ড্রাই চুলের যত্ন নিতে ডিমের ৫টি হেয়ার প্যাক!

রুমানা রহমান · Apr 04, 2015 · 1 min read

ড্রাই চুলের যত্ন নিতে ডিমের ৫টি হেয়ার প্যাক!

রুক্ষ শুষ্ক এলোমেলো একমাথা চুল কেবল একজন মানুষের সৌন্দর্যই কেড়ে নেয় না বরং এটি একজনের ব্যক্তিত্ব এবং নিজস্ব সত্ত্বার উপরও যথেষ্ট প্রভাব ফেলে। আর তাই সুন্দর চেহারা ও ত্বকের সাথে সাথেই ঝলমলে স্বাস্থ্যবান চুলের স্বপ্নও দেখে প্রতিটা মানুষ। কিন্তু চারপাশের পরিবেশ দূষণ, খাদ্যাভ্যাস ও বিভিন্ন কেমিকেল চুলের প্রসাধনী ব্যবহার করার ফলাফল স্বরূপ দেখা যায় চুল আস্তে আস্তে প্রাণহীন হয়ে যায়। হতাশ হওয়ার কিছু নেই আপনি চাইলেই আবার আপনার রুক্ষ আর শুষ্ক চুলগুলোতে প্রাণ সঞ্চার করতে পারেন। আর সেটাও কোন পার্লার বা হেয়ার ট্রিটমেন্ট ছাড়াই। ড্রাই চুলের যত্ন নিতে ডিমের ৫টি হেয়ার প্যাক সম্পর্কে জেনে নিন!

ড্রাই চুলের যত্ন নিতে ডিমের ৫টি হেয়ার প্যাক

ডিম হচ্ছে এমনই একটা উপাদান যেটি দিয়ে আপনি ঘরে বসেই আপনার ড্রাই চুলের যত্ন নিতে পারবেন। ডিমে প্রচুর পরিমাণে নিউট্রিশন, ভিটামিন ও মিনারেল রয়েছে যার ফলে খুব সহজে দ্রুত আপনি আপনার চুলের হারানো ময়েশ্চার ফেরত পেতে পারেন। আসুন আজ ডিমের ৫টি অসাধারণ হেয়ার প্যাকের সাথে পরিচয় করিয়ে দিব যা আপনার চুল নারিশ করার সাথে সাথেই চুলের উজ্জ্বলতা ও ন্যাচারাল তেলতেলে ভাব ফিরিয়ে দেবে।

১.  ডিম, লেবু ও অলিভ অয়েল

ড্রাই চুলের যত্ন নিতে ডিম, লেবু, অলিভ অয়েলের প্যাক - shajgoj.com

একটা ডিম ফেটে বাটিতে নিয়ে নিন সাথে একটা লেবুর অর্ধেকটা রস মিশিয়ে ভালোভাবে একটি চামচ দিয়ে নাড়তে থাকুন। এটা প্রায় মিশে আসলে ২ টেবিল চামচ অলিভ অয়েল মেশান এতে। সব উপাদান পুরোপুরি মিশে গেলে এটা আপনার সম্পূর্ণ চুলে লাগিয়ে নিন। খেয়াল রাখুন আপনার পুরো চুলটা যেন এই প্যাক দিয়ে কভার হয়ে যায়। এবার এই প্যাকটি মিনিমাম ৩০ মিনিট রেখে ঠাণ্ডা পানি দিয়ে ধুয়ে শ্যাম্পু করে ফেলুন।

২. ড্রাই চুলের যত্ন ডিম, দই ও অলিভ অয়েল

ডিম ও দই এই দুই উপাদানই প্রচুর প্রোটিন এ ভরপুর যা চুলের রুক্ষতা ঝেড়ে ফেলে চুলে নতুন চমক আনে। একটা ডিমের পুরোটা, এক টেবিল চামচ দই ও ২ টেবিল চামচ অলিভ অয়েল নিয়ে একসাথে ভালোভাবে মিশান। যখন এই দুই উপাদান সুন্দরভাবে মিশে যাবে তখন এটি আপনার চুলে প্রয়োগের উপযোগী হয়ে উঠবে। এটি আপনার চুলের গোঁড়া ও স্ক্যাল্পে ভালোভাবে লাগিয়ে ৩০ মিনিট পর ঠাণ্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন ও শ্যাম্পু করে ফেলুন।

