ত্বক-চুলের যত্ন | ডিমের তৈরি দারুণ কার্যকরী ৭টি প্যাক!

সাজগোজ উপ সম্পাদক · Aug 06, 2013 · 1 min read

ত্বক-চুলের যত্ন | ডিমের তৈরি দারুণ কার্যকরী ৭টি প্যাক!

ডিম এমন একটি খাবার যা একই সাথে স্বাস্থ্যের জন্য উপকারী এবং রূপচর্চায় ও এর জুড়ি মেলা ভার। Rapunzel'র মতো সুন্দর চুল অথবা স্নো হোয়াইট এর মতো মসৃণ চেহারা চাই? সেক্ষেত্রে ডিম আপনার লক্ষ্যে পৌঁছাতে অনেকটা সাহায্য করতে পারে। আসলে ডিমে আছে লুটিন যা আপনার ত্বক কে প্রাণবন্ত ও হাইড্রেটেড করতে সাহায্য করে। ডিম আমাদের শরীরে পর্যাপ্ত পরিমাণে প্রোটিন সরবরাহ করে যা নখ এবং চুলের বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ। এছাড়াও ডিমের প্রোটিন ত্বকের টিস্যু মেরামত করে মুখের ত্বক কে টাইট রাখে এবং চুলের গোড়া শক্ত করে চুলকে আরও স্বাস্থ্যজ্জ্বল করে তোলে যা আমাদের সকলেরই কাম্য। এখানেই শেষ নয়, ডিমে উপস্থিত ভিটামিন এ বলিরেখা এবং ফাইন লাইন্স কমাতেও সাহায্য করে।

তাহলে বুঝতেই পারছেন ডিমের উপকারিতা লিখে আর শেষ করা যাবে না। তবে আমাদের স্বাস্থ্য এবং রূপচর্চায় ডিম কতটা উপকারী সেই সম্পর্কে আজ আপনাদের কিছুটা ধারণা দেয়ার চেষ্টা করবো।

[picture]

প্রথমেই আসা যাক ডিমের স্বাস্থ্য বিষয়ক গুণগুলো নিয়ে - ডিমে রয়েছে প্রাকৃতিকভাবেই ভিটামিন ডি, যা খুব কম খাবারে থাকে এবং একটি ডিমেই রয়েছে ৭০ ক্যালোরি। - ডিম ব্রেস্ট ক্যান্সার প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। একটি গবেষণায় দেখা গেছে যে, যেসব মহিলারা এক সপ্তাহে কমপক্ষে ৬ টি ডিম খায়, তাদের ব্রেস্ট ক্যান্সার এর ঝুকি ৪৪% কমে যায়।

- হার্ভার্ড স্কুল অফ পাবলিক হেল্থ স্টাডি অনুসারে, ডিম খাবার সাথে হার্ট এর রোগের সেরকম উল্লেখযোগ্য সম্পর্ক নেই বরং একটা গবেষণায় দেখা গেছে যে, প্রতিদিন একটি ডিম খেলে তা রক্তচাপ, স্ট্রোক এবং হার্ট এটাক এর ঝুঁকি কমাতে সাহায্য করে।

ত্বকের যত্নে ডিম:

egg1

-মুখের অবাঞ্ছিত লোম্কুপ কমাতে ডিমের সাদা অংশ ভালোভাবে ফেটে পরিষ্কার ত্বকে মাখুন। ২০ মিনিট অপেক্ষা করে হালকা গরম পানি দিয়ে মুখ ধুয়ে ফেলুন।

- পরিষ্কার এবং নরম ত্বকের জন্য একটি পাত্রে ডিমের সাদা অংশ, কয়েক ফোঁটা লেবুর রস মিশিয়ে তুলা দিয়ে সমানভাবে মুখে মাখুন। শুকালে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন। মুহূর্তের মধ্যেই ত্বক টাইট এবং নরম অনুভূত হবে।

- একটি ডিমের কুসুম, আধা কাপ টক দই এবং কয়েক ফোঁটা মধু ভালো ভাবে মিশিয়ে মুখে মাখুন । শুকালে ধুয়ে ফেলুন। এটি আপনার ত্বককে উজ্জ্বল করে তোলে প্রাকৃতিকভাবে।

