ত্বক ও চুলের যত্নে ডিমের ব্যবহার

sub-editor · Feb 02, 2017 · 1 min read

ত্বক ও চুলের যত্নে ডিমের ব্যবহার

হেলদি ডায়েট-এ পুষ্টিগুণে সমৃদ্ধ ডিমের ভূমিকা যেমন অতি গুরুত্ত্বপূর্ণ তেমনি আমাদের ত্বক আর চুলের ঝলমলে হেলদি ভাব রক্ষায়ও। কিন্তু ডিমের নানান ব্যবহার আছে যা একটু আধটু ঠিকঠাকভাবে অনুসরণ করলেই স্কিনের আর চুলের প্রায় সকল সমস্যা থেকে মুক্তি পাওয়া যায়। রাফ, ফ্রিজি, পাতলা হয়ে যাওয়া, গোড়া নরম চুলের সমস্যা থেকেও যেমন মুক্ত থাকা যায় তেমনি মুখের ত্বকের দাগছোপ, ঝুলে পড়া স্কিন, ওপেন পোরস, ডালনেস ইত্যাদি থেকেও স্কিন থাকবে শত হাত দূরে যদি আপনি ডিমকে বানান আপনার স্কিন কেয়ার বন্ধু। ভাবছেন কীভাবে কি করবেন তাই তো? খুব সোজা কিন্তু!

শুধুই ডিমের প্যাক:

প্রথমেই একটা ডিম নিয়ে এর কুসুমটি আলাদা করে ফেলুন। এইবার ডিমের সাদা অংশটাকে একটা বাটিতে নিয়ে কাটা চামচ দিয়ে ভালো করে ফেটান। যখন ডিম ফোম’এর মতো হয়ে যাবে তখন ফোমটুকু ভালো মতো পুরা মুখে অ্যাপ্লাই করুন। মনে রাখবেন, অ্যাপ্লাই করার আগে মুখ আর হাত ভালো করে ধুয়ে নিবেন। এবার ১৫ মিনিট পর যখন দেখবেন স্কিন টানটান লাগছে তখন কুসুম গরম পানি দিয়ে মুখ ধুয়ে ফেলবেন। এই প্যাক স্কিন টানটান করবে। মুখের ওপেন পোরস দূর করবে খুব ভালো করে। [picture]

ডিমের পিল অফ মাস্ক:

ডিম আর টিস্যু পেপার দিয়ে খুব ভালো পিল অফ মাস্ক বানানো যায় যেটা স্কিনের মরা চামড়া এর সাথে সাথে ব্লাকহেডস আর হোয়াইটহেডস ও দূর করে কার্যকরভাবে। ২ টি ডিমের সাদা অংশ নিয়ে ফেটান ভালো মতন। এবার এই ফেটানো ডিম হাত বা ব্রাশের সাহায্যে মুখে এক পরত করে লাগান। এবার ফেসিয়াল টিস্যু নিয়ে মুখে লাগানো ডিমের ওপর চেপে চেপে লাগান। লাগানো হয়ে গেলে এর ওপর আরেক পরত ফেটানো ডিম লাগান। যখন শুকিয়ে আসবে মুখ টানটান হয়ে আসবে তখন পিল অফ মাস্ক এর মতন টান দিয়ে দিয়ে টিস্যু তুলে ফেলুন। খুব সিম্পল।

ডিম আর অ্যাভোকাডোর প্যাক:

অ্যাভোকাডো ভিটামিন সমৃদ্ধ ফল। স্কিনের আর চুলের হেলদি গ্লো আনতে এর জুড়ি নেই। দুইটা ডিমের কুসুম নিয়ে এর সাথে একটা অ্যাভোকাডোর অর্ধেকটা নিয়ে ভালো করে মিক্স করুন। এবার এর সাথে মিশান এক চামচ মধু। এই প্যাকটা মাথায় লাগিয়ে রাখুন আধা ঘণ্টা। এটি চুলে ডিপ কন্ডিশনিং এর কাজ দিবে। চুল ঝলমলে মসৃণ হবে, রাফনেস চলে যাবে, পাতলা চুল ঘন হবে।

