ডিমের হালুয়া

দিতি আহমেদ · Apr 20, 2019 · 1 min read

ডিমের হালুয়া

ডিমের তৈরি অনেক মজাদার খাবারতো খেয়েছেন, কিন্তু ডিমের হালুয়া খেয়েছেন কি? শবে বরাতে আপনারা যেন আরও একটি ভিন্নধর্মী ও অসামান্য মজাদার  হালুয়া তৈরি করে সবার অনেক অনেক প্রশংসায় ভেসে যেতে পারেন তাই আমি হাজির আরও একটি মজাদার রেসিপি নিয়ে । এই হালুয়াটি বাচ্চাদের খুবই পছন্দ। আবার অনেক বাচ্চারা ডিম, দুধ খেতে চায় না যেহেতু ডিম আর দুধ দুটোই এই হালুয়ায় আছে তাই শবে বরাত ছাড়াও যে কোন সময় এই ডিমের হালুয়া তৈরি করে দিতে পারেন আদরের সোনামণিদের।

ডিমের হালুয়া বানানোর নিয়ম

উপকরণ

  • ডিম ৪ টি
  • গুঁড়া দুধ ২ কাপ
  • চিনি ২ কাপ
  • ঘি ১ কাপ
  • লিকুইড দুধ ২ কাপ
  • এলাচ গুঁড়া ২ চিমটি

প্রণালী

১) একটি বাটিতে ডিম ৪টি ভেঙে ফেটে নিতে হবে। ডিম ফেটা হলে এরমধ্যে একে একে সব উপকরণ দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে।

২) এরপর একটি প্যানে মিশ্রণটি ঢেলে মিডিয়াম আচে অনবরত নাড়তে হবে। কোনভাবেই নাড়া বন্ধ করা যাবে না নয়তো প্যানেে তলায় লেগে এর স্বাদ নষ্ট হয়ে যাবে। একটা পযায় যখন সম্পূর্ণ ঘি ছেড়ে দিবে তখন বুজতে হবে হালুয়াটি হয়ে গেছে।

৩) এরপর নামিয়ে সার্ভিং ডিশ-এ ঢেলে ৫/৬ মিনিটের জন্য ঠান্ডা করে উপরে কাজু, পেস্তা কুচি দিয়ে পছন্দমতো শেপ-এ কেটে নিলেই দারুণ মজাদার এই ডিমের হালুয়া রেডি হয়ে যাবে।

 

ছবি- সংগৃহীত: সাজগোজ

সম্পর্কিত লেখা

গাজর ও নারকেলের হালুয়া
ডেজার্ট

গাজর ও নারকেলের হালুয়া

হালুয়া খেতে তো সবাই পছন্দ করেন। আর যদি গাজরের হালুয়া হয় তাহলে তো কথাই নেই। নাম শুনেই জিভে জল এসে যায় তাই না? আমার তো তাই হয়। আমাদের প্রত্যেকের বাড়িতে...

ডিমের খোসা দিয়ে ঘর সাজানোর চমৎকার ৪টি আইডিয়া!
গৃহসজ্জা

ডিমের খোসা দিয়ে ঘর সাজানোর চমৎকার ৪টি আইডিয়া!

আমাদের অনেকেরই প্রতিদিনের খাদ্যতালিকায় প্রায়ই থাকে এমন একটি খাবার ডিম। খাওয়া শেষে ডিমের খোসা সাধারণত ফেলেই দেয়া হয়। অনেকে আবার এই খোসা দিয়ে গাছের জন্য...

মিষ্টি আলুর হালুয়া
ডেজার্ট

মিষ্টি আলুর হালুয়া

অবাক হচ্ছেন? “মিষ্টি আলুর আবার হালুয়া হয় নাকি!”- আমি নিজেও প্রথম এই কথাই বলেছিলাম। তাই, বুঝতে পারছি আপনাদের এখন কেমন চোখ কপালে উঠে রয়েছে। সাধারণত আমরা...

আরও পড়ুন

ত্বক ও চুলের যত্নে ডিমের ব্যবহার
চুলের যত্ন

ত্বক ও চুলের যত্নে ডিমের ব্যবহার

হেলদি ডায়েট-এ পুষ্টিগুণে সমৃদ্ধ ডিমের ভূমিকা যেমন অতি গুরুত্ত্বপূর্ণ তেমনি আমাদের ত্বক আর চুলের ঝলমলে হেলদি ভাব রক্ষায়ও। কিন্তু ডিমের নানান ব্যবহার আছ...

ত্বক-চুলের যত্ন | ডিমের তৈরি দারুণ কার্যকরী ৭টি প্যাক!
বিউটি টিপস

ত্বক-চুলের যত্ন | ডিমের তৈরি দারুণ কার্যকরী ৭টি প্যাক!

ডিম এমন একটি খাবার যা একই সাথে স্বাস্থ্যের জন্য উপকারী এবং রূপচর্চায় ও এর জুড়ি মেলা ভার। Rapunzel'র মতো সুন্দর চুল অথবা স্নো হোয়াইট এর মতো মসৃণ চেহ...

পুষ্টিগুণে ভরপুর পেস্তা বাদামের হালুয়া
ডেজার্ট

পুষ্টিগুণে ভরপুর পেস্তা বাদামের হালুয়া

পুষ্টিগুণে ভরপুর পেস্তা বাদাম। শুধু তাই নয় খাবারে বাড়তি স্বাদ আনতেও এর জুড়ি নেই। তাই আজ আপনাদের সাথে স্বাদে পুষ্টিতে ভরপুর পেস্তা বাদাম দিয়ে একটি হালু...

গাজরের হালুয়া
ডেজার্ট

গাজরের হালুয়া

হালুয়া তো আমাদের সবারই কম বেশি পছন্দ! আর হালুয়া তৈরি করাও খুব ইজি। আজ সুস্বাদু গাজরের হালুয়ার রেসিপি শেয়ার করবো। ডেজার্ট হিসেবে বেশ ভালো একটি অপশন এটি...

শবে বরাত স্পেশাল কাজুবাদামের হালুয়া‬
ডেজার্ট

শবে বরাত স্পেশাল কাজুবাদামের হালুয়া‬

[topbanner] কাজুবাদাম সচরাচর হালুয়া সাজানোর কাজে ব্যবহৃত হয়। আজ সেই বাদাম দিয়ে তৈরি হালুয়ার রেসিপি দেওয়া হয়েছে। খুবই সহজ উপায়ে তৈরি হালুয়ার এই রেসিপি...

…