- একটি ডিমের কুসুম, তিন চা চমচ অলিভঅয়েল এবং কয়েক ফোঁটা লেবুর রস ভালোভাবে মিক্স করে মুখে এবং ঘাড়ে মাখুন। এ মাস্কটি শুষ্ক ত্বকের জন্য খুব উপকারী।

চুলের যত্নে ডিম:

- একটি ডিম, আধা কাপ টক দই, এক চা চমচ অলিভ অয়েল/ আমন্ড অয়েল ভালো ভাবে মিক্স করে চুলে ভালোমতো লাগান। ৪০-৪৫ মিনিট রেখে শ্যাম্পু করে ফেলুন। এতে করে চুল খুব ভালোমতো কন্ডিশন্ড হবে, উজ্জ্বল এবং সুন্দর হবে।

- নিষ্প্রাণ এবং রুক্ষ চুলের জন্য একটি ডিমের সাদা অংশ আলাদা করে ভালোভাবে ফেটে নিয়ে পুরো চুলে মাস্ক হিসেবে লাগান। ৩০ মিনিট রেখে শ্যাম্পু করে ফেলুন। এই মাস্কটি আপনার চুলের প্রাণ ফিরিয়ে এনে একে করে তুলবে নরম এবং উজ্জ্বল।

- একটি কলা , একটি ডিম , তিন চা চমচ মধু, তিন চা চমচ দুধ, পাঁচ চা চমচ অলিভঅয়েল ভালো ভাবে মিক্স করে ১৫- ২০ মিনিট মাথায় রেখে শ্যাম্পু করে ফেলুন । এটি চুলের ড্যামেজ সারাতে খুবই কার্যকর একটি মাস্ক।

আশা করি পোস্টটি দ্বারা আপনারা উপকৃত হবেন।

ছবি-  হেলথঅ্যান্ডবিউটিমাইব্লগস্পট ডট কম, গুডহাউজকিপিং ডট কম

লিখেছেন -  সানিয়া আখতার

সম্পর্কিত লেখা

ডিমের খোসা দিয়ে ঘর সাজানোর চমৎকার ৪টি আইডিয়া!
গৃহসজ্জা

ডিমের খোসা দিয়ে ঘর সাজানোর চমৎকার ৪টি আইডিয়া!

আমাদের অনেকেরই প্রতিদিনের খাদ্যতালিকায় প্রায়ই থাকে এমন একটি খাবার ডিম। খাওয়া শেষে ডিমের খোসা সাধারণত ফেলেই দেয়া হয়। অনেকে আবার এই খোসা দিয়ে গাছের জন্য...

ত্বক ও চুলের যত্নে ডিমের ব্যবহার
চুলের যত্ন

ত্বক ও চুলের যত্নে ডিমের ব্যবহার

হেলদি ডায়েট-এ পুষ্টিগুণে সমৃদ্ধ ডিমের ভূমিকা যেমন অতি গুরুত্ত্বপূর্ণ তেমনি আমাদের ত্বক আর চুলের ঝলমলে হেলদি ভাব রক্ষায়ও। কিন্তু ডিমের নানান ব্যবহার আছ...

ড্রাই চুলের যত্ন নিতে ডিমের ৫টি হেয়ার প্যাক!
চুলের যত্ন

ড্রাই চুলের যত্ন নিতে ডিমের ৫টি হেয়ার প্যাক!

রুক্ষ শুষ্ক এলোমেলো একমাথা চুল কেবল একজন মানুষের সৌন্দর্যই কেড়ে নেয় না বরং এটি একজনের ব্যক্তিত্ব এবং নিজস্ব সত্ত্বার উপরও যথেষ্ট প্রভাব ফেলে। আর তাই স...

ডিমের হেয়ার প্যাক | ৩টি উপায়ে ঘরোয়াভাবেই চুল হবে ঝলমলে!
চুলের যত্ন

ডিমের হেয়ার প্যাক | ৩টি উপায়ে ঘরোয়াভাবেই চুল হবে ঝলমলে!

