ইমার্জেন্সি কন্ট্রাসেপ্টিভ পিল জন্ম নিয়ন্ত্রণে কিভাবে প্রভাব ফেলে?

মৌসুমী তানিয়া · Mar 01, 2014 · 1 min read

ইমার্জেন্সি কন্ট্রাসেপ্টিভ পিল জন্ম নিয়ন্ত্রণে কিভাবে প্রভাব ফেলে?

অতিরিক্ত জনসংখ্যা আমাদের এই দরিদ্র দেশের অন্যতম প্রধান একটি সমস্যা। আর জন্ম নিয়ন্ত্রণ এই সমস্যার একমাত্র সমাধান। আজকে আমরা জন্ম নিয়ন্ত্রণের একটি পদ্ধতি নিয়ে কথা বলব। "ইমার্জেন্সি কন্ট্রাসেপ্টিভ পিল"- যেটি জন্ম নিয়ন্ত্রণের প্রচলিত পদ্ধতি নয়। শুধু মাত্র ইমার্জেন্সি-তেই এটি ব্যবহৃত হয়ে থাকে। এই পিল কিভাবে কাজ করে, কারা গ্রহণ করতে পারবে, কিভাবেই বা গ্রহণ করবে ও এর কেমন পার্শ্ব-প্রতিক্রিয়া হয়ে থাকে, চলুন তবে জেনে নেই!

ইমার্জেন্সি কন্ট্রাসেপ্টিভ পিল সম্পর্কে যত কথা

ইমার্জেন্সি কন্ট্রাসেপ্টিভ পিল আসলে কী? 

ইমার্জেন্সি কন্ট্রাসেপ্টিভ পিল (Emergency Contraceptive Pill) মূলত অনিরাপদ শারীরিক সম্পর্কের পরে ব্যবহার উপযোগী একটি পিল। কিন্তু এটি নিয়মিত ব্যবহারের জন্য নয়। জরুরী অবস্থা যেমন- দুই দিন বা তার বেশি জন্ম নিয়ন্ত্রণ বড়ি না নেওয়া বা নিতে ভুলে যাওয়া, শারীরিক সম্পর্কের সময় কনডম (condom) ছিঁড়ে যাওয়া বা ফেটে যাওয়া, অপরিকল্পিত শারীরিক সম্পর্ক, রেপ (rape) এসব ক্ষেত্রে সাধারণত জরুরী জন্ম নিয়ন্ত্রণ ট্যাবলেট (Tablet)  ব্যবহার করা হয়ে থাকে।

ইমার্জেন্সি কন্ট্রাসেপ্টিভ পিল কিভাবে কাজ করে?

ইমার্জেন্সি কন্ট্রাসেপ্টিভ পিল গর্ভধারণকে প্রতিরোধ করে। এটি ডিম্বাশয় (Ovary) থেকে সাময়িকভাবে ডিম্বানু নিঃসরনে বাঁধা দেয়, ডিম্বানু নিষিক্ত হতে দেয় না বা নিষিক্ত ডিম্বানু জরায়ুতে প্রতিস্থাপিত হতে বাঁধা দিয়ে, গর্ভধারণ প্রতিরোধ করে। এর কার্যকারিতা নির্ভর করে কত দ্রুত আপনি এটি গ্রহণ করছেন। সাধারণত অনিরাপদ শারীরিক সম্পর্ক স্থাপনের ৭২ ঘণ্টা পর্যন্ত এটি গ্রহণ করা যায়। তবে সবচেয়ে ভালো কাজ করে যদি ২৪ ঘন্টার মধ্যে এটি গ্রহণ করা হয়। জরুরী জন্ম নিয়ন্ত্রণ বড়ি গর্ভধারণ প্রতিরোধে প্রায় ৯০% কার্যকর।

কীভাবে গ্রহণ করবেন?

দুই ধরনের ইমার্জেন্সি কন্ট্রাসেপ্টিভ পিল বাজারে পাওয়া যায়। একটি হলো- প্রজেস্টেরন অনলি পিল (progesterone only pill) এবং আরেকটি হলো- লেভোনরজেস্ট্রল (levonorgestrel)। প্রজেস্টেরন অনলি পিল ৩-১২ ঘণ্টার মধ্যে ব্যবহার করতে হয়, শুধুমাত্র একটি ডোজ (dose)। লেভোনরজেস্ট্রল অনিরাপদ শারীরিক সম্পর্কের ৭২ ঘণ্টার মধ্যে গ্রহণ করতে হয়। এক্ষেত্রে প্রথম ডোজ গ্রহনের ১২ ঘণ্টা পর ২য় ডোজ গ্রহণ করতে হবে।

বাজারে কী নামে পাওয়া যায়?