৩. ডিম, বেসন ও অলিভ অয়েল

ড্রাই চুলের যত্ন নিতে ডিম, বেসন, অলিভ অয়েলের প্যাক - shajgoj.com

এটা আরেকটি রিচ-প্রোটিন হেয়ার প্যাক। এই প্যাক চুল শক্ত ও মজবুত করার সাথে সাথেই প্রাকৃতিকভাবে কন্ডিশনিং করে। একটি ডিম, ১ টেবিল চামচ বেসন ও ২ টেবিল চামচ অলিভ অয়েল একসাথে নিয়ে ভালোভাবে মিশিয়ে আপনার মাথার ত্বকসহ পুরো চুলে লাগিয়ে নিন। এবার এই প্যাক শুকিয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করুন এবং পরে ধুয়ে ফেলুন।

৪. ডিম, কলা ও মধু

কলা চুলের জন্য একটা অসাধারণ ময়েশ্চারাইজার। আপনাকে যা করতে হবে তা হলো একটি কলা ভালোভাবে চটকে তার  সাথে একটা ডিম ফেটে আর খানিকটা অলিভ অয়েল মিশিয়ে সবটা একসাথে মিশাতে হবে। ৩০ মিনিট এটি আপনার চুলে লাগিয়ে ধুয়ে ফেলে শ্যাম্পু করে নিন।

৫. ডিম, মেয়োনেজ ও অলিভ অয়েল

ড্রাই চুলের যত্ন নিতে ডিম, মেয়োনেজ ও অলিভ অয়েল প্যাক - shajgoj.com

ডিম, মেয়োনেজ ও অলিভ অয়েল এই ৩ উপাদান একসাথে নিয়ে ভালোভাবে পেস্ট করে আপনার চুলে লাগিয়ে ৩০ মিনিট পর ধুয়ে ফেলুন। মেয়োনেজ চুল থেকে যেতে একটু সময় নেয় তাই আপনিও একটু সময় নিয়েই সেটি চুল থেকে ছাড়াতে চেষ্টা করুন।

ডিমের হেয়ার প্যাক নেওয়ার সময় যে ব্যাপারটা সব সময় মনে রাখতে হবে তা হলো এই প্যাক ব্যবহারের পর চুল ধোয়ার জন্য কখনই গরম পানি ব্যবহার করা যাবে না। ঠাণ্ডা পানি দিয়ে মাথা ধুয়ে ফেলার পর স্বাভাবিকভাবে শ্যাম্পু করে নিন আর পান বাউন্সি, হেলদি ও স্ট্রং চুল!

আশা করি ড্রাই চুলের যত্ন নিতে ডিমের ৫টি হেয়ার প্যাক আপনারদের উপকারে আসবে।

ছবি - সংগৃহীত: .timesnownews.com, এনডিটিভি.কম, ফারমান্ডডেইরি.কম

সম্পর্কিত লেখা

রাফনেস কমিয়ে চুলকে সফট ও সিল্কি করতে সেরা ৫টি হেয়ার মাস্ক
চুলের যত্ন

রাফনেস কমিয়ে চুলকে সফট ও সিল্কি করতে সেরা ৫টি হেয়ার মাস্ক

চুলের যেকোনো সমস্যায় সল্যুশন হিসেবে কোন বিষয়গুলো প্রথমেই মাথায় আসে, বলুন তো? চুলের ধরন অনুযায়ী ভালোমানের একটি শ্যাম্পু, চুলে স্যুট করে এমন একটি হেয়ার...

ত্বক ও চুলের রুক্ষ-শুষ্কভাব দূর করে ময়েশ্চার ধরে রাখতে অলরাউন্ডার অয়েল
রিভিউ

ত্বক ও চুলের রুক্ষ-শুষ্কভাব দূর করে ময়েশ্চার ধরে রাখতে অলরাউন্ডার অয়েল

সারাদিনের ব্যস্ততা, রেগুলার লাইফের স্ট্রেস, কড়া রোদে বের হওয়া, বাতাসের আর্দ্রতা, পল্যুশন এই সবকিছুই আমাদের ত্বক ও চুলের উপর কিছুটা হলেও প্রভাব ফেলে। ত...

সুন্দর চুল পেতে স্ক্যাল্প ও চুলের ধরন অনুযায়ী সঠিক শ্যাম্পু সিলেকশন!
রিভিউ

সুন্দর চুল পেতে স্ক্যাল্প ও চুলের ধরন অনুযায়ী সঠিক শ্যাম্পু সিলেকশন!

