ডিমের হেয়ার প্যাক | ৩টি উপায়ে ঘরোয়াভাবেই চুল হবে ঝলমলে!

সাদিয়া রিফাত ইসলাম · Sep 25, 2014 · 1 min read

ডিমের হেয়ার প্যাক | ৩টি উপায়ে ঘরোয়াভাবেই চুল হবে ঝলমলে!

নারীর সৌন্দর্যের একটা বড় অংশ জুড়ে রয়েছে তার চুল। সে কারণেই ত্বকের সাথে সাথে চুলের যত্ন নেওয়াটাও অতি জরুরী। আর চুলের যত্ন নিতে হলে সবসময় গাদা গাদা টাকা খরচ করে পার্লারে ছুটতে হবে এমন কোনো কথা নেই। বরং আমাদের রান্নাঘরে পড়ে থাকা সাধারণ উপকরণগুলোই হতে পারে চুলের পরম বন্ধু। এ রকম একটি উপকরণ হচ্ছে ডিম। চুলের স্বাস্থ্য ভালো রাখার জন্য একটি কার্যকরী প্রোটিন উপাদান হচ্ছে ডিম। চলুন চুলের যত্ন নিতে কিছু ডিমের হেয়ার প্যাক সম্পর্কে জেনে নেওয়া যাক।

চুলের যত্নে ডিমের হেয়ার প্যাক

ডিমের প্রোটিন প্যাক

ডিমের হেয়ার প্যাক তৈরি করা হচ্ছে-shajgoj.com

এই প্যাকটি বানাতে আপনার লাগবে ডিমের কুসুম, ১/২ কাপ অলিভ অয়েল, ১/২ কাপ মধু, সামান্য লেবুর রস আর ১/২কাপ টক দই। এই পরিমাণটি লম্বা চুলের জন্য। আপনার চুল ছোট হলে সেই অনুযায়ী উপাদানের অনুপাত কমিয়ে নিবেন। উপকরণগুলো খুব ভালো করে মিশিয়ে নিন। চুল আচঁড়ে জট ছাড়িয়ে নিন। চুলের গোড়া থেকে আগা পর্যন্ত খুব ভালো করে এই প্যাকটি লাগান। একটি শাওয়ার ক্যাপ দিয়ে মাথা ঢেকে ৪৫ মিনিট অপেক্ষা করুন। এরপর শ্যাম্পু করে ফেলুন। কন্ডিশনার লাগাতে ভুলবেন না। এই প্যাকটি সপ্তাহে একদিন করে ব্যবহার করুন। ফলাফল দেখে আপনি নিজেই চমকে যাবেন।

ডিম ও হেনা পাউডার হেয়ার প্যাক

নিচে সবুজ টেবিলে হেনা প্যাক বানানো হচ্ছে-shajgoj.com

যারা চুলে হেনা ব্যবহার করেন তারা বাড়তি পুষ্টির জন্য ডিম যোগ করতে পারেন। পরিমাণমত হেনা পাউডার পানিতে ভিজিয়ে কিছুক্ষণ রাখুন। এবার এতে একটা ডিম, এক টেবিল চামচ মধু, দুই টেবিল চামচ নারিকেল তেল মিশিয়ে নিন। এই প্যাকটি চুলে লাগিয়ে রাখুন আধা ঘণ্টা! যদি চুল রঙ করতে চান তবে এক থেকে দেড় ঘণ্টা রাখুন। এবার শ্যাম্পু দিয়ে চুল পরিষ্কার করে ফেলুন।

এই প্যাকটি মাসে দুই তিনবার ব্যবহার করাই যথেষ্ট। চুলের খুশকি দূর করা, গোঁড়া মজবুত করা, চুলের শাইনিভাব ধরে রাখা এমন অনেক উপকারিতা আছে হেনার। মধু চুলকে নারিশড রাখতে হেল্প করে, চুলের ড্যামেজভাব রিপেয়ার করে! তাই চুলের যত্নে অসাধারণ কাজ করে এই প্যাকটি।