ইমার্জেন্সি কন্ট্রাসেপ্টিভ পিল বাজারে বিভিন্ন নামে পাওয়া যায়। যেমন - নোরিস্ক (No Risk), নোকন (NoCon), আই-পিল (i-pill)

কারা ব্যবহার করবেন না?

ক্লটিং ডিসওর্ডার এ কন্ট্রাসেপ্টিভ পিল খাবেন না - shajgoj.com

যারা ইতোমধ্যে গর্ভবতী হয়েছেন তাদের জন্য এই পিল (pill) কার্যকর নয়। যারা শীঘ্রই গর্ভধারণ করতে ইচ্ছুক বা গর্ভধারণ করেছেন তারা এই পিল গ্রহণ থেকে বিরত থাকুন। তা না হলে গর্ভস্থ ভ্রুনের ক্ষতি হতে পারে। যারা রক্তরোগের সমস্যায় ভুগছেন যেমন - ক্লটিং ডিসওর্ডার (clotting disorder) বা ডিপ ভেইন থ্রম্বোসিস (deep vein thrombosis) -এর মতো জটিল সমস্যায় ভুগছেন, তারা এই পিল গ্রহণ থেকে বিরত থাকুন বা পিল গ্রহণের পূর্বে চিকিৎসকের পরামর্শ গ্রহণ করুন।

পার্শ্ব প্রতিক্রিয়া কী কী?

  • বমিভাব
  • মাথা ব্যথা
  • পেট ব্যথা
  • অনিয়মিত মাসিক

ইমার্জেন্সী কন্ট্রসেপ্টিভ পিল নিয়ে ৫টি সতর্কতা

১) জরুরী জন্মনিয়ন্ত্রণ বড়ি শুধুমাত্র জরুরী অবস্থার জন্যই ব্যবহার করবেন। সব সময়ের জন্য নয়।

ঋতুচক্রে ইমার্জেন্সী কন্ট্রসেপ্টিভ পিল - shajgoj.com

২) প্রতি ঋতুচক্রে মাত্র একবারই ব্যবহার করতে পারবেন এটি।

৩) ইমার্জেন্সী কন্ট্রসেপ্টিভ পিল গর্ভধারণে বাঁধা দেয়, গর্ভপাতের জন্য এটি কার্যকর নয়।

৪) এইডস, সিফিলিস, গনোরিয়ার মত সেক্সুয়ালি ট্রান্সমিটেড রোগ প্রতিরোধে এটি কার্যকর নয়।

৫) পিল ব্যবহারের পর অনিয়মিত মাসিক যেমন অতিরিক্ত রক্তপাত, একই চক্রে একাধিক বার মাসিক,স্পটিং বা ফোটায় ফোটায় বার বার রক্ত যাওয়া নানা সমস্যা হতে পারে।

তাহলে গর্ভধারণ নিয়ন্ত্রণ করা নিয়ে আর চিন্তা কী? বার্থ কন্ট্রোল পিল খান উপরের সব তথ্য জেনে! আর ডাক্তারের সাথে যোগাযোগতো অবশ্যই করবেন! ভালো থাকুন, সুস্থ থাকুন!

 

ছবি- সংগৃহীত: cdnparenting.com

সম্পর্কিত লেখা

ভেজিটেবল পিল ফেসিয়াল ব্যবহার পদ্ধতি নিয়ে কতটুকু জানেন?
ত্বকের যত্ন

ভেজিটেবল পিল ফেসিয়াল ব্যবহার পদ্ধতি নিয়ে কতটুকু জানেন?

ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি করতে আমরা কে না চাই! আর এই উজ্জ্বলতা বৃদ্ধি করতে গিয়ে আমরা ব্যবহার করি নানা ধরনের কেমিক্যাল প্রোডাক্ট, যা অনেক সময় উপকার করার...

পিল অফ মাস্ক | ত্বকের ক্ষতি করেছেন না তো!
ত্বকের যত্ন

পিল অফ মাস্ক | ত্বকের ক্ষতি করেছেন না তো!

রূপচর্চা ও ত্বকের যত্নে নতুন যে প্রোডাক্টটি এখন খুব জনপ্রিয় তা হলো বিভিন্ন রকমের মাস্ক। ক্লে-বেজড মাস্ক, এক্সফোলিয়েটিং মাস্ক, পিল অফ মাস্ক কত কি! এক...

রং ফর্সাকারী জনপ্রিয় পিল জীবন ধ্বংসকারী নয় তো?
ত্বকের যত্ন

রং ফর্সাকারী জনপ্রিয় পিল জীবন ধ্বংসকারী নয় তো?