আমরা আমাদের ত্বক নিয়ে খুব কনসার্নড থাকি, তাই না? ত্বকের যত্নে কতকিছুই না ব্যবহার করি আমরা, ত্বকে যেকোনো সমস্যা হলেই আমরা উদ্বিগ্ন হয়ে যাই। কিন্তু চুলে...

অলিভ অয়েল দিয়ে বিউটি হ্যাকস | একটি তেল দিয়েই সেলফ কেয়ার করুন ৫টি উপায়ে!
বিউটি টিপস

অলিভ অয়েল দিয়ে বিউটি হ্যাকস | একটি তেল দিয়েই সেলফ কেয়ার করুন ৫টি উপায়ে!

"অলিভ অয়েল" নামটার সাথে আমরা সবাই পরিচিত, তাই না? সেই ছোটবেলা থেকেই হাত, পা, গায়ে অলিভ অয়েল ব্যবহার করে আসছি আমরা। আমার অলিভ অয়েল এর নাম শুনলেই মনে...

আরও পড়ুন

লম্বা চুলের যত্ন | ঘন, কালো ও মজবুত চুল পেতে যত্ন নিন ঘরোয়াভাবেই!
চুলের যত্ন

লম্বা চুলের যত্ন | ঘন, কালো ও মজবুত চুল পেতে যত্ন নিন ঘরোয়াভাবেই!

কালের আবর্তনে চুলের সাজসজ্জায় এসেছে বিচিত্রতা। নানা ধরনের স্টাইলিশ হেয়ার কাটে নিজের লুকে চেঞ্জ আনছে অনেকেই, আবার কেউ কেউ চুলে কালার করছেন। ছোট চুলের ট...

ড্রাই হেয়ার কীভাবে সফট, সিল্কি ও ম্যানেজেবল রাখা যায়?
চুলের যত্ন

ড্রাই হেয়ার কীভাবে সফট, সিল্কি ও ম্যানেজেবল রাখা যায়?

চুল অলওয়েজ হেলদি, স্মুথ ও শাইনি রাখার জন্য আমাদের চেষ্টার কোনো শেষ নেই। কিন্তু অনেক সময় বিভিন্ন হেয়ার প্রবলেমস এর কারণে আমাদের চুলের ন্যাচারাল শাইন...

কালার চুলের রাফনেস দূর করুন খুব সহজে!
চুলের যত্ন

কালার চুলের রাফনেস দূর করুন খুব সহজে!

হালের ফ্যাশনে বা নিজের লুকে একটু পরিবর্তন আনতে অনেকেই এখন চুলে কালার করে থাকে। অমব্রে, হাইলাইটার, ফ্যাশন কালার আরও অনেক কিছুই তো এখন ট্রেন্ডে চলছে, তা...

চুলে জট পাকানো রোধ করতে ১০টি ইজি সল্যুশন!
চুলের যত্ন

চুলে জট পাকানো রোধ করতে ১০টি ইজি সল্যুশন!

সিনেমাতে আমরা সচরাচর দেখেই থাকি যে নায়িকা একরাশ জটহীন, স্মুথ চুল নিয়ে ঘুম থেকে উঠছে। কিন্তু আমাদের বাস্তব জীবনে ঘটে কিন্তু তার উল্টোটা। চুল ছোট হোক বা...

চুলের ধরন ও লাইফস্টাইল অনুযায়ী সাজিয়ে নিন হেয়ার কেয়ার রুটিন
চুলের যত্ন

চুলের ধরন ও লাইফস্টাইল অনুযায়ী সাজিয়ে নিন হেয়ার কেয়ার রুটিন

মজবুত ও ঝলমলে চুল কে না চায়? কিন্তু ঝলমলে সুন্দর চুল হুট করেই পাওয়া যায় না। তার জন্য নিয়মিত একটি রুটিন মেনটেইন করতে হয়। কিন্তু সেই রুটিন কীভাবে ঠিক কর...

বিউটি স্যালুনের মতো পারফেক্ট ব্লো ড্রাই করুন ঘরে বসেই!
হেয়ার স্টাইল

বিউটি স্যালুনের মতো পারফেক্ট ব্লো ড্রাই করুন ঘরে বসেই!

ব্লো ড্রাইকে বলা হয় সিম্পলের মধ্যে গর্জিয়াস হেয়ারস্টাইল। এই স্টাইলটা ট্র্যাডিশনাল বা ওয়েস্টার্ন যেকোনো আউটফিটকেই খুব সুন্দরভাবে কমপ্লিমেন্ট করে। ব্লো...

…