ডিম ও আমলা পাউডার হেয়ার প্যাক

নিচে সবুজ টেবিলের উপর রাখা রাজকন্যা আমলা পাউডার-shajgoj.com

আমলা চুলের জন্য একটি অসাধারণ উপাদান। এটি চুল পড়া বন্ধ করে এবং চুলের আগা ফাটা প্রতিরোধ করে আর ডিম চুলের প্রোটিনের চাহিদা পূরণ করে চুলকে করে সিল্কি, শাইনি ও প্রাণবন্ত। কাজেই এই দুই উপাদান একসঙ্গে ব্যবহার করলে তা যে চুলকে স্বাস্থ্যজ্জ্বল ও মজবুত করে তুলবে সে ব্যাপারে কোনো সন্দেহ নেই। একটা ডিম ভালো করে ফেটে নিন। এবার এতে আমলা পাউডার মেশান। কাটাচামচ দিয়ে ভালো করে ফেটুন যাতে করে কোনো দানা দানা না থাকে। এবার মাথা ও চুলে লাগিয়ে আধা ঘণ্টা রাখুন। তারপর কোনো ভালো শ্যাম্পু দিয়ে চুল ধুয়ে ফেলুন এবং কন্ডিশনার লাগান। এই হেয়ার প্যাকটি সপ্তাহে দুইদিন ব্যবহার করতে পারলে ভালো হয়। যদি সম্ভব না হয় অন্তত সপ্তাহে একবার ব্যবহার করুন।

চুলের যত্নে নিশ্চিন্তে ব্যবহার করতে পারেন ডিমের এই হেয়ার প্যাকগুলো। তবে সব উপকরণ সবার চুলে স্যুট করে না। কাজেই আপনি আপনার চুলের ধরণ বুঝে যেকোনো একটি প্যাক বাছাই করতে পারেন। হেয়ার কেয়ারে ন্যাচারাল ইনগ্রেডিয়েন্ট ইউজ করলে সেটার কোনো সাইড ইফেক্ট নেই। জাস্ট খেয়াল করবেন যে উপাদানটি আপনার জন্য কাজ করছে কি না বা স্যুট করছে কি না। আর অরগানিক আমলা পাউডার, হেনা পাউডারসহ হেয়ার কেয়ারের অথেনটিক প্রোডাক্ট পেয়ে যাবেন সাজগোজে। শপ.সাজগোজ.কম এ অনলাইনে পারচেজের সুযোগ তো আছেই, সারাদেশে মাত্র ৪৯ টাকাতে ডেলিভারি দিচ্ছে সাজগোজ। আর দুইটা আউটলেট আছে যেগুলো যমুনা ফিউচার পার্ক ও সীমান্ত সম্ভারে অবস্থিত।

 

ছবি - সংগৃহীত: সাটারস্টক, সাজগোজ

Products in this article

Rajkonna Henna Powder

Rajkonna Henna Powder

(4)
50gm
৳ 125.00

সম্পর্কিত লেখা

হেনা প্যাক ব্যবহারে প্রাকৃতিকভাবে চুল হবে মজবুত ও স্বাস্থ্যোজ্জ্বল
রিভিউ

হেনা প্যাক ব্যবহারে প্রাকৃতিকভাবে চুল হবে মজবুত ও স্বাস্থ্যোজ্জ্বল

হেনা দিয়ে চুল ন্যাচারালি রং করা যায়, এটা তো আমরা সবাই জানি। কিন্তু এর পাশাপাশি হেনা প্যাক চুলের যত্নে কতটা কার্যকরী সেটা জানেন কি? হেনা শুধু পাকা চুল...

রাফনেস কমিয়ে চুলকে সফট ও সিল্কি করতে সেরা ৫টি হেয়ার মাস্ক
চুলের যত্ন

রাফনেস কমিয়ে চুলকে সফট ও সিল্কি করতে সেরা ৫টি হেয়ার মাস্ক

চুলের যেকোনো সমস্যায় সল্যুশন হিসেবে কোন বিষয়গুলো প্রথমেই মাথায় আসে, বলুন তো? চুলের ধরন অনুযায়ী ভালোমানের একটি শ্যাম্পু, চুলে স্যুট করে এমন একটি হেয়ার...

লম্বা চুলের যত্ন | ঘন, কালো ও মজবুত চুল পেতে যত্ন নিন ঘরোয়াভাবেই!
চুলের যত্ন

লম্বা চুলের যত্ন | ঘন, কালো ও মজবুত চুল পেতে যত্ন নিন ঘরোয়াভাবেই!