বেশ কিছুদিন যাবত অনলাইনে একটি বিষয় নিয়ে আলোচনা চলছিল। পরে আরও কিছু অনলাইন পেইজের বাস্তবতা দেখতে পাই যা দেখে আমি যারপরনাই রাগান্বিত এবং অসহায় বোধ করছি।...

ত্বকের রকমভেদে ফেসিয়াল | ২টি টাইপ জেনে করুন স্কিন কেয়ার
ত্বকের যত্ন

ত্বকের রকমভেদে ফেসিয়াল | ২টি টাইপ জেনে করুন স্কিন কেয়ার

সাধারণত আমরা হারবাল ফেসিয়াল, গোল্ড ফেসিয়াল এসবের সাথে পরিচিত। ত্বকের প্রয়োজন অনুযায়ী ও ত্বকের রকমভেদে ফেসিয়াল আরো আছে সেগুলোর সাথে আমরা অনেকেই পর...

আরও পড়ুন

হেলদি স্কিন ও সফট হেয়ার পেতে ডালিমের খোসার গুঁড়া দিয়ে DIY প্যাক
চুলের যত্ন

হেলদি স্কিন ও সফট হেয়ার পেতে ডালিমের খোসার গুঁড়া দিয়ে DIY প্যাক

পুষ্টিকর ফলের মধ্যে ডালিম বা পমেগ্রেনেট কমবেশি সবাই বেশ পছন্দ করেন। প্রচুর পরিমাণে অ্যান্টি অক্সিডেন্ট ও ভিটামিন সমৃদ্ধ ডালিম স্বাস্থ্যের জন্য অনেক উপ...

যৌন সম্পর্ক স্থাপনের পর সুস্থতায় করণীয় কাজগুলো কী?
সুস্থতা

যৌন সম্পর্ক স্থাপনের পর সুস্থতায় করণীয় কাজগুলো কী?

এমন একটা টপিক যেখানে যত কম কথা বলে পারা যায় তত ভালো, আরও ভালো হয় যৌনতা সংক্রান্ত সব টপিক অচ্ছুৎ ঘোষণা করে নিজেকে কোনভাবে শ্বেত শুভ্র প্রমাণ করা গেলে,...

জন্মনিয়ন্ত্রণ খাবার বড়ির ইতিবৃত্ত
মা ও শিশু

জন্মনিয়ন্ত্রণ খাবার বড়ির ইতিবৃত্ত

সেক্সুয়ালি একটিভ মহিলাদের জন্যে আজকের এই লেখাটি। খুব দুঃখের বিষয় হলেও সত্যি যে, অধিকাংশ মহিলারাই এর খুঁটিনাটি জানেন না। অনেকের অনুরোধ ছিল যেন এ সম্প...

ন্যাচারাল বিউটি অলিভ ফেসিয়াল ব্ল্যাক মাস্ক
ত্বক

ন্যাচারাল বিউটি অলিভ ফেসিয়াল ব্ল্যাক মাস্ক

আমার বোনের ফেইস-এ অনেক পরিমাণে ব্ল্যাকহেডস হয়। তাই নানা উপায়ে ৩-৪ সপ্তাহ পর পরই এগুলো পরিষ্কার করতে হয়। নাহলে মুখটি কালচে দেখায়। এই সমস্যার একটি সহজ স...

গোলাপি ঠোঁটের জন্যে ঘরোয়া পিল অফ মাস্ক
ত্বকের যত্ন

গোলাপি ঠোঁটের জন্যে ঘরোয়া পিল অফ মাস্ক

গোলাপি সুন্দর ঠোঁট সবারই কাম্য। গোলাপি একজোড়া ঠোঁটে হাসি ভালো লাগতে বাধ্য। যতই লিপস্টিক ব্যবহার করি না কেন, গোলাপি ঠোঁট পাওয়ার ইচ্ছা সবার মনেই থাকে। ক...

লোশন নাকি বডি বাটার, শীতে ত্বকের যত্নে কোনটা আপনার জন্য বেস্ট চয়েজ?
রিভিউ

লোশন নাকি বডি বাটার, শীতে ত্বকের যত্নে কোনটা আপনার জন্য বেস্ট চয়েজ?

ব্রেডের উপর বাটার মাখিয়ে ঝটপট ব্রেকফাস্ট করে নেন অনেকেই, কিন্তু বডি বাটার জিনিসটা কী? কোন ধরনের ত্বকের জন্য বডি বাটার ইউজ করতে হয়? লোশন নাকি বডি বাটার...

…