রং ফর্সাকারি ক্রিম কিভাবে কাজ করে ও কী ক্ষতি করে?

ডাঃ জয়িতা সাহা · Jan 02, 2020 · 1 min read

রং ফর্সাকারি ক্রিম কিভাবে কাজ করে ও কী ক্ষতি করে?

রুনাকে ছোটবেলা থেকে আত্মীয় স্বজন, পাড়া-প্রতিবেশীদের কাছে কম কথা শুনতে হয় নি তার কালো গায়ের রঙের জন্য। এমনকি তার বাবা মায়েরও চিন্তার শেষ নেই কালো মেয়েকে কিভাবে বিয়ে দিবে এই ভেবে। আমাদের সমাজে বিবাহযোগ্য মেয়েদের সকল গুণ ঢাকা পরে যায় কালো রঙের আড়ালে। এ সমাজে কৃষ্ণকলির কালো হরিণ চোখের কদর খুব কম মানুষই করে। আর এই সুযোগকে পুঁজি করে গড়ে উঠেছে রং ফর্সাকারি ক্রিমের বাজার। এদের চটকদার বিজ্ঞাপন দেখে আকৃষ্ট হচ্ছে অনেক ক্রেতা। এই সব ক্রিমের বিজ্ঞাপন দেখলে মনে হয় যোগ্যতা নয় গায়ের ফর্সা রং-ই সফলতার চাবিকাঠি। কিন্তু এই সব রঙ ফরসাকারী ক্রিম সত্যিই কি উপকারি?

কলেজ পড়ুয়া তরুণী কিছুদিন থেকে রঙ ফর্সাকারি ক্রিম ব্যবহার করছে। প্রথমে সবাই খুব প্রশংসা করলেও ধীরে ধীরে ফেইস করে ব্রন ও মুখের জ্বালা-পোড়া। রং ফর্সাকারি ক্রিম লাগিয়ে হিতে বিপরীত হওয়ার পর যখন ডাক্তারের কাছে গেলেন, চিকিত্‍সকের বুঝতে অসুবিধে হয় নি, সমস্যার সূত্রপাত কোথায়। চলুন তবে জেনে নেই রং ফর্সাকারি ক্রিম সম্পর্কে বিস্তারিত!

রং ফর্সাকারি ক্রিম কিভাবে কাজ করে?

আমাদের শরীরে মেলানিন নামক যে উপাদান রয়েছে, রং ফর্সাকারি ক্রিম শরীরের সেই মেলানিন নামক উপাদান তৈরী হওয়া কমিয়ে দেয়। মেলানিনই শরীরের রং কালো ও ফর্সা হবার জন্য দায়ী। এই মেলানিনই ক্ষতিকর সূর্যের হাত থেকে আমাদের রক্ষা করে। এই ক্রিমগুলো ব্যবহার করলে প্রথম দিকে সত্যিই মুখের রং উজ্জ্বল হয়৷ কিন্তু কিছু দিন পরেই বোঝা যায়, এর মধ্যে থাকা বিটামেথাজোন, ক্লোবিটাজোল, মমিটাজোন প্রভৃতি স্টেরয়েড এবং হাইড্রোকুইনোন, রেটিমাইড অ্যাসিড ইত্যাদির জেরে কী মারাত্মক ক্ষতি হয়ে গিয়েছে মুখের!

কী ক্ষতি করে এই রং ফর্সাকারি ক্রিম?

রং ফর্সাকারি ক্রিমে স্টেরয়েড, পারদ এমন সব উপাদান ব্যবহার করার ফলে ত্বকের অনেক ক্ষতি হয়। চলুন দেখে নেই স্টেরয়েড ব্যবহারে যেসব ক্ষতি হয় তা হলো-

১) ত্বকে অনেক ব্রন ও শরীরে অবাঞ্ছিত লোম দেখা দেয়।

২) স্কিন পাতলা হয়ে যায় ফলে রোদে গেলে মুখ লাল হয়ে যায় আর মুখ জ্বালাপোড়া করে।

৩) ত্বকের রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায় ফলে বিভিন্ন ধরনের সংক্রামণ দেখা দেয়।

৪) ক্রিম ব্যবহার বন্ধ করে দিলে গায়ের রং আগে থেকে কালো হয়ে যায়।

৫) ক্ষত সারানোর স্বাভাবিক ক্ষমতা কমে যায়।

এই সব ক্রিমে ব্যবহৃত পারদ শরীরের জন্য মারাত্নক ক্ষতিকর। 

রং ফর্সা করার ক্রিমের ক্ষতিকর দিক - shajgoj.com

আর পারদ ব্যবহারে যে সকল ক্ষতি হয়-

১) কিডনি ক্ষতিগ্রস্থ হতে পারে।

২) মানসিক অস্থিরতা বাড়াতে পারে।

৩) স্নায়ুজনিত সমস্যা দেখা দেয়।

৪) ফর্সা হওয়ার ক্রিমে অ্যাকটিভ কার্বন ব্যবহার করা হয়। এটি ত্বকের জন্য খুবই ক্ষতিকর। অনেক ক্ষেত্রে এই রং ফর্সাকারি ক্রিমের ব্যবহার থেকে ক্যান্সারও হয়ে থাকে।

ত্বক উজ্জ্বল ও ফর্সা রাখতে নিয়মিত যে টিপসগুলো অনুসরণীয়

১) ত্বকের যত্নে এই সব রং ফর্সাকারি ক্রিম ব্যবহার না করে প্রাকৃতিক উপাদান ব্যবহার করাই উত্তম। আর এই উপাদানগুলো সবসময় আপনার ঘরে হাতের কাছেই থাকে। কী সেগুলো? হ্যাঁ, আপনি হলুদ, মসুরের ডাল, শসা, কলা ইত্যাদি ত্বকের যত্নে নিয়মিত ব্যবহার করতে পারেন।

ত্বকের যত্নে প্রাকৃতিক উপাদান - shajgoj.com

২) প্রচুর পরিমাণে শাক-সবজি ও ভিটামিন সি যুক্ত ফল খাবেন।

৩) প্রচুর পরিমাণে পানি পান করবেন।

৪) আর অবশ্যই পর্যাপ্ত পরিমাণে ঘুমাবেন ও দুশ্চিন্তা কম করবেন।

গায়ের ফর্সা রং সৌন্দর্যের মাপকাঠি নয়। মনের সৌন্দর্যই আসল। সবসময় বিশ্বাস রাখুন নিজের যোগ্যতায়। এ বিশ্বাস ধরা দিবে সাফল্য হয়ে। মিস ইউনিভার্স ২০১৯ মিস দক্ষিণ আফ্রিকা জোজিবিনি তুনঝি কিন্তু তথাকথিত সুন্দরী না হয়েও নিজের যোগ্যতা আর আত্মবিশ্বাসের জোরেই সফল হয়েছেন। সব সময় ভালো থাকুন, সুস্থ থাকুন! 

আপনি নিজের রেগ্যুলার ত্বকের যত্নে যদি অথেনটিক প্রোডাক্ট খুঁজে থাকেন, তাহলে শপ.সাজগোজ.কম হতে পারে আপনার নির্ভরতার জায়গা। সাজগোজের দুইটি ফিজিক্যাল শপ রয়েছে যার একটি যমুনা ফিউচার পার্ক ও অপরটি সীমান্ত স্কয়ারে অবস্থিত। আর অনলাইনে কিনতে চাইলে শপ.সাজগোজ.কম থেকেও কিনতে পারেন আপনার কাঙ্ক্ষিত প্রোডাক্ট।

ছবি- সংগৃহীত: সাজগোজ; সাটারস্টক; হারবাল স্পা থাইল্যান্ড.কম

Products in this article

সম্পর্কিত লেখা

রঙে আর গড়নের সামঞ্জস্যে পোশাক নির্বাচন
ফ্যাশন

রঙে আর গড়নের সামঞ্জস্যে পোশাক নির্বাচন

আমাদের সবার গায়ের রং এক রকম নয়। কারো ফর্সা, কারো কালো, কারো তামাটে বা কারো শ্যামলা। কেউ হয়তো চিকন আবার কেউ বা মোটা। কিছু কিছু রং আমাদের সবাইকে মানি...

রেগ্যুলার স্কিন কেয়ার | উজ্জ্বল ত্বক পেতে মেনে চলুন ৬টি টিপস
ত্বকের যত্ন

রেগ্যুলার স্কিন কেয়ার | উজ্জ্বল ত্বক পেতে মেনে চলুন ৬টি টিপস

রেগ্যুলার স্কিন কেয়ার এর মাধ্যমে ফর্সা কীভাবে হব– এই প্রশ্নটা মনে হয় হাজারবার শুনতে হয় বিউটি কনসালটেন্টদের। আবার এই একই টপিক নিয়ে ইন্টারনেট ঘাটলে প...

অল্প খরচে নিজের পছন্দ মতো করুন টাই-ডাই
ক্র্যাফট

অল্প খরচে নিজের পছন্দ মতো করুন টাই-ডাই

ফ্যাশনে টাই-ডাই পুরনো হলেও, নিত্য নতুন রূপ নিয়ে হাজির হয়েছে বারবার। সুতি, খাদিসহ নানা ধরনের কাপড়েই হচ্ছে এই নকশা। অল্প খরচে নিজের পছন্দ মতো ডিজাইন দিয়...

বাচ্চাদের হিট র‍্যাশ | এটি থেকে মুক্তি পেতে ৬টি হোম রিমেডি
মা ও শিশু

বাচ্চাদের হিট র‍্যাশ | এটি থেকে মুক্তি পেতে ৬টি হোম রিমেডি

আপনার ছোট্ট সোনামণিকে একদিন গোসল করাতে নিয়ে হঠাৎ লক্ষ্য করলেন যে তার পিঠে এবং পেটে লাল লাল র‍্যাশ বা ফুসকুড়ির মত দেখা যাচ্ছে। আপনি উদ্বিগ্ন হবেন এটাই...

আরও পড়ুন

সত্যিই কি গায়ের রং ফর্সা করার ক্ষমতা আছে ফেয়ারনেস ক্রিমগুলোর?
ত্বক

সত্যিই কি গায়ের রং ফর্সা করার ক্ষমতা আছে ফেয়ারনেস ক্রিমগুলোর?

ছোটবেলা থেকেই একটি শিশু পরিবারের আত্মীয়-স্বজন, পাড়া প্রতিবেশী এমনকি বাবা মায়ের কাছ থেকেও শুনে যে সে কালো হয়েছে। কথাটা সরাসরি বলা না হলেও ইনিয়ে-বিনিয়ে...

৬টি টিপস যা আপনার মেহেদির রং করে তুলবে গাঢ় ও সুন্দর
বিউটি টিপস

৬টি টিপস যা আপনার মেহেদির রং করে তুলবে গাঢ় ও সুন্দর

বছর ঘুরে ওয়েডিং সিজন তো চলেই এলো। বিয়েতে শাড়ি-গয়নার পাশাপাশি মেহেদির গুরুত্বও কম নয়! দু'হাত হাত ভর্তি করে মেহেদি পরলে কনের সৌন্দর্য বেড়ে যায় কয়...

রঙের মিল-অমিল
ফ্যাশন

রঙের মিল-অমিল

গজ কাপড় কিনে নিজে ডিজাইন করে জামা বানানোর শখ আমাদের সবারই কম বেশি আছে। আবার সিঙ্গেল কামিজ বা কুর্তার সাথে ওড়না বা স্কার্ফের রং নিয়ে একটু মাথা ঘামাতেই...

রঙিন চুল | কেমন ধরনের হেয়ার কালার করলে ভালো হয়?
চুলের যত্ন

রঙিন চুল | কেমন ধরনের হেয়ার কালার করলে ভালো হয়?

রঙিন চুল বা চুল রঙ করা খুবই জনপ্রিয়, আকর্ষণীয় এবং ফ্যাশনেবল। আজকাল অনেক মেয়েই চুল বর্ণিল রঙে সাজাতে পছন্দ করে। ছোট-বড়, স্ট্রেট-কার্লি... সব ধরনের...

ডে অ্যান্ড নাইট স্কিনকেয়ার রুটিনে ভিন্ন ভিন্ন ক্রিম কেন ইউজ করবেন?
বিউটি টিপস

ডে অ্যান্ড নাইট স্কিনকেয়ার রুটিনে ভিন্ন ভিন্ন ক্রিম কেন ইউজ করবেন?

যারা রেগুলার স্কিন কেয়ার করেন তারা জানেন, সকালে ও রাতের স্কিন কেয়ার রুটিনে কিছুটা পার্থক্য আছে। সকালে যে প্রোডাক্টটি ইউজ করা হয়, রাতে সাধারণত সেগুলো ব...

ত্বক ফর্সাকারী ক্রিমের কিছু ক্ষতিকর উপাদান
ত্বকের যত্ন

ত্বক ফর্সাকারী ক্রিমের কিছু ক্ষতিকর উপাদান

ফর্সা হতে চান...? তবে আপনার জন্যই কিছু কথা। বিখ্যাত সেই অ্যাড টা তো সবাই দেখেছেন...... ঐ যে, ‘ফ্রেশ মানেই সুন্দর...’ একবিংশ শতাব্দীতে আসার পরেও উপমহা...

…