কালের আবর্তনে চুলের সাজসজ্জায় এসেছে বিচিত্রতা। নানা ধরনের স্টাইলিশ হেয়ার কাটে নিজের লুকে চেঞ্জ আনছে অনেকেই, আবার কেউ কেউ চুলে কালার করছেন। ছোট চুলের ট...

ঘরে বসেই চুলের যত্ন নিন ন্যাচারাল ইনগ্রেডিয়েন্টস দিয়ে!
চুলের যত্ন

ঘরে বসেই চুলের যত্ন নিন ন্যাচারাল ইনগ্রেডিয়েন্টস দিয়ে!

এই ব্যস্ত লাইফে নিয়ম করে চুলের যত্ন নেওয়াটা বেশ কঠিন। আবার কেমিক্যালযুক্ত নানা জিনিস ব্যবহারে চুলের অবস্থাও দফারফা! একে তো জিনিস কেনার বাজেট বেশি, সাথ...

আরও পড়ুন

সুন্দর চুল পেতে স্ক্যাল্প ও চুলের ধরন অনুযায়ী সঠিক শ্যাম্পু সিলেকশন!
রিভিউ

সুন্দর চুল পেতে স্ক্যাল্প ও চুলের ধরন অনুযায়ী সঠিক শ্যাম্পু সিলেকশন!

আমরা আমাদের ত্বক নিয়ে খুব কনসার্নড থাকি, তাই না? ত্বকের যত্নে কতকিছুই না ব্যবহার করি আমরা, ত্বকে যেকোনো সমস্যা হলেই আমরা উদ্বিগ্ন হয়ে যাই। কিন্তু চুলে...

চুলের আগা ফাটা | ব্যস্ত জীবনে সহজেই কীভাবে চুলের যত্ন নিতে পারি?
চুলের যত্ন

চুলের আগা ফাটা | ব্যস্ত জীবনে সহজেই কীভাবে চুলের যত্ন নিতে পারি?

চুলের আগা ফাটা ও আগা পাতলা হয়ে যাওয়া, এটা মনে হয় সবচেয়ে কমন হেয়ার প্রবলেম! প্রায়ই আমরা সাজগোজের কমেন্ট বক্সে ও ইনবক্সে এই ধরনের প্রশ্ন পাই, কীভাবে আগা...

চুল পড়া নিয়ে চিন্তিত? এই সমস্যা দূর করুন এখনই!
বিউটি টিপস

চুল পড়া নিয়ে চিন্তিত? এই সমস্যা দূর করুন এখনই!

“মাথার সামনের চুল কমে টাক পড়ে যাচ্ছে, আগের মতো ঘন চুল আর নেই, চুল পড়তে পড়তে মাথা ফাঁকা হয়ে গেল!” - এসব কমন সমস্যার কথা আমরা প্রায়ই শুনে থাকি, তাই না?...

কালার চুলের রাফনেস দূর করুন খুব সহজে!
চুলের যত্ন

কালার চুলের রাফনেস দূর করুন খুব সহজে!

হালের ফ্যাশনে বা নিজের লুকে একটু পরিবর্তন আনতে অনেকেই এখন চুলে কালার করে থাকে। অমব্রে, হাইলাইটার, ফ্যাশন কালার আরও অনেক কিছুই তো এখন ট্রেন্ডে চলছে, তা...

কার্লি হেয়ার সফট, শাইনি ও ম্যানেজেবল রাখতে ৫টি হেয়ার প্যাক
চুলের যত্ন

কার্লি হেয়ার সফট, শাইনি ও ম্যানেজেবল রাখতে ৫টি হেয়ার প্যাক

সিল্কি কিংবা কার্লি- চুলের ধরন যেমনই হোক না কেন, চুল ভালো রাখতে প্রয়োজন নিয়মিত যত্নের। ঢেউ খেলানো কোঁকড়া চুল দেখতে ভালো লাগলেও এমন চুলের সৌন্দর্য ধরে...

চুলে জট পাকানো রোধ করতে ১০টি ইজি সল্যুশন!
চুলের যত্ন

চুলে জট পাকানো রোধ করতে ১০টি ইজি সল্যুশন!

সিনেমাতে আমরা সচরাচর দেখেই থাকি যে নায়িকা একরাশ জটহীন, স্মুথ চুল নিয়ে ঘুম থেকে উঠছে। কিন্তু আমাদের বাস্তব জীবনে ঘটে কিন্তু তার উল্টোটা। চুল ছোট হোক বা...

…