ডিম আর টকদই প্যাক:

ডিমের কুসুমের সাথে টকদই মিক্স করে এর সাথে এক চা চামচ মধু (ইচ্ছা) মিশিয়ে চুলের গোড়া থেকে ডগা পর্যন্ত লাগান। আধা ঘণ্টা পর শ্যাম্পু করে ফেলুন। ড্রাই এবং ড্যামেজ চুল নিমিষেই গায়েব হয়ে চুল হবে ময়েশ্চারাইজড আর কোমল।

ডিমের কুসুম ম্যাসাজ:

যদি বেশি কিছু করতে ইচ্ছে না করে সিম্পলি চুলের ঘনত্ব বুঝে ডিমের কুসুম নিয়ে ভালো করে ফেটিয়ে চুলের আগা থেকে গোড়া পর্যন্ত লাগিয়ে রাখুন। আধা ঘণ্টা পর পাবেন রেশমি উজ্জ্বল ঝরঝরে চুল।

ডিম আর লেবুর রস:

যদি চান একই সাথে স্কিন হবে উজ্জ্বল, মরা চামড়া মুক্ত এবং ওপেন পোরস মুক্ত তাহলে ডিমের সাদা অংশটুকু নিয়ে এর সাথে লেবুর রস মিশিয়ে ফেটিয়ে ফোম বানান। এরপর মুখে লাগিয়ে রাখুন ১৫ মিনিট। যখনই স্কিনে টান অনুভব করবেন তখনই ধুয়ে ফেলুন। কিছুদিন করে দেখুন ম্যাজিকেরমতো স্কিনের সমস্যা দূর হয়ে যাবে।

ছবি - পিক্সাবে ডট কম

লিখেছেন -  সুমনা ফাল্গুনী

সম্পর্কিত লেখা

ডিমের খোসা দিয়ে ঘর সাজানোর চমৎকার ৪টি আইডিয়া!
গৃহসজ্জা

ডিমের খোসা দিয়ে ঘর সাজানোর চমৎকার ৪টি আইডিয়া!

আমাদের অনেকেরই প্রতিদিনের খাদ্যতালিকায় প্রায়ই থাকে এমন একটি খাবার ডিম। খাওয়া শেষে ডিমের খোসা সাধারণত ফেলেই দেয়া হয়। অনেকে আবার এই খোসা দিয়ে গাছের জন্য...

ড্রাই চুলের যত্ন নিতে ডিমের ৫টি হেয়ার প্যাক!
চুলের যত্ন

ড্রাই চুলের যত্ন নিতে ডিমের ৫টি হেয়ার প্যাক!

রুক্ষ শুষ্ক এলোমেলো একমাথা চুল কেবল একজন মানুষের সৌন্দর্যই কেড়ে নেয় না বরং এটি একজনের ব্যক্তিত্ব এবং নিজস্ব সত্ত্বার উপরও যথেষ্ট প্রভাব ফেলে। আর তাই স...

ত্বক-চুলের যত্ন | ডিমের তৈরি দারুণ কার্যকরী ৭টি প্যাক!
বিউটি টিপস

ত্বক-চুলের যত্ন | ডিমের তৈরি দারুণ কার্যকরী ৭টি প্যাক!

ডিম এমন একটি খাবার যা একই সাথে স্বাস্থ্যের জন্য উপকারী এবং রূপচর্চায় ও এর জুড়ি মেলা ভার। Rapunzel'র মতো সুন্দর চুল অথবা স্নো হোয়াইট এর মতো মসৃণ চেহ...

ডিমের হেয়ার প্যাক | ৩টি উপায়ে ঘরোয়াভাবেই চুল হবে ঝলমলে!
চুলের যত্ন

ডিমের হেয়ার প্যাক | ৩টি উপায়ে ঘরোয়াভাবেই চুল হবে ঝলমলে!