নারীর সৌন্দর্যের একটা বড় অংশ জুড়ে রয়েছে তার চুল। সে কারণেই ত্বকের সাথে সাথে চুলের যত্ন নেওয়াটাও অতি জরুরী। আর চুলের যত্ন নিতে হলে সবসময় গাদা গাদা টাকা...

আরও পড়ুন

গর্জিয়াস চুল পেতে ফলো করতে পারেন মাত্র ৫টি টিপস!
চুলের যত্ন

গর্জিয়াস চুল পেতে ফলো করতে পারেন মাত্র ৫টি টিপস!

আজকাল চুল নিয়ে কম বেশি অনেকেই বিভিন্ন সমস্যায় ভুগেন। যেমনঃ চুল ঝরে যাওয়া, রুক্ষ ও নিস্প্রাণ হয়ে যাওয়া, ফেটে যাওয়া ইত্যাদি। এই সমস্যা প্রায় সবারই। ব্যস...

কার্লি হেয়ার সফট, শাইনি ও ম্যানেজেবল রাখতে ৫টি হেয়ার প্যাক
চুলের যত্ন

কার্লি হেয়ার সফট, শাইনি ও ম্যানেজেবল রাখতে ৫টি হেয়ার প্যাক

সিল্কি কিংবা কার্লি- চুলের ধরন যেমনই হোক না কেন, চুল ভালো রাখতে প্রয়োজন নিয়মিত যত্নের। ঢেউ খেলানো কোঁকড়া চুল দেখতে ভালো লাগলেও এমন চুলের সৌন্দর্য ধরে...

সুন্দর চুল পেতে স্ক্যাল্প ও চুলের ধরন অনুযায়ী সঠিক শ্যাম্পু সিলেকশন!
রিভিউ

সুন্দর চুল পেতে স্ক্যাল্প ও চুলের ধরন অনুযায়ী সঠিক শ্যাম্পু সিলেকশন!

আমরা আমাদের ত্বক নিয়ে খুব কনসার্নড থাকি, তাই না? ত্বকের যত্নে কতকিছুই না ব্যবহার করি আমরা, ত্বকে যেকোনো সমস্যা হলেই আমরা উদ্বিগ্ন হয়ে যাই। কিন্তু চুলে...

রাফনেস কমিয়ে চুলকে সফট ও সিল্কি করতে সেরা ৫টি হেয়ার মাস্ক
চুলের যত্ন

রাফনেস কমিয়ে চুলকে সফট ও সিল্কি করতে সেরা ৫টি হেয়ার মাস্ক

চুলের যেকোনো সমস্যায় সল্যুশন হিসেবে কোন বিষয়গুলো প্রথমেই মাথায় আসে, বলুন তো? চুলের ধরন অনুযায়ী ভালোমানের একটি শ্যাম্পু, চুলে স্যুট করে এমন একটি হেয়ার...

চুল সুন্দর রাখতে ২৩ টি খাবার!
চুলের যত্ন

চুল সুন্দর রাখতে ২৩ টি খাবার!

বলা হয়, মানুষের মাথার চুল মুখের সৌন্দর্যকে বাড়িয়ে তুলতে সবচেয়ে বেশি সাহায্য করে। চুল সুন্দর না হলে সৌন্দর্য ততটা খোলে না। সঠিক পুষ্টি পেলে আমাদের চুলে...

চুলের আগা ফাটা | ব্যস্ত জীবনে সহজেই কীভাবে চুলের যত্ন নিতে পারি?
চুলের যত্ন

চুলের আগা ফাটা | ব্যস্ত জীবনে সহজেই কীভাবে চুলের যত্ন নিতে পারি?

চুলের আগা ফাটা ও আগা পাতলা হয়ে যাওয়া, এটা মনে হয় সবচেয়ে কমন হেয়ার প্রবলেম! প্রায়ই আমরা সাজগোজের কমেন্ট বক্সে ও ইনবক্সে এই ধরনের প্রশ্ন পাই, কীভাবে আগা...

…