
রিভিউ

ত্বক ও চুলের রুক্ষ-শুষ্কভাব দূর করে ময়েশ্চার ধরে রাখতে অলরাউন্ডার অয়েল

সারাদিনের ব্যস্ততা, রেগুলার লাইফের স্ট্রেস, কড়া রোদে বের হওয়া, বাতাসের আর্দ্রতা, পল্যুশন এই সবকিছুই আমাদের ত্বক ও চুলের উপর কিছুটা হলেও প্রভাব ফেলে। ত...

চুল মজবুত ও তাড়াতাড়ি লম্বা হওয়ার কয়েকটি কার্যকরী তেল
চুলের যত্ন

চুল মজবুত ও তাড়াতাড়ি লম্বা হওয়ার কয়েকটি কার্যকরী তেল

চুল পড়ার সমস্যাতে পড়েনি এমন কাউকে হয়তো খুঁজে পাওয়া যাবেনা। চুল তাড়াতাড়ি লম্বা হচ্ছে না এটাও চুলের সমস্যাগুলোর মধ্যে একটি। তবে চুল যদি হয় হেলদি তাহলে চ...

রাফনেস কমিয়ে চুলকে সফট ও সিল্কি করতে সেরা ৫টি হেয়ার মাস্ক
চুলের যত্ন

রাফনেস কমিয়ে চুলকে সফট ও সিল্কি করতে সেরা ৫টি হেয়ার মাস্ক

চুলের যেকোনো সমস্যায় সল্যুশন হিসেবে কোন বিষয়গুলো প্রথমেই মাথায় আসে, বলুন তো? চুলের ধরন অনুযায়ী ভালোমানের একটি শ্যাম্পু, চুলে স্যুট করে এমন একটি হেয়ার...

আরও পড়ুন

সৌন্দর্যচর্চায় অলিভ অয়েল
বিউটি টিপস

সৌন্দর্যচর্চায় অলিভ অয়েল

আমরা সবাই কম বেশি জানি আগেকার দিনে আমাদের মা দাদীরা সরিষার তেল দিয়ে তাদের রূপচর্চা করতেন। কিন্তু এটা হয়ত অনেকেই জানিনা সেসময় অলিভ অয়েল বা জলপাইয়ে...

চুলে জট পাকানো রোধ করতে ১০টি ইজি সল্যুশন!
চুলের যত্ন

চুলে জট পাকানো রোধ করতে ১০টি ইজি সল্যুশন!

সিনেমাতে আমরা সচরাচর দেখেই থাকি যে নায়িকা একরাশ জটহীন, স্মুথ চুল নিয়ে ঘুম থেকে উঠছে। কিন্তু আমাদের বাস্তব জীবনে ঘটে কিন্তু তার উল্টোটা। চুল ছোট হোক বা...

ড্যানড্রাফ ফ্রি ও শাইনি চুলের জন্য অলিভ অয়েলের ম্যাজিক
চুলের যত্ন

ড্যানড্রাফ ফ্রি ও শাইনি চুলের জন্য অলিভ অয়েলের ম্যাজিক

অলিভ অয়েল হেয়ার কেয়ারের জন্য ওয়ান অফ দ্যা বেস্ট ন্যাচারাল ইনগ্রেডিয়েন্ট। এই তেল পুষ্টিকর উপাদান ও অ্যান্টি অক্সিডেন্টে ভরপুর। এছাড়াও এটি ড্যামেজ হেয়...

মিনিমাম হেয়ার কেয়ার | একদম কিছুই কি করব না?
চুলের যত্ন

মিনিমাম হেয়ার কেয়ার | একদম কিছুই কি করব না?

আমার মনে হত আমার একারই মনে হয় হোম রিমেডির বিভিন্ন সলিউশন, মানে কোন ত্বক, কোন চুলের জন্য আসলে কি ভালো কাজ করে সেটা বুঝতে সমস্যা হয়। কিন্তু আজকাল আমাদ...

প্যারাসুট আয়ুর্বেদিক গোল্ড ব্যবহারে দেখুন আমার চুলের কী অবস্থা!
চুল

প্যারাসুট আয়ুর্বেদিক গোল্ড ব্যবহারে দেখুন আমার চুলের কী অবস্থা!

অনেক দিন হয়ে গেল সাজগোজে এফরডেবল কোন কসমেটিকের রিভিউ লেখা হচ্ছে না। তার জন্য খুবই দুঃখিত! বেশ কিছু পার্সোনাল কারণে নতুন কোন প্রোডাক্ট ট্রাই করা বা রিভ...

হেয়ার সিরাম ও অয়েল | কেন একটি অন্যটি থেকে আলাদা?
চুলের যত্ন

হেয়ার সিরাম ও অয়েল | কেন একটি অন্যটি থেকে আলাদা?

“সিরাম” - ত্বক সচেতন মানুষদের কাছে এই নামটি বেশ পরিচিত। বিউটি ট্রেন্ডে সিরাম এখন বেশ জনপ্রিয়। স্কিনের মতো হেয়ার কেয়ারেও রয়েছে নানা ধরনের সিরাম। মূলত চ...

…