ডাবল চিন কমানোর উপায় | এজিং সমস্যাটি থেকে বাঁচতে ৮টি টিপস

রোজেন · Nov 27, 2013 · 1 min read

ডাবল চিন কমানোর উপায় | এজিং সমস্যাটি থেকে বাঁচতে ৮টি টিপস

বয়স বেশি হয়নি অথচ অনেকেরই থুতনির নিচে মানে গলায় চর্বির একটা স্তর জমা হয়। দেখে মনে হয় চিবুকের নিচে আরেকটি চিবুক। একেই বলা হয় ডাবল চিন (Double Chin)। কথাটি আরেকটু বুঝিয়ে বলি, আমাদের চিবুকের অধীনে থাকা চামড়ার ইলাস্টিন যখন কোলাজেন তন্তুর ভাঙ্গনের কারণে লুজ হয়ে যায় এবং তার স্থিতিস্থাপকতা হারায় তখন একটি ডাবল চিবুকের উদ্ভাবন হয়। ডাবল চিন কমানোর উপায় নিয়ে অনেকে জানতে চায় সাজগোজে। আজ তাই এ এজিং ঘটিত সমস্যা থেকে পরিত্রাণে ৮টি টিপস দেব।

সাধারণত, ডাবল চিবুক ন্যাচারাল এজিং প্রক্রিয়ার একটি অংশ। এমনকি অনেক বছর ধরে সূর্য এক্সপোজার বা জেনেটিক্স জনিত কারণে এমনটি ঘটতে পারে। আমরা এর থেকে পরিত্রাণের জন্য সাধারণত মুখের ব্যায়াম করে থাকি। কিন্তু আমাদের অনেকেরই ব্যায়ামের প্রতি ভীষণ অনীহা আছে। অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি অনীহা প্রকাশ করে তেমন কোন লাভ হবে না। বরং ব্যায়ামের পাশাপাশি আরও কিছু ঘরোয়া উপায়ের মাধ্যমে যদি এই ডাবল চিন নামক যন্ত্রণা থেকে মুক্তি পাওয়া যায় তাহলে এর চেয়ে সুখবর কি আর কিছু আছে? এই উপায়গুলো ডাবল চিন প্রতিরোধের প্রক্রিয়াকে ত্বরান্বিত করবে। আজ আমরা জানবো ঘরোয়া কিছু পদ্ধতি অবলম্বন করে কীভাবে আমাদের মুখের ত্বককে সুদৃঢ় এবং টানটান করে তুলতে পারি।

ডাবল চিন কমানোর উপায়

১. হুইট জারম অয়েল

ডাবল থুতনি থেকে মুক্তি পেতে হুইট জারম অয়েল দারুন উপকারী। নিয়মিত এ তেল ব্যবহারে চামড়ায় টানটান ভাব আসে। ঘুমানোর আগে কয়েক ফোঁটা তেল ঘাড় ও গলায় মালিশ করলে ভালো ফল পাওয়া যায়। তবে মালিশের সময় তাড়াহুড়ো না করাই ভালো। প্রায় ২০ মিনিট ধরে গলার নীচের দিক থেকে উপরের দিক পর্যন্ত মালিশ করতে হবে। সারা রাত তেল গলায় লাগিয়ে রেখে পরের দিন সকালে ধুয়ে ফেলুন।

২. ডিমের সাদা অংশ

ডাবল চিন কমানোর জন্য দুধ, ডিম, মধু, বাদাম তেলের মাস্ক - shajgoj.com

ডাবল চিন কমানোর উপায় হিসেবে একটি ডিমের সাদা অংশ মুখের মাস্ক হিসেবে ব্যবহার করতে পারেন। এই মাস্ক তৈরি করার জন্য দুটি ডিমের সাদা অংশের সাথে এক টেবিল চামচ দুধ, এক চা চামচ বাদামের তেল, এক টেবিল চামচ লেবুর রস এবং মধু নিন এবং পুঙ্খানুপুঙ্খভাবে সব উপকরণ মিশিয়ে নিন। তারপর এই মিশ্রণ আপনার চিবুক এবং ঘাড়ের চারপাশে লাগিয়ে নিন আধা ঘন্টার জন্য। এরপর উষ্ণ জল দিয়ে মাস্ক তুলে ফেলুন। ডিমের সাদা অংশ ত্বকের সুস্বাস্থ্য প্রদান করে এছাড়াও চিবুকের এলাকায় পানি রিটেইন করা থেকে বিরত রাখে। দ্রুত ফলাফল পেতে দৈনন্দিন একবার এই মাস্ক প্রয়োগ করুন।

৩. ভিটামিন ই

ভিটামিন ই ত্বকের স্বাস্থ্য বজায় রাখার জন্য ভীষণভাবে প্রয়োজনীয়। ডাবল চিন কমানোর উপায় হিসেবে এটি বেশ প্রশংসনীয়। আপনার খাদ্য তালিকায় ভিটামিন ই এর অনুপ্রবেশ saggy ত্বকের সম্ভাবনা কমিয়ে দেয়। ভিটামিন ই এর কারণে ত্বকের স্থিতিস্থাপকতা বৃদ্ধি পায় অতঃপর ডাবল চিবুক হ্রাস পায়। ভিটামিন ই এর প্রধান উৎস হল বাদামি চাল, শাক সবজি, দুগ্ধজাত খাবার, ডাল, মিষ্টি ভুট্টা, আপেল, সয়াবিন, কলিজা। এই আইটেমগুলো দৈনন্দিন খাদ্যের মধ্যে রাখুন আর ডাবল চিবুক থেকে সহজেই পরিত্রাণ পেয়ে যান।

৪. কোকোয়া বাটার

ডাবল চিন কমানোর জন্য কোকোয়া বাটার - shajgoj.com

কোকো মাখন দিয়ে চিবুক এবং ঘাড় মালিশ করলে চিবুকে রক্ত ​​প্রবাহ বৃদ্ধি পায় ফলশ্রুতিতে ডাবল চিবুক সমস্যার সমাধান হয়ে যায়। কোকো মাখন ত্বকের স্থিতিস্থাপকতা অর্থাৎ ইলাস্টিসিটি বজায় রাখতে সাহায্য করে। দুই টেবিল চামচ কোকো মাখন নিন এবং এটি সামান্য গরম করুন। ডাবল চিবুক এই গরম কোকো মাখন হালকা হাতে ম্যাসেজ করুন। দ্রুত ফলাফল পেতে প্রতিদিন অন্তত ১০ মিনিটের জন্য ম্যাসেজ করুন। এই প্রক্রিয়ার নিয়মিত অবলম্বন আপনার ডাবল চিবুক ধীরে ধীরে কমিয়ে আনবে। ঘুমানোর আগে বা গোসলের আগে এটি করা ভালো। কোকোয়া বাটার ব্যবহারে ত্বকের উজ্জ্বলতাও বাড়ে।

৫. তরমুজ

ডাবল চিন কমানোর জন্য তরমুজ - shajgoj.com

তরমুজের রস ডাবল চিবুক কমাতে সাহায্য করে, কারণ তরমুজ ত্বকের টোনার হিসেবে কাজ করে। তাজা তরমুজের রস নিন এবং একটি তুলোতে নিয়ে চিবুক এবং ঘাড়ের অংশে ব্যবহার করুন। প্রায় ১৫-২০ মিনিটের জন্য ত্বকে রস রেখে দিন এবং পরে পানি দিয়ে পরিষ্কার করে নিন। আপনি যদি ভালো ফলাফল পেতে চান তাহলে তরমুজের রসের সঙ্গে আপেল জুস মিশ্রিত করে চিবুকে প্রয়োগ করুন এবং কয়েক মিনিটের জন্য এটি ম্যাসেজ করুন। তরমুজ ভোজনকারীর ওজন দ্রুত কমে যায়। যা ডাবল চিবুক অপসারণের আরেকটি পদ্ধতি।

৬. গ্লিসারিন মাস্ক

ডাবল চিন থেকে মুক্তির আরেকটি উপায় হল গ্লিসারিন মাস্ক। এটি অন্যতম ঘরোয়া উপায়ও বটে। এক চামচ গ্লিসারিনের সাথে আধা চামচ বাথ সল্ট এবং কয়েক ফোঁটা গোলাপ জল মিশিয়ে নিন। কটন বলে নিয়ে এই মাস্ক চিন এবং গলায় লাগিয়ে নিন। এরপর সব পুষ্টি যেন সঠিক ভাবে শোষিত হয় সেজন্য আধা ঘণ্টার জন্য চিবুকে লাগিয়ে রাখুন। গ্লিসারিন ত্বকে আর্দ্রতা বজায় রাখতে সাহায্য করে এবং বাথ সল্ট ওয়াটার রিটেনসন হ্রাস করে। আধা ঘণ্টা পর ঠাণ্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন। ইতিবাচক ফলাফল পেতে দৈনিক ৩-৫বার এই মাস্ক প্রয়োগ করুন।

৭. পানি পান

যদি আপনি ডাবল চিনের সমস্যা থেকে মুক্তি পেতে চান তবে বেশি বেশি পানি পান করুন। এক গবেষণায় দেখা গিয়েছে, শরীরে পানির অভাব হলে মুখ ভারী হয়ে যায়। তাই ডাবল চিবুক কমাতে দৈনিক অন্তত ৮-১০ গ্লাস পানি পান করুন। আপনি বেশি পরিমাণে ফল ও সবজি খেয়েও আপনার শরীরের পানির ভাগ বাড়াতে পারেন। আপনি যদি দ্রুত ফলাফল পেতে চান তবে কফি, চা, এবং মদ জাতীয় পানীয় পান থেকে বিরত থাকুন।

৮. সবুজ চা

ডাবল চিন কমানোর জন্য গ্রিন টি - shajgoj.com

সবুজ চায়ের বিপাকীয় হার বৃদ্ধি করার ক্ষমতা আছে। ফলে এই চা সেবনে শরীর থেকে অতিরিক্ত চর্বি বার্ন হয়। দিনে কয়েক কাপ সবুজ চা পান আপনার বিপাকীয় হার বৃদ্ধিতে সাহায্য করবে এবং ক্যালরি বার্ন হবে আর আমরা জানি শরীরে অতিরিক্ত মেদের জন্য ডাবল চিন দেখা যায়।

ডাবল চিন দূরীকরণে ঘরোয়া উপায়ের উপকারিতা

  • এদের অধিকাংশই প্রাকৃতিক পণ্য বা প্রমাণিত চর্চা উপর ভিত্তির করেই ব্যবহার করার জন্য পরামর্শ দেয়া হয় তাই এগুলো নিরাপদ।
  • ডাবল চিন প্রতিকারে ব্যবহৃত অধিকাংশই পণ্যই সস্তা এবং সহজে পাওয়া যায়।
  • ডাবল চিবুক সমস্যা পরিত্রাণ পেতে কস্মেটোলজির সাহায্য নেয়া লাগেনা।
  • উপকার না হলেও যেন অপকার না হয় সেই ব্যাপারে আপনি নিশ্চিন্ত থাকবেন ।

ডাবল চিন কমানোর উপায় তো জেনে নিলেন। তাহলে আজই ডাবল চিন প্রতিরোধের যুদ্ধে নেমে যান। উপরোক্ত টিপস মেনে চললে জয়ী আপনি হবেনই। এগুলোর সঙ্গে নিয়মিত গলার ব্যায়াম করতে ভুলবেন না যেন।

ছবিঃ সংগৃহীত - ওমেন্সক্লাব.কম

সম্পর্কিত লেখা

ডাবল ক্লেনজিং কী, কেন প্রয়োজন এবং কীভাবে করতে হয়?
ত্বকের যত্ন

ডাবল ক্লেনজিং কী, কেন প্রয়োজন এবং কীভাবে করতে হয়?

সময়ের পরিক্রমায় স্কিন কেয়ারের ট্রেন্ডে এসেছে পরিবর্তন। ত্বকের যত্নে ক্লেনজিং, টোনিং, ময়েশ্চারাইজিং, সান প্রোটেক্টিং এই স্টেপগুলো সম্পর্কে এখন কম বেশি...

ড্রাই ও অয়েলি স্কিনে ডাবল ক্লেনজিং এ কোন কোন উপাদান থাকা জরুরি?
ত্বকের যত্ন

ড্রাই ও অয়েলি স্কিনে ডাবল ক্লেনজিং এ কোন কোন উপাদান থাকা জরুরি?

ডাবল ক্লেনজিং শব্দটি শুনতে যতটা সহজ মনে হচ্ছে, কাজটি আসলে ততটাই সহজ। অনেকে অবশ্য ভাবেন, ডাবল অর্থ হয়তো একই ক্লেনজার দিয়ে দু'বার মুখ ধোয়া। অর্থ কিছুটা...

ডাবল হোয়াইটেনিং অ্যাম্পুল ব্যবহারে স্কিন হবে ফেয়ার ও ব্রাইট
রিভিউ

ডাবল হোয়াইটেনিং অ্যাম্পুল ব্যবহারে স্কিন হবে ফেয়ার ও ব্রাইট

‘তোমার মুখের ব্রণের দাগগুলো এখনও যায়নি? একি! ত্বক এমন নিষ্প্রাণ দেখাচ্ছে কেন? ফর্সা মানেই কি ফেয়ার স্কিন? তুমি বরং এক কাজ করো। একটা হোয়াইটেনিং ক্রিম ব...

ত্বকভেদে যত্ন | ৯টি ফেইস মাস্কেই হবে স্কিন কেয়ার
ত্বকের যত্ন

ত্বকভেদে যত্ন | ৯টি ফেইস মাস্কেই হবে স্কিন কেয়ার

যারা সারাদিন বাইরে থাকেন, তাদের এক দিন অন্তর অন্তর মাস্ক লাগানো উচিত। এতে করে মুখের পিগমেনটেশন দূর হবে, রোদে পোড়া দাগ কম হয়ে যাবে। আর যারা বাসায় থাকে...

আরও পড়ুন

ডাবল ক্লেনজিং এর জন্য আমার ফেভারিট মাইসেলার ওয়াটার
রিভিউ

ডাবল ক্লেনজিং এর জন্য আমার ফেভারিট মাইসেলার ওয়াটার

মেকআপকে সুন্দরভাবে ফুটিয়ে তুলতে আমরা কত প্রোডাক্টই না ইউজ করি। কিন্তু দিনশেষে প্রোপারলি মেকআপ ক্লিন করতে গেলেই আমাদের যত আলসেমি। আবার দিনের বেলা সূর্য...

দূর করুন ডাবল চিন খুব সহজে!
ভিডিও

দূর করুন ডাবল চিন খুব সহজে!

আপনার সুন্দর চেহারার সব থেকে বড় শত্রু ডাবল চিন। এই ডাবল চিন লুকানোর কিন্তু কোন অপশন নেই। অথচ আপনি চাইলেই খুবই সিম্পল কিছু ঘরোয়া ইয়োগা এক্সারসাইজের...

শুধু ফেসওয়াশ দিয়ে মুখ ধুচ্ছেন? ঢাকার ধুলোবালি ও সানস্ক্রিন আপনার ত্বকের ভেতরে যা ক্ষতি করছে!
একনে-প্রন

শুধু ফেসওয়াশ দিয়ে মুখ ধুচ্ছেন? ঢাকার ধুলোবালি ও সানস্ক্রিন আপনার ত্বকের ভেতরে যা ক্ষতি করছে!

দিনের শেষে আপনি যখন সাধারণ ফেসওয়াশ দিয়ে মুখ ধুয়ে আয়নার সামনে দাঁড়ান, তখন হয়তো ভাবেন আপনার ত্বক একদম পরিষ্কার হয়ে গেছে। কিন্তু আপনি আসলে অজান্তেই নিজের...

বিজি লাইফের ঝঞ্ঝাটহীন অল ইন ওয়ান সলিউশন শিট মাস্ক
ত্বক

বিজি লাইফের ঝঞ্ঝাটহীন অল ইন ওয়ান সলিউশন শিট মাস্ক

গত ৬-৭ বছরে কে-বিউটি অথবা কোরিয়ান বিউটি ট্রেনড এর যে বুম পুরো পৃথিবী দেখেছে তাতে ওয়েস্টের কসমেটিক জগতকে বলতে গেলে প্রায় ওভারহোয়েলমড। কি নেই কোরিয়ান কস...

সানস্ক্রিন নিয়ে যত জিজ্ঞাসা!
বিউটি টিপস

সানস্ক্রিন নিয়ে যত জিজ্ঞাসা!

টিনেজ থেকে শুরু করে প্রাপ্তবয়স্ক আমাদের সবার জন্যেই স্কিন কেয়ার অত্যন্ত জরুরী। যেকোন সমস্যার সমাধান চাওয়ার আগে খুব ভালো হয় যদি সমস্যা শুরু হওয়ার আগেই...

মাল্টি মাস্কিং | স্কিনকেয়ার ট্রেন্ডে এই মেথডটি কেন এত জনপ্রিয়?
ত্বকের যত্ন

মাল্টি মাস্কিং | স্কিনকেয়ার ট্রেন্ডে এই মেথডটি কেন এত জনপ্রিয়?

যারা রূপচর্চা করতে ভালোবাসেন, তাদের কাছে ফেইস মাস্ক একটি পছন্দের স্কিনকেয়ার আইটেম। বিভিন্ন স্কিন টাইপ ও কনসার্নের জন্য মার্কেটে আলাদা আলাদা ফেইস মাস্...

…