নারীর সৌন্দর্যের একটা বড় অংশ জুড়ে রয়েছে তার চুল। সে কারণেই ত্বকের সাথে সাথে চুলের যত্ন নেওয়াটাও অতি জরুরী। আর চুলের যত্ন নিতে হলে সবসময় গাদা গাদা টাকা...

আরও পড়ুন

কার্লি হেয়ার সফট, শাইনি ও ম্যানেজেবল রাখতে ৫টি হেয়ার প্যাক
চুলের যত্ন

কার্লি হেয়ার সফট, শাইনি ও ম্যানেজেবল রাখতে ৫টি হেয়ার প্যাক

সিল্কি কিংবা কার্লি- চুলের ধরন যেমনই হোক না কেন, চুল ভালো রাখতে প্রয়োজন নিয়মিত যত্নের। ঢেউ খেলানো কোঁকড়া চুল দেখতে ভালো লাগলেও এমন চুলের সৌন্দর্য ধরে...

পিল অফ মাস্ক | ত্বকের ক্ষতি করেছেন না তো!
ত্বকের যত্ন

পিল অফ মাস্ক | ত্বকের ক্ষতি করেছেন না তো!

রূপচর্চা ও ত্বকের যত্নে নতুন যে প্রোডাক্টটি এখন খুব জনপ্রিয় তা হলো বিভিন্ন রকমের মাস্ক। ক্লে-বেজড মাস্ক, এক্সফোলিয়েটিং মাস্ক, পিল অফ মাস্ক কত কি! এক...

ইমার্জেন্সি কন্ট্রাসেপ্টিভ পিল জন্ম নিয়ন্ত্রণে কিভাবে প্রভাব ফেলে?
সুস্থতা

ইমার্জেন্সি কন্ট্রাসেপ্টিভ পিল জন্ম নিয়ন্ত্রণে কিভাবে প্রভাব ফেলে?

অতিরিক্ত জনসংখ্যা আমাদের এই দরিদ্র দেশের অন্যতম প্রধান একটি সমস্যা। আর জন্ম নিয়ন্ত্রণ এই সমস্যার একমাত্র সমাধান। আজকে আমরা জন্ম নিয়ন্ত্রণের একটি পদ্ধত...

সুন্দর চুল পেতে স্ক্যাল্প ও চুলের ধরন অনুযায়ী সঠিক শ্যাম্পু সিলেকশন!
রিভিউ

সুন্দর চুল পেতে স্ক্যাল্প ও চুলের ধরন অনুযায়ী সঠিক শ্যাম্পু সিলেকশন!

আমরা আমাদের ত্বক নিয়ে খুব কনসার্নড থাকি, তাই না? ত্বকের যত্নে কতকিছুই না ব্যবহার করি আমরা, ত্বকে যেকোনো সমস্যা হলেই আমরা উদ্বিগ্ন হয়ে যাই। কিন্তু চুলে...

গর্জিয়াস চুল পেতে ফলো করতে পারেন মাত্র ৫টি টিপস!
চুলের যত্ন

গর্জিয়াস চুল পেতে ফলো করতে পারেন মাত্র ৫টি টিপস!

আজকাল চুল নিয়ে কম বেশি অনেকেই বিভিন্ন সমস্যায় ভুগেন। যেমনঃ চুল ঝরে যাওয়া, রুক্ষ ও নিস্প্রাণ হয়ে যাওয়া, ফেটে যাওয়া ইত্যাদি। এই সমস্যা প্রায় সবারই। ব্যস...

রাফনেস কমিয়ে চুলকে সফট ও সিল্কি করতে সেরা ৫টি হেয়ার মাস্ক
চুলের যত্ন

রাফনেস কমিয়ে চুলকে সফট ও সিল্কি করতে সেরা ৫টি হেয়ার মাস্ক

চুলের যেকোনো সমস্যায় সল্যুশন হিসেবে কোন বিষয়গুলো প্রথমেই মাথায় আসে, বলুন তো? চুলের ধরন অনুযায়ী ভালোমানের একটি শ্যাম্পু, চুলে স্যুট করে এমন একটি হেয়